এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anindya Rakshit | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯547693
  • Manali Moulik 
    আপনার পোস্টগুলো পড়ে মনে হয়, আপনি এখনও সেই সংকীর্ণ নারীবাদেই স্ট্যাগন্যান্ট হয়ে আছেন। যেমন, আপনি একটা পোস্ট-এ লিখেছেন, 'ওপেন ফোরাম-এ একজন মহিলাকে অপমান করা হলো" (ভারবেটিম-এ অসামঞ্জস্য থাকতে পারে)' । ক্লিন্তু , উদারচেতা হলে আপনি হৃদয়ঙ্গম করতেন, পুরুষদের ওপেন ফোরাম-এ অপমানিত হওয়াটাও অপমান।  অপমান অপমানই। যদি পুরুষদের সমকক্ষ হতে চান তবে চিন্তাভাবনা বদলাতে হবে। একপেশে হলে কাঁচকলা। 
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩২547692
  • আর পুরোনো পর্বে পর্বে ব্যাপারটা নতুনরা তেমন চেনেন না . ফ্রেশ ভাবনার নতুন মঞ্চ দিলে নতুনদের অংশগ্রহণ সহজ হবে
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৯547691
  • কিন্তু ওটা তো শুধু কবিতার . এইটা সব রকম সাহিত্যের হবে
  • r2h | 134.238.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭547690
  • সে তো পর্বে পর্বে কবিতাই আছে!
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭547689
  • শ্রীমল্লার  এখন  একটু  ভালো  আছেন  আশা  করি।  সেদিন  আপনার  অসুস্থতার  পোস্ট  পড়ে  ভাবছিলাম  কী  হল  কেজানে . আশা  করি  পরীক্ষা  করে  সব  ঠিক পাওয়া  গেছে . শুভ  হোক ,  সৌভাগ্য  ও  আরোগ্য  লাভ  করুন 
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২০547688
  • হুতেন্দ্র, একটা থ্রেড খুলুন, সেখানে গণ কবিতা গণ গদ্য হোক, ছোটো ছোটো পোস্ট হতে হবে . যে কেউ পোস্টাতে পারেন . কিন্তু আপত্তিকর কিছু, পারস্পরিক আক্রমণাত্মক কিছু দেওয়া যাবে না . পরে সেখান থেকে ফিল্টার করে তুলে নির্বাচিত সাহিত্যসমুহ নিয়ে কোর কমিটি বই করবেন
  • Anindya Rakshit | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৯547687
  • ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের নিরিখে মহাত্মা গান্ধীকে সেই অর্থে 'অহিংস' বলা যায় কি ? 
  • Manali Moulik | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৬547686
  • মানালি একদম ঠিক বলেছে।
    শুধু মুষ্ঠিমেয় কয়েকজনই নিজেদের মধ‍্যে কথা বলে যায়। এদের কেউ কেউ আবার আলাদা করেও সরাসরি যোগাযোগ রাখে। তবু এখানে নতুন কেউ এলেই তাকে হ‍্যাট হ‍্যাট করে তাড়ানোর তাল। 
    প‍্যাট্রিয়ার্খি কি শুধু এইটুকু? ডীপ রুটেড তো বটেই এবং সেই সঙ্গে হামবড়াই। নির্লজ্জভাবে সাহসী সফল বুদ্ধিমতী মেয়েদের হিংসে করে। এ জিনিস দীর্ঘদিন ধরে দেখছি।
    __________________________________________________
     
     
    .দি, কিন্তু মহিলারাও কেন এতে যোগদান করেন তা আমার কাছে স্পষ্ট নয়।  সবই একই নদীর এপার ওপার। সংগত রাখতে ফুটসোলজার হওয়া। নাম লুকোনো নিক থেকে এসে অন‍্যকে 'ফেক' বলা দেখে যদি পালিয়ে যাই সেটা নিজের অপমান হবে। তাই বললাম।
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০১547685
  • এলিয়েনের মতন সুপার স্মৃতি ভাণ্ডার, খুবই দারুণ ব্যাপার . জন ভন নয়মানের নাকি এরকম ছিল শোনা যায় :)
  • dc | 2402:e280:2141:1e8:1db8:a745:4fe7:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৬547684
  • গান শুনুন একটা :-)
     
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৫547683
  • কেকে, মনে হয় তোমার সিনেমা দেখার স্পেকট্রাম এত প্রসারিত দেখে বলছে :) এটা সত্যিই খুবই ইন্টারেস্টিং ব্যাপার . শুধু তো দেখাই না, তুমি বেশ খুঁটিনাটিও খেয়াল কর, মনেও রাখো . সেই যে চা তৈরীর রাওয়াল :)
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৫547682
  • মানালি একদম ঠিক বলেছে।
    শুধু মুষ্ঠিমেয় কয়েকজনই নিজেদের মধ‍্যে কথা বলে যায়। এদের কেউ কেউ আবার আলাদা করেও সরাসরি যোগাযোগ রাখে। তবু এখানে নতুন কেউ এলেই তাকে হ‍্যাট হ‍্যাট করে তাড়ানোর তাল। 
    প‍্যাট্রিয়ার্খি কি শুধু এইটুকু? ডীপ রুটেড তো বটেই এবং সেই সঙ্গে হামবড়াই। নির্লজ্জভাবে সাহসী সফল বুদ্ধিমতী মেয়েদের হিংসে করে। এ জিনিস দীর্ঘদিন ধরে দেখছি।
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৪547681
  • হুতেন্দ্র, খুব ছোটো থেকেই কিন্তু মানুষ সমাজ চিনতে শিখে যায় . চারপাশের লোকজন কীরকম, তারা তার কাছ থেকে কী চাইছে, কোনটায় পুরস্কার প্রশংসা কোনটায় নিন্দা শাস্তি এসব খুব দ্রুত চিনে নেয়
  • r2h | 134.238.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১২547680
  • ওহো, অন্য টইয়ে, নাকি ভাটেই, শব্দের ব্যবহার এইসব দেখে মনে হয়েছিল, লেখা হয়নি। ব্যানাল শব্দটা আমি শক্তি চট্টোপাধ্যায়ের লেখায় পড়েছি, ওরকম কোন ইংরেজি শব্দ আছে তার আগে জানতাম না। সেদিন ইমানুলদা জিজ্ঞেস করলো কোন লেখায়, আর আমি কিছুতেই মনে করতে পারলাম না। খুব পরিচিত কোন লেখাতেই কিন্তু। কারও মনে থাকলে একটু বলবেন।
  • dc | 2402:e280:2141:1e8:1db8:a745:4fe7:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১২547679
  • আমাদের সময়ে বোধায় স্কুলে এতোটা কম্পিটিটিভ ব্যপার ছিল না। তবে এখন যে এরকম হয়েছে তাতে কোন সন্দেহ নেই। আর ছাত্রছাত্রীদের থেকেও, মাবাবাদের থেকে প্রেশার বেশী দেওয়া হয়। 
  • r2h | 134.238.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৮547678
    • &/ | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৫
    • ... অন্য  সহপাঠীদের  কাছ  থেকে  বিবর্জিত  হয়ে  আইসোলেটেড...​
     
    সত্যিই সাংঘাতিক ব্যাপার। স্কুলপড়ুয়া কালেই এমন রকম কম্পিটিটিভ অসূয়াপ্রবণ হলে বড় হয়ে এরা কী করে ভাবি।
  • Manali Moulik | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৩547677
    • hihi | 2a0b:f4c2::***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩০547651
    •  মানালির এটা কত নম্বর যাই যাচ্ছি গেলাম হল?
    • যেতে পারি, কিন্তু কেন যাবো? কোনো গেছোদাদা ইমেজ খারাপ করবে আর ইন্টেলেকচুয়ালগণ আমাকে ফেক বলছেন ! প‍্যাট্রিয়ার্কি এতোটাই ডিপ রুটেড!
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৫547676
  • হুতেন্দ্র, এরকম আমিও দেখেছি চেনা গণ্ডীতেই ক্লাসের টপ ছাত্র অন্য সহপাঠীদের কাছ থেকে বিবর্জিত হয়ে আইসোলেটেড হয়ে গেছে, স্কুলে কেবল ফরমালিটি বজায় রাখা তথাকথিত বন্ধুত্ব পেয়েছে, তার বেশি কিছু না। সেখানে প্রতিযোগিতার আবহাওয়া স্কুলের বাইরে সহপাঠীদের বাইরে তাকে বন্ধু খুঁজতে হয়েছে।
  • kk | 2607:fb91:4c8e:d999:69a4:7922:1e0b:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০547675
  • ইয়ে, ব্রতীন কেন আমাকে কাল্টিভেট করতে চাইলো ঠিক বুঝতে পারছিনা তো?!
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৬547674
  • দেখুন ফরাসী দেশ হলে হয়তো গুরচ থেকেই একটা সাহিত্যিক সাংস্কৃতিক মুভমেন্ট শুরু হয়ে যেত। গুরচ তে বিচিত্র ধরণের জিনিসপত্র নিয়ে কাজ করেন, বিচিত্র ভাবনাচিন্তা করেন, বিচিত্র ধরণের কর্মকান্ডের খোঁজখবর রাখেন, এমন লোক আছেন বেশ কিছু। এঁরা বেশ ভালো লেখেনও অনেকেই। এঁরাই মুভমেন্ট শুরু করতে পারতেন। কিন্তু .....
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২০547673
  • অনেকে মিলে গণ কবিতা লিখে গণ কবিতার বই বার করলে ব্যাপার কী হয় সেটা দেখা দরকার। তবে এখানের পুরোনো কবিরা অনেকে রাজনৈতিক কারণে সরে গেছেন, তাঁরা হয়ত তাঁদের লেখা ছাপাতে আপত্তি করবেন।
  • r2h | 134.238.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২০547672
  • অমর কে কোথা কবের পরেই মধু কবি নরকুলে ধন্য হওয়ার নিদানও দিয়ে দিয়েছেন, সুতরাংঃ)...
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬547671
  • হুতেন্দ্র, মহাকালের হাতে ছেড়ে দেওয়াই ভালো। মধু কবি যেমন বলতেন। অমর কে কোথা কবে? মাঝখান থেকে তিনি নিজেই অমর হয়ে গেলেন :)
  • r2h | 134.238.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৩547670
  •  
    রমিত, থ্যাংকিউ! তবে ছবি টবি কোন ব্যাপার না, এত ভিড় টিড় ঠেলে একটা দুটো ছবি তোলাই অনেক বড় কাজ, ও কী আর সম্ভব। আর ছবি দেখে বইয়ের হিসেব করার চেষ্টা আর কে করে। ওসব না, মোটামুটি হিসেব বোঝার অন্য রাস্তাও আছে।
     
    • kk | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩১
    • ... এইসব লেখাদের ভবিষ্যৎ কী হবে? অহৈতুকী আনন্দে, কিম্বা অনুভূতির তাগিদে লেখা। ...
    কেকে, হ্যাঁ, সে তো বটেই। আর নির্দিষ্ট করে রাধিকা সংবাদ নিয়েই যদি বলি, তাহলে পনেরো বছর আগে যে সময় এইসব লেখা শুরু তখন তো ওসব কিছু মাথাতেই ছিল না, নিতান্ত আড্ডা দিতে দিতে অনেকে মিলে দুই ছত্র লেখা। কে পড়ছে ক'জন পড়ছে সেসব মাথায় আসার প্রশ্নই ছিল না, একেবারে কাছাখোলা আড্ডার অংশ হিসেবে 'খামখেয়ালে দেওয়ালে লেখা'। এমনও না যে বই বিক্রি হলো না বলে আমি কিবোর্ড গুটিয়ে রাখবো, এতদিন যেমন লেখা মাথায় এলে লিখে ফেলেছি, এখনও তাই করবো।

    কিন্তু সেসবকে ধরে বেঁধে আরও পাঁচটা লোকের পরিশ্রম মিলিয়ে ছাপা টাপার পর প্রশ্ন আসে আরকি, যে এর মানে কী দাঁড়ালো। এমনিতে বিক্রি টিক্রি নিয়ে বইয়ের মান নির্ধারন হয় না, অনেক লেখা হয়, যেগুলি হয়তো খুব নতুন আঙ্গিক, নতুন ভাষা, নতুন রকমের প্রকাশভঙ্গী, বা দরকারি জিনিসপত্র। নতুন রকম হিসেবে আমি এককের লেখা বলতে পারি, দরকারি লেখা বলতে আমি বিতনু চট্টোপাধ্যায় বলতে পারি। সেসব সংস্করণ শেষ হোক বা না হোক, বেস্ট সেলার হোক বা না হোক, দুই মলাটে বাঁধা থাকা দরকার। 
    কিন্তু যেসবের মধ্যে সেরকম কিছু নূতনত্বও নেই, দরকারি কিছুও নেই, শুধু চিরপুরাতন খাড়া বড়ি থোড়ই আছে, সেসব জিনিস পাচকের হাতের গুনে যদি এমন সুস্বাদু না হয় যে লোকে বলে আহা সব চেনা পরিচিত জিনিস নিয়ে কী সুন্দর ঘন্টই না বানিয়েছে, তাহলে তেল মশলা দেশলাই কাঠি- ঐগুলি মাটি।

    যাগ্গে, ওসব কিছু কথা না, নিজের বই নিয়ে বড় বেশি ঘ্যান২ করছি, ও ভালো না। মর্মপীড় কুপিত হবেন। 
  • Srimallar | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৩547669
  • r2h | 134.238.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭
     
    সত্যি ঘটনা... সহপাঠীর মন তো আর আমার হাতে ছিল না। 
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭547668
  • 'সময়' ব্যাপারটা মহা মুশকিলের। দেখুন স্থান ততটা ইয়ে নয়, ঝটপট করে দৌড়ে বেড়াচ্ছেন, একবার ডাইনে একবার বাঁয়ে যাচ্ছেন, চরকিপাক দিচ্ছেন, স্পেসের সব পয়েন্টগুলো একেবারে বিছিয়ে পড়ে আছে, সব দেখতে পাচ্ছেন। কিন্তু সময়? কোথায়? দেখতে পাওয়া যায় না। ঘড়ি টিক টিক করে একটা কিছু দেখায়, তাই দিয়ে মাপি। আবার আরো ঝামেলা যে পিছিয়ে যাওয়া যায় না সময়ের মধ্যে, বহোত ইয়ে।
  • r2h | 134.238.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭547667
  • যত গল্প শুনি তত মাথা তাজ্ঝিম মাজ্ঝিম করে। রচনা লেখায় প্রতিযোগিতায় ফাস্ট হওয়াতে স্কুলের সহপাঠীরা কথা বলা বন্ধ করে দিল? এ কেমন রচনা, কেমন স্কুল, কেমন সহপাঠী? কী সাঙ্ঘাতিক ব্যাপার।
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৩547666
  • না না, ওইখানে থামেনি তো। নিউটনের গ্রাভিটেশনাল ফোর্সকে তো আপডেট করেছেন আইনস্টাইন, জেনেরাল থিওরি অব রিলেটিভিটি দিয়ে, সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স তো ফোর্সই ​​​​​​​না, স্পেস​​​​​​​টাইম এর কার্ভেচার।
  • Srimallar | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৬547665
  • ছোট্ট একটা ঘটনার কথা মনে পড়ল আজকে। সেই তখনকার আমি। যখন ক্লাস এইটে পড়তাম। তখন খুব ভাল ছাত্র ছিলাম। সমস্ত বিষয় বেশ যত্ন নিয়ে পড়তাম। কেবলমাত্র গণিতের সঙ্গেই আমার তেমন ভাব জমেনি। এখনকার চেয়েও আরও বেশি লাজুক ছিলাম সেইসময়ে। বন্ধু তেমন কেউ ছিল না। চুপচাপ থাকতাম, আর মন দিয়ে পড়াশোনা করতাম। তো সেইসময়ে ইস্কুলে কী এক কারণে একটা প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হলো। না না একটু ভুল বললাম, সঙ্গে সম্ভবত বিতর্ক প্রতিযোগিতাও ছিল। তো এই লজ্জা নিয়েই নাম লেখালাম প্রবন্ধ প্রতিযোগিতায়। মাঝখানে একটা কথা ব’লে নিই, সেইসময়ে আমাদের এক সহপাঠী ছিল। ওর ডাকনাম ছিল মারুবেহাগ। পড়াশোনার গোড়ার দিকে আমি ভাল ছাত্র ছিলাম না মোটেই। মারুবেহাগ আমাকে বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ— হাতে ধ’রে শিখিয়েছে। এমন বন্ধু পাওয়াও সহজ কথা নয়। তো এই প্রবন্ধ প্রতিযোগিতায় আমার নাম লেখানোর পেছনে মারুবেহাগের অনেক বড় ভূমিকা ছিল। মারুবেহাগ আমাকে বলেছিল সম্ভবত এরকমই কিছু— “তুই যেটুকু বলতে পারিস, সেটুকুই বলবি। দেখবি লেখা এমনিই হ’য়ে গেছে।’ প্রবন্ধের বিষয় কী ছিল, সেটা মনে থাকলেও এখানে উল্লেখ করছি না। তো প্রতিযোগিতার দিনকে আমি প্রবন্ধ লিখলাম খুব যত্ন নিয়েই। এবং আমার সঙ্গে আমারই ক্লাসের আরও সহপাঠী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আমার ধারণা ছিল, ওদের সঙ্গে আমি পেরে উঠব না। কিন্তু অবাক ব্যাপার ঘটেছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। যখন নিজের কানে শুনলাম, আমি প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় প্রথম হয়েছি, নিজেই বিশ্বাস করতে পারিনি। পুরস্কার গ্রহণ করতে যখন মঞ্চে উঠেছিলাম, তখন এক অদ্ভুত অনুভূতি হয়েছিল আমার। এক অদ্ভুত অনুভূতি। এবং আমি প্রথম হওয়ায়, আমার ক্লাসের অনেক সহপাঠী আমার সঙ্গে কথা বলা বন্ধ করেছিল প্রায় চিরদিনের মতো। আসলে ওরা মেনে নিতে পারেনি, আমার এই সাফল্যকে। কিন্তু মারুবেহাগ দারুণ আনন্দ পেয়েছিল, ও বলেছিল আমাকে, “তুই তো নিজের যোগ্যতায় পুরস্কারটা পেয়েছিস! ওরা তো কেউ তোকে পাইয়ে দেয়নি, তাই না? এসব নিয়ে ভাবিস না...” যাইহোক, ঘটনাটা আজকে মনে পড়ায় এখানে সবার সঙ্গে ভাগ ক’রে নিলাম। 
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:9000::***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২547663
  • ব্রতীনবাবু, এইজন্যই কবি বলেছেন, জানা অজানা পথে চলেছি, একে একে দুই দুয়ে একে তিন হয়েছি। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত