এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪০548536
  • একটা কথাই বলার ছিল।
     মশা খিদে পেলে রক্ত কিন্তু খাবে না। ওটা দরকার ডিম পাড়ার পুষ্টির জন্য।   
    খিদে পেলে মধু খাবে। 
    ধন্যবাদ।
     
     
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৩548535
  • কোত্থেকে এক মশা এসে কানে কানে যেন বলে গেল, ‘সারাদিন কিছু খাইনি, আমাকে একটু রক্ত দে’ crying
  • প্যালারাম | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৮548534
    • একক | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৫548518
    • এবার তো স্পিলবার্গের পালা! 
    উঁঁহু, আগে কন্ডাক্টর, তারপর স্পিলবার্গ। 
  • &/ | 151.14.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪548533
  • চিরতা জিনিসটা যে ঠিক কী, কেউ বলতে পারেন? ছবি টবি যদি পান, দেবেন প্লীজ।
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২০548532
    • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১548530
     
    • “তবে গুরুর পাতায় তক্কো করতে করতে আমরা সবাই সমবেতভাবে এসব কিছুর সমাধান বের করে ফেলবো ও তারপর একপাত্র চিরতার জল বটমস আপ করে খেয়ে নেবো, এ আমাদের সমবেত অঙ্গীকার।” 
    বাহ্! তাহলে আর শুভ কাজে দেরি কেন? 
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮548531
  • তবে গুরুর পাতায় তক্কো করতে করতে আমরা সবাই সমবেতভাবে এসব কিছুর সমাধান বের করে ফেলবো ও তারপর একপাত্র চিরতার জল বটমস আপ করে খেয়ে নেবো, এ আমাদের সমবেত অঙ্গীকার।
     
     
     
     
    __________________________________________________
     
     
    শুনে বড়ো আনন্দিত হলাম হুতোদা ! তবে আমি সেই আনন্দের দিনে মোটেও চিরতার জল খাবো না, আমার কোল্ড কফি চাই।
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১548530
    • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৩
    • এটাই ঠিক ধরে উঠতে পারছি না। খালি মনে হয় এটাও হয়, ওটাও হয়। ফলে মরালিটি আর কনসেপ্ট গুলিয়ে যায়। অহং আর আত্মসম্মানের পার্থক‍্য, ইম্পর্ট‍্যান্স আর স্বেচ্ছাচারিতার পার্থক‍্য করতে পারি না। এইসব মুশকিল!
     
    দেখুন, একে তো হল সংশয় আমার মতে ভয়ানক উপকারী জিনিস। সংশয়ই যদি না থাকবে তাহলে মানুষ অনুসন্ধান করবে কেন। এ খুবই ভালো জিনিস।
    আর এইসব, মরালিটি বলুন, এথিকস বলুন, কর্তব্য বলুন - এই সবই দেশ কালের সাপেক্ষে পরিবর্তনশীল। আর এসব ক্ষেত্রে তো সত্যিই বাইনারি কিছু নেই, অনেক কিছুই হতে পারে, আজ যা হতে পারে কাল তা শুনলে লোকে মাৎ মাৎ করে তেড়েও উঠতে পারে। তো এ নিরন্তর সংশয় আরকি। 
     
    তবে গুরুর পাতায় তক্কো করতে করতে আমরা সবাই সমবেতভাবে এসব কিছুর সমাধান বের করে ফেলবো ও তারপর একপাত্র চিরতার জল বটমস আপ করে খেয়ে নেবো, এ আমাদের সমবেত অঙ্গীকার।
  • &/ | 107.77.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৮548529
  • সম্ভবত ভাষা  দিবস  লিখতে  গিয়ে  ভাষা  দ  হয়ে  পোস্ট  হয়ে  গেছে   থ্রেডে. সেই  নির্মোহ  ব  এর  মতন  কেস  হয়েছে  নির্ঘাত 
  • &/ | 107.77.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৫548528
  • ওদিকে  চলচিত্ত  ভাটিয়ালি  চচ্চড়ি  নাটকে  গানটা  দেখে  ভাবলাম  ঈশেন  নিজেই  নাট্যকার  কিনা  কেজানে  :)
  • একক | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪548527
  • হ্যাঁ,  গীটার। 
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩548526
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১548523
    laugh
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩548525
    • kk | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১
    • ... এক ছাতার তলায় এনে ফেলা... 
     
    এই ব্যাপারটাকে অক্ষদা নাম দিয়েছিল সমবেত প্রণামঃ)
  • &/ | 107.77.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫২548524
  • আর , নিমপাতার   শরবত  :)
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১548523
    • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৩
    • ... যার সঙ্গেই আমার আলাপ হয়, তাকেই আপন ক’রে নিই। ...
     
    এ আবার কী কথা। আমি লোককে আপন করে নিই বলে তার টুথব্রাশ দিয়ে দাঁত মেজে ফেলবো? আজব তো।
    একটা লোককে আমার আপন মনে হল, তাকে বললাম, ওহো আমরা সবার পেটে পীড়া হয়েছে, আমরা সবাই সমবেতভাবে চিরতার জল আর গাঁদাল পাতার রস খাই?
    যত্তসব।
  • &/ | 107.77.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫০548522
  • এই  যে  লোকেদের  পোস্ট  থেকে  এমনি  লাইন  তুলে  তারপরে  নিজের  জবাব পোস্ট  করা , খুবই  কনফিউজিং . কার  লেখা  যে  কার  ঘাড়ে  উদো  বুধো  কেস  হয়ে  যাচ্ছে 
  • &/ | 107.77.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৬548521
  • শংকরের  বই  কিনলে  ব্যাগ  দিত  সঙ্গে , এটাকে  বলত 'এক  ব্যাগ  শংকর'  :) 
  • হেঁয়ালি | 103.87.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৪548520
  • কীসের স্যাডেল ব্রাগঞ্জা বদলে দিয়েছে? গিটারের?
  • &/ | 151.14.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৬548519
  • সেই ফাইলে?
  • একক | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৫548518
  • এবার তো স্পিলবার্গের পালা! 
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২০548517
  • আজকাল ফেসবুক খুললেই, নোটিফিকেশনের ঘরে দেখায়, ‘ ইউ হ্যাভ নিউ ফ্রেন্ড সাজেশন্স’: (প্রায় সবই কম বয়সী সুন্দরী মেয়েদের লাইন)! বিরক্তিকর লাগে! 
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭548516
  • চলবে তো পয়লা মার্চ অব্দি। যেকোনো দিন এলেই হল, চিন্তা কী?
     
    নিয়ে যাবে না বাড়ি থেকে....... crying
  • kk | 2607:fb91:4c1f:10de:3989:5bab:4904:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০548515
  • রমিত,
    আচ্ছা। যখন জানতে পারবে একটু লিখে দিও।

    শ্রীমল্লার (২১ঃ৫১),
    সে বেশ তো, খুবই ভালো কথা। তবে সেটা অন্য এক প্রসঙ্গ আর কী। যাক গে...
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৩548514
    • kk | 172.58.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১548509
    • “'সবাই' অনেক বড় পরিসর! ওভাবে কি আর এক ছাতার তলায় এনে ফেলা যায়?” 
     
    না তা যায় না অবশ্য। কিন্তু আমার একটা মুদ্রাদোষ হচ্ছে, যার সঙ্গেই আমার আলাপ হয়, তাকেই আপন ক’রে নিই। সেভাবে বলতে গেলে, আমি প্রতিদিন অল্প অল্প ক’রে ভালবাসা জমাই। আর জমাই ব’লেই, এতো ভালবাসা আমার নিজের কাছে রাখার জায়গা হয় না। তাই সবার সঙ্গে ভাগ ক’রে নিই। আমার মধ্যে আরেকটা ব্যাপার আছে, সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করি। অনেক রকমের জীবন দেখি, জীবনও আমাকে দেখতে থাকে। আসা-যাওয়ার মাঝে হিংসাটুকু ঝেড়ে ফেলে কেবল ভালবাসাটুকু কুড়িয়ে নিয়ে নিজের ঘরে ফিরে আসি। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২548513
  • গড়িয়া বইমেলা আগের বছর 21 মার্চ থেকে 30 মার্চ অব্দি হয়েছিল, এবছরের একদম সঠিক ডেটটা বলতে পারছি না, আশা করছি কাছাকাছি সময়েই হয়তো হবে। দুয়েক দিন পর জেনে বলতে পারব। 
  • dc | 2402:e280:2141:1e8:182a:fc63:af85:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৬548512
  • আমি ছোটবেলায় থাকতাম যাদবপুরে, আর আমার পিসির বাড়ি ছিলো শক্তিগড়ের কাছে নবনগরে। আমি আর পিসতুতো দাদা মিলে বিজয়গড়, নাকতলা, গল্ফ গ্রিন হেঁটে হেঁটে ঘুরে বেড়াতাম। লায়েলকার মাঠে মাঝে মাঝে খেলতে যেতাম। তখন নবনগর বিজয়গড়ে অনেকগুলো ছোট ছোট পুকুর, ডোবা ইত্যাদি ছিল। পরে সেইসব বুজিয়ে দিয়ে বাড়ি উঠে গেছে। 
  • kk | 172.58.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫২548511
  • রমিত, গড়িয়া বইমেলা কত থেকে কত তারিখ হবে?
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১548510
  • কৌতূহলী, এই রে, এটা কঠিন কাজ! সমালোচনা করা সোজা, কিন্তু ভালো কিছুর সন্ধান দেওয়া কঠিন। আর তার ওপরে আমি একেবারে অজ্ঞ ব্যকরণ না বোঝা শ্রোতা।
    তাও, অবশ্যই, গত কুড়ি বছরে শোনা গান ভাবার চেষ্টা করছি যা মনে থেকে গেছে, সুমন, চন্দ্রবিন্দু - এঁরা বাদে।
  • kk | 172.58.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১548509
  • r2h | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৯
    "আরও কে কে শুনেছে বা শোনেনি ....."
     
    কেকে শোনেনি। শ্রীমল্লারের লেখায় মাঝে মাঝে এই রকম লাইন দেখি -- "আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন" কিম্বা "হয়তো কেন, নিশ্চয়ই আপনাদের সবারই  সন্তান আছে"। একটু ব্ল্যাংকেট স্টেটমেন্ট মনে হয়। 'সবাই' অনেক বড় পরিসর! ওভাবে কি আর এক ছাতার তলায় এনে ফেলা যায়?
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮548508
  • চলবে তো পয়লা মার্চ অব্দি। যেকোনো দিন এলেই হল, চিন্তা কী?
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫548507
  • বাঘাযতীন - বিজয়গড় ? ইসস্...গেলে হতো যে! তা এখন আর সম্ভব নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত