এহ এসব কী! This is wrong on so many levels...
আমার প্রায় ১০ বছরের কাছাকাছি POSH কমিটির মেম্বার থাকার ও আরো নানা সুত্রে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার মেয়েদের টুকটাক সহায়তা করার অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা না বলে পারছি না। যে কজন লেখে এখানে তার চেয়ে অনেক বেশী লোক পড়েন, কাজেই কেউ যদি জানেন তাঁর চেনা কেউ এইগুলোর মুখোমুখী হচ্ছেন তাহলে পুরোটস পড়ুন।
১) অনলাইনে আলাপ হলেই সেটা অফলাইনে টেনে নিয়ে যেতে অনেকেই চান না। এই না চাওয়াকে সম্মান করতে শিখুন। অপরপক্ষ যদি সম্মান না করে তাহলে দূরত্ব বাড়ান। বাউন্ডারি মানতে শেখা একজন সভ্য মানুষের প্রাথমিক স্বভাব হওয়া উচিৎ।
২) কেউ হেসে কথা বলছে (নানা ইমোজি দিয়ে) ভদ্রভাবে কথা বলছে মানেই সে আপনার প্রেমে পড়েছে বা পড়তে চলেছে মোটেই নয়। ভদ্র ব্যবহারকে 'আস্কারা দেওয়া' বা 'খেলানো' আখ্যা দেওয়া, এটা যিনি আখ্যা দিচ্ছেন তাঁর সমস্যা। এটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই দেখি। তবে ছেলেদের % একটু বেশী
৩) বারেবারে ছবি চাওয়া, আত্মহত্যা বা দুর্ঘটনার হুমকী দেওয়া এগুলো যাকে বলে জায়ান্ট রেড ফ্ল্যাগ। এরকম দেখলেই একেবারে উল্টোদিকে ঘুরে দৌড় দিন, যতদূরে পারেন চলে যান। এগুলো যাঁরা করেন তাঁদের নিকটজনদের সাথে পরিচয় থাকলে এদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে বলুন। এগুলো গভীর মানসিক সমস্যা উদ্ভুত। অবিলম্বে চিকিৎসা নেওয়া দরকার।
৪) কেউ যদি বাউন্ডারি না মানেন, বারে বারে বিরক্ত করেন সেক্ষেত্রে সেই মিডিয়া ছেড়ে পালাবেন না। স্পষ্টভাষায় লিখুন আপনি এগুলো পছন্দ করছেন না। তারপর মিডিয়া অনুযায়ী ব্লক করুন বা ইগনোর। যে বিরক্ত হচ্ছে তার পালানোর কথা নয়, যে করছে তাকে সংযত হতে হবে।
৫) এরপরেও অন্য আইডি খুলে বা অন্য সোশ্যাল মিডিয়ায় গিয়ে বিরক্ত করলে অনলাইন সাইবার হ্যারাসমেন্ট পোর্টালে অভিযোগ নথিভুক্ত করে রাখুন। পরে বিপজ্জনক দিকে গড়ালে এটা খুব কাজে আসবে। (৩ নং পয়েন্ট অনুযায়ী যেটার সম্ভাবনা যথেষ্ট)
মোদ্দা কথা হল পৃথিবীটা মস্ত বড়। অমুক মেয়েটা বা ছেলেটাকে আমার প্রেমিকা / প্রেমিক করে পেতেই হবে এই ধারণা থেকে বেরিয়ে আগে ভাল বন্ধু হবার চেষ্টা করাই ভাল।
আর শ্রীমল্লার,
আপনি তো মশাই নিজের ঢাক যথেষ্টই পেটান। হুতো একবার মনে হয় বিরক্তি প্রকাশও করেছিল।
যাদবপুরে এমনকি ইঞ্জিনিয়ারিঙও (অন্য সাবজেক্ট তো বটেই) নিম্ন মধ্যবিত্ত কেন নিম্নবিত্ত ছেলে মেয়েরাও পড়তে পারে। পড়েও। ওটাই সরকার বা সরকারপোষিত কলেজ ইউনির সুবিধা।
পেছনে পেছনে কারো সম্পর্কে খবর নেওয়া ও কুৎসা শোনা খুবই নোংরা চুকলিবাজি। ওটা বুক ফুলিয়ে বলার মত কিস্যু না।