এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪548446
  • বামী নয় বামা। তারাশঙ্করের...
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩548445
  • ব্রাত্যপশু’র ভাটে বাজারে (২) তো আমাকে শ্রীমল্লারের বদলে ‘শ্রীম’ বলল... ‘শ্রীম’ আমার খুউব পছন্দ হয়েছে। আপনারা এবার থেকে আমাকে ‘শ্রীম’ ব’লে ডাকতে পারেন! সেই যে সৃজিতের ‘autograph’ এ শ্রীনন্দিতাকে সবাই ‘শ্রীন’ ব’লে ডাকছিল... 
  • b | 14.139.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪548444
  • বামী . 
  • &/ | 107.77.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৬548443
  • একটা  ছোট  গল্পও  আছে  ওরকম , যতদূর  মনে  পড়ছে . উপন্যাসের  অংশ  নয় , আলাদা  ছোটগল্প 
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১548442
  • গান শুনুন! 
     
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩548441
    • &/ | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫১
    • ... ওই দস্যু বা ঠ্যাঙাড়েরা সেদিন যাত্রা দেখতে বা মেলা দেখতে গিয়েছিল...
     
    কে বলতে পারে, সেই যাত্রা পালার সদাশয় নির্বাসিত করুণ রাজাই হয়তো ঐ খালের ধারের ঠ্যাঙাড়েদের সর্দার, লেভেল টু ছদ্মবেশে!
     
    • &/ | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৫
    • ... কালপুরুষ অমন না...
     
    সে তো সবাই জানে, এখানে শিল্পীর কল্পনার স্বাধীনতাটা দেখুন!
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯548440
    • &/ | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩
    • আচ্ছা, গৌরকিশোর ঘোষের বসন্দা গল্পটা কেউ পড়েছেন? 
     
    হ্যাঁ
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯548439
    • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৯
    • আমরা প্রায় সকলেই ‘শুভ রাত্রি’ ব’লে ঘুমোতে যাই, কিন্তু আমরা কেউই জানি না, ঘুম কখন কোন সময়ে কাকে কেড়ে নেবে... 
     
    সে তো বটেই, খুব সত্যি কথা। কবি বলেছেনঃ

    নৌকা ফি-সন ডুবিছে ভীষণ, রেলে ‘কলিসন’ হয়;
    হাঁটতে সর্প, কুকুর আর গাড়ি-চাপা পড়া ভয়
  • Bratin Das | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫২548437
  • সানি আর কাঁবা পরে মনে পড়লো আকবা এবং হহপাপ্রে 
     
    একেবারে ই গুরুর টারমিনোলজি।
  • | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫০548436
  • আচ্ছা গুরুর এই গপ্পো কিন্তু গুরু চ্যানেলের ভিডোলিস্টিতে দেখাচ্ছে না। এখান থেকে লিংক ক্লিকিয়ে গেলে পাওয়া যাচ্ছে কিন্তু চ্যানেলে গিয়ে দেখলে দেখা যাচ্ছে না। 
     
    আর এখানে কেউ রোজারিয়ান আছেন? তাহলে একটু জায়গায় বসে আবাজ দেবেন। 
  • &/ | 151.14.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩548435
  • আচ্ছা, গৌরকিশোর ঘোষের বসন্দা গল্পটা কেউ পড়েছেন?
  • &/ | 151.14.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৮548434
  • বিভূতিবাবুর এইরকম সব দুর্ধর্ষ চরিত্রদের নিয়ে যে গল্পগুলো, সেসব একত্রে থাকলে ভালো হত।
  • dc | 2402:e280:2141:1e8:c1ec:6909:baa0:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৬548433
  • রমিতবাবুর ছবিটা অসাধারন হয়েছে। 
  • &/ | 151.14.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৪548432
  • @বি, তাহলে ওটা অন্য ঠ্যাঙাড়ে? বীরু রায় নয়?
  • b | 2402:3a80:1c50:719:178:5634:1232:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৯548431
  • ওটা অন্য গল্প . নো বীরু রয় অর এনি মেম্বার অফ হিজ ফ্যামিলি . 
    @২:৩৯ 
  • &/ | 151.14.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৩548430
  • আগে এইসব অমুক জেনারেশন তমুক জেনারেশন সেইভাবে শুনিনি। তারপর শুনি জেন এক্স, জেনোয়াই, জেনজি (জেডকে জি বলা কি সারা দুনিয়াতেই চালু হয়ে গেছে? আমাদের আবার জ ছাড়া কিছুই নেই, স্বয়ং পরশুরাম উপায়ান্তর না দেখে হয় হয়, Zন্তি পারো না বলে চালিয়েছেন। এখন যদি z হয়ে যায় জি, কী সর্বনাশ তবে g এর সঙ্গে আলাদা করার উপায় কী মৌখিক ভাবে? উচ্চারণে বেশিরভাগ z এমনিতেই j এর মতন হয় আমাদের, তারাপদবাবু চিড়িয়াখানা দেখতে চেয়ে গাইড মেয়েটিকে জু দেখতে চান বলে এমন অবস্থায় পড়েছিলেন, তাঁর অনবদ্য ভাষায় সেই গল্প তিনি করেছিলেন। ঃ-) )
  • &/ | 151.14.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫১548429
  • হুতেন্দ্র, মনে হয় ওই দস্যু বা ঠ্যাঙাড়েরা সেদিন যাত্রা দেখতে বা মেলা দেখতে গিয়েছিল। তাদের কি আর ছুটি নিয়ে মেলায় ঘুরতে যাত্রা শুনতে ইচ্ছে করে না? সর্দারই হয়ত দলের সবাইকে নিয়ে -
  • kk | 2607:fb91:4c1f:10de:3989:5bab:4904:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৯548428
    • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩০
    • নিন গল্প শুনুন। অমিতাভদা ফাটিয়ে দিয়েছেন।
    অডিও গল্প শুনলাম। ভারী ভালো লাগলো লেখা ও পড়া দুইই।
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৯548427
  • আমরা প্রায় সকলেই ‘শুভ রাত্রি’ ব’লে ঘুমোতে যাই, কিন্তু আমরা কেউই জানি না, ঘুম কখন কোন সময়ে কাকে কেড়ে নেবে... 
  • &/ | 151.14.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৯548426
  • বীরু রায়ের কাহিনী নিয়ে একটা স্বতন্ত্র গল্পও আছে না? একজন লোক তাঁর একমাত্র ছেলেকে নিয়ে ওদিক দিয়ে যাচ্ছিলেন, পড়লেন বীরু রায়ের দলের খপ্পরে, ঈশোপনিষদের পুঁথি কপি করছিলেন মনে হয় তিনি বাড়িতে অনেকদিন ধরে, শেষ মুহূর্তে লোকটির মনে হল অসমাপ্ত সেই ঈশোপনিষদের কথা।
  • &/ | 151.14.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৫548425
  • ছবি খুবই চমৎকার, গল্প ততোধিক। কিন্তু কালপুরুষ অমন না, তারাগুলো অত কাছে কাছে থাকে না, অনেকটা দূরে দূরে, বেশ বড় চেহারা কালপুরুষের। শুধু কোমরবন্ধের তিনটে তারা এক লাইনে দেখে ধরে ফেলা যায় কোথায় আছে। অত কাছে কাছে তারাগুলো থাকে ওপেন ক্লাস্টারে, প্লেইএডিস এ, যাকে বাংলায় বলে কৃত্তিকা।
  • Ranjan Roy | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৮548424
  • হুতো, 
     
    অডিও গল্পের আইডিয়াটা চমৎকার।
    জব্বর হইছে।
    আরও আসুক। 
  • r2h | 165.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৩548423
  • রমিত, ব্যাপক হয়েছে, আবার যেন ঐ জায়গাটা দেখতে পেলাম!
    কালপুরুষ, ঠিক!
  • ডাকাতকাহিনী | 165.225.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩১548422
  •  হুতোবাবুর কাহিনী মনোহর্ষক বা রোমহর্ষক! 
     
    এবারে রমিতবাবুর ছবি কিনা চিত্তে চাঞ্চল্য ঘটালো! আমি ভাবছি, ধরুন কিনা, ডানদিকে নীচে ঊর্দ্ধমুখী কয়েকজোড়া চোখ! 
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৫548420
  • যাঁরা আমাকে পছন্দ করেন না, তাঁদের বলছি 
     
    যদি আমাকে আক্রমণ করারই থাকে, মন খুলে করুন। কিন্তু এমন কোনও ভাষা ব্যবহার করবেন না, যা চোখে খারাপ দেখায় এবং কানে খারাপ শোনায়। চাইলে তো আমিও পাল্টা জবাবে দুটো বাজে গালাগালি দিতে পারি। কিন্তু দিই না তার একটা কারণ, সম্ভবত প্রধান কারণ এটাই— আমার বাড়িতে এসবের চল নেই। এটুকু বুঝেছি যে, যাঁরা আমাকে গালি দেন, তাঁরা আমার লেখা পড়েননি। তাঁরা আমাকে ভালমতো জানেন না,  চেনেন না। তাই যদি আমাকে গালি দেওয়ারই থাকে,  আগে অন্তত আমার লেখা পড়ুন। হ্যাঁ, এখন আপনারা  বলতেই পারেন যে, মানে যাঁরা আমাকে গালি দিচ্ছেন  তাঁদেরকে বলছি, ‘আপনার লেখায় তো তেমন কিছুই নেই! কেন পড়ব?’ সে তো আমিও জানি। কিন্তু আমি তো জানি, আমার লেখায় কী আছে এবং কী নেই। তাই যদি আমাকে আক্রমণ করার থাকে, আগে আমার  লেখা পড়ুন এবং তারপর আক্রমণ করুন মন খুলে। করুন, কিন্তু ভাষাটা যেটা বলছিলাম, যেন চোখে খারাপ না দেখায় আর কানে খারাপ না শোনায়। এই যে যাঁরা আমাকে গালি দিচ্ছেন, হয়তো আপনাদের সন্তানও আছে। হয়তো কেন? হয়তো নিশ্চয়ই আছে। তাহলে কি আমি ধ’রে নেব যে আপনি আপনার সন্তানদেরও এরকম শিক্ষা দেন? সেটা আমি ভাবতে  চাই না। কারও পারিবারিক ব্যাপারে, কারও ব্যক্তিগত ব্যাপারে আমি প্রবেশ করি না। ইচ্ছেও নেই। শুধু একটাই অনুরোধ, যদি কিছু বলারই থাকে, যদি কিছু করারই থাকে— তাহলে এমন কিছু করুন, যাতে অন্তত এই প্রজন্ম কিংবা যে প্রজন্ম আসতে চলেছে— তাঁরা নতুন কিছু শিখতে পারে। এমন কিছু বলবেন না এবং এমন কিছু করবেন না, যাতে আপনাদের জন্য,  আপনাদের কারণে— অনেকগুলো প্রজন্ম নষ্ট হয়ে যায়...! প্লিজ এমন কিছু করবেন না... 
     
     
    শ্রীমল্লার
  • kk | 2607:fb91:4c1f:10de:3989:5bab:4904:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৮548418
  • রমিতের ছবিতে কালপুরুষকে বিশেষ ভাবে খেয়াল করলাম। দারুণ!
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৭548417
  • অনুমতি পেলে ছবিটা মোবাইলের ওয়ালপেপারে রাখতে পারি? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত