এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ০৫ মার্চ ২০২৬ ১০:২২549291
  • , মেয়েটিকেও হয়তো তেমন মনে ধরেনি। মনে না ধরলে খামোখা পাত্তা দেবে কেন।cryingcryingcrying
  • চিলুবিলু | 2.5.***.*** | ০৫ মার্চ ২০২৬ ১০:০৭549290
  • কোনো মেয়ে প্রেম নিবেদন করছে আর ছেলেটা বিশেষ পাত্তা দিচ্ছে না @প্রাচীন মেল ফ্যান্টাসি     
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৫ মার্চ ২০২৬ ১০:০৩549289
  • মেয়েদের পাত্তা না দেওয়া নট ইজুকাল্টু কোনো মহান হিরোয়িজম আমার মতে।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৫ মার্চ ২০২৬ ০৯:৫৪549288
  • @মানালি, 
    তারা বয়সের ধর্ম বুঝেও তাদের বাস্তবতাকে গুরুত্ব দিয়ে ভাবে। তাদের যদি হঠাৎ করে অল্প বয়সে এত দায়িত্ব না নিতে হতো, তখন হয়তো বয়স ধর্ম মেনে তাদের মন একটু চিলুবিলু করে উঠত। হয়তো। 
     
    আর প্রেম নিবেদন করা সত্ত্বেও পাত্তা দিচ্ছেনা মানে দুটো জিনিস হতে পারে, এক, তাদের হয়তো প্রেম করার সময় নেই, দুই, মেয়েটিকেও হয়তো তেমন মনে ধরেনি। মনে না ধরলে খামোখা পাত্তা দেবে কেন।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৫ মার্চ ২০২৬ ০৯:৪৮549287
  • কেকে এবং আন্দোরের সাথে একমত, হুতোবাবু যেভাবে কোনো বিষয় নিয়ে তলিয়ে ভাবেন এবং এত সুন্দর গুছিয়ে পরামর্শ দেন মাঝে মাঝে মনে হয় 'কিভাবে কমেন্ট করিবেন' এটাও একটা শিক্ষণীয় বিষয়। 
     
    পুয়োর ওভার প্রটেক্টেড গাই শুনে যার পর নাই আনন্দ পেলাম। অবশ্য সিদ্ধার্থ যে ওভার প্রোটেক্টেড ছিল একথা তো সত্যিই।
  • Manali Moulik | ০৫ মার্চ ২০২৬ ০৯:৪৫549286
  • @a , এ হে আপনার ইমেল অ‍্যাড্রেস যে ইনভ‍্যালিড দেখাচ্ছে। নবরূপে দিন। দেন পাঠিয়ে দিচ্ছি।
  • Manali Moulik | ০৫ মার্চ ২০২৬ ০৯:৪০549285
  • পড়াশুনোয় মন বসে না, রাস্তায় মেয়ে দেখে প্রেম নিবেদন করতে ইচ্ছে করে, মনে হয় টুং করে একটা গদগদ মেসেজ ঢুকুক- সবই ঠিক আছে, বয়সের ধর্ম।
     
     
     
     
     
    হুতোবাবু, disagreed. তাহলে যারা পরিবার ও ভাইবোনসহ নিজের দায়িত্ব নিচ্ছে, চাকরি ও পড়াশোনা দুটোর জন‍্যই পরিশ্রম করছে ও মিছিলে পুলিশের লাঠির সামনে চলে যাচ্ছে, কোনো মেয়ে প্রেম নিবেদন করলেও বিশেষ পাত্তা দিচ্ছে না  --- তারা কারা?
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৫ মার্চ ২০২৬ ০৯:৩৮549284
  • আচ্ছা, একটা ডিসক্লেমার দিয়েই যাই -- শ্রীমল্লারের ইমোশন বা জীবন দর্শনকে ছোট করার, ঠেস দেবার কোনো রকম ঊদ্দেশ্য নেই। ভিন্ন দৃষ্টিকোণ থেকে কিছু কথা মনে হয়। দিনের শেষে সকলের জীবন তার নিজের এবং তাতে আপত্তি তো দূর, জাজ করারও আমি কেউ নই।
  • Manali Moulik | ০৫ মার্চ ২০২৬ ০৯:৩৬549283
  • a    পাঠাচ্ছি। 
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৫ মার্চ ২০২৬ ০৯:৩২549282
  • তাহলে নটা আটকে আমি থার্ড করে যাই। যদিও যে পোস্টের পরিপ্রেক্ষিতে হুতো অমন সুন্দর লিখেছে সেই পোস্টটা পড়ে আমার প্রথম যেকথা মনে হয়েছিলো তা আসলে হুতোকন্যার উক্তি। সে রাজপুত্র সিদ্ধার্থের জ্বর-জরা-মরার দৃশ্য দেখে প্রবল মনোকষ্টের গল্প শুনে বলেছিলো -- "পুয়োর ওভার প্রোটেক্টেড গাই"!
  • :|: | 2607:fb90:bd58:1f16:88e0:40fb:9ee5:***:*** | ০৫ মার্চ ২০২৬ ০৯:১৮549281
  • ন'টা আটকে সেকেন করে গেলুম।
    ওলকপি ছাড়া আর কোনও প্রকার কপি ঠিক সুবিধার লাগেনা। জাস্ট ইন কেস ...
  • &/ | 107.77.***.*** | ০৫ মার্চ ২০২৬ ০৯:০৮549280
  • হুতেন্দ্র  যে  কী  গুছিয়ে  কথা  বলেন  !  খুবই  ভালো 
  • aranya | 2601:84:4600:5410:5c5d:f915:53cb:***:*** | ০৫ মার্চ ২০২৬ ০৭:৫৬549279
  • হুতো-র পোস্টের প্রেক্ষিতে, শ্রী মল্লার কলেজে আবার ভর্তি হলে এবং একটা প্রথাগত ডিগ্রী করলে আমিও খুব খুশী হব। 
  • যাইনি | 165.225.***.*** | ০৫ মার্চ ২০২৬ ০৭:২৭549278
  • আপ্নেরা আর এমন কি যান্নি, আমি অতীব সব চমত্কার জায়গায় যাই না! যেমন ধরুন, গত গরমে আলাস্কা গেলুম না, তার আগের গরমে গ্রীনল্যান্ড গেলুম না! আগামী গরমের ব্যাপারটাও প্রায় ঠিক হয়েই এসেছে, টিকিট না-কাটাটাই বাকী! এবারের প্ল্যান অ্যান্টার্কটিকা! 
  • a | 49.185.***.*** | ০৫ মার্চ ২০২৬ ০৭:২৬549277
  • মানালি ম্যাডাম ইয়ে হয়েছে ঐ যে কটা বইয়ের সফট কপি আছে সেগুলো সবই পেলে ভাল হয়। এই ঠিকানায় - <guha.ayan> @ জিমেল। অগ্রীম ধন্যযোগ 
  • r2h | 134.238.***.*** | ০৫ মার্চ ২০২৬ ০৬:৫১549276
  • অ্যান্ডর, বাহ বাহ, গ্রীষ্মের আগেই সমুদ্র ঘুরে এলেন, চমৎকার ব্যাপার। আমি গত গ্রীষ্মে সমুদ্রে যাইনি তাই আমার মনে বড় দুঃখু, এই বছর গ্রীষ্ম শুরু হতে না হতেই সমুদ্রে যাওয়া শুরু করবো বলে স্থির নিশ্চয় করে রেখেছি।
    তবে ফুলকপির ব্যাপারটা কিন্তু আমি এক রকম বেছে নিতে পারবো না, ও আমার দুরকমই চাই।

    আচ্ছা, এতদঞ্চলে নিউ ইয়র্ক নিউ জার্সির কেউ আসেন? কেউ এনেবিসি যাচ্ছেন এ বছর? আমি যাচ্ছি এমন কিছু স্থির হয়নি এখনও, গুরুর কেউ যান টান কিনা খোঁজ নিচ্ছি আরকি।

    শ্রীমল্লার, দুটো কথা বলি। দ্বিধা ও অস্বস্তি নিয়েই বলছি, কারন এমন গায়ে পড়ে পরামর্শ দেওয়াটা ভালো না, তবে আপনি নানা জিনিসে বিমর্ষ মনে হচ্ছে, তাই; অপছন্দ হলে কাটিয়ে দেবেন।
    আগে আপনি বলেছিলেন কবিতা লেখার জন্য কলেজ ছেড়ে দিয়েছেন। তাতে তেমন কোন সমস্যা দেখিনি আমি, আর দেখলেই বা, আপনি প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান মানুষ, সে আপনার ব্যাপার। কিন্তু এখন আপনি কোন কাজে যোগ দিয়েছেন, যা আপনার তেমন পছন্দও না। আবার রোজগার করতে হবে- তেমন কোন বাস্তব আর্থিক দরকারও নেই লিখেছেন। তাহলে, কাজের সময় কবিতা তো হচ্ছে না। তো কলেজে গেলেই বা কী অসুবিধে? প্রথাগত পেশায় যদি যেতেই হয় তাহলে কলেজ ডিগ্রি কিন্তু অতি আবশ্যক। কাজ করে খারাপ লাগা আর নিজেকে প্রস্তুত করতে খারাপ লাগার মধ্যে দ্বিতীয়টা বেছে নিলে সেটা বেশি বাস্তবসম্মত ও ফলপ্রসূ হবে। কলেজে পড়াশুনো কী কাজে লাগবে, অধ্যাপকেরা কী এমন জানে, শিক্ষাব্যবস্থা ঢপের- সবই মানলাম। কিন্তু ঐ, প্রথাগত পেশায় যেতে হলে ঐ প্রসেসটা ও নথিগুলি মূল্যবান।

    পড়াশুনোয় মন বসে না, রাস্তায় মেয়ে দেখে প্রেম নিবেদন করতে ইচ্ছে করে, মনে হয় টুং করে একটা গদগদ মেসেজ ঢুকুক- সবই ঠিক আছে, বয়সের ধর্ম। তবে কিনা রবিবাবু লিখেছিলেন পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাস নে তারে/ সিক্তচোখে যাস নে দ্বারে॥/ রত্নমালা আনবি যবে মাল্যবদল তখন হবে--/ পাতবি কি তোর দেবীর আসন শূন্য ধুলার পথের ধারে। তো ঐসব আরকি।

    সামনে দীর্ঘ জীবন, জীবন বড় সুন্দর ও রোমাঞ্চকর। খামোখা বিমর্ষ হবেন না।
  • &/ | 107.77.***.*** | ০৫ মার্চ ২০২৬ ০৪:১৯549275
  • আমিও বাটারনাট স্কোয়াশ দিয়েই করবো তো, মনে তো হচ্ছে তৌফা হবে :)
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৫ মার্চ ২০২৬ ০৩:৫০549274
  • সিন্ধুদেশে ঘর সোমদত্ত রাজার নামটা চেনাচেনা লাগছে যেন! কিন্তু সঠিক মনে নেই তো!
    কালোজিরে দিয়ে লুডোর ছক্কার মত কুমড়োভাজা শুনে খুব লোভ লাগছে!। এখানে মিষ্টি কুমড়ো কোথায় পাবো? বাটারনাট স্কোয়াশ দিয়ে হবে? 
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৫ মার্চ ২০২৬ ০৩:৪৮549273
  • নাঃ, আমিও তো আর কোথাও পড়িনি! কিন্তু শ্যামলঙ্কার নামটা আমার খুব ভালো লাগতো। তার পরের লাইন ছিলো "এতক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ"। আমার স্থির বিশ্বাস ছিলো যে একদিন আমি চিলেকোঠার পুরনো তোরঙ্গ ঘাঁটতে ঘাঁটতে ছেঁড়াখোঁড়া পাতা হলুদ হয়ে যাওয়া পুরো বইটা খুঁজে পাবো। অপু যেমন শকুনির ডিমের মধ্যে পারদ ভরে আকাশে ওড়ার বই পেয়েছিলো। মুশকিল হলো যে আমাদের বাড়িতে কোনো চিলেকোঠাই ছিলোনা। আর পুরোনো ট্রাংকগুলোর ভেতরে শুধু ন্যাপথালিনের গন্ধমাখা মোটা মোটা উলের জিনিষপত্র ঠাসা ছিলো!
  • &/ | 151.14.***.*** | ০৫ মার্চ ২০২৬ ০৩:৪১549272
  • কেকে, আছ? এই যে লাইনটা পথের পাঁচালিতে 'শ্যামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটায় কেশ', এটা আসলে কোনখান থেকে জানো? আমি এই শ্যামলঙ্কার কাহিনি আর কোথাও পাইনি। আর সেই 'সোমদত্ত নামে রাজা সিন্ধুদেশে ঘর' সেই রাজার কথা আর কোথাও পেয়েছ?
  • &/ | 107.77.***.*** | ০৫ মার্চ ২০২৬ ০১:৫৩549271
  • মিষ্টিকুমড়ো ছোটো ছোটো লুডোর ছক্কার সাইজে টুকরো করে কালোজিরে দিয়ে ভাজলেও দারুণ খেতে হয়
  • Srimallar | ০৫ মার্চ ২০২৬ ০১:৫২549270
  • &/ চমৎকার কথা বলেছেন! 
  • &/ | 107.77.***.*** | ০৫ মার্চ ২০২৬ ০১:৫১549269
  • কিট্টুদাদার গল্পে ছিল একবার কিট্টুদাদা কাজের লোক নিয়তি মাসিকে জিজ্ঞেস করছে , 'খুব কাজ করতে হয় মাসি?' কর্মনিপুণা মাসি রেগে গিয়ে বলছেন 'কাচ? কাচের ভয় আমি করি? এর তিনগুণ কাচ আমি হেলাচ্ছদায় করতে পারি'
  • Srimallar | ০৫ মার্চ ২০২৬ ০১:৩৩549268
  • ঘুম আসছে না। একটা বিড়ি ধরালাম। মাথাটা এখনও ঘুরছে হাল্কা। ভাবছিলাম, সেই মিউচুয়াল ফান্ড থেকে বইমেলায় কাজ। তারপর ওষুধের লাইন থেকে মুদিখানা দোকান। অনেক অনেক এমন কাজ করেছি। ভাবছিলাম, এখন যে কাজটায় ঢুকেছি, সেটা অনেক আরামের, সেটা অনেক সম্মানের। ভাবছিলাম, নতুন কাজ— কিন্তু আজ পাঁচ তারিখে কাজে যেতে ইচ্ছে করছে না। বললেই, ছুটি পেয়ে যাব। কোনও সমস্যা নেই। কোনও অভাবও নেই আমার পরিবারে। কিন্তু নিজের হাতখরচ নিজেকেই তুলতে হবে। তুলতে হয়। খুব কান্না পাচ্ছে। 
  • একক | ০৫ মার্চ ২০২৬ ০১:২৬549267
  • কুমড়ি কুমড়ি। বড় ভালো খেতে।
     
    বহুত বচ্ছর আগে, বেশ ছোট মানুষ তখন। কলেজ টলেজ। মুকুটমণিপুরের কোন একটা লজে উঠেছিলুম।  বাবা।  বাবার বন্ধু টন্ধু সব। সেখেনে নায়ার দার সঙ্গে আলাপ। নায়ার কে দাদা বলার বয়েস আমার নয়। কিন্তু তিনি বাচ্চাদের প্রশ্রয় দিতে এক নম্বর ছিলেন।  শালপাতার ঠোঙা ভর্তি করে খাত্রা বাজার থেকে মিষ্টি কুমড়ো ভাজা এনে হাজির। নাও নাও যত পারো খাও! সে পুরো কুমড়ি খাওয়ার প্রতিযোগিতা :))) 
  • &/ | 107.77.***.*** | ০৫ মার্চ ২০২৬ ০০:৫৩549266
  • হ্যাঁ , মিষ্টি কুমড়ো  ভাজা  :)
  • lcm | ০৫ মার্চ ২০২৬ ০০:৪৪549265
  • এন্ডর কুমড়োভাজার উল্লেখ করেছে .. সরু সরু আয়তক্ষেত্র সাইজের সামান্য নেতানো কমলা রঙের টুকরো ... নস্টলজির ইয়ে একেবারে ... 
  • &/ | 107.77.***.*** | ০৫ মার্চ ২০২৬ ০০:৪১549264
  • রমিত, এই একটু সমুদ্র দর্শন করে আসা আর তীৰ্থরেণু ছুঁয়ে আসা
  • &/ | 107.77.***.*** | ০৫ মার্চ ২০২৬ ০০:৪০549263
  • কেকে, হ্যাঁ হ্যাঁ, ফুলকপির দুরকম বড়া আছে, বড় সাইজের পকোড়া টাইপ, আর ছোটো ছোটো পপকর্ন টাইপ। যা ইচ্ছে তুলে নাও :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত