এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৩ মার্চ ২০২৬ ২০:৫৪549201
  • উফ, আমি শ্রীমল্লার লিখতে গিয়ে কী ভুলভাল লিখেছি! স্যরি স্যরি!
  • Srimallar | ০৩ মার্চ ২০২৬ ২০:৫২549200
  • ধন্যবাদের কী আছে?! কারও যদি উপকারে আসতে পারি, সে যে কী আনন্দের! smileysmileysmiley
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৩ মার্চ ২০২৬ ২০:৪৯549199
  • শ্রীমল,
    "আমি" গল্পটা তুমি পড়তে চাইলে পড়ো, আমার কোনো আপত্তি নেই।
  • Manali Moulik | ০৩ মার্চ ২০২৬ ১৭:৩২549198
  • ধন‍্যবাদ শ্রীমল্লার। উপকৃত হলাম
  • Srimallar | ০৩ মার্চ ২০২৬ ১৬:৩৩549197
    • Manali Moulik | ০৩ মার্চ ২০২৬ ১৬:০৪
    আমার ফোনে ডাউনলোড থাকা পিডিএফটা সরাসরি এখানে পাঠানো গেল না। তাই, যেখান থেকে, মানে যে লিঙ্কে গিয়ে ডাউনলোড করেছিলাম— সেটাই এখানে শেয়ার ক’রে দিলাম। এই লিঙ্কে ক্লিক করলে দিব্যেন্দু পালিতের দশটা উপন্যাস পাওয়া যাবে (তার মধ্যে ‘সহযোদ্ধা’ও আছে)। 
     
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ১৬:২৫549196
  • মূল লেখা 
    "Illuminating Perspectives: The Transformative Role of Women in Parallel Photography at Early Day and Today's Effect on Society"
    by 
    Albert Siraj Banerjee
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ১৬:২২549195
  • তবে পৃথিবী তে মেয়েরা লড়ে যাচ্ছে আমি যদি প্যারালাল ফটোগ্রাফি [যেখানে এক ফ্রেমে  বিভিন্ন দৃষ্টিকোণ বা গল্পকে একত্রিত করে, একাধিক এক্সপোজার বা কম্পোজিটিংয়ের মাধ্যমে দর্শকের মনোযোগকে আরও গভীর করে তোলে এবং ঐতিহ্যগত উপস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করে]উপর কাজদেখি তবে বেশ ভালো কিছু উদাহরণপাওয়া যায় 
    • জুলিয়া মার্গারেট ক্যামেরন (১৮১৫-১৮৭৯): স্বপ্নিল পোর্ট্রেট, নরম ফোকাস ও প্রতীকী উপাদানসহ; বিষয়বস্তুতে টেনিসন, ডারউইনের মতো ব্যক্তিত্ব। উদাহরণ: "ম্যাডোনা উইথ চিল্ড্রেন" (১৮৬৪), "থমাস কার্লাইল" (১৮৬৭)।
    • গার্ট্রুড ক্যাসেবিয়ার (১৮৫২-১৯৩৪): ছবিতে সহানুভূতি ও ব্যক্তিত্বকে তুলে ধরা; নারী, শিশু এবং নেটিভ আমেরিকানদের উপর জোর। উদাহরণ: "দ্য ম্যাঙ্গার" (১৮৯৯), "হেরিটেজ অফ মাদারহুড" (১৯০৫)।
    • ফ্লোরেন্স হেনরি (১৮৯৩-১৯৮২): অভিনব পরীক্ষা-নিরীক্ষা, জ্যামিতি ও প্রতিফলনসহ (বাউহাউস-প্রভাবিত)। উদাহরণ: "ব্ল্যাক হোয়াইট সিলভার" (১৯২১), "সেল্ফ-পোর্ট্রেট উইথ ক্যামেরা" (১৯২৮)।
    • ক্লড কাহুন (১৮৯৪-১৯৫৪): সুররিয়ালিস্ট সেল্ফ-পোর্ট্রেট, লিঙ্গের তরলতা ও পরিচয় অনুসন্ধানে। উদাহরণ: "আই অ্যাম ইন ট্রেনিং, ডোন্ট কিস মি" (১৯২৭), "আভেউ নন অ্যাভেনুস" (১৯৩০)।
    • ডোরা মার (১৯০৭-১৯৯৭): সুররিয়ালিস্ট ফটোমন্টেজ, বাস্তবতা ও ভ্রমের মিশ্রণ; পিকাসোর সঙ্গী। 
    • গ্রেটে স্টার্ন (১৯০৪-১৯৯৯): স্বপ্নভিত্তিক ফটোমন্টেজ, নারীদের ভূমিকার সমালোচনা। উদাহরণ: "সুয়েনোস" সিরিজ।
    এরা এমন মারাত্বক কাজকরেছেন যা পিতৃতান্ত্রিক কাঠামোকে উল্টে দেয়  , স্ব-অভিব্যক্তিকে অনুসন্ধান করে এবং ন্যায়বিচার ও সমতা প্রচার করে।
  • Srimallar | ০৩ মার্চ ২০২৬ ১৬:১৮549194
  • ‘কলির শেষ’ সম্ভবত আন্তর্জালে পাওয়া যাবে না। আমি ভুলও বলতে পারি। দে’জ এর বই। দামও একেবারেই বেশি নয়। কিনে নেওয়া যেতে পারে। আর ‘সহযোদ্ধা’র পিডিএফ আমার কাছে আছে। এখানে দেওয়ার চেষ্টা করছি। 
  • Manali Moulik | ০৩ মার্চ ২০২৬ ১৬:০৪549193
  • শৈবাল মিত্রের 'কলির শেষ'   আর  দিব‍্যেন্দু পালিতের  'সহযোদ্ধা'  উপন‍্যাসদুটোর পিডিএফ কোথায় পাবো বলতে পারেন?  
  • Manali Moulik | ০৩ মার্চ ২০২৬ ১৬:০২549192
  • @Albert Banerjee হ‍্যাঁ। যে কোনো ধর্মই আদিম যুগের কুসংস্কার, মানবসভ‍্যতার এতো বড়ো শত্রু আর নেই। এটাও তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই কথা। ধর্মীয় আড়ম্বর ছাড়া আর কোনো অস্ত্র নারীর বিরুদ্ধে সর্বাধিক আঘাত হানেনি।
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ১৫:৩৫549191
  • MAGA "America is strong because its leaders are strong. President Trump proves that every day. Naturally, his son Barron is more than ready to defend the country his father so boldly commands.
    Service is honor. Strength is inherited. Dog Bless Barron."
     
    আমেরিকা শক্তিশালী কারণ এর নেতারা শক্তিশালী। রাষ্ট্রপতি ট্রাম্প প্রতিদিন তা প্রমাণ করছেন। স্বাভাবিকভাবেই, তার ছেলে ব্যারন তার বাবার সাহসিকতার সাথে নির্দেশিত দেশকে রক্ষা করতে প্রস্তুত।
    সেবাই সম্মান। শক্তি উত্তরাধিকারসূত্রে পাওয়া যায়। কুকুর ব্যারনকে আশীর্বাদ কর।yes
     
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ১৫:৩১549190
  • Manali Moulik "একসময় এদেশে যখন বিধবা-বিবাহের üপক্ষে-বিপক্ষে ঘোরতর আন্দোলন উঠিয়াছিল, সে সময় যাঁহারা বিধবা-বিবাহের সপক্ষে, তাঁহারা নানাবিধ সুযুক্তি-কুযুক্তির মধ্যে এই একটা অভিনব যুক্তির অবতারণা করিয়াছিলেন যে, অল্পবয়স্কা বিধবাদের পুনর্বিবাহ না হওয়াতেই বঙ্গদেশে কুলত্যাগিনীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইতেছে! সুতরাং, বিধবা-বিবাহের অনুকূলে ইহাও একটা হেতু হওয়া উচিত। মোটের উপর, বিধবা-বিবাহ উচিত, কিংবা উচিত নয়, এ লইয়া উভয় পক্ষে তুমুল লড়াই চলিতে লাগিল, কিন্তু পুনর্বিবাহ না হওয়ার দরুনই যে বিধবারা কুলত্যাগ করে, এই কথাটা বিধবা-বিবাহের শত্রুপক্ষীয়েরাও অস্বীকার করিল না। অর্থাৎ পুরুষমাত্রেই মানিয়া লইল যে, হাঁ, কথা বটে! কুলত্যাগিনীর সংখ্যা যখন বাড়িয়াই চলিতেছে, তখন বিধবা ভিন্ন কে আর কুলত্যাগ করিতে সম্মত হইবে! সুতরাং কিরূপ বিধি-নিষেধ প্রয়োগ করিলে, কিরূপ শিক্ষা, দীক্ষা, ধর্মচর্চার মধ্যে সদ্য-বিধবাকে নিমজ্জিত করিয়া রাখিতে পারিলে, কিরূপে তাহার নাক চুল কাটিয়া লইয়া বিশ্রী করিয়া দিতে পারিলে, এবং কিরূপ খাটুনির মধ্যে ফেলিয়া তাহার অস্থিচর্ম পিষিয়া লইতে পারিলে এই অমঙ্গলের হাত হইতে নিস্তার পাওয়া যাইতে পারে! সপক্ষ বিপক্ষ উভয়েই তাহা লইয়া মাথা ঘামাইতে লাগিলেন। আজও এ মীমাংসার শেষ হয় নাই।"
    নারীর মূল্য  শরৎচন্দ্র 
  • Srimallar | ০৩ মার্চ ২০২৬ ১৫:২৬549189
  • কেকে আপনাকে বলছি, ‘বুলবুলভাজা’য় প্রকাশিত আপনার লেখা ‘আমি’ গপ্পোটাকে পাঠ ক’রে মোবাইলে রেকর্ড করার পরে অডিও ক্লিপটা অ্যাটাচ ক’রে গুরুর মেইল আইডিতে পাঠিয়ে দিতে চাই। কিন্তু এসবের আগে আপনার অনুমতি নেওয়া প্রয়োজন। কেননা, আপনি আপনার এই লেখাটাকে আমাকে পাঠের অনুমতি দেবেন কিনা, সেটা আগে জেনে নেওয়া জরুরি। 
  • PB | 2402:3a80:1cd7:a1a9:878:5634:1232:***:*** | ০৩ মার্চ ২০২৬ ১৫:১৭549187
  • বিজেপি আসলে, তার সাথে আর কী কী সঙ্গে করে নিয়ে আসে? 
     
    ১. সরকারি ক্ষেত্রগুলির বেসরকারি করনের দাবি।
    ২. পুরুষ অধিকার কর্মী।
    ৩. সামাজিক মাধ্যমে নারীদের সম্পর্কে কুৎসা।
    ৪. পড়াশোনা, চাকরি বাকরির বদলে পুজো করা।
    ৫. চাঁদার নামে তোলাবাজি।
    ৬. শিল্প-সংস্কৃতির ক্ষেত্রগুলিতে আস্তে আস্তে ধর্মীয় কার্যকলাপ বৃদ্ধি। যেমন ধর্মকে ঘিরে কৃষ্টি।
    ৭. কিছু মাদক যেগুলি ধর্মীয় কাজে ব্যবহৃত হয়। তার গুনবত্তা প্রচার।
    ৮. আমিষ এর চেয়ে নিরামিষ খেলে বেশি শারিরীক সক্ষমতা তৈরি হয়। সেই বিষয়ক প্রচার।
    ৯. চাকরি করার চেয়ে ব্যবসা করা ভাল, কারন চকরিতে টাকা নেই, ব্যবসায় প্রচুর টাকা। এমন একটা প্রচার।
    ১০. নিরামিষ খাওয়ার সাথে মন্ত্র পড়ে বা কানে পৈতে ঝুলিয়ে মদ খাওয়ার প্রবনতা।
    ১১. ভূত প্রেত নিয়ে চর্চা। এবং আধুনিক যন্ত্র দিয়ে ভূত ধরার কৌশল।
    ১২. বিদেশী চিকিৎসার চাইতে দেশী আয়ুর্বেদিক চিকিৎসার বৃদ্ধি। অন্যদিকে ভূত ধরা এবং ভূত তাড়ানোর কৌশলের ক্ষেত্রে বিদেশী যন্ত্রের প্রয়োগ।
    ১৩. ইত্যাদি।
     
  • Manali Moulik | ০৩ মার্চ ২০২৬ ১৫:০০549186
  • খামেনেই বিষয়টি নিয়ে যেমন চাড্ডিদের স্লিপার সেল চেঁচাচ্ছে, তেমনই কিছু ইসলামিক সেন্টিমেন্টের পাগল চেঁচিয়ে চলেছে। সবমিলিয়ে এই নিয়ে একটা কম‍্যুনাল ডিসহারমোনি ক্রিয়েট করে চেঁচানো যাবে আর ঝামেলা পাকানো যাবে। ওদিকে ইরানের বাসিন্দারা অধিকাংশই এতে ফুর্তি করছে যা স্বাভাবিক। খামেনেই কোনো ধোয়া তুলসীপাতা ছিলো না, মাশহা আমিনিরা জাষ্টিস পেলো বলছে এটা তবে আমি মানতে পারছি না। কারণ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র একটা চাল দিয়ে মধ‍্যপ্রাচ‍্যের পুরো তৈলসম্পদটা বাগাতে চাইছে। ওখানে পরে কোনো পাপেট রেজিম বসাবে যেমন ভেনেজুয়েলাতে ডেলসি রদ্রিগেজকে বসিয়েছে। কিন্তু জন-উন্নয়ন বা স্বাধীনতা একটা ভেকমাত্র। আফগানিস্তানের যা দশা, আবার সেই তালিবানে ফিরে গেছে। রাষ্ট্রপুঞ্জের হাজারবার বলা সত্ত্বেও মেয়েদের শিক্ষার অধিকার দিচ্ছে না। আশরফ গানীর আমলে সরকারী চাকরিতে মেয়েদের অংশগ্রহণ ইত‍্যাদি বেড়েছিলো তা তো বলতেই হবে। আসলে একটা খুব বেসিক জিনিস হচ্ছে আইডিওলজি। যেটা অবস্থা-যুদ্ধনীতি বা সব পরিপ্রেক্ষিতেই  একই থাকে থিওক্র‍্যাটিক বিষয়গুলোতে। বাংলাদেশী জামাতের শামীম আহমেদ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বেশ‍্যা, আবু ত্বহা বলেন তসলিমা নাসরিন গণিকা, আফগানিস্তানের আখুন্দজাদা বলেন আমেরিকা এখানে চাকরির নামে গণিকাবৃত্তি শুরু করিয়েছে আবার ইরানের র‍্যাডিকালরাও বলে যেসব মেয়েরা আনন্দ করছে তারা বেশ‍্যা। মূল সমস‍্যাটা আইডেন্টিফাই করা দরকার। এটা কখনই সাম্প্রদায়িক চিন্তা নয়, নারী সম্পর্কিত মানসিকতা। আমার মনে হয় না এটাকে যেমন খুশী 'কালচারাল ডোমেন' বলে এড়িয়ে যাওয়াটা ঠিক। এটা বুদ্ধিজীবীদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। কেউ বা কারা যদি নারীদের প্রগতির বিরোধী হয়, তবে সেটাকে 'কালেক্টিভ কালচারাল ফ্রিডম" বলে কাটিয়ে গেলে 'ইন্ডিভিজুয়াল ডেভেলপিং ফ্রিডম'কে অস্বীকার করা হবে।
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ১৩:৪৪549185
  • এই ছেলেটা কি?  @ দীপ বাবু কিন্তু এ তো নিজেই বাক স্বাধীনতার বিরোধী।  প্রতিবাদ করা দরকার কিন্তু বাক স্বাধীনতা নিয়ে খিল্লি করা এটার ও বিরোধিতা দরকার। যা হোক আপনি FIR-এর একটি কপি বা রিসিট পাঠান। 
  • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ১৩:৩১549184
  • রাষ্ট্রশক্তি যখন তার দাঁত নখ নিয়ে বেরিয়ে আসে  ও   আসাম NRC 
    https://www.guruchandali.com/comment.php?topic=34433
     


     
    • দীপ | 2402:3a80:1979:a941:778:5634:1232:***:*** | ০৩ মার্চ ২০২৬ ১২:৩৩746935
    • সোশ্যাল মিডিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে প্রহ্লাদ মাইতি ওরফে ‘বিষাক্ত ছেলে’-র বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
       
      সংবাদসূত্র
       
      আশা করি মহাবিপ্লবীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন।
    • albert banerjee | ০৩ মার্চ ২০২৬ ১৩:২৬746936
    • বাক স্বাধীনতা সবার উপরে অবশ্যই প্রতিবাদ করা দরকার।  @ দীপ বাবু আপনি  এককাজ করুন FIR-এর একটি কপি বা রিসিট টই তে বা ভাটিয়া৯ তে  পাঠান। 
  • Ranjan Roy | ০৩ মার্চ ২০২৬ ১২:৩৩549183
  • কেকে
    অবশ্যই। গুরুর পাতায় প্রকাশিত কোন একটি গল্প। 
  • Srimallar | ০৩ মার্চ ২০২৬ ১১:৫০549181
    • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৩ মার্চ ২০২৬ ০২:৪৪549166
    • “রঞ্জনদা, আপনার পোস্টের ওপর একটু জ্যাঠামি করছি -- "কোনো একটা গল্প" পাঠ করলেই হবেনা সম্ভবত। গুরুতে প্রকাশিত (সাইটে বা বই আকারে) গল্প হতে হবে। নয় কি?”
    • Ranjan Roy | ০৩ মার্চ ২০২৬ ০২:২৪549165
    • “শ্রীমল্লার ও মানালি,'
       
      আমি অ্যাডমিন নই। সাধারণ কিন্তু পুরনো পাঠক। 
      একটা অযাচিত পরামর্শ দিচ্ছি। 
       
      কোন একটা গল্প পাঠ করে মোবাইলে রেকর্ড করুন।
      অডিও ক্লিপটি অ্যাটাচ করে গুরুচন্ডালিতে ই মেইলে পাঠান।
      guruchandali@gmail.com
       
       
      ওগুলো স্যাম্পলের কাজ করবে। 
      তারপর হরি ইচ্ছা!”
     
     
     
     
    আমার জবাব: দু’জনকেই (কেকে এবং রঞ্জন রায়) আমার আন্তরিক ভালবাসা জানাচ্ছি! যদিও মেইল ক’রে দিয়েছি এমনি একটা। তবুও কেকে আর রঞ্জন রায় যেভাবে যে রাস্তার কথা বলছেন, সেইভাবে একবার মেইল ক’রে পাঠাতে চাই। দেখা যাক কী হয়! 
     
    দোল উৎসবের শুউউউভেচ্ছা সক্কলকে! রং খেলছেন কেউ? আমি যদিও একটু পরেই এমনি একটু শহর চড়তে বেরোব হাঁটতে হাঁটতে... হয়তো ভূত হ’য়ে বাড়িতে ফিরব... smiley
  • Manali Moulik | ০৩ মার্চ ২০২৬ ১১:২৪549180
  • দোলের শুভেচ্ছা সবাইকে
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৩ মার্চ ২০২৬ ১০:৫৭549179
  • ভোটার লিস্টে নাম ওঠার সাথে সরাসরি নাগরিকত্বের সম্পর্ক নেই। এন পি আর এর ডেটার সাথে মেলানো শুরু হলে ভোটার লিস্টে নাম উঠে যাওয়া বহু মানুষ সমস্যায় পড়বেন। লিস্টে নাম উঠলেই যে নিশ্চিন্ত, এমনটা নয়। 
     
    কিন্তু ফাইনাল ভোটার লিস্টে নাম না উঠলে আপডেটেড ভোটার কার্ড পেতে অসুবিধা হতে পারে। (অনুমান, শিওর নই) এবার বিভিন্ন অফিসিয়াল কাজ আধার আর প্যান দিয়ে হয়ে যায়, ভোটার লাগে না।
     
    কিন্তু কিছু ক্ষেত্রে লাগে। যেমন অনেক সরকারি চাকরিতে (সব চাকরিতে নয়) ডক্যুমেন্ট ভেরিফিকেশনে ভোটার কার্ড চায়। তখন সমস্যায় পড়তে হতে পারে। কিছুক্ষেত্রে অফিসিয়াল কাজে হ্যারাসমেন্টের ভয় তো থাকছেই। 
     
    আর দরিদ্র বা শিক্ষার সুযোগ না পাওয়া মানুষ আতঙ্কে ভুগছেন বিজেপির নেতাদের জন্য। তারা অনবরত হুমকি দিয়ে গেছে লিস্টে নাম না থাকলে বাংলাদেশে পুশব্যাক করা হবে।
  • ! | 51.158.***.*** | ০৩ মার্চ ২০২৬ ১০:৩২549178
  • অরণ্য কি মঙ্গলগ্রহে বাস করেন যে এরম ন্যাকা-ন্যাকা প্রশ্ন করছেন?
  • aranya | 2601:84:4600:5410:5d83:c8e2:916b:***:*** | ০৩ মার্চ ২০২৬ ০৯:৫৮549177
  • @ এলসিএম, ভাল লাগল শুনে। 
    তবে সাধারণ মানুষের চিন্তাটা বোধহয়, এখন ভোটার লিস্টে নাম না উঠলে যদি পরবর্তীকালে নাগরিকত্ব নিয়ে টানাটানি হয়, ওরকম কিছু 
  • aranya | 2601:84:4600:5410:5d83:c8e2:916b:***:*** | ০৩ মার্চ ২০২৬ ০৯:৫৩549176
  • আচ্ছা, @বি, আসামের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ 
  • lcm | ০৩ মার্চ ২০২৬ ০৯:৫২549175
  • "... নোটিশ পেয়েও শুনানি তে যান নি, কোন ডকুমেন্ট দেখান নি, এমন কেউ কি আছেন এখানে বা অন্য কেউ এটা করেছে বলে শুনেছেন? ... ... "

    আছে, বিশাল অবস্থাপন্ন একজনের কথা শুনলাম, তার নাম উঠেছে কিনা দেখতে যান নি, বাড়িতে নোটিশ এলেও কিস্যু করেন নি, ভোটার লিস্টে নাম ওঠানো নিয়ে তার কোনো গরজ নেই... হিন্দু বাঙালি, বয়েস লেট ফিফটিজ...
  • tip | 103.24.***.*** | ০৩ মার্চ ২০২৬ ০৯:২৬549174
  • একটা অপটিক্সের খেলা আচে। এনআরসি করেছিল বিজেপি সরকার আর সার করছে নির্বাচন কমিশন। পাবলিক নির্বাচন কমিশনকে নিরপেক্ষ মনে করে। 
  • r2h | 134.238.***.*** | ০৩ মার্চ ২০২৬ ০৮:৪৬549173
  • হুঁ, ভিজিবিলিটি তো বড় ব্যাপার। এমনিতে ব্যক্তিগত বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যেও আর কাউকে দেখিনি যে এসআইআরের জন্য কাগজ দেখানো কাটিয়ে দিয়েছে।
    নানান রকম সত্যিকারের অসুবিধে হওয়ার আশংকা আছে তো বটেই।
  • b | 2402:3a80:1c71:64b2:378:5634:1232:***:*** | ০৩ মার্চ ২০২৬ ০৮:৪৩549172
  • দেখুন আসামেও য্খন এন আর সি হোলো, তখন এখান থেকেও প্রতিবাদ কম হয় নি। কিন্তু বাদী প্রতিবাদী নির্বিশেষে সবাই সুড় সুড় করে সেন্টারে গিয়ে কাগজ জমা দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত