এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩১548115
  •  
    শুনছিলাম। শুনলাম। বড় কাছের প্রিয়গান! 
  • Srimallar | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৯548114
  •  
    সুমনের প্রায় সমস্ত গানই আমার মুখস্থ, এটাও! আমার প্রিয় গানের তালিকায় এটাও রয়েছে। 
  • Srimallar | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৭548113
  • Aaj kaal porshu | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯548112
     
    আচ্ছা। ​​​​​​
  • Aaj kaal porshu | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯548112
  • শ্রীমল্লার (১৩:৩৯)
    -------------------------
    বন্ধু নেই!!!! এমন করা ঠিক নয়। নিজের সাথে আমিও সময় কাটাই আবার বান্ধবীদের সাথেও ঘুরতে বেরোই। স্বপ্ন দেখতে ইচ্ছে লাগে যেমন ওমনই বাঁচতে গেলে জীবনে বন্ধু লাগে। আর একা থাকলে খারাপ চিন্তাগুলো মাথায় জাঁকিয়ে বসে। তার বদলে বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়ে ফুচকা খাওয়াটাকেই আমি বেশি prefer করি। 
  • ধোরবা | 45.134.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৫548111
  • এক দিপচাড্ডিতে কুলুচ্ছে না আরেক অলবট জুটেচে। হেগে মুতে ছেড়িয়ে লেবড়ে নেচে কুঁদে নিজেই নিজের পিঠ নিজের হেগোহাতে চাবড়ে এক্কেরে ভুষ্টিনাশ করে রাকচে। আরে মাল তোর লেকায় পড়ার যুগ্যি কিচু থাগলে এত গুঁতুতে হবে না।  পাবলিক আপনিই পড়বে। যা এট্টা ডায়াপার পরে আয় গে। 
  • Manali Moulik | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯548110
  • @albert banerjee, আপনার নবারুণ ভট্টাচার্যের কোন লেখাপত্র সবচেয়ে ভালো লাগে? উপন‍্যাস নাকি কবিতা? উপন‍্যাসের মধ‍্যে কোনগুলি? কাঙাল মালসাট নাকি খেলনা নগরের মতো সিরিয়াস কিছু?
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩২548109
  • @r2h তৈরী thakben.
  • dc | 2402:e280:2141:1e8:d0bb:1eed:3443:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৫548107
  • মানে এগুলো ওভারল বললাম আর কি। কিউএম এর নানান ইন্টারপ্রেটেশান আছে, জিআর নিয়েও লাখ লাখ ঘন্টার কাজ হয়েছে, আমি মোটামুটি মেনস্ট্রিম কনসেনসাস এর কথা লিখলাম :-)
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২০548106
  • Srimallar  ওটা আমার উপর ছেড়ে দিন। 
  • Srimallar | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৮548104
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৭548100
     
    আমার এই বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। আপনার হাতে যদি অফুরন্ত সময় থেকে থাকে, তাহলে আপনি এসব করতে থাকুন। আমাকে জানানোর কোনও প্রয়োজন নেই। 
  • dc | 2402:e280:2141:1e8:d0bb:1eed:3443:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬548103
  • আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, জিআরও কিন্তু ক্লাসিকাল মেকানিক্স এর আওতায় পড়ে কারন ওটাও লোকালি ডিটারমিনিস্টিক। কিন্তু জিআর গ্র‌্যাভিটিকে ফোর্স হিসেবে ব্যাখ্যা করে না, জিওমেট্রি দিয়ে ব্যাখ্যা করে, ফলে ফোর্স এক্সচেঞ্জ কিভাবে মিডিয়েট হয় সেটা জিআর এর বলার দরকার পড়ে না। আবার এখানেই কিউএম আর জিআর কে মেলানোর সমস্যার শুরু - কিউএম হলো নন-ডিটারমিনিস্টিক কিন্তু লিনিয়ার, ওদিকে জিআর হলো ডিটারমিনিস্টিক কিন্তু নন-লিনিয়ার। অথচ এই দুটোই হলো আমাদের সবচাইতে ওয়েল টেস্টেড থিওরি। 
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১০548102
  • @dc আপনি কি AI দিয়ে লেখেন নাকি
     
     
    বড়ো বড়ো বাঁদরের বড়ো বড়ো লেজ / সমুদ্র পেরোতে গিয়ে করে মাথা হেঁট। 
    আপনার নিজের ভাট তো 93.37% AI ব্যবহার করে লেখা প্রমান টাও দিলাম 
    হ্যাভ এ নাইস টাইম। 
     
  • dc | 2402:e280:2141:1e8:d0bb:1eed:3443:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১০548101
  • @ রেফারেন্সের জন্য ধন্যবাদ। এগুলোর কিছু কিছু পড়েছি, বাকিগুলোও পড়বো, আর স্ট্যানফোর্ড এডুর ফিলোজফি পেজগুলো তো অবশ্যই বারবার পড়া যায়। 
     
    তাহলে দেখুন, "The mechanical philosophy was a philosophy of nature, popular in the seventeenth century, that sought to explain all natural phenomena in terms of matter and motion without recourse to any kind of action at a distance" - আপনি যেমন বললেন, বিজ্ঞানের শুরুতে, তেমন না, কারন বিজ্ঞানের শুরু তো কতো হাজার বছর আগে হয়েছিল জানিও না :-) মেকানিকাল ফিলসফি সেভেন্টিন্থ সেঞ্চুরির ব্যপার। 
     
    তার থেকেও বড়ো কথা হলো, এর আগে যা লিখলাম, মোটামুটি আঠেরশো শতাব্দীর শেষ আর উনিশশোর শুরু থেকে আমরা ক্লাসিকাল মেকানিক্স এর সীমানা অতিক্রম করে কোয়ান্টাম মেকানিক্স এর আওতায় ঢুকে পড়েছি। এই ক্লাসিকাল থেকে কোয়ান্টামে ট্রান্সিশান কেন আর কিভাবে হয়েছিল, ক্লাসিকাল সীমাবদ্ধতা কিভাবে কোয়ান্টামের সাহায্যে অতিক্রম করা গেছিল, সে ইতিহাস অসাধারন ইন্টারেস্টিং, একজন চাইলে সারা জীবন শুধু ঐ সময়ের ইতিহাসটুকু পড়ে কাটিয়ে দিতে পারে :-) যদি এক কথায় বলতে হয়, তো বলবো ক্লাসিকাল আর কোয়ান্টাম এর সবথেকে ফান্ডামেন্টাল পার্থক্য হলো প্রথমটা ডিটারমিনিস্টিক আর পরেরটা নন-ডিটারমিনিস্টিক। বিশেষত, ওয়েভ ফাংশান কোল্যাপ্স করার মুহূর্তটা স্টকাস্টিক, যার জন্য ওটাকে নন-কম্পুটেবল ধরা হয়। তো এখনকার সায়েন্টিফিক কনসেনসাস যদি দেখেন, তাহলে "অ্যাকশান অ্যাট এ ডিসট্যান্স", অর্থাত কিনা ফোর্স এক্সচেঞ্জ, এখন পুরোটা কোয়ান্টাম ফিল্ড থিওরি দিয়েই ব্যাখ্যা করা হয়, এখন আর ক্লাসিকাল মেকানিক্সের দরকার হয় না।  
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৭548100
  • Srimallar  কিন্তু অন্য জবাব পাওয়া যাচ্ছে। প্রতিবাদ করুন। এবার পালা @ dc
  • Srimallar | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৯548099
  • Aaj kaal porshu | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১548087
     
    জীবনে নতুন কোনও বন্ধু নেই এই মুহূর্তে আমার। তাই পড়ানোর মানুষ নেই। 
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩১548098
  • # এআই ডিটেক্টরের বিশ্লেষণ এবং বাংলা ভাষায় ভুলের সম্ভাবনা

    এআই ডিটেক্টরগুলি BERT বা RoBERTa-এর মতো মডেল ব্যবহার করে মানুষের লেখা এবং এআই-জেনারেটেড টেক্সট সনাক্ত করে, প্যাটার্ন এবং স্টাইল বিশ্লেষণ করে। ইংরেজিতে নির্ভুলতা ৯০% এর উপরে, কিন্তু বাংলায় কম। জিরো-শট মডেলগুলিতে নির্ভুলতা মাত্র ৫০%, উচ্চ রিকল কিন্তু নিম্ন প্রিসিশন। ফাইন-টিউনড XLM-RoBERTa-Large ৭১.৫% নির্ভুলতা দেখায়, তবে ২৮.৫% ভুলের সম্ভাবনা।

    বাংলায় ভুলের কারণ: (১) ডেটা অভাব, (২) জটিল স্ক্রিপ্ট এবং ভাষাগত বৈচিত্র্য, (৩) প্যারাফ্রেজিং যা বিভ্রান্ত করে। F1 স্কোর ৬৫-৬৭%, ফলস পজিটিভ/নেগেটিভ সাধারণ। মডেলগুলি ওভারকনফিডেন্ট, প্রবাবিলিটি অবিশ্বস্ত।

    ভুল কমাতে ফাইন-টিউনিং এবং বাংলা-নির্দিষ্ট ডেটাসেট (যেমন ~৪,০০০ লেবেলড) প্রয়োজন, যা নির্ভুলতা ৯১% পর্যন্ত বাড়ায়। টুল যেমন Bengali AI Detector প্রবাবিলিটি দেয়, কিন্তু পরীক্ষিত নয়।

    উপসংহারে, বাংলায় ভুলের সম্ভাবনা ৮-৫০%, ডেটা এবং চ্যালেঞ্জের কারণে। ভবিষ্যত গবেষণা উন্নতি আনতে পারে।

    (শব্দ সংখ্যা: প্রায় ২২০)

    লিখিত: গ্রোক, এক্সএআই দ্বারা নির্মিত।
  • Srimallar | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৯548097
    • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২১548094
    • “আপনি নিশ্চয় লেখাটা নিজে লিখেছেন?”
     
    অবশ্যই আমার লেখা। আমার এত খারাপ দিন আসেনি যে, কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা আমার নিজের নামে চালাতে হবে... 
  • @ | 40.16.***.*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৫548096
  • এখানে যেটা আলোচনা করছি, সেটা মূলত ন্যাচারাল ফিলোজফি থেকে বিজ্ঞানের বিবর্তনের ইতিহাস। প্রধানত ফিজিক্সের। সেখানে দেকার্ত ও মেক্যানিক্যাল ​​​​​​​ফিলোজফির ​​​​​​​ভূমিকা নিয়ে খোঁজ ​​​​​​​নিলেই ​​​​​​​এগুলো ​​​​​​​পাওয়া ​​​​​​​যাবে।
     
    মূলত স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলোজফি আর উইকিপিডিয়া থেকে রেফারেন্স দিয়ে রাখছি যাতে কেউ চাইলে আরো রিসোর্স খুঁজে নিতে পারেন।
     
    প্রথমত মেক্যানিক্যাল ফিলোজফি 
     
     
    The mechanical philosophy was a philosophy of nature, popular in the seventeenth century, that sought to explain all natural phenomena in terms of matter and motion without recourse to any kind of action at a distance (cause and effect without any physical contact). During the sixteenth and seventeenth centuries, many natural philosophers rejected Aristotelianism, which had provided the form of and foundations for natural philosophy at least since the thirteenth century.
     
    দেকার্তের ভূমিকা 
     
    The awakening of Descartes’ interest in physics is often dated to late 1618, when Descartes first met Isaac Beeckman, an amateur scientist and mathematician who championed the new “mechanical” philosophy. The mechanical philosophy’s explanation of natural phenomena, which Descartes quickly adopted, rejected the use of Scholastic substantial forms (see Section 2). Rather, the mechanical approach favored a contact or impact model of the interaction of small, unobservable “corpuscles” of matter (which possess only a limited number of mainly geometric properties, such as size, motion, shape, etc.). Over the course of the next decade, Descartes worked on a large number of problems in both science and mathematics, with particular emphasis on the theory of light, mechanics (including hydrostatics), and the free-fall of terrestrial bodies.
     
    নিউটোনিয়ান গ্র্যাভিটি ও একশন এট আ ডিসট্যান্স 
     
    Metaphysical scientists of the early 1700s strongly objected to the unexplained action-at-a-distance in Newton's theory. Gottfried Wilhelm Leibniz complained that the mechanism of gravity was "invisible, intangible, and not mechanical".[1]: 339  Moreover, initial comparisons with astronomical data were not favorable. As mathematical techniques improved throughout the 1700s, the theory showed increasing success, predicting the date of the return of Halley's Comet[8] and aiding the discovery of planet Neptune in 1846.[9] These successes and the increasingly empirical focus of science towards the 19th century led to acceptance of Newton's theory of gravity despite distaste for action-at-a-distance.[1]
     
    মাইন্ড-বডি ডুয়ালিজম, মোনিজম, লাইবনিৎজ মিল এগুলোও দেখতে পারেন।
     
    ফিজিক্যাল শব্দটা ডিফাইন করুন। কোনো ফেনোমেনন ফিজিক্যাল না নন-ফিজিক্যাল সেটা নির্ধারণ করার ক্রাইটেরিয়া ঠিক করুন। তাহলেই টের পাবেন গন্ডগোলটা কোথায়। ওই জন্যই টেলিকাইনেসিসের উদাহরণটা দিলাম।
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৪548095
  • জবাব দিন Srimallar na hole Ai যাবি কর্বে সব তাদের তৈরি 
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২১548094
  • আপনি নিশ্চয় লেখাটা নিজে লিখেছেন? 
  • Srimallar | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৫548093
  •  
    পুরোটাই দেখলাম। আপনি কী বলতে চাইছেন, সেটা যদি সোজাসুজি এখানে বলতে পারেন, তাহলে আমি আমার উত্তর রাখছি একে একে... 
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৩548092
  • @ dc আপনিও আসুন সবাই মিলে মল্লার বাবু কে সাপোর্ট করি কারণ মি নিশ্চত তিনি লেখাটা নিজে লিখেছেন। 
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬548090
  • C:\Users\ALBERT\Desktop\repost\non ai proof\AI Detector - Trusted AI Checker for ChatGPT, GPT5 & Gemini.mhtml
  • Manali Moulik | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৯548089
  • নুলো হাত দিয়ে জাপটা সামলাতে পারার ব্যাপারটা এআই না ওটা নবারুণ 
     
    হ‍্যাঁ ঠিক ধরেছেন।  
  • dc | 2402:e280:2141:1e8:d0bb:1eed:3443:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২548088
  • নানা মাংস কিনে এনেছি। যদিও খাওয়ার লোক মোটে দুইজন। 
  • Aaj kaal porshu | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১548087
  • শ্রীমল্লার (০১:৫২)
    --------------------------
    "আর এখন আমি নতুন লেখা আর কাউকেই পড়াই না" কেন? কেন??? পড়ান না কেন??? চাপা স্বভাবের আপনি তাই না?? এতটা লিখবেন ভাবিনি। আপনি খুব সৎ আর সাহসী মানুষ৷ নাহলে এইভাবে বলতে পারতেন না 
  • :|: | 2607:fb90:bd99:8e47:7cc4:a686:339b:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৫548086
  • কনসাসনেস তো অবাঙমনসগোচরম। তাকে আবার ডিফাইন করবে কি করে? ডিফাইন করতে গেলে তো মন আর বাক্যের রেল্মে আসতে হবে! কিন্তু এক্ষেত্রে তো "বোঝে প্রাণ, বোঝে যার।"
  • :|: | 2607:fb90:bd99:8e47:7cc4:a686:339b:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২১548085
  • নটা ১৭ -- শুনছেন। আজ আর বাজার না যাওয়াই ভালো। এই রোববারটা আর পাঁচটা রোববারের মতো না। আজ শিবরাত্রি। বাজারে মনে হয় না মাংস কিনতে পাবেন তার থেকে ঠান্ডা হয়ে বসে গুরু করুন। 
  • albert banerjee | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২০548084
  • নুলো হাত দিয়ে জাপটা সামলাতে পারার ব্যাপারটা এআই না ওটা নবারুণ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত