এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০৬ মার্চ ২০২৬ ১১:০৯549411
  • " চণ্ডীদাসের খুড়ো" এটা ও আছে এটা সুকুমার থেকে। 
  • albert banerjee | ০৬ মার্চ ২০২৬ ১১:০২549410
  • ব্যোমকেশ থেকে 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৬ মার্চ ২০২৬ ১০:৫৩549409
  • লগণচাঁদা শব্দটা কি কোনো llm থেকে পেলেন? এর মানে আনপ্রেডিক্টেবল নয় কিন্তু, এটার অর্থ ভাগ্যবান। 
  • :|: | 2607:fb90:bd58:1f16:611a:be9b:b1e9:***:*** | ০৬ মার্চ ২০২৬ ১০:৫৩549408
  • "ভবিষ্যদ্বাণী"-টি জানতে মঞ্চায়, ১০টা ৪৭। 
  • b | 14.139.***.*** | ০৬ মার্চ ২০২৬ ১০:৪৭549407
  • একক ৯:৩৮ একটা ভবিষ্যদ্বাণীর  জন্যে।
  • albert banerjee | ০৬ মার্চ ২০২৬ ১০:০১549406
    • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৬ মার্চ ২০২৬ ০৮:৩৪549396
    • আমাকে 'আনপ্রেডিক্টেবল' এর একটা সহজ কথ্য
    "লগণচাঁদা "
  • Ekak | ০৬ মার্চ ২০২৬ ০৯:৩৮549405
  • বাইদ্যরাস্তা ,  বি দার নমন কেনো বুঝিনি :)  কোথাও কোনো ভাটের বাণী দিয়েছিলুম নাকি !
  • Ekak | ০৬ মার্চ ২০২৬ ০৯:৩৬549404
  • এসব ভাটের বিভাজন ভারতীয়দের ক্ষেত্রে কিছুই অর্থ বহন করে না।  সবাইকে এক রকম ট্যাগিং সিস্টেমে ফেলে গ্লোবাল কালচারের বালামোয় অঙ্গীভূত করে নেওয়ার ব্যর্থ প্রয়াস। আমাদের ফিউডাল যেমন কলাইয়ের ডাল আমাদের ক্যাপিটালিস্ট যেমন কপিচোদ চিটিংবাজ আমাদের ফ্যাসিস্ট যেমন ভুঁড়িদাস জোকার আমাদের জেনজি ও সেরকমই আরেক ভুল ট্যাগিং। 
  • বংশতালিকা | 103.24.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৯:২৮549403
  • বেবি বুমারদের সন্তানরা মিলেনিয়াল 
    জেনএক্স দের সন্তানরা জেন জি 
    মিলেনিয়ালদের সন্তানরা জেন আলফা/বিটা 
    জেন জিদের সন্তানরা জেন বিটা
  • &/ | 107.77.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৯:০৮549402
  • ব্যক্তির  ব্যাপারে  হলে মেজাজের ঠিকঠিকানা  নেই ও  হতে  পারে  :)
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৬ মার্চ ২০২৬ ০৮:৫৭549401
  • এইত্তো! 'খামখেয়ালী' টা এক্কেবারে একশোয় একশো হয়েছে! প্রচুর ধন্যবাদ আপনাকে।
  • আনপ্রেডিক্টেবল | 103.24.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৮:৫৫549400
  • খামখেয়ালি 
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৬ মার্চ ২০২৬ ০৮:৪৮549399
  • laugh
  • যদুবাবু | ০৬ মার্চ ২০২৬ ০৮:৪০549398
  • ও, কথ্য বাংলা! 

    এই রে। তাহলে ধরেন জলবায়ু। না হলে, শেয়ার বাজার। না হলে ট্রাম্প। 
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৬ মার্চ ২০২৬ ০৮:৩৪549396
  • আমাকে 'আনপ্রেডিক্টেবল' এর একটা সহজ কথ্য বাংলা বলে দিন দেখি কেউ!
  • thus spake nietzsche | 57.129.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৮:১৮549395
  • এটা ঠিক ভাটে আলোচিত প্রসঙ্গে বলছিনা। কিন্তু বাউন্ডারি, বন্ধুত্ব ও আধুনিক সমাজ বিষয়গুলো এলো বলে লিখছি। আলোচনাটার পরিসর রোমান্টিক সম্পর্ক থেকে বাড়িয়ে সবরকম সম্পর্ক যদি ধরি, তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমি সমাজে এই ধ্যানধারণা কি অদ্ভুত একাকিত্বের জন্ম দিয়েছে।
     
    যেকোনো সম্পর্কে জড়ানোর মধ্যে বাউন্ডারি লঙ্ঘন থাকবেই। এলিভেটরে স্বল্প পরিচিতের সাথে দেখা হলে যখন ঘাড় নেড়ে গুড মর্নিং বলেন, সেটাও বাউন্ডারি লঙ্ঘন। এবার কথা হচ্ছে কে কতটা বাউন্ডারি লঙ্ঘন মেনে নেবে, সেটা নির্ভর করছে পরিস্থিতির ওপর। আপনার প্রিয়জনের বিপদ হলে আপনি পাড়ার লোকেরা কাছে সাহায্য চাইতে গেলেন, বেসিক্যালি আপনি নিজের বাউন্ডারিকে অনেকখানি পর্যন্ত কম্প্রমাইজ করলেন। সমাজ যত ক্যাপিটালিস্ট হবে, সেখানে মানুষের পারস্পরিক ডিপেন্ডেন্সি তত কমে যাবে। গ্রাম বা মফস্বলের তুলনায় এজন্য বড়ো শহরে মানুষের কমিউনিটি প্রায় নেই।
     
    তো বলার কথা এটা, পরস্পরের বাউন্ডারি সযত্নে রক্ষা করে যে এটোমাইজড সমাজ নির্মাণে কর্পোরেট জগৎ উৎসাহ দিচ্ছে, সেটা ততটা কাম্য কিনা ভেবে দেখবার দরকার আছে। 
     
    এইখানে বন্ধু শব্দটা অর্থহীন পর্যায়ে চলে গেছে। বন্ধু বলতে এখন পশ্চিমি সমাজে বোঝায় যে সম্পর্কে কোনো দায় নেই। সন্ধ্যাবেলা একটু ফাঁকা আছি, বারে গিয়ে মদ খেলাম বা উইকেন্ডে হাইকে গেলাম, এমন সঙ্গীদের বন্ধু ক্যাটেগরিতে ফেলা হচ্ছে, কেননা এক্ষেত্রে বন্ধু শব্দটার পজিটিভ কনোটেশনটি রক্ষিত হল এবং সেটাকে দায়বদ্ধতাহীন একটি সুখী কর্পোরেট মোড়কে পুরে ফেলা গেল। 
     
    এর এফেক্ট দেখতে হল শ্বেতাঙ্গ সমাজকে লক্ষ্য করুন। ইনসেল কালচারের বাড়বাড়ন্ত দেখুন। বিষয়টা ঠিক একমুখীন সিদ্ধান্তে আসার মতো সহজ নয়।
  • b | 2402:3a80:1c57:cb7a:878:5634:1232:***:*** | ০৬ মার্চ ২০২৬ ০৭:৫৪549394
  • *বিভূতি 
  • b | 2402:3a80:1c57:cb7a:878:5634:1232:***:*** | ০৬ মার্চ ২০২৬ ০৭:৫০549393
  • এল সি এম, তাহলে আপনি বিভুত মুখোর (বন্দ্যো নয়) সবজান্তা গল্পটি পড়ুন। বাংলা সাহিত্যে ওর চেয়ে করুণ গল্প লেখা হয় নি।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৬ মার্চ ২০২৬ ০৭:৩২549392
  • যদুবাবু | ০৬ মার্চ ২০২৬ ০৬:১৮
    r2h | 134.238.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৬:২৪
    একমত। এবং আশা রাখি যে এই আশ্চর্য মানুষটি তার থেকে নবীন অনেক মানুষদের জুড়ে নেবে এই গুরুচণ্ডা৯-র দুনিয়ায়।
  • r2h | 134.238.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৬:২৪549391
  • হ্যাঁ রমিত, সত্যি বলতে কি রমিতের নাম মনে থাকা সত্বেও লিখিনি, নবীন প্রবীন ধূসর রঙীনের সীমানা ছাড়িয়ে রমিত এক অকল্পনীয় উদ্যমী কর্মবীর। বইমেলাকালীন রমিতের উদ্যম দেখে রীতিমত লজ্জা লাগে!
    একই সঙ্গে এইটা ভাবি, স্কুল কলেজে পড়াকালীন রমিত গুরু পড়তো, ঐ বয়সী কেউ গুরু পড়ে সেরকম আশা করলেও বাস্তবে হয়, সেরকম ঠিক ভাবিনি!
  • যদুবাবু | ০৬ মার্চ ২০২৬ ০৬:১৮549390
  • অ্যালার্টকে অ্যালবার্ট পড়ে আঁতকে উঠলাম। অবশ্য লসাগুদার লা-ল্যা-ম-প্রীতির কথা তো জানিই। 

    যাই হোক, " প্রধানত প্রবাসীদের ধূসর সাইটে" ঐসব বাচ্চাকাচ্চারাও আছে নিশ্চয়ই - বইমেলার ছবিতে তো কত অল্পবয়েসী লোকের ছবিছাবা দেখি অ্যালবামে - তারা কী বইয়ের পেছনের ঐ সাইটের নাম ঠিকানা দেখে সার্চ করে দেখেন না? নিশ্চয়ই দেখেন। হয়তো ঠিক ঠাহর করে উঠতে পারছে না কোথায় শুরু করবেন, এই। আবার যারা আসেন, তারা কী করে গুরুর খোঁজ পেলেন, সেও জানতে ইচ্ছে করে বৈকি। 

    তবে, তরুণ তূর্কীদের মধ্যে রমিত এক আশ্চর্য প্রতিভা। পাবলিক ফোরামে লিখলে লজ্জা পেতে পারে, কিন্তু একজন একা হাতে গোটা পনেরো বইয়ের পনেরো রকম দুর্দান্ত প্রচ্ছদ এঁকে ফেলছে ঐ বইমেলার চাপে, এ জিনিষ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তাছাড়াও যে কত চাপ নেয়, কত দায়িত্ব সামলায় সে তো দেখি এবং দেখছি। ভাবা যায় না। 

    তবে, রমিত, এতোসব সামলেও আরেকটু যদি কোনোভাবে সময়ের টুঁটি টিপে ধরে লেখার সময় বের করে আনতে পারো তবে বড্ডো খুশি হবো। অনেকদিন হ'লো কিছু লেখোনি। 
  • . | ০৬ মার্চ ২০২৬ ০৬:১০549389
  • ভয়াবহ জিনিস। এরকম গেমিং করত জারমানিতে একজন বাংলাদেশী মেয়ে। পড়াশুনো শেষ হয়ে গেল তার। প্রায় সাত আট মাস ইস্কুলে যায় নি। নানান রকমের ভয়ানক এক্সপেরিমেন্ট করত নিজের ওপর।
  • lcm | ০৬ মার্চ ২০২৬ ০৫:৫৪549387
  • অ্যালার্ট! অ্যালার্ট!...
    একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন - শ্রীমল্লার আর মানালিদের পোস্টগুলো ভুলেও যেন সৃজিত মুখার্জি বা অঞ্জন দত্ত বা প্রতিম গুপ্ত-রা দেখতে না পান... তাহলেই ওনারা, বংকানেক্শন, বা, x=প্রেম, বা, লাভ-আজ-কাল-পরশু ... টাইপের সিনেমা বানাতে শুরু করবেন...
  • . | ০৬ মার্চ ২০২৬ ০৫:২৪549386
  • কোলকাতার একটি পরিবার। আমার বন্ধুর বন্ধু তারা। স্বামী স্ত্রী একজন জেন জি পুত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ছে। স্বামী স্ত্রী দুজনেই কোলকাতায় দুই সরকারি ইস্কুলে হেডমাস্টার এবং হেডমিসট্রেস। ছেলেকে সময় দিতে পারে নি বাপ মা। ছেলে ইন্টারনেট অ‍্যাডিক্ট। ক্রমশ সে অনলাইনে গেম খেলায় এতটাই মেকে উঠলো যে কলেজে যায় না দিনের পর দিন। নিজের ঘরেই থাকে। কাপড় জামা বদলায় না। চান টানও করে না। গ‍্যাম্বলিং করে টরে কীরকম একটা  জালে জড়িয়ে পড়ল। দেনা টেনাও হয়ে গেছে। মা বাবা এসব জানত না। প্রায় দুমাস পরে জেনেছে যে ছেলে কলেজ যায় না। তারপরে এইসমস্ত কিছু রিকভার করা কম ঝক্কি না।
    মা বাবার অজুহাত হচ্ছে যে একমাত্র সন্তানের জন‍্যই তো উদয়স্ত খেটে মরছি, বালিগঞ্জে ছেলের জন‍্য ফ্ল‍্যাট কিনে রেখেছি, ব‍্যাঙ্কে টাকা রেখেছি ওর জন‍্য। সবই ওর জন‍্য। কিন্তু সম্পদ সব কিছু রিপ্লেস করতে পারে না। ছেলে যখন যা চেয়েছে দিয়ে দিয়েছে, সময় নামক জিনিসটা বাদ দিয়ে।
  • r2h | 134.238.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৫:১৫549385
  • ও, আর-
    • &/ | ০৬ মার্চ ২০২৬ ০৪:২৩
    • ...সমবয়সী বা কাছাকাছি বয়সী বন্ধুবান্ধব যারা সমপর্যায়ের সুখ দুঃখ কাজকর্ম আনন্দ আহ্লাদ সমস্যা সাহায্য ইত্যাদি ফেস করছেন, সেই তাঁরা কই? ...

    তারাও আছে তো! সেই যে শিশুর মত সরল ও হেগেলের মত গম্ভীর, এক হাতে অরুণ নিশান অন্য হাতে দাস কাপিতাল নিয়ে চশমা চোখে স্বপ্নিল চোখের যুবক, যে মানালিকে তত পাত্তা দিচ্ছে না, বা শ্রীমল্লারের যে বন্ধু চাকরি পেয়ে অন্য শহরে যাচ্ছে-, বা পিহুল, যে শ্রীমল্লারকে মেসেজ করছে, বা স্ক্রিম পত্রিকায় মানালির সহলেখক বা সম্পাদকমণ্ডলী- তারাও আছে, আমরা তাদের দেখতে পাই না আরকি, আমরা নিতান্ত আছি এক ঠাঁই সে কথা যে যাই পাসরি! তারা গুরুতে আসছে না আরকি, পরীক্ষা টরীক্ষা শেষ হলে, আর দু'চার বছর বয়স বাড়লে তারাও আসবে নিশ্চয়! তার আগে মানালি শ্রীমল্লার প্রত্যয় ভুক্ত নবীন পাগলা গণেশ অনন্য অসীম নন্দন - এঁরা সব যৌবন জলতরেঙ্গের ভগীরথ!
  • . | ০৬ মার্চ ২০২৬ ০৫:১২549384
  • মুশকিল হচ্ছে যে, এ এই জেন জি রা আমাদের সন্তান বা কারো কারো নাতি নাতনির বয়সী। এদের এই পরিণতির দায় আমাদের ওপরেই বর্তায় — এটা আমাদের স্বীকার করা উচিত।
    এরা যে পরিবেশে বা দুনিয়ায় বেড়ে উঠছে, সেটা আমরা তৈরি করেছি। আমরা এদের ভয় দেখিয়ে নিজেদের কাজ হাসিল করেছি, স্বার্থপর বানিয়েছি। আমাদের দোষ নেই?
  • . | ০৬ মার্চ ২০২৬ ০৫:০২549383
  • বেলারুস ভ্রমণের সময়ে কিছু জিনিস লক্ষ‍্য করেছি। আয়রণ কার্টেইনের ওপারে বলেই হয়ত এপারের মানুষের কাছে সেটা অন‍্যরকম লাগবার ব‍্যাপার।
    একটা ঘটনা। যেদিন ব্রেস্তের দুর্গ দেখতে গেছি। অসংখ্য শিশু ঘুরে বেড়াচ্ছে মা বাবাদের থেকে বা ঠাকুমা ঠাকুর্দা দাদু দিদিমার থেকে বিচ্ছিন্ন হয়ে। নিজেদের মধ‍্যেই দৌড়চ্ছে খেলছে। অভিভাবকদের নজরদারি নেই, স্ট্রেঞ্জারদের সঙ্গে কথা বলছে। সমস‍্যা দেখলাম না কোনও। স্ট্রেঞ্জার মানেই ভয় পেতে হবে — এমনটা নয়।
    আরেকদিন রাস্তায় হাঁটছি আমরা দুজন। টোটাল ফাঁকা সেদিকটা। ফুটপাথে কিছুটা এগিয়ে গেছি বাবুর চেয়ে। হয়ত দশ মিটার কি পনেরো মিটার। হঠাৎ পেছন ফিরে দেখি দুজন শিশু পাঁচ থেকে সাতের মধ্যে বয়স, দৌড়ে এলো বাবুর কাছে। হাতে একটা কোকাকোলার বোতল। বাবুর দিকে এগিয়ে দিচ্ছে, কিছু বলছে। বাবু ভাষা বোঝে না, তখন ইঙ্গিতে বোঝাতে চাইছে — বোতলটা খুলে দিন। 
    বাবু শক্ত প‍্যাঁচ খুলে দিতেই ওরা বোতলটা নিয়ে ধন‍্যবাদ দিল। একজন অপরিচিত ও ভিন্ন চেহারার মানুষকে ভয় পেল না।
    ওদেশে আরও অনেক মানুষের সঙ্গে আলাপ হয়েছে। যেমন মারিয়া বলে একটি মেয়ে। বিবাহিত, বয়স আটাশ বছর। মনে আছে আমরা রেস্টুরেন্টে একসঙ্গে খেয়েছিলাম। শেষে বিদায়ের সময় হাগ করলো আমাদের। সেই স্পর্শেই বোঝা গেছল ঐ আলিঙ্গন কতটা আন্তরিক। বিশেষ করে বাবু এটা বুঝতে পেরে অবাক হয়ে গেছল। এরকম আন্তরিক হাগ এদিকটায় কোনওদিন সে পায় নি। এদিকে সবসময় এটিকেট মেনে কৃত্রিম সামাজিকতা। এদিকে মানুষ অনেক একা। অথচ জনসংখ্যার ঘনত্ব বেলারুসের তিনগুণ।
    এদিকে মনের রোগের প্রাবল‍্যও অনেক।
  • r2h | 134.238.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৪:৪৭549382
  • অন্য সব ছেড়েই দিলাম, এই যে অল্পবয়সীদের প্রেম ট্রেম নিয়ে আকুলতা, এ জিনিস, মাত্রা ছাড়ালে গোলমাল, কিন্তু তা বাদে বড়ই মধুর। হাজার হোক বসন্তকাল আসছে, দোল চলে গেল চুপচাপ!

    এ ছাড়া নবযৌবনে নানান রকম চড়া আবেগ, নিজের এখন মগজে দরকচা পড়ে গেছে তাই মনে হয় এ কী ছ্যাবলামো, কিন্তু আসলে এইসব নিয়ে কত কাব্য সাহিত্য সঙ্গীত হয়েছে।

    (ইয়ে, নবীন বন্ধুরা, এইসব পড়ে আবার কেউ স্টক করতে উৎসাহী হয়ে উঠবেন না যেন, বাড়াবাড়ি করলে কিন্তু সামাজিক বাটামের ভয় আছে, আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সামাজিক অপমানও।)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত