এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pustak Biswas | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৯547753
  • ঠিক আছে
  • . | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৮547752
  • পুস্তক,
    এই বিষয়ে অনেকেরই অনেক কিছু জানার, জানানোর আছে। একটা টই খুলবেন প্লীজ?
  • Pustak Biswas | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫১547751
  • ভারতে কর্পোরেট চাকরির বর্তমান অবস্থা
     
  • %% | 49.206.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৩547749
  • India will eliminate or reduce tariffs on all U.S. industrial goods and a wide range of U.S. food and agricultural products, including dried distillers’ grains (DDGs), red sorghum, tree nuts, fresh and processed fruit, soybean oil, wine and spirits, and additional products.
     
    India intends to buy more American products and purchase over $500 billion of U.S. energy, information and communication technology, coal, and other products. 
     
     
  • %% | 49.206.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৪547748
  • বিশ্বগরু এখন একটু খেলার স্টাইলটা পাল্টেছে। ফরোয়ার্ডে একদিকে লেজার ম্যান অন্যদিকে রিলমন্ত্রীকে খেলায় কারণ এরা একটু ঝকঝকে প্রেজেন্টেবল মুখ। মাঝমাঠে গড়কড়ি আর ডিফেন্সে নিজে আর মোটাভাই। 
  • dc | 2401:4900:9155:30ca:9cbc:37ff:76de:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০১547747
  • হ্যাঁ। সর্বমকে জিগ্যেস করলাম, আমাদের সবার প্রিয় প্রধানসেবক ছোটবেলায় সাঁতার কাটতে শিখে কুমির শিকার করেছিল, ব্যাপারটা বিশদে বলো তো! সে ঘেঁটে ঘ হয়ে গেল। 
  • %% | 49.206.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪১547746
  • @ডিসি , সর্বম ? laugh
  • dc | 2401:4900:9155:30ca:9cbc:37ff:76de:***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৩547745
  • এদিকে আমাদের বিশ্বগরুও এআই নামিয়ে দিয়েছে! কি কান্ড। 
  • b | 14.139.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২547744
  • @অরণ্য , বাংলা রঞ্জির সেমিফাইনালে উঠলো । উলটো  দিকে জম্মু কাশ্মীর । ঘরের মাঠে খেলা (কল্যাণী ) তাই ফাইনালে  ওঠার একটা বড় সুযোগ  আছে ধরে নেওয়া যায়  (যদিও জম্মু কাশ্মীর টিম মধ্যপ্রদেশের ঘরের মাঠেই তাদের  দুরমুশ করে এসেছে, একটা হেভি ফাস্ট বোলার আছে । ) 
  • . | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬547743
  • সেতো বটেই। তোমরা ভোট দিয়ে মোদিকে প্রধানমন্ত্রী বানাবে, ট্রাম্পকে প্রেসিডেন্ট বানাবে, তাই চড্ডি কে বা কারা, সেটা সহজেই অনুমেয়।
  • :-) | 2a0b:f4c2:1::***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৬547742
  • চাড্ডিদি পাকাতে নেমে পড়েছে।
  • Manali Moulik | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯547741
  • পুরাণ, রামায়ন, মহাভারত নিয়েও টই খুলে ফেলুন দিকি। বোদ্ধারা সেইখানে রেফারেন্স টেনে টেনে কোন রাজার কী বলেছিলেন, তমুক ঋষি কী নিদান দিয়েছিলেন, অমুক শ্লোকের কী মর্মার্থ, সব গাঁতিয়ে বিশ্লেষণ করবেন খন
     
    ___________________________________________________
     
    এটা ভালো আইডিয়া ডটদি। কারণ পৌরাণিক কাহিনীগুলোর তো অনেক আসপেক্ট হয়, তায রিকনফিগারেশন করে বর্তমান যুগে ব‍্যবহারের খুব দরকার। নাহলে এগুলোকে সাম্প্রদায়িক অর্থে বর্তমানে যে বাজে ভাবে ব‍্যবহার করা হচ্ছে, তার প্রোপাগাণ্ডা ভঙ্গ করা যায়। যেমন ধরুন, মধুসূদন দত্তের "বীরাঙ্গনা কাব‍্য"। যেখানে সো কল্ড অসহায়া, সতী লক্ষ্মী নারীরা দৃপ্ত তেজে তাদের প্রিয় পুরুষ বা স্বামীকে প্রশ্ন করছেন, উদাহরণ দেখাচ্ছেন শাস্ত্রের ও রাষ্ট্রনীতির। 'সোমের প্রতি তারা' বা 'নীলধ্বজের প্রতি জনা'  তো এপিক বলা যায়।
  • . | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৫547740
  • এঁয়ারা সব ভেটেরান অ্যামেরিকান ছোলে ভাটুরে,

    ভুল লিখলাম, অ্যামেরিকা নিবাসী হচ্ছে সঠিক শব্দবন্ধ।
  • . | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১547739
  • কবিতা নিয়ে তো ভাটে নিয়মিত মেগা মেগা আলোচনা হয়। ভালো মন্দ ক্রিটিসিজম, উঃ আঃ, আফশোস, প্রশংসা, শ্রীমল্লার নতুন বলেই কি এই আপত্তি? অবশ্য আমি কবিতা বুঝি না।

    এই প্রসঙ্গে আরো কটি কথা মনে হলো। পুরাণ, রামায়ন, মহাভারত নিয়েও টই খুলে ফেলুন দিকি। বোদ্ধারা সেইখানে রেফারেন্স টেনে টেনে কোন রাজার কী বলেছিলেন, তমুক ঋষি কী নিদান দিয়েছিলেন, অমুক শ্লোকের কী মর্মার্থ, সব গাঁতিয়ে বিশ্লেষণ করবেন খন। কিন্তু না আ আ ... সেটি হচ্ছে না, সেসব হবার নয়, এঁয়ারা সব ভেটেরান অ্যামেরিকান ছোলে ভাটুরে, আলাদা লবি, কখন কার কাকে প্রয়োজন পড়ে, কেউ কারোকে খ্যাপায় না এই ড্যামাডোলের বাজারে।

    নতুন কেউ এলেই, তাকে বিতাড়িত করবার চেষ্টা।

    অ্যামেরিকাবাসী হলে আলাদা কদর। খিস্তিয়ে মাঠ করে দিলেও তার জন্য কোনও ... থাগ্গে।
  • পুরনো ভাটিয়ালি | 2a0b:f4c2:2::***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭547738
  • ২০০৬-২০১২ পর্যন্ত পুরনো ভাটিয়ালি কী হারিয়ে গেছে?  
  • hihi | 84.16.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪২547737
  • কালনিমে ৭.৫৬
    মাথামোটা জেঞ্জি গাঁটগুলো ওইভাবেই বলে। নিজেরা ৪ সেকেন্ডের বেশি কিছুতেই মন দিতে পারে না কো। তাই পুরোটাই গাবিয়ে নামিয়ে দেয়। 
  • Bratin Das | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৬547736
  • প্রেজেন্ট প্লিজ
  • &/ | 151.14.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩547735
  • সুপ্রভাত। ভাটিয়ালি বেশ শান্ত চুপচাপ দেখছি। খবরাখবর কী? সেই মাদুর না কী যেন, ওঁর কী হল? আর মাচাদো? তিনি কি মেডেলটা দিয়ে দিলেন? বাংলাদেশেরই বা কী অবস্থা? ইলন সাহেবই বা কী বললেন?
  • কালনিমে | 114.29.***.*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬547734
  • আচ্ছা-জানতাম কাব‍্য সম্প্রচার ও সমালোচনার জন‍্য আলাদা টই আছে -  কবি ও পাঠকের মত বিনিময় নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হবে কিন্তু আমার মতো যারা সে সুধার রসাস্বাদনে অক্ষম - তাদের জন্য কিছুটা শিরঃপীড়া তো বটেই । অনুরোধ যে বিশেষ কবিতা মূলক আলোচনা সে ফোরামে হোক - তাহলে ভাবীকালও কৃতজ্ঞ থাকবে- ক্রিটিক ও ছাত্রেরা। 
    আর একটা জিনিস দেখছি - আজকাল অন‍্যের পোস্ট পুরো কোট করে তার আগে বা পরে এক দু লাইন নিজের বক্তব্য । জানি না এটা কি জেঞ্জি স্পেশাল না ফেসবুক স্টাইল। কোন পোস্ট সম্পর্কে বলতে তো তার টাইমটা দিলেই চলে যায়- এত কপি পেস্ট কি দরকার?
  • Aaj kaal porshu | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১547732
  • বেশ বেশ। কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন.....! পড়াশোনায় extreme চাপ থাকার কারণে সবসময় আসা নাও হতে পারে। তবে এলেই কিন্তু আপনার কবিতা নিয়ে এটা সেটা জানতে চেয়ে বিরক্ত করবো। আশা করি কিছু মনে করবেন না। আপনার কবিতা আমাকে ভাবতে শেখায়। আসছি।  
  • Srimallar | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬547731
  • নবীন, এখানেই ভালবাসা জানাচ্ছি আপনাকে! এপাড়ায় অনেকদিন পরে! ভাল আছেন নিশ্চয়ই? smiley
  • Srimallar | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২547730
  • Aaj kaal porshu | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৬547727
     
    ‘কবিতাটা কীভাবে মাথায় এলো’ 
     
    সম্ভবত মা’বাবার জীবনকে যেমন সকল সন্তান খুব কাছ থেকে দ্যাখে— তেমনই হয়তো আমার ক্ষেত্রেও মা’বাবার সাংসারিক জীবনকে দেখতে দেখতে লেখাটা নিজের মতো ক’রে আমার কাছে এসেছে। সচেতনভাবে লিখিনি, এটুকু বলতে পারি। আমি অবাক হলাম এটা জেনে যে, ছোট্ট এই কবিতাটাকে আপনি পড়েছেন যত্ন নিয়ে এবং মনেও রেখেছেন! ভাল থাকবেন! 
  • Bratin Das | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৪547729
  • ডিসি,এটা যাতারকম ভালো হয়েছে wink
  • Bratin Das | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৩547728
  • পরপর ওইরকম বিভিন্ন ধরণের সিনেমা দেখার জন্যে কেকে smiley
  • Aaj kaal porshu | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৬547727
  • আচ্ছা। 

    "পারি না, যা
    সিঁদুরের আগে ‘ফালতু’ বসাতে পারি না।
    সে যতই মতপার্থক্য থাকুক,
    সে যতই বিচ্ছেদের গল্প শোনাক না,—
    সিঁদুরের আগে ‘ফালতু’ বসাতে পারি না।

    যতই মেঘের রঙ লাল হোক,
    যতই আমাকে অস্বীকার করুক সে
    হঠাৎ একদিন—" 

    আপনার এই কবিতাটা অনেক অনেক বার পড়েছি। আমার পুরো কবিতাটা মুখস্থ। ভালো লাগে আমার এই কবিতাটা। কবিতাটা কীভাবে মাথায় এলো বলবেন কি???  
  • Srimallar | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৫547726
  • Aaj kaal porshu | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৮547725
     
    এই মুহূর্তে নতুন কারও সঙ্গে আর যোগাযোগ করছি না। আপনার কোনও প্রশ্ন থাকলে এখানে লিখে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। 
  • Aaj kaal porshu | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৮547725
  • ধন্যবাদ শ্রীমল্লার উত্তর দেওয়ার জন্য। আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে? 
  • Srimallar | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩১547724
    • Aaj kaal porshu | ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২547716
    • “শ্রীমল্লার আপনাকে বলছি
      --------------------------------------

      গুরুচণ্ডালীতে আমি প্রায়ই আসি। আজকে লগইন করলাম। আগে লগইন ছাড়া এসে পড়তাম but কখনো comment করিনি। কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। 

      ১) কতদিন ধরে কবিতা লিখছেন?
      ২) আপনার কি কোনো কাব্যগ্রন্থ এখনো প্রকাশিত হয়েছে?
      ৩) কবিতা লিখে পত্র পত্রিকায় পাঠান?
      ৪) একটা কবিতা লেখার পরে সেই লেখাকে কতদিন ফেলে রাখেন?
      ৫) কবিতা কেন লেখেন?

      আশা করি উত্তর দেবেন” 


    আপনার প্রথম প্রশ্নের জবাব: বছর তিন-চারেক 
    আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব: না। এখনও পর্যন্ত আমার কোনও কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি। 
    আপনার তৃতীয় প্রশ্নের জবাব: না। তেমন উদ্যোগ বা উদ্যম কোনওটাই আমার নেই। 
    আপনার চতুর্থ প্রশ্নের জবাব: সেটা মনের চাওয়া পাওয়ার ওপরে নির্ভর করছে। মন চাইলে ছয় মাসও হতে পারে, আবার ছ’দিনও! 
    আপনার শেষ এবং পঞ্চম প্রশ্নের জবাব: খুব ভাল প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে, এর কোনও স্পষ্ট জবাব আমার কাছে নেই। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত