এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৭548810
  • মানালি
    অত‍্যধিক মদ‍্যপান এবং হার্ট অ্যাটাক থেকে মৃত‍‍্যুর ব‍্যাপারটা কেউ লেখেনি wink
  • dc | 2402:3a80:431:aa5b:d814:530d:8ce7:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৩548809
  • সে তো অবশ্যই। মিউচুয়াল মানে মেনি টু মেনি ম্যাপিং এর কথা বলেছি laugh
  • একক | 2401:4900:882b:7cec:adb1:9cfb:fe14:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৪548808
  • হ্যাঁ মিউচুয়াল কিন্তু ফ্রি উইলের অর্থে মিউচুয়াল নয়।  একজন চাইলেই সিস্টেমের বাইরে বেরোতে পারে এমন না। লম্ফঝম্প যাই করো কোরাপশনের পার্ট হয়েই থাকবে এবং যার স্টেক যত বেশি সে তত বড় পার্ট।
  • dc | 2a02:26f7:d6cc:680d::***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫১548807
  • "একজন বিচারপতি আজকের ভারতবর্ষে ভয়ঙ্কর ভালনারেবল।  কখনো সরকারের পা চেটে কখনো সো কল্ড  জনদরদী রায় দিয়ে ব্যাল্যান্স মেন্টান করে চলেছে"
     
    তা ঠিক। তবে এই এক্সপ্লয়েটেশানটা সার্কুলার আর মিউচুয়াল। উকিল, আমলা, পুলিশ, পলিটিশিয়ান, সবাই সবাইকে এক্সপ্লয়েট করছে। 
  • একক | 2401:4900:882b:7cec:adb1:9cfb:fe14:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪০548806
  • তাও এই আঙ্গুল তুলে প্রশ্ন করা ক্লাসটা তৈরী হয়েছে আইটির বদান্যতায়।  আইটি কোম্পানিও জায়গা বিশেষে ঘুষ দিয়ে সরকারি টেন্ডার পায় কিন্তু ওই লেভেলের সঙ্গে আমাদের এই আইটি প্রোডাক্ট এন্ড সার্ভিসেস জনতার কোনো যোগ থাকেনা। তাই এদের কেও ঘুষ দেয়না। কোনো উপরি নেই।  একজন সরকারি উচ্চপদস্থ চিফ ইঞ্জিনিয়ার যেভাবে ক্ষমতার অলিন্দের সঙ্গে পার্সোনাল স্টেকে জড়িয়ে আছে সেটা একজন  সফ্টওয়ার আর্কিটেক্ট বা ম্যানেজার নেই।  কাজেই দ্বিতীয় দলের লোকেরা মনের আনন্দে সততার এক্সারসাইজ করতে পারে এফোর্ড করতে পারে এবং এই নিয়ে প্রশ্ন তুলতে পারে। 
     
    আবার এরাই সবচে বেশি চাড্ডিও হতে পারে। কারণ উস্কানি দিয়ে দুটো লোক মরলে বা দুটো পিএসিউ প্রাইভেটের কাছে বিক্রি হয়ে গেলে এদের কিস্যু যায় আসে না। 
     
    কর্পোরেট স্ট্রাকচার যত ইম্প্লিমেন্টেড হবে   এরকম জিরো স্টেক ভোটার বাড়বে। আর বাড়বে নন কর্পোরেট ভোটারদের চিন্তা -চাহিদার সঙ্গে তাদের দূরত্ব। এর ফল কী ভবিষ্যৎ বলবে।
  • Manali Moulik | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫548805
  • who was brutally attacked on February 27, 2004, and died on August 12, 2004, in Germany. He was hacked with machetes by members of the extremist group JMB near the Dhaka University campus following threats over his secular and rationalist writings. 
    Al JazeeraAl Jazeera +4
    Key details regarding the attack and its aftermath:
    • The Attack: Azad was attacked while returning from the Amar Ekushey Book Fair on February 27, 2004. He sustained severe injuries to his jaw and neck.
    • Perpetrators: The attack was carried out by members of the banned militant group Jama’atul Mujahideen Bangladesh (JMB).
    • Cause: Azad had been receiving threats for his outspoken views, particularly after the publication of his satirical novel Pak Sarkarer Panchhadesh.
    • Death: After surviving the initial attack and receiving treatment in Thailand, he died on August 12, 2004, while in Munich, Germany, on a research grant.
    • Justice: In April 2022, a Dhaka court sentenced four militants to death for their involvement in his murder. 
      Al JazeeraAl Jazeera +4
    Humayun Azad was a prolific author with over 60 titles to his name, known for his critical, academic, and non-fiction works. 
  • একক | 2401:4900:882b:7cec:adb1:9cfb:fe14:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭548804
  • আদতে কিছু করার নেই।  আমরা সাধারণ মানুষ কোথাও কোনো বড়  স্টেক নেই তাই চোর কে চোর ডাকাতকে ডাকাত বলতে পারি। স্টেক থাকলে পারতুম না।  একজন বিচারপতি আজকের ভারতবর্ষে ভয়ঙ্কর ভালনারেবল।  কখনো সরকারের পা চেটে কখনো সো কল্ড  জনদরদী রায় দিয়ে ব্যাল্যান্স মেন্টান করে চলেছে। একটু এদিক ওদিক হলে খুন হয়ে যাবে। আজকের দুনিয়ার , অনেস্টি ইজ আ চিট ডে স্ন্যাক্স। মাস তিনেক আদানি পাদানিদের পাইয়ে দিয়ে একদিন একটু পানীয় জলের অধিকার নিয়ে সুগারি ডায়ালগ। বাচ্চেলোগ তালিয়াঁ.....
     
     
  • . | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৮548802
  • Manali Moulik | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৩
    ওহো, তাহলে আমি অন‍্য কোলনও হুমায়ুন আজাদের সঙ্গে গুলিয়েছি। ইনিও লেখক ছিলেন। জার্মানিতে গিয়ে প্রচুর মদ‍্যপান করে মারা যান। মানে প্রত‍্যক্ষদর্শীরা বলেছেন যে ইনি চিকিৎসা এবং রাজনৈতিক হিংসার কারণে জার্মানি এসেছিলেন। মদ একটা সমস্যা ছিলোই। ফ্লাইটে প্রচুর মদ খান, ডিউটি ফ্রি থেকেও অনেক হুইস্কি ইত‍‍্যাদি কিনে জার্মানিতে আসেন। প্রথম রাতেই বোতল খুলে বসেছিলেন, বারণ করার মতো কেউ ছিলো না। তার পরেই হার্ট অ‍্যাটাক হয়েছিল, তখন তিনি একাই ছিলেন এবং সেই থ্কেই মৃত‍‍্যু।
    এই কথা স্বয়ং কবি দাউদ হায়দারের মুখে শুনেছি। 
  • কালনিমে | 45.123.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭548801
  • ঠিকই- তা ছাড়াও, দিল্লি হাইকোর্টের জাজ ভার্মা র বিরুদ্ধে তদন্ত ও তো কিছু আর হয়নি । তবে গগৈ, ভগবান গাঙ্গুলি- এরা হলেন গিয়ে বাঁধিয়ে রাখার মতো। এমনকি চন্দ্রচুড় বা গাভাই - এরাও অল্প সময়ে গা বাঁচিয়ে চলেছেন স্ট‍্যাটাস কুও বজায় রেখে 
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৪548800
  • এই জাজ ইত্যাদিরা চরম এনটাইটেল্ড। চিরকাল ই ছিলো।  মোদি জমানায় আরও ল্যাজ মোটা হয়েচে। 
     
     
  • dc | 2402:3a80:431:aa5b:d814:530d:8ce7:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৫548799
  • কালনিমে, পড়লাম। এছাড়া রঞ্জন গোগোই এর নামেও তো সিরিয়াস অভিযোগ আছে। একজন ভদ্রমহিলা ওনার এগেনস্টে নালিশ করেছিলেন, তাতে তিনি নিজের কেসের বিচার নিজেই করে নিজেকে নির্দোষ ঘোষনা করে দিয়েছিলেন। আর রাম মন্দির ভার্ডিক্ট দেওয়ার পর রাজ্যসভার মেম্বার হয়ে গেছেন, পরিষ্কার কুইড প্রো কুয়ো। 
  • dc | 2402:3a80:431:aa5b:d814:530d:8ce7:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২২548797
  • এদিকে সুপ্রিম কোর্ট এনসিআরটির ওপর খুব খচে গেছে, ক্লাস এইটের বইতে নাকি লিখেছিল জুডিশিয়ারির করাপশান নিয়ে (খবরে তাই বেরিয়েছে, ডিটেলস জানিনা)। কিন্তু কোর্টে তো ভয়ানক করাপশান সত্যিই আছে, এ নিয়ে এতো হৈচৈ করার কি আছে বুঝলাম না। 
  • Manali Moulik | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৮548796
  • প্রেম কাকে বলে, তা নিয়ে নির্দিষ্ট ধারণা আমার নেই। তবু এটা ঠিক, তাকে চোখের সামনে দেখলে (এবং চোখের বাইরেও) আমি কিছু অনুভব করি। তা কী প্রকার অনুভব, আমার জানা নেই। প্রথম থেকেই গায়ে পড়ে কথা বলা, উৎসাহ দেখানো এসবের লেশমাত্র নেই তার মধ‍্যে। ন‍্যাকামি শব্দটা যোজন মাইল দূরে। কোনোরকম প্রশংসা, সোজা বাংলায় 'পটানোর চেষ্টা' যাকে বলা হয়, তার বিন্দুমাত্র চিহ্ন ওর মধ‍্যে নেই। পারুল ফুলের থেকে পুরুলিয়ার গ্রাম নিয়ে আগ্রহ বেশী। প্রতিটা কথা বলে ওজন রেখে, আদর্শের প্রতি অঙ্গীকার রেখে। কথা প্রায় বলে না, যখন বলে দু-একটি মাত্র। একবার কী বিষয়ে বলেছিলাম, "সেসময়ে অবজেক্টিভ কন্ডিশন আলাদা ছিলো।" নিটোল চোখদুটো তুলে জিজ্ঞেস করলো, "অবজেক্টিভ মানে?"  কী মিষ্টি ! বুঝিয়ে দিতে বললো, "সংযোগ গঠিত হলেই সব হয়।" শ্রদ্ধেয় সুধীন্দ্রনাথ দত্তের কবিতা ধার করে বললাম 
             "মুখে একবার তাকায় নির্নিমেষে
           শূন‍্যোদ্ভব দেব না দানব  -  আবার শূন‍্যে মেশে
           বুঝি তারা শুধু কুজ্ঝটিকার চাতুরী
          তবু তুলনায় ধন্ধ জাগায় মাথুরই
          প্রতীকপ্রতীম তাদের কাস্তে-হাতুড়ি
             ফসল মুড়ায়, মানমন্দির পেষে
      মূর্ত নিষেধ, মূক নির্বেদ -- তাকায় নির্নিমেষে"
    আবার তেমনই সরল, নিষ্পাপ চোখে প্রশ্ন করে, "নির্বেদ মানে কী?"  "আধিদৈবিক মানে?"  
    দীর্ঘসময়ে ওর কাজের জায়গায় বসে থাকি। বন্ধুদের সঙ্গে হইহই করে, পতাকা নিয়ে এগিয়ে যায়, যে কারোর যে কোনো বিপদে সাহায‍্যের হাত বাড়িয়ে দেয়। আমাকে খুব একটা লক্ষ‍্য পর্যন্ত করে না।অথচ ওকে দেখলেই বুকের ভিতর টুপটাপ বৃষ্টিপতনের শব্দ। কী করা যায় বুঝি না। এক আশ্চর্য ঘোরের মধ‍্যে কাটছে সময়।
      
  • রমিত চট্টোপাধ্যায় | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৫548795
  • কর্ণাটক খুবই ভালো টিম, সেমিতে তো সাতশ র ওপর রান তুলে দিয়েছিল। জম্মু কাশ্মীর দুর্দান্ত খেলেছে ওদের বিরুদ্ধে। বাংলা ফাইনালে উঠতে পারলোনা বলে দুঃখ হচ্ছে কিছুটা, একা সুদীপ আর শামি আর কী করবে। যাক, জম্মু কাশ্মীরই জিতুক, যোগ্য টিম হিসেবে জিতবে। এমনিতেও আন্ডারডগ টিম জিতলে খুবই ভালো লাগে।
  • Anindya Rakshit | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০২548794
  • Manali Moulik "ঘৃণা ছড়ানোর মধ‍্যে কী আনন্দ থাকতে পারে সত‍্যি বোধের অগম‍্য। "
     
    ঘৃণা ছড়ানোয় যারা ছড়াচ্ছে তাদের কোনো গূঢ় স্বার্থসিদ্ধি হয়। তাই ঘৃণা ছড়ানোর মধ‍্যে থাকে স্বার্থসিদ্ধির আনন্দ। 
  • Manali Moulik | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩২548793
  • একক,  সহমত।
    রাজশেখর বসুর মহাভারত বা মূল রামায়ণ থেকে পাঁচটা প্রশ্ন করলে কেউ পারবে না। ঘৃণা ছড়ানোর মধ‍্যে কী আনন্দ থাকতে পারে সত‍্যি বোধের অগম‍্য।  একবার কোনো একটা কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম,  "স্বয়ংপ্রভা কে? " বা "দেবর্ণিনীর সঙ্গে কৈকসীর যোগ কী?"  মুখের দিকে পাক্কা সাড়ে তিন মিনিট হাঁ করে তাকিয়ে ছিলো....
  • Manali Moulik | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৩548792
  • হুমায়ুন আজাদ খুন হলেন কেমন করে? @মানালি
     
    প্রথমতঃ, ওনার মুক্তচিন্তা ও কলমের দ্বিধাহীন ভাষ‍্যের জন‍্য প্রথম থেকেই মৌলবাদীদের টার্গেট ছিলেন। পরবর্তী সময়ে 'নারী' গ্রন্থটি লেখার পর (আমার কাছে পিডিএফ আছে,  অনন‍্যসাধারণ বই, নারীবাদের গবেষণার একটি এপিক বলা চলে) ওনাকে 'মুরতাদ' (ধর্মদ্রোহী) বলা হয়। সম্ভবতঃ কোনো একটি সাহিত‍্য-অনুষ্ঠান থেকে ফেরার সময়ে আততায়ীরা বারবার কুপিয়ে হত‍্যা করে। ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে পথেই মৃত‍্যু হয়। এই ২০২২ না ২৩  নাগাদ সেই অপরাধীদের একজনের ফাঁসি হয়েছে। একজন কারাগারেই মৃত, বাকি তিনজন আজও অধরা। 
  • b | 14.139.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২১548791
  • এদিকে জম্মু কাশ্মীর হু হা। রঞ্জি ফাইনালে ফার্স্ট ইনিংসে করেছে ৫৮৪, জবাবে কর্ণাটক (টিমে আছে করুণ নায়ার, ময়াঙ্ক আগরওয়াল, কে এল রাহুল, দেবদত্ত পডিক্কাল, প্রসিধ কৃষ্ণা) ৫৯, ৪ উইকেটে। নবি তিনটে নিয়েছে।

    আমরা বাংলার প্লেয়ার বলে শামিকে নিয়ে উলুত্পুলুত হতেই পারি, কিন্তু আকিব নবি এই সিজনে আনপ্লেয়েবল। শামির দুর্ভাগ্য যে বাংলা ফাইনালে গেলো না, সেমি ফাইনালে ফার্স্ট ইনিংসে লিড নেওয়া সত্বেও।
  • dc | 2402:3a80:431:aa5b:6592:120:2ede:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৭548790
  • একক, গরুখোর চাড্ডি বেশ দুর্লভ জীব। কলকাতায় হয়তো থাকতে পারে, কিন্তু বেশীর ভাগ নর্থ ইন্ডিয়ার স্টেটগুলোতে যদি যাও তো গরুখোরের সংখ্যা খুব কম পাবে। আমি নিজেই দুয়েকবার বিফ স্টেক বা বিফের কোন রেসিপি নিয়ে উৎসাহ দেখিয়েছি, তাতে দুয়েকজনকে চুপ করে যেতে দেখেছি। ইন্ডিয়াতে বেশীর ভাগ লোক নন ভেজ বলতে বোঝে চিকেন বা মাটন, তারপর ল্যাম্ব। সেই তুলনায় বিফ যদ্দুর মনে হয় কম লোকই খায়।  
  • একক | 2401:4900:882b:7cec:adb1:9cfb:fe14:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫০548789
  • ভারতে ধর্মবিশ্বাস হু হু করে বাড়ছে এরকম সরলরৈখিক কিছু নয়। কমিউনাল হেট্রেড বাড়ছে সেটা ঘটনা। ধর্মীয় ঘৃণার কারণে লোকজন হিন্দুত্বের ধ্বজা ওড়ায়। নট নেসেসারিলি তারা রিলিজিয়াস লাইফ লিড করে। ব্যক্তিগতভাবে আমার পরিচিত বৃত্ত গরুখেকো চাড্ডিতে ভর্তি। বিন্দুমাত্র ধর্মভীরু নয় এরা। কিন্তু যত হিন্দু ফাংশন কে প্রমোট করে। মেসেজ শেয়ার করে। রাতদিন মোল্লাদের খেস্তায় আর বিফ হালিম চেটেপুটে খায়। ভারতের সংখ্যাগুরুরা চায় মুসলিমরা তাদের পায়ের তলায় থাকুক। আর কিছুই না।

    এই যে রমজান চলছে। সব মুসলিম লেবার হয় বসে গ্যাছে নয় আউটপুট কম। এদের কন্ট্রাক্টর গুলো হিন্দু। তো কই কোনো যুদ্ধ বাধেনি তো ! দিব্যি প্রভু ভৃত্যের সম্পর্ক একটু রাগ দুটো খিস্তি, লেবার বলছে রোজার মধ্যে এতো ভারী মাল টানতে পারবো না, ঠিকেদার তার বাপ্ তুলছে এসবের মধ্যে দিয়ে দিব্য সুন্দরভাবে আবহমান চলেছে চলেছে।.......

    এখন তার মধ্যে কোনো কাটার পো দুটো ইউনিভার্সিটির বুলি মুখস্ত করে নিজেকে ভদ্রলোক ভাবতে শুরু করে দিলে মুশকিল। আরো মুশকিল বক্তব্য রাখলে। হিন্দু হাউজিংয়ে বাড়ি কিনতে গেলে তো সে গুস্তাকির মাফ নেই। সে বাদে, সারারাত মেহফিল মিলাদ মোচ্ছব করুক না ! কে বাধা দিয়েচে ? হেঁদুর পোলারাই সাদা পাঞ্জাবি পরে ভীড় জমাবে ইফতারে।

    এদেশে হিন্দুত্ব একটা অস্ত্র যা দিয়ে কমিউনাল হেট্রেডকে নর্মালাইজ করা হয়। সেটা এমনকি বাঙালিদের পেছনে লাগার জন্যেও অস্ত্র। তার সঙ্গে এইসব ঈশ্বরবিশ্বাস ফিশ্বাসের দূর দূর তক সম্পর্ক নেই।

    ছোটোব্যালা থেকে শিক্ষিত লিবারাল শ্রেণীর এই চিন্তাবিলাস দেখচি। ধর্মীয় আগ্রাসনের হারামিগিরিটা এঁদের নজর এড়িয়ে যায়। পশ্চিমা ফ্লেবারে আস্তিক নাস্তিক ঈশ্বর "আছে না নেই" এই টোটাল ছায়াযুদ্ধের মধ্যে লোকজন ঢুকে থাকে। কী পিলপিল করে নাস্তিক চাড্ডি বেড়েচে চারপাশে মাইরি বলার নয় :)) ব্যক্তিগত জীবনে মদ গরু শুওর সব চলছে আর বসে বসে হোয়াটসএপ গ্ৰুপে মুসলিমদের পেছনে আংলি করছে। অযোধ্যায় চাঁদা পাঠাচ্ছে।

    একে ভগবানে বিশ্বাস বলে না, হাড় হারামিগিরি বলে। বিশ্বব্যাপী বিশ্বাসী -অবিশ্বাসীর গ্রাফ দেখে ইন্ডিয়াকে বোঝা যাবেনা। এখানে অতি বড় ধাৰ্মিক-ও ঠাকুরঘরের বাইরে গিয়েই অধর্ম করে। তারপর নিজেই গঙ্গাজল ছিটিয়ে নেয়। এটা কনফেশন বেসড আব্রাহামিক স্ট্রাকচার নয়। এদের ঈশ্বরবিশ্বাস অতি আলগা। ধর্মীয় ঘৃণা প্রবল।
  • dc | 2a02:26f7:d6c6:680d:0:4000::***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২১548788
  • আমি রাতের বেলা ভুতে বিশ্বাস করি। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৬548787
  • ভূতের pr কম। ভগবানের pr মেশিনারি অনেক স্ট্রং। তাই বেশি লোক ভগবানে বিশ্বাস করে ভূতের চেয়ে।
  • lcm | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৬548786
  • "God did not create human, actually human created God" 
     
    "Every human is born as atheist. The idea of God is planted on them by other human."
  • aranya | 2601:84:4600:5410:5482:8e7c:d83:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭548785
  • ভুতে বিশ্বাস করে যত লোক, তার চেয়ে অনেক বেশী মানুষ ভগবানে বিশ্বাস করে (এটা অবশ্য আমার ধারণা)। অথচ দুই ই কাল্পনিক 
  • dc | 2402:e280:2141:1e8:4887:64ff:232e:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৬548784
  • ভারতীয় উপমহাদেশ গন কেস laugh
  • aranya | 2601:84:4600:5410:5482:8e7c:d83:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪548783
  • ইউরোপে বোধহয় বাড়ছে ,  ভারতীয় উপমহাদেশে তো নয় , মনে হয়
  • dc | 2402:e280:2141:1e8:4887:64ff:232e:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৩548782
  • অরণ্যদা, আশার কথা হলো যে অনেক দেশেই এথেইজম বা স্কেপটিসিজম বা নন-রিলিজিয়াস লোকেদের এর সংখ্যা বাড়ছে। 
  • আদাব | 198.137.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৫548781
  • https://www.inspireliterature.com/adaab-by-samaresh-basu/
     
    —মানুষ না, আমরা য্যান কুত্তার বাচ্চা হইয়া গেছি নাইলে এমুন কামড়া-কামড়িটা লাগে কেমবায়?—নিষ্ফল ক্রোধে মাঝি দু’হাত দিয়ে হাঁটু দু’টোকে জড়িয়ে ধরে।
     
    মাঝি বলল, চল যেদিকে হউক। মিছামিছি পুলিশের মাইর খামু না—ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত