এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:3a80:400:f6a3:b509:5200:c269:***:*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৩548720
  • ক্লড শ্যাননকে ইন্ফর্মেশন থিওরির জনক বলা হয়। উনি এই বিষয়ে বই লিখেছিলেন, দ্য ম্যাথামেটিকাল থিওরি অফ কমিউনিকেশান। 
     
    হ্যাঁ, টুরিং এনিগমা কোড ডেক্রিপ্ট করেছিলেন, অন্য অনেকে ঐ প্রোজেক্টে কাজ করেছিলেন। তাছাড়া পোলিশ ম্যাথামেটিশিয়ান আর গোয়েন্দাদেরও উল্লেখযোগ্য অবদান ছিল। ক্রিপ্টানালিসিস ছাড়া টুরিং এর সবথেকে সেমিনাল কাজ বলা যেতে পারে টুরিং মেশিন এর বর্ণনা, যার দ্বারা তিনি হল্টিং প্রবলেম প্রুভ করেছিলেন। 
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯548719
  • lcm yes
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৭548718
  • টুরিং বোম্ব
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৭548717
  • Manali Moulik | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪548716
  • মানালি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রথম প্রবক্তা ধরা হয় জন ম্যাকার্থিকে। টুরিং অবশ্যই থিওরেটিকাল কম্পিউটিং নিয়ে অনেক কাজ করেছিলেন, যার মধ্যে আছে টুরিং মেশিন আর টুরিং টেস্ট। তবে সরাসরি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নিয়ে কাজ শুরু হয়েছিল ১৯৫৬ সালে, মার্ভিন মিনস্কি, ক্লড শ্যানন, আর ম্যাকার্থির পরিচালিত ডার্টমুথ ওয়ার্কশপে। 
     
     
     
     
    হ‍্যাঁ। সঙ্গে আডা লাভলেসের নামও উল্লেখযোগ‍্য।  ক্লড শ‍্যানন তো সুইচিং সার্কিট অ‍্যান্ড টেকনোলজির জনক। তবে টুরিং সল্ভ করেছিলেন এনিগমা কোড। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কিছু আগে থামিয়ে দেয়। ইংল‍্যন্ড ওনাকে মূল‍্য দিলো না।
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৯548715
  • "IONICA" BY WILLIAM CORY
    WITH BIOGRAPHICAL INTRODUCTION AND NOTES BY ARTHUR C. BENSON

    THIRD EDITION
    LONDON: GEORGE ALLEN
    156, CHARING CROSS ROAD 1905 
     
  • dc | 2402:3a80:400:f6a3:44a1:5571:5cc0:***:*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৭548713
  • মানালি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রথম প্রবক্তা ধরা হয় জন ম্যাকার্থিকে। টুরিং অবশ্যই থিওরেটিকাল কম্পিউটিং নিয়ে অনেক কাজ করেছিলেন, যার মধ্যে আছে টুরিং মেশিন আর টুরিং টেস্ট। তবে সরাসরি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নিয়ে কাজ শুরু হয়েছিল ১৯৫৬ সালে, মার্ভিন মিনস্কি, ক্লড শ্যানন, আর ম্যাকার্থির পরিচালিত ডার্টমুথ ওয়ার্কশপে। 
     
    অত্যন্ত দুঃখের কথা যে সেই সময়ে ইংল্যান্ডে হোমোসেক্সুয়ালিটিকে অপরাধ হিসেবে ধরা হতো, যার ফলে ব্রিটিশ সরকার ওনাকে অ্যারেস্ট করে আর "চিকিৎসা" শুরু করে, যার ফলে উনি ১৯৫৪ সালে আত্মহত্যা করেন। টুরিং বেঁচে থাকলে আরও কি কি কাজ করতে পারতেন, ভাবাও যায়না।  
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯548712
  • প্র‍াচ‍্যবাদীরা [?] সেই দাবিকরার অধিকার তাদের আছে? 
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬548711
  • স্কিলেট মূলকথা বাংলায় হলো ​​​​​​​পিণ্ডপাত্র [ভিক্ষার জন্য প্রাপ্ত অন্ন গ্রহণের পাত্র)​​​​​. সমার্থক  হলো খোপড়ী স্থান ভেদে খাপুড়ি [মানভূম ] , ফুটো বাটি দৈনন্দিন কথায় ও বাগধারায়।  কমণ্ডলু [সাধারণত সন্ন্যাসীদের জলপাত্র, তবে ভিক্ষাপাত্র হিসেবেও ব্যবহৃত] , 
  • Manali Moulik | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২০548710
  • হুম। আবার প্র‍াচ‍্যবাদীরা বলে এইসব জিনিস পশ্চিমারা আমাদের মধ‍্যে ঢুকিয়ে দিচ্ছে। আদতে কিন্তু আমাদের আরাবনী, যোগাপ্পা, অর্ধনারীশ্বর ইত‍্যাদি পৌরাণিক বৈশিষ্ট্যগুলি আগে থেকেই ছিলো। মালব রাজের দুই রানীর গল্প, এগুলিও আছে বাসবান্নর লেখা শৈব স্তব এর একটা উদাহরণ। তো এইসব আর কী....
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭548709
  • সমকাম নিযে পশ্চিম সভ্যতার এতো নেতি  বাচক ভাব "আলাদিনের জীন কিংবা স্বয়ং গিলোটিন "
  • Manali Moulik | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৭548708
  • লোরকা সমকামী ছিলেন? জানতাম না এটা। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রথম প্রবক্তা
    অ‍্যালান টিউরিং এই কারণে তৎকালীন ইংল‍্যান্ডে অভিযুক্ত হয়েছিলেন পড়েছিলাম
  • dc | 2402:e280:2141:1e8:f4c8:a0a3:44ba:***:*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৭548707
  • কাল রাত্তিরে একটা ভালো সিনেমা দেখলাম য়ুটুবে। ডিলিট করার আগে দেখে ফেলুনঃ 
     
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৯548706
  • মেন্ডেলীন না ম্যাগডালিন? "দি লা গ্রান্ডি মেফিস্টোফেলিস ? "
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৪548704
  • বা ১৯ 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৪548702
  • হ্যাঁ ইমেল করেও পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই।
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৮548701
  • আমি বার্তা বাহক মাত্র 
  • kk | 2607:fb91:4c1f:10de:7cc4:c196:5bb9:***:*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫১548700
  • লুলতিমা দেবীকে নিয়েই তাহলে রবিঠাকুর গান বেঁধেছিলেন -- আমি চিনি গো চিনি তোমারে ...
  • r2h | 134.238.***.*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৬548699
  • উল্টিমা সিনা আর লুলতিমা চেনা। কোনটা পাঁঠার দোকানে ফরমায়েশ কোনটা বিদেশিনীর পরিচয়দ্বিধা। খুবই কঠিন ব্যাপার।

    বিশেষ প্রক্রিয়ায় গঠিত সমতল রন্ধনপাত্রে রান্না হবে পেশোয়ারি পাকোয়ান উল্টিমা সিনা, খাবেন চেনা বিদেশিনী শ্রীমতী লুলতিমা দেবী।
  • kk | 2607:fb91:4c1f:10de:7cc4:c196:5bb9:***:*** | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৪548698
  • তেইশটা ছাব্বিশ
    ইয়ে, ওটা 'লুলতিমা চেনা' নয়? ভাষাটা ইতালিয়ান তো।
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৩548697
  • ইমেল এর ব্যাপারটা পরিষ্কার হলো না 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৫548696
  • @অ্যালবার্ট ব্যানার্জি
     
    আপনি শুভদীপ বাবুর লেখাটা চাইলে অবশ্যই শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নেই, উল্টে আমরা খুশীই হব। সাথে এই লেখা সংক্রান্ত আলোচনাও ওই কমেন্ট সেকশনে করলে বাকিরাও সেই আলোচনায় অংশগ্রহণ করতে পারবে।
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৩548695
  • " বিখ্যাত কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকাকে বাম-মনস্কতাসমকামিতার অভিযোগ" মারাত্মক রগরগে কাহিনী 
  • albert banerjee | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৩548694
  • সুইজারল্যান্ডের জুরিখ (জুরিখ) — যুদ্ধের সময় নিরপেক্ষ দেশ ছিল, তাই অনেক আর্টিস্ট-রাইটার সেখানে  এসেছিলেন। 
    ডাডা কি আছেন শুধু তিনি বেঁচে গেছিলেন বলে। বোমা। পরমাণু হিলিয়াম আবার পড়ছে। মানুষ মারা যাচ্ছে । অরে বাবা আবার কিছু লোক বলছে "ভাই ঠিক আছে কল্যাটারাল ড্যামেজ "   জাস্ট কিছু দিন আগে চর্যাপদের মূল পুঁথি পুড়ে গেল  কল্যাটারাল ড্যামেজ
    খাজুরাহো  কল্যাটারাল ড্যামেজ হয়ে যাবে না তো?  কাশী  কল্যাটারাল ড্যামেজ হচ্ছে ? 
  • albert banerjee | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫০548693
  • এবং মেল্ করতে পারি? 
  • albert banerjee | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৬548692
  • আমি কি আমার সোশ্যাল মিডিয়া তে এটা পোস্ট করতে পারি ?
  • albert banerjee | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭548691
  • লিখেছেন বড়ো ভালো 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত