এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৫547873
  • তারেক রহমান বিজয়ী। ফলাফল মোটামুটি ধানের শীষ অর্থাৎ বিএনপি হবারই সম্ভাবনা। সেকেন্ড পোজিশনে জামাত।
  • &/ | 151.14.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৮547872
  • তবে সত্যি সত্যি অমন একটা আঁটোসাঁটো জায়্গায় হাত পা গুটিয়ে কুঁড়িটির মত আছি ফুলটি হয়ে ফোটার অপেক্ষায়, এ প্রত্যক্ষ দেখতে চাই না। বড়ই ক্লস্ট্রোফোবিক ব্যাপার যেন। হাত পা ছড়িয়ে এই বিরাট পৃথিবীতে, ওই বিরাট আকাশের নিচে- এ ঢের ভালো।
  • &/ | 151.14.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪১547871
  • হ্যাঁ, এলএসডিই। তবে বাঙালি লেখক নিজের ছোটো বয়সে দৌড়ে দৌড়ে চলা একদম দেখতে পেয়েছিলেন(মনে করা নয় কিন্তু, একদম স্বপ্নের মতন দেখতে পাওয়া, সামনে দিয়ে ছুটে যাচ্ছে বালক অবস্থার সেই ব্যক্তি), তিনি আর তাঁর দুই বন্ধু নিয়েছিলেন, অন্য এক বন্ধু, চতুর্থ জন ছিলেন পাহারায়। কারণ পপাত চ মমার চ টাইপের কিছু হয়ে গেলে কেলেঙ্কারী। সেই চতুর্থজনই পরে বাকী বস্তু নর্দমায় ফেলে দেন, বহুৎ রিস্ক হয়ে যাচ্ছিল নাহলে। এল এসডি নিয়ে মাতৃগর্ভে থাকার অমন প্রত্যক্ষ স্মৃতি চাগিয়ে তোলার কথা অন্য লোক লিখেছেন, তিনি বিদেশী।
  • . | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২১547870
  • বিএনপি জোট এখন মোটামুটি এগিয়ে...
  • . | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯547869
  • নির্বাচন কমিশন সচিবালয়ের সরকারি সম্প্রচার।
  • . | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৬547867
  • দে জা ভু আমার প্রচুর হয়েছে।
  • . | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৬547866
  • বাংলাদেশের ভোটের রেজাল্ট বের হচ্ছে। জামাতই জিতছে। প্রথম আলোয় লাইভ দেখুন।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৪547865
  • দেজা ভু ব্যাপারটাকে অনেকটা ভবিষ্যতের স্মৃতি বলা যায়। 
    চেনা একজনের অভিজ্ঞতা জানি যিনি ভবিষ্যতের ঘটনা আগে স্বপ্নে দেখতে পেয়েছিলেন। যেদিন দেখেছিলেন তখন ঘটনার মাথামুন্ডু ধরতে পারেননি, এবং বিষয়টা একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম বলে আমায় গল্প করেছিলেন। প্রায় তিন বছর পরে ঘটনাটা যখন হুবহু হয় বাস্তবে তখন তিনি উত্তেজিত হয়ে ব্যাপারটা আমায় ফোন করে জানান। আমিও চমকে গেছিলাম শুনে।
     
    এই ব্যাপারটাকে ভবিষ্যতের স্মৃতি ছাড়া কী বলব জানি না। এর কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে।
  • hihi | 198.244.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৮547864
  • আর মানালির পিডিএফ কেউ চাইলো না? কি মিসোজিনিস্ট প্ল্যাটফর্ম রে বাবা!
  • hihi | 198.244.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬547863
  • বলশেভিজম নিয়ে গান থাকলে দেবেন।
  • স্মৃতির ভবিষ্যৎ | 108.16.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৮547862
  • ভবিষ্যতের স্মৃতি থাকলে সেইটে বেশ কাজের ব্যাপার হয়! 
     
    তাছাড়া শৌনক চট্টোপাধ্যায় আর অনিন্দ‍্য মুখার্জী র গান থাকলে দেওয়া হোক। 
  • Srimallar | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪১547861
  • কৌতূহলী | 115.187.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২১547859
     
    aashuk emon gaan aaro smiley
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২547860
  • "আমি আজকাল ওইজন্য চেষ্টা করি কিছু স্মৃতিকে রিরাইট করে দিতে।"

    দ'দি,
    কেং কয়ে? এই প্রক্রিয়াটা জানতে খুব আগ্রহ হচ্ছে।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২১547859
  • @শ্রীমল্লার
    আমার বায়াসনেস আবার মান্না দের দিকে। 
    যাই হোক , আজকে তরুণ বন্দ্যোপাধায়ের একটা গান লুপে শুনছি। সেটা দিই। 
  • :-( | 103.244.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৭547858
  • পুরোনো ভাটিয়ালির পাতা খুললে বাংলাপ্লেইন ফন্ট অটো লোড হয়ে সকল ব্রাউজারে রেন্ডারিং করে প্রপার টেকস্ট দেখাবে সেরকম কোড লিখে দিন। নইলে পুরনো ভাটিয়ালিকে বাংলাপ্লেন থেকে ইউনিকোডে ট্রান্সলিটারেট করে আলাদা লিংকে রাখুন। 
  • Srimallar | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৫547857
  • lcm | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪547856
     
    ভাল লক্ষণ নয় একেবারেই, হেমন্তমান্নাকিশোর আমার রক্তে তিনজন তিনভাবে আছেন। আর সত্যি বলতে (অন্য দু’জনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি), কিশোর  কুমারের কণ্ঠে আলাদা কিছু আছে। এখনও আবিষ্কার করছি। 
  • lcm | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪547856
  • রক্তে গ্লুকোজ বেড়ে যাচ্ছে... হেমন্ত/মান্না/কিশোর কমে যাচ্ছে...
  • Srimallar | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৫547855
    • কৌতূহলী | 115.187.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫547841
    • “কিছুদিন আগে পান্নালাল আর মান্না দে দিয়েছিলাম। মাঝেমধ্যে হেমন্ত শ্যামল মানবেন্দ্র অনুপ তরুণ অখিলবন্ধু মৃণাল সন্ধ্যা আরতি নির্মলা প্রতিমা দেব তাহলে।” 
     
    এই আজকেই একজনের সঙ্গে নির্মলা মিশ্রের গান নিয়ে কথা হচ্ছিল। উনি আমারও প্রিয় শিল্পী। শ্যামল মিত্র আর মহম্মদ রফির গান আমার বাবা পছন্দ করে। আমিও করি। হেমন্ত মুখোপাধ্যায়ের গান তো আমার রক্তে মিশে আছে। 
  • | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০547854
  • সাত আট বছরের স্মৃতি তো দিব্বি আছে। পাঁচ বছর থেকেই মোটামুটি মনে আছে। গুরুতে সেসব দিব্বি ডকুমেন্টেডও। কিন্তু সব মনে থাকা খুব একটা ভাল ব্যপার না। কেকে যেমন বললে। আমি আজকাল ওইজন্য চেষ্টা করি কিছু স্মৃতিকে রিরাইট করে দিতে।
  • r2h | 208.127.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩২547853
    • %% | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২০
    • সাত আট না। উনি মাতৃগর্ভে থাকার স্মৃতি ফিরে পেয়েছিলেন বলে কথিত। 
     
    হ্যাঁ, সে তো এলএসডি বোধয়?
  • r2h | 208.127.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩১547852
  • বছর দশেক বয়সে আমি একটা বাড়িতে ছিলাম, যে বাড়ির ছাতে মাঝ রাতে গরু ওঠা, গুরুপদর মা, টিংকু, বন দপ্তরের ভালুক ছানা - এইসবের কথা লামা লিখেছে আগে। তো ঐ বাড়ির পেছনে বেশ খানিকটা ফাঁকা জায়গা ছিল, পেছনে একটা আলাদা তালা দেওয়া গুদাম ছিল; বাড়ির সীমানার ও পারে কিছু একটা সরকারি দালান ছিল, যেখানে কোনদিন কোন লোকের আনাগোনা দেখিনি, মনে হত গোগোলকে যে প্রতি বছর পুজোর সময় দুষ্টু লোকেরা ধরে নিয়ে যায়, নিশ্চয় এই দালানটাতেই বেঁধে রাখে। তো পেছনের ফাঁকা জায়গায় রীতিমত ঘন জঙ্গল হয়ে যেত- ঐ বয়সে আমার গলা সমান উঁচু। সেখানে ঝুঁকে থাকা নারকোল গাছের ডাল ধরে ঝুলে একটা ইঁটের পাঁজা থেকে একটা সুড়কির স্তূপে গিয়ে আমি টারজান সাজতাম। মনে হত ওখান থেকে কী আর একটা টি রেক্স কোনদিন বেরুবে না। আবার ঐ জঙ্গল কাটা হলে মনে হত কী বিশাল ফাঁকা জায়গা, সব রহস্যময় প্রানীগুলি কি গুদামে গিয়ে লুকলো, না ঐ দুষ্টু লোকেদের আখড়ায়। জঙ্গল আর ফাঁকা- এই চক্রবৎ জিনিসটা খুব মনে পড়ে। এবার মজার ব্যাপার হল ঐ বাড়িতে আমরা ছিলাম মেরেকেটে বছর দেড়, একটু কমও হতে পারে। তো সে বাড়িতে খুব বেশি হলে দু'বার জঙ্গল কাটা হয়েছে। খুব বেশি হলে দুটো বর্ষাকাল। কিন্তু মনে হয় যেন কতকাল ধরে ঐ হতে দেখেছি। অবশ্য ঐ বাড়ির বাস বেশ ঘটনাবহুল ছিল, অনেক কিছু বড় বড় ঘটনা ঘটেছে ঐ সময়। তাই হয়তো ঐ সময়ের স্মৃতিটা টেনে লম্বা হয়ে গেছে!
  • lcm | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৯547851
  • Aaj kaal porshu | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৯547850
  • শ্রীমল্লার (১৮:২৩)
    ------------------------
    বাঃ! উত্তর পেয়ে খুশি হলাম। আপনার সাথে আলাপ করতে ইচ্ছে করে ভীষণ। কখনো যদি বিকেল বেলায় মনখারাপ করে আমার তখন আপনার কবিতা পড়তে বসি। মনে হয় যেন আপনি আমার পাশে পাশে আছেন। ইন্টারনেটে আপনার ছবি দেখেছি। আপনার চোখ দুটো আমাকে কি যে মুগ্ধ করে....... কবিদের চোখ এমনই হয়? কি জানি...... 
  • %% | 49.206.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২০547849
  • সাত আট না। উনি মাতৃগর্ভে থাকার স্মৃতি ফিরে পেয়েছিলেন বলে কথিত। 
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩547848
  • ও, ব্রতীন আমার সাথে দু'দিন কথা বলেছে উত্তরই আর দেওয়া হয়নি! ভাই ব্রতীন, ঐ ঘুমের মধ্যেই মরে যাবার শখ তো সব্বারই মনে হয় থাকে। কিন্তু এই একটা শখ তো কারুর নিজের ইচ্ছেয় মেটানোর নয়! যাগ্গে, তুমি বইমেলায় অনেক বই কিনেছো বললে। কী কী কিনলে? লিস্টি করোনি এবারে?
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০547847
  • সাত আট বছর বয়সের কথা মনে করা খুব কঠিন নয় তো! এক দুই হলেও নয় বুঝতাম! কিন্তু বাপু স্মৃতি সবসময় মোটেই ভালো জিনিষ নয়। কত যে ভয়ংকর, বিকট স্মৃতি আছে! সব রকম হরর স্টোরিকে ফেল মারিয়ে দেয়। সেসব ক্রমাগত সিনেমার রীলের মত ঘুরে ঘুরে আসা মোটেই ভালো জিনিষ নয়। ভালো লোকেও তাতে পাগল হয়ে যাবে!
  • &/ | 151.14.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৫547846
  • স্মৃতি বড়ই আশ্চর্য ব্যাপার। একেবারে যাকে বলে সেই কবি যেমন বলতেন 'স্মৃতি সত্তা ভবিষ্যৎ', অর্থাৎ কিনা স্মৃতি গেলে ভবিষ্যৎ অন্ধকার তো বটেই, অতীতও অন্ধকার। সেই জন্যেই ওই শাকের নাম ব্রাহ্মী, সোজা কথা নয়!
    কারা জানি কী একটা কেমিক্যাল আবিষ্কার করেছিলেন, খেলেই একেবার অতি শৈশব পর্যন্ত সমস্ত স্মৃতি পাওয়া যায় টাটকা (এক লেখক দেখেছিলেন সাত আট বছরের তিনি মাঠে দৌড়োচ্ছেন), সেই জিনিস তো বহু মানসিক রোগের অব্যর্থ ওষুধ হবার কথা ছিল। কারণ স্মৃতি ফিরে এলেই পাগলেরাও তো সেরেই উঠবে। কিন্তু সেই মলিকিউল খুবই সাংঘাতিক বলে ব্যান্ড হয়ে যায় পরে।
  • %% | 49.206.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০১547845
  • deepten | ০৮ মে ২০০৫ ২০:৫৫ | 210.94.62.12
     
    শোনো সব কোড লিখিয়েরা
    বতঁঅ`শ লিখলে তো হঁ আসছে। এটা কেনো হচ্চে ?
    কিন্তু তঁঅ লিখলে অ্যা আসছে - এর আগে ব দিলে ইতিবাচক শব্দ পাচ্চি না।
    আমাকে তাই ইয়েস লিখতে হছে আর কাঁদবার জন্য ভেউ ভেউ কত্তে হছে।
    এর কোনো পিতিকার হয় না ?
    দীপ্তেন্দা
     
    প্রথম ভাট :)
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:c000::***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৪547844
  • এতে মনে পড়লো, কিছুদিন আগে বৌ বলেছিল স্মৃতি শক্তি বাড়ানোর কয়েকটা এক্সারসাইজ দেখাবে, য়ুটুবে নাকি শিখেছে। তারপর বৌও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত