এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২০548266
  • যা বোঝা গেল রবীন্দ্রনাথ ওই আলগা মুখস্থ আঁতলামো একেবারেই পছন্দ করতেন না . সেটাই অবশ্য প্রত্যাশিত, খাঁটি জিনিস নিয়ে তাঁর কাজ
  • r2h | 165.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১548265
  • আজকাল ব্যাপারটা নিয়েও আবার আমার ইয়ে। কোথায় একটা পড়েছিলাম, বড় বড় রবিগানের আসরে গানের ক্রম সাংবাদিক বা সমালোচকদের আগাম দেওয়া থাকতো, দেবব্রত বিশ্বাস সেই ক্রম উল্টেপাল্টে দিতেন, অন্য গান গাইতেন, কারন সাংবাদিক বা সমালোচকরা অনুষ্ঠান না দেখে রিভিউ লিখতেন।
    মৈত্রেয়ী দেবীর কী একটা আছে, রবীন্দ্রনাথ বলেছেন আমার অমুক লেখাটা কেমন লাগলো, কিশোরী তিনি খুব ভূমা টুমা বলে ফিরিস্তি ফেঁদে বসেছেন, রবীন্দ্রনাথ বললেন ওসব তো তোমার বাবার কথা, তোমার কেমন লাগলো, তুমি নিজে কী বুঝলে?
    বিদ্বৎসমাজে কল্কে পাওয়ার জন্যে কষে পঁচিশটা বইয়ের ব্লার্ব পড়ে নেওয়া- এও পুরনো অভ্যেস।

    তো এইসব জিনিস তো আছেই।
  • r2h | 165.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৩548264
  • হ্যাঁ, সে তো অবশ্যই। সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো ভালো লেখা আলোচনা হয়। অ্যানিমেশন ফিল্মে যখন ডিজিটাল প্রযুক্তি এলো তখনও সেই নিয়ে কেউ কেউ দুশ্চিন্তা করেছিল, কিন্তু এসব তো হবেই। কাল আমি পনেরো মিনিট বসে বসে একটা গোরুর গাড়ির চাকা বানানোর রিল দেখলাম। তারপর ভাবলাম এটা কি সময় নষ্ট হল, তারপর মনে হল একটা লোক গোড়া থেকে হাতে চালানো যন্ত্রপাতি দিয়ে একটা সুবিশাল চাকা বানাচ্ছে - এমনটা সামনাসামনি দেখতে পেলেও তো বসে দেখতাম।

    তো সেসবে আমার অন্তত কোন বিরাগ নেই। তবে কন্টেন্ট ডাম্প - কন্টেন্ট ক্রিয়েটরের জন্যই খারাপ আরকি। খদ্দের পছন্দ না হলে নেবে না, এই, কারন তার হাতে স্ক্রোল বা ক্লিক করে যাওয়ার লক্ষ জিনিস।
  • &/ | 107.77.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৯548263
  • তবে আজকাল ছোটো বা বড়, কোনো লেখাই কেউ পুরো পড়েন কিনা সন্দেহ, হু হু স্ক্রোল করে নামতে নামতে লাইক লাইক লাইক :)
  • &/ | 107.77.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৫548262
  • সোশাল মিডিয়াই তো আছে আজকাল . লোকে সিরিয়াস লেখা, খিল্লি লেখা, ধারাবাহিক, ছুটকি, মহাকাব্য, চম্পূ, এক দু লাইনের মাইক্রো লেখা ..... সবই দিয়ে যাচ্ছেন, কেউ কেউ মেশিনে আঁকা ছবিও দেন লেখার সঙ্গে
  • r2h | 165.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৯548261
    • kk | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৯
    • ... রোজই লিখতে হবে এমন তো কোনো কথা নেই! ...
     
    এই কথাটা খুব যুক্তিযুক্ত লাগলো। ইন্টারনেট পরবর্তী সম্পাদকীয় আগলহীন প্রকাশের উপায় যেমন অনেক সম্ভাবনা খুলে দিয়েছে, তেমনই ঐ তাৎক্ষণিক বাহবার আকাঙ্খা অনেক সম্ভাবনাময় লোকের ক্ষতিও করেছে। আর যেটা হয়, কন্টেন্টের বন্যায় প্রাথমিক ঝাড়াই বাছাই না করলে কেউ কয়েকটা খাজা লেখা লিখলে পাঠক তার লেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। মানে কত আর পড়বে লোকে, তার ওপর একঘেয়ে হয়ে গেলে তো গেল।
     
    তবে আমি সামান্য পরিবর্তন করে নেবো - রোজই লেখার বদলে রোজই প্রকাশ করা, বা রোজই পড়ানোর ইচ্ছে- এরকম। না হলে, বড় উপন্যাস বা মহাকাব্য লেখার কাজ থাকলে বোধহয় রোজই লিখতে হয়। লেখা, পড়া, সম্পাদনা, বাতিল, ফিরে লেখা...

    নাম করা লেখকদের কথা যা শুনি আরকি।
    তেরো মিনিটে একটা মহান কবিতা লিখে ফেললাম সে ঠিক আছে, তবে সবই তেরো মিনিট হলে সেটা হয়তো দ্রুত লিখন বিভাগে ফাস্ট হবে কিন্তু অমরত্ব্ব বিভাগে তালব্য শ পাবে।
    তবে এই সবই কলম, কব্জি ইত্যাদির জোর। সৃষ্টিশীলতা নিয়ে বোধয় প্রতিভা, অধ্যবসায়, ও পরিশ্রমের বাইরে কোন তত্ত্ব হয় না, কে জানে। ঠান্ডা লেগেছে, কাজ কর্মে মন নেই, তাই ভাবলাম গ্যালারি থেকে ফুট কাটি।
  • &/ | 107.77.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৮548260
  • কেকে, তুমি যে ইতালিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ এইসব ভাষাগুলো শিখছিলে, এইগুলো কি বেশ কঠিন ভাষা ? ঐসব ভাষাতেই গল্প উপন্যাস প্রবন্ধ কবিতা পড় ?
  • &/ | 107.77.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯548259
  • ইমরান খানের খবরটা দেখলেন আপনারা ? সোশ্যাল মিডিয়াতে ছবিটা ....
  • Srimallar | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭548258
  • কেকে, আপনার ‘আমার সেই পথ হাঁটার গপ্পো’ অল্প অল্প ক’রে পড়ছি। পুরোটা পড়া হ’য়ে গেলে অবশ্যই জানাবো। এত চমৎকার গদ্য আপনি লিখতে পারেন সেটা সকলেরই জানা। কিন্তু কথা হচ্ছে, কথাকে কীভাবে জীবন দিতে হয়, কীভাবে আদর দিতে হয়— সেটা আপনার লেখা প’ড়ে বুঝতে পারছি। বলা ভাল, বোঝার চেষ্টা করছি, যতটুকু পারি। 
  • Manali Moulik | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৯548257
  • গোলগোটিয়া   =   কেমন একটা চটি চটি ভাইব আছে
  • &/ | 107.77.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৫548256
  • ফুলফুটিয়া  র  সঙ্গে  বেশ  রাইম  করে  :)
  • &/ | 107.77.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২548255
  • গোলগোটিয়া ????  কী  অদ্ভুত  নাম !
  • kk | 2607:fb91:4c1f:10de:f85d:9136:6d60:***:*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০১548254
  • গুরুচণ্ডালী কোর কমিটির কাছে একটা অনুরোধ করছি। 'মনখারাপ-মনভালো' লেখাটার লেখকের ডেড নেম সংশোধন করে দেওয়া যায়?
  • dc | 2402:e280:2141:1e8:e9cc:28f:ac3:***:*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২548253
  • গোলগোটিয়ার মালিক বোধায় সর্বম এআই দিয়ে পাবলিসিটি ম্যানেজ করে - গোবরে গোবর চেনে, চাড্ডি চেনে ফেবু। 
     
    তবে এইসব ঠকবাজ ইন্স্টির স্টুডেন্টদের কথা ভেবে খারাপ লাগে।  
  • রমিত চট্টোপাধ্যায় | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৬548252
  • মেক ইন ইন্ডিয়া মানে হলো প্যাকেজ ইন ইন্ডিয়া।
     
    সবই এরা হোয়াইট লেবেল কোম্পানির থেকে কিনে সেল করে প্রায়।
     
    গোলগতিয়া র নাম আগেও একবার মিডিয়ায় এসেছিল, স্টুডেন্টদের দল বেঁধে বিজেপির বিক্ষোভ সভায় পাঠিয়েছিল। সেখানে মিডিয়া জিগিয়েছে কী কারণে আপনাদের বিক্ষোভ। সেখানেও এরা পড়া করে যায়নি, কিছুই বলতে পারেনি কেন তারা বিক্ষুদ্ধ।
  • b | 117.238.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১০548251
  • আমার আবার অরেকজনের কথা মনে পড়ে তিনিও নয় নয় করে ধরুন ১২ বছর কাটিয়ে দিলেন ঃ), অবং আরো কাটাবেন 
  • dc | 2402:3a80:43a:891e:2023:b0f7:6b67:***:*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৬548250
  • তবে এই খবরগুলো দেখলে আমার অরিন্দম চৌধুরির কথা মনে পড়ে, সে আআইপিএম নিয়ে প্রায় বছর দশেক চালিয়েছিল। এই গোলগোটিয়া পোলপোটিয়া তো অরিন্দমবাবুর কাছে তুচ্ছ!  
  • Manali Moulik | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০০548249
  • বিজেপির মেক ইন ইন্ডিয়া এটাই। এরকম প্রচুর কোম্পানি সরকারী পয়সা লুটে বাইরের মাল বেচছে
     
    শশী থারুর যে Superpower না Superpoor বলে গাল পাড়তেন, তিনিও তো আজকাল বিজেপির প্রশংসা করছেন মানে শাহী ষ্ট্র‍্যাটেজির আর কি !  এতে চাড্ডিরা হাড্ডিসার হয়ে নাচবে এ আর নতুন কথা কী! তবে গবেষণাগুলো ফান্ড কাটিং করে ফন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব সীমা ছাড়ানো আর উনিজি 'ঢিচক‍্যাঁও!" করে করে লাফাচ্ছেন আর এদিকে কায়দা করে পিসিমণি বড়ো স্কলারশিপগুলো বন্ধ করছে আর যুবসাথী হ‍্যায় মেরা জীবনসাথী করে গান করচে !! এ ভারী দুঃখুর কথা। প্রতীক উর রহমান সিপুয়েম ছেড়ে দিলেন (ছাড়ারই কথা!) কুলোকে বলে নাকি তিনোতে যাবেন (আমি বিশ্বাস করি না) 
    একটা তৃতীয় বিকল্পের খুব খুব দরকার পবতে। বিহারের পিকের পার্টি জন সুরাজের মতো। বিহারে হলো কী, ওদের মাটি তৈরী ছিলো না। ব্রাহ্মণ - শুদ্র - মুসলমান - মাঝি -কুড়মি-পাসোয়ান এই হিসাবেই ভোট হয় ওদের। নেহাত শিক্ষিত যুবসমাজে জন সুরাজ কিছুটা প্রভাব ফেলেছিলো যা সামান‍্যই। আমাদের কিন্তু এরকভ প্র‍্যাগমাটিক, এডুকেটেড  কোনো দল এলে ভালো প্রভাব ফেলতে পারবে।
  • Manali Moulik | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫২548248
  • আসলে চীন থেকে কিনে ক্যাম্পাসে চড়তে ছেড়ে দিয়েছে, কেত দেখানোর জন্য। 
     
    আর চীনে হিষ্ট্রির পেপার রেডি করতে গিয়ে আমার দশা শেষ!! ওয়েষ্ট এশিয়ার সমান্তরালে হান ডাইনেষ্টি  --- ওয়‍্যার ফিলোসফি আবার সান ঝু থেকে ষ্ট্র‍্যাটেজি লার্নিং।সেটা তবু Oxford handbook of ancient China থেকে হয়ে যাচ্ছে,কিন্তু Achaemenid Parsian করতে গিয়ে গয়ং গচ্চ গদাধর!  কম্পিটিটিভের প্রেপ টেপ সব হাওয়া ! সিলিবাস শেষ করতে মরে যাবো.....রোঁমা রোলার জীবনধারা ও পরিবর্তিত চিন্তা নিয়ে ' শিল্পীর নবজন্ম ' ধরেছিলাম, সেটা পিডিএফে জমছে।  ওয়েষ্ট এশিয়া পড়ে পড়েই বুড়ো হয়ে যাবো.....crying  আচ্ছা, Achaemenid parsian এর বাংলা উচ্চারণটে কী হবে? "আকামেনেইদ'? "আকামেনিড"? রণবীর চক্কোত্তি লিখছেন "হখামনীষীয়"। 
  • একক | 2401:4900:88ae:9bbd:606e:8350:ee9a:***:*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫২548247
  • শুধু রোবোকুতুয়া নয় গোলগোটিয়ারা একটা কোরিয়ান ড্রোন কেও নিজেদের আবিষ্কার বলে চালিয়েচে। 
     
    এসব নিয়ে কিছুদিন হৈচৈ হয়ে চাপা পড়ে যাবে। আদতে বিজেপির মেক ইন ইন্ডিয়া এটাই। এরকম প্রচুর কোম্পানি সরকারী পয়সা লুটে বাইরের মাল বেচছে। যাদের একটু বড় সেটাপ তারা নকড ডাউন ম্যাটেরিয়ালস এর কন্টেনার আনিয়ে এখানে এসেম্বল করে নেয়।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৬548246
  • আবার দাবি করেছে সেটা বানাতে নাকি সাড়ে তিনশো কোটি টাকা গবেষণায় ঢেলেছে। 
     
    আসলে চীন থেকে কিনে ক্যাম্পাসে চড়তে ছেড়ে দিয়েছে, কেত দেখানোর জন্য। 
  • dc | 2402:3a80:43a:891e:2023:b0f7:6b67:***:*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫০548245
  • ওদিকে নয়ডায় নাকি গোলগোটিয়া নামে একটা ইউনিভার্সিটি আছে! আবার তারা নাকি একটা চীনে রোবোকুতুয়াকে নিজেদের বলে চালাতে গিয়ে ধরাও পড়ে গেছে। কি অবস্থা laugh 
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪১548244
  • আমার প্রিয় শিল্পী। 
  • Srimallar | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮548243
  • “আমি তার ঠিকানা রাখিনি  
     ছবিও আঁকিনি...” 
     
    শুনছি, প্রিয় গান! 
  • Srimallar | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২548242
  • “গোছানোর কথা ছিল এমনই সময়—
    সব অগোছালো কথা, জমা নীরবতা।” 
  • :) | 103.244.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৪548241
  • পুরো কনস্টিপেশন কাটিয়ে প্যান ভরে হাগার আনন্দ।
    yesyes
  • Srimallar | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৯548240
  • অবশেষে ঘরে নতুন লেখা এলো। কী আনন্দ! 
  • Srimallar | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫১548239
  • অনুভূতি উঠছে নামছে, লেখাকে ধ’রতে পারছি না কিছুতেই। আজকে সারাদিনে একটা লাইনও লিখতে পারিনি! 
  • দীপ | 2402:3a80:1974:fb81:678:5634:1232:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮548238
  • Imran Khan found support from unexpected quarters while his own countrymen continued to look away, as cricket legends, including Indian cricket heroes Sunil Gavaskar and Kapil Dev, were among 14 former captains from sporting teams across the world, who wrote a letter to Pakistan Prime Minister Shehbaz Sharif.
     
    #TimesNow #TimesNowNews
  • Bratin Das | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫০548237
  • শামি পুরো  রঞ্জি তে দুরন্ত পারফরম্যান্স করলো। তাও ওকে নেবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত