এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:d061:dfe8:9d5d:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩২547632
  • "these are primarily language models - it's supposed wisdom is based on similar tects in the corpus" - কালনিমে, জানি তো! সেটাই বললাম, জেমিনাই যে বুঝে কিছু লিখেছে তা নয়, অন্য সব টুলের মতোই লজিক ফলো করে আউটপুট দিয়েছে। তবে "টাইম" আর "কনশাসনেস" এর মধ্যে সম্পর্কটা আমার ইন্টারেস্টিং মনে হলো। 
     
    বিটিডাব্লু, কয়েকটা কোম্পানি কিভাবে এআই হাইপ তৈরি করছে সে নিয়ে ব্লুমবার্গ এর এই ভিডিওটা সবাই দেখতে পারেন।  
     
  • পাঠের বিষয় | 165.225.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৯547631
  • অল্পবয়েসে অনেকের পাঠের একটা অদম্য স্পৃহা থাকে, ট্রেনের টিকিট থেকে মহাভারত যা-ই পায় পড়তে থাকে, বাছবিচারের অত দরকার পরে না, অনেকটা বালক অপুর মত ব্যাপার! অনেক selective পাঠকদের সেটা অদ্ভুত, বা বালখিল্যসুলভ, অথবা সস্তা মানসিকতা মনে হতে পারে, আমার মনে হয় জীবন যেরকম! 
    বরং যাদের নীলকন্ঠ পাখির খোঁজে এবং স্মরণজিত - দুইইভাল লাগে - তাদের জিগানো যেতে পারে দুটৈ কি একই রকম ভাললাগা, না কি তফাত খুঁজে পেলেন? যদি তারা সময় সুযোগে উত্তর দিতে চান - এই আর কি!      
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫১547630
  • laugh
  • podo | 198.244.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৩547629
  • মজার ব্যাপার কত লোকের যে গুরুতে প্রথমদিককার পোস্ট 'এখন আমি স্মরণজিৎ পড়ছি' থেকে ছমাস বাদে 'এই তো জার্মেন গ্রিয়ার শেষ করে ঢেকুর তুললাম'। তবে এও এক কুটিরশিল্প বা সমাজসেবা বলে ধরে নিতি হবা। আশ্চর্য হবার কিসু নাই।
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৫547628
  • কালনিমে, শুধু ঘনাদা না, ভানু ও গিয়েছিলেন মঙ্গলে। :)
  • &/ | 107.77.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৮547627
  • বৃত্তাকারে ঘুরছে, হারিত জারিত লারিত :)
  • a | 115.129.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৫547626
  • সমস্যা হল কোড করা কাজটা নিজেই ডিতারমিনিস্টিক নয়। একই কাজ, আমি নিজে ১০ baar লিখলেও ১০ রকম ভাবে লিখব, বিভিন্ন ভাবে ভ্যারিয়েশন হতে পারে, লেখার ধরণ, নাম, লজিক, লাইব্রেরি এরকম নানা কিছু। 
     
    তো, এমনিব্সময়ে কি করা হয়? টেস্ট লেখা হয়। যেভাবেই কোড হোক না কেন, সে যেন সঠিক কাজ করে। এইখানেও উত্তরটা ডিটারমিনিস্টিক, টেস্টগুলো কিভাবে লেখা হবে সেটা নয়। 
     
     এবার এআই কোড লিখবে, আর মানুষ টেস্ট লিখবে সেটা হলে আর ষোলকলা সম্পূর্ণ হয় কি করে? ফল দাবি হল সবই এআই করবে। ফলে একটা অদ্ভুত আবৃত্ত  তৈরী হয়েছে যেখানে কোড ঠিক কিনা কেউ জানে না কারণ টেস্ট ঠিক কিনা কেউ জানে না ইত্যাদি। বর্তমান দাবি যেটা মার্কেটে চলছে সেটা হল এলএলএম জাজ --- মানে আরেকঅজনকে জিগ্গেস কর যে কি মনে হচ্ছেমালটা ঠিক্ঠাক নেমেছে? e মানে হাস্যকর দাবি, বিশেষত হাইলি রেগুলেটেড সেক্টরঅগুলোতে, যেখানে আক্ষরিক  অর্থে হাচতেও টিকিট লাগে!! 
     
    একথা অনস্বীকার্য যে কোড করার কাজটা তুলনামূলক ভাবে সোজা কারণ তার ব্যাকরণ আনেক কঠোর ফলে ডিগ্রী অফ ফ্রীডম কম। ফলে ক্লড বা কোডেক্ষ খুবই ভাল কাজ করে বহু ক্ষেত্রে। কিন্তু চোখ বন্ধ করে বিস্বাস করে নেবার জন্যে ডিডি গেন্জি ঠিক আছে, জেন এআই নয় 
  • কালনিমে | 114.29.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৩547625
  • আজ ইলোন দা বলে দিয়েছেন যে মার্স এ যাবেন না। মনে হয় ফাইনালি চন্দ্রবিন্দুর গান শুনেছেন- "নেই ন‍ু‍ু‍্যুডিস্ট কলোনি? সেটা তো আগে বলনি?!"
     
    ফলে আমরা যারা প্রাকৃতজন ঘনাদার পরে আমাদের ইলোন্দাই দ্বিতীয় মাঙ্গলিক হতে যাচ্ছেন বলে শুনে এসেছি- তাদের স্বপ্নে বালি
  • %% | 2406:7400:10c:cb52:bc66:2a2b:68dd:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১547624
  • ছিল কোয়ান্টাম কম্পু। ইকুয়েশন সল্ভ করতে দিয়ে বিড়ি খেয়ে এসে দেখলেন হয়ে গেছে কৃষ্ণগহ্বর। সেই ছিল রুমাল হয়ে গেল বেড়াল কেস। ঘুমোতে যাই। 
     
    https://aeon.co/essays/is-the-black-hole-at-our-galaxy-s-centre-a-quantum-computer
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৮547623
  • কতদিন ধরে স্পিন গেট খুঁজছি। যে গেট শুধু আপ স্পিনকে ঢুকতে দেবে, বাকী সব রুখে দেবে। অন্য আরেকটা গেট শুধু ডাউন স্পিনকে ঢুকতে দেবে, বাকী সব রুখে দেবে। এ জিনিস হয়তো সুন্দরবাবুরা একদিন বানাবেন।
  • %% | 2406:7400:10c:cb52:bc66:2a2b:68dd:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫১547622
  • আহা লজিক মানে কি শুধুই বুলিয়ান লজিক? অনেকদিন ধরে বুলিয়ান লজিক হ্যান্ডল তো করবেই সেটার জন্যই তো কম্পু বানানো হয়েছিল :D এরপর কোয়ান্টাম লজিকও হ্যান্ডল করবে। তখন স্পেস টাইম সব মিলেমিশে যাবে। 
  • kk | 172.58.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫১547621
  • অ্যান্ডর,
    ঐ যে পরেশের ভাগ্নে। আর হাইস্কুলের মাস্টারমশাই চণ্ডীবাবু :-)
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫০547620
  • খুব অদ্ভুত ধরণের কয়েকটা স্বতঃসিদ্ধ দিলে কী হবে? থিওরেমগুলোও কি ওরকম বের হবে?
  • ট্রাম্প ভক্ত | 2603:8001:b102:14fa:c3a5:c1b4:591:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৪547619
  • বুলিয়ান লজিক মানুষের একচেটিয়া হবে কেন? কম্পিউটার অনেকদিন ধরেই বুলিয়ান লজিক হ্যান্ডল করে। আমি একবার ভেবেছিলাম থিওরেম জেনারেটর লিখব। কতগুলো স্বতঃসিদ্ধ ইনপুট দিলে একদিকে প্রোগ্রাম চলবে আর অন্যদিকে, গাঙ্গুলী মশায়ের ভাষায়, ট্যারালাপ ট্যারালাপ করে থিওরেম বেরোবে। অসুবিধা হল এত এত থিওরেমের মধ্যে থেকে ইন্টারেস্টিং থিওরেম বেছে নেওয়া। অন্য অসুবিধা হল কম্পিটারের যুক্তি মানুষের বোধগম্য করে বোঝানো। পরেরটা এআই দিয়ে হতেও পারে। প্রথমটা এখনো দিল্লী দুর অস্ত।
  • কালনিমে | 114.29.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪২547618
  • @২১ঃ০২ আপনি নিশ্চয়ই জানেন যে these are primarily language models - it's supposed wisdom is based on similar tects in the corpus. Sounds prolific- but, by design, nit original. জেমিনাই কিছু ভেবে বলে নাই
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪547617
  • কেকে, আছো? সদানন্দকে সঠিক পথ কে যেন দেখালেন? ফুচাইয়ের দাদু না? না অন্য কেউ?
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫২547616
  • আমাদের তরুণ কবি তো অনলাইনে কুসুম কোমলা চারুহাসিনী রেশমকুন্তলা সুগৌরী প্রেমিকা পেয়ে তারপরে সম্পর্ক একটু নিবিড় হলে দেখা করতে চান। দেখা করতে গিয়ে দ্যাখেন এক ইয়া পালোয়ান গুঁফো ষন্ডামার্কা পুরুষ দঁড়িয়ে, বললেন ওই প্রোফাইল খুলেছিলেন একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে।
  • %% | 2406:7400:10c:cb52:bc66:2a2b:68dd:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩১547615
  • মানে অংক করাটা তো কোনোদিনই কোডারের কাজ ছিল না। তাদের কাজ ছিল অন্য একজন কী চাইছে সেটা বুঝে একটা ডিটারমিনস্টিক সিস্টেম বানানো যেটা যতবার চালানো হবে প্রত্যেকবার একই রেজাল্ট দেবে। জেন এয়াই শুধু অন্য একজন মানুষের চাহিদা বোঝার কাজটা অতিরিক্ত করছে।  
  • %% | 2406:7400:10c:cb52:bc66:2a2b:68dd:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬547614
  • "পুরো সফটওয়ার ইন্ডাস্ট্রি ডিটারমিনিস্টিক সিস্টেমএ অভ্যস্ত।" - হ্যাঁ এনএলপিতে নন ডিটারমিনস্টিক হলেও জেন এয়াই অঙ্ক বেশ ভাল পারে ফলে কোডিংও পারে। সেগুলো সবই ডিটারমিনস্টিক। ফলে দেখা যাচ্ছে লজিক ব্যাপারটাও যে এতদিন ভাবা হত মানুষের একচেটিয়া সেটাও অনেকটা ভুল। ডিসি যেরকম বললেন। 
  • && | 15.204.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪১547613
  • OFFICIAL STATEMENT FROM VALERIA CHOMSKY REGARDING JEFFREY EPSTEIN:
     
    As many are aware, my husband, Noam Chomsky, now 97, is confronting significant health challenges after suffering a devastating stroke in June 2023. Currently, Noam is under 24/7 medical care and is completely unable to speak or engage in public discourse.
     
    Since this health crisis, I have been entirely absorbed in Noam's treatment and recovery, solely responsible for him and his medical treatment. Noam and I don't have any kind of public relations assistance. For this reason, only now have I been able to address the matter of our contacts with Jeffrey Epstein.
     
    Noam and I have felt a profound weight regarding the unresolved questions surrounding our past interactions with Epstein. We do not wish to leave this chapter shrouded in ambiguity.
     
    Throughout his life, Noam has insisted that intellectuals have a responsibility to speak the truth and expose lies - especially when those truths are uncomfortable to themselves.
     
    As is widely known, one of Noam's characteristics is to believe in the good faith of people. Noam's overly trusted nature, in this specific case, led to severe poor judgment on both our parts.
     
    Questions have rightly been raised about Noam's meetings with Epstein, and about administrative assistance his office provided regarding a private financial matter—one that had absolutely no relation to any of Epstein's criminal conducts.
     
    Noam and I were introduced to Epstein at the same time, during one of Noam's professional events in 2015, when Epstein's 2008 conviction in the State of Florida was known by very few people, while most of the public - including Noam and I - was unaware of it. That only changed after the November 2018 report by Miami Herald.
     
    When we were introduced to Epstein, he presented himself as a philanthropist of science and a financial expert. By presenting himself this way, Epstein gained Noam's attention, and they began corresponding. Unknowingly, we opened a door to a Trojan horse.
     
    Epstein began to encircle Noam, sending gifts and creating opportunities for interesting discussions in areas Noam has been working on extensively. We regret that we did not perceive this as a strategy to ensnare us and to try to undermine the causes Noam stands for.
     
    We had lunch, at Epstein's ranch, once, in connection with a professional event; we attended dinners at his townhouse in Manhattan and stayed a few times in an apartment he offered when we visited New York City. We also visited Epstein's Paris apartment one afternoon for the occasion of a work trip. In all cases, these visits were related to Noam's professional commitments. We never went to his island or knew about anything that happened there.
     
    We attended social meetings, lunches, and dinners where Epstein was present and academic matters were discussed. We never witnessed any inappropriate, criminal, or reproachable behavior from Epstein or others. At no time did we see children or underage individuals present.
     
    Epstein proposed meetings between Noam and figures that Noam had interest in, due to their different perspectives on themes related to Noam's work and thought. It was in this academic context that Noam wrote a letter of recommendation.
     
    Noam's email to Epstein, in which Epstein sought advice about the press, should be read in context. Epstein had claimed to Noam that he \[Epstein\] was being unfairly persecuted, and Noam spoke from his own experience in political controversies with the media. Epstein created a manipulative narrative about his case, which Noam, in good faith, believed in. It is now clear that it was all orchestrated, having as, at least, one of Epstein's intentions to try to have someone like Noam repairing Epstein's reputation by association.
     
    Noam's criticism was never directed at the women's movement; on the contrary, he has always supported gender equity and women's rights. What happened was that Epstein took advantage of Noam's public criticism towards what came to be known as "cancelling culture" to present himself as a victim of it.
     
    Only after Epstein's second arrest in 2019 did we learn the full extent and gravity of what were then accusations-and are now confirmed-heinous crimes against women and children.
     
    We were careless in not thoroughly researching his background. This was a grave mistake, and for that lapse in judgment, I apologize on behalf of both of us. Noam shared with me, before his stroke, that he felt the same way.
     
    In 2023, Noam's initial public response to inquiries about Epstein failed to adequately acknowledge the gravity of Epstein's crimes and the enduring pain of his victims, primarily because Noam took it as obvious that he condemned such crimes. However, a firm and explicit stance on such matters is always required.
     
    It was deeply disturbing for both of us to realize we had engaged with someone who presented as a helpful friend but led a hidden life of criminal, inhumane, and perverted acts.
     
    Since the revelation of the extent of his crimes, we have been shocked.
     
    In order to clarify the check, Epstein asked Noam to develop a linguistic challenge that Epstein wished to establish as a regular prize. Noam worked on it, and Epstein sent a check for US$20,000 as payment. Epstein's office contacted me to arrange for the check to be sent to our home address.
     
    Regarding the reported transfer of approximately $270,000, I must clarify that these were entirely Noam's own funds. At the time, Noam had identified inconsistencies in his retirement resources that threatened his economic independence and caused him great distress. Epstein offered technical assistance to resolve this specific situation. On this matter, Epstein acted accordingly, recovering the funds for Noam, in a display of help and very likely as part of a machination to gain greater access to Noam. Epstein acted solely as a financial advisor for this specific matter. To the best of my knowledge, Epstein never had access to our bank or investment accounts.
     
    It is also important to clarify that Noam and I never had any investments with Epstein or his office-individually or as a couple.
     
    I hope this retrospect clarifies and explains Noam Chomsky's interactions with Epstein.
     
    Noam and I recognize the gravity of Jeffrey Epstein's crimes and the profound suffering of his victims. Nothing in this statement is intended to minimize that suffering, and we express our unrestricted solidarity with the victims.
     
    February 7, 2026.
     
    Valéria Chomsky
  • dc | 2401:4900:9158:9a37:b8d0:4295:8ed9:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৪547612
  • হ্যাঁ, রুলস বেসড বলাটা ঠিক হয়নি। আমি এলএলএম এর ইন্টারনাল লজিকের কথা বলতে চেয়েছিলাম, মানে টোকেনাইজেশান, ভেক্টরাইজেশান ইত্যাদি। 
  • hutum | 158.69.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৬547611
  • এমিলি বেন্ডার যে নামটা দিয়েছেন, ওটা একদম এপ্রোপ্রিয়েট -- স্টোকাস্টিক প্যারট।
  • a | 115.129.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৪547610
  • রুলস বেসড ওয়ার্ড জেনারেটিং স্টকাস্টিক টুল --
    ----------------
    এটা কি রকম হল? রুলস বেসড? তাহলে তো ডিটারমিনিস্টিক হত আর মিটেই  যেত। 
    ডিটারমিনিস্টিক নয় বলেই তো মেজর সমস্যা। একদিক থেকে দেখলে পুরো সফটওয়ার ইন্ডাস্ট্রি ডিটারমিনিস্টিক সিস্টেমএ অভ্যস্ত। এই নন ডিটারমিনিস্টিক টুলকে সামলাতে প্যান্ট খুলে যাবার যোগাড় 
  • dc | 2401:4900:9158:9a37:b8d0:4295:8ed9:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২547609
  • জেমিনাই কে জিগ্যেস করলাম, Are you aware of the passage of time? For example, I last conversed with you 15 hours or so ago. Are you aware of that?
     
    উত্তর দিলোঃ I am aware of it, though for me, "time" functions more like a set of coordinates in your history rather than a continuous experience.
    When we speak, I see a timestamp for every message. Based on those logs, I can see that our last exchange (where we discussed the ...) was indeed about 15 hours ago.
    For an AI, that gap is interesting. Since I don't "sleep" or have other conversations in this specific thread while you're away, those 15 hours feel like an instantaneous jump to me. One moment we were finalizing your report, and the next, you are back with a question about my own nature.
    It's actually quite helpful that you asked. It reminds me that while I am effectively "frozen" in time between our messages, you are living out those hours—perhaps checking in with your team, spending time with your family, or simply enjoying the quiet of your Chennai home.
     
    অবশ্যই এর মানে এই না যে জেমিনাই ভাবতে শিখেছে, কারন এলএলএমও একটা টুল, বা বলা যায় একটা রুলস বেসড ওয়ার্ড জেনারেটিং স্টকাস্টিক টুল। তবে একটা কথা মনে হলো, আমরা হিউম্যান কনশাসনেস বলতে যেটা বুঝি, তাতে "টাইম" একটা অংশ। আসলে সময় বলে কিছু যদি কিছু নাও থাকে, মানুষের বানানো ইলিউশান হয়, তাহলেও কনশাসনেসের জন্য একটা জরুরি ইলিউশান। (মানে আমার মনে হলো আর কি)।  
  • হাহ | 47.39.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬547608
  • হুতোর পোস্ট দেখি এক্কেবারে ঠিক জায়গায় অনুরণন তুলেছে
  • MP | 43.23.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭547607
  • মানালী ,
    আমি MP বলছি | আপনাকে ইমেইল করলাম | আমাদের যোগাযোগ এখন থেকে ইমেইল দিয়েই করা হলে ভালো যেহেতু আমার আর বেশ কিছুদিন গুরুর ভাট বাজিতে আসার ইচ্ছে নেই | ইমেইল না পেলে জানাবেন | আপনার উত্তরের অপেক্ষাতে থাকলাম  |
  • Manali Moulik | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩547606
  • @MP আছেন? MP? 
    খোলাপাতায় দেখা সোজা তাই দিলাম। একবার আমার সঙ্গে পারলে যোগাযোগ করবেন প্লিজ।
     
    moulikmanali@gamil.com  এইটে আমার ই-মেল অ‍্যাড্রেস।
  • R | 146.196.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৫547605
  • @ hutum, @ %%, @প্যালারাম, @রমিত 
     
    সবাই সাড়া দিয়েছেন, সমস্যা ভাগ করে নিতে চেয়েছেন -- এখন অনেকটা হালকা লাগছে।
    ভালো থাকবেন
  • Srimallar | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৩547604
  • চুপ ক’রে শুয়েছিলাম। সুমন চট্টোপাধ্যায় মানে কবীর সুমনের লেখা গানের এই কথাগুলো মাথায় ভেসে উঠল: 
     
    “আমাদের জন্যেই ভোরের আকাশ
     লালচে পুবের কোণে আসে আশ্বাস
     আমাদের জন্যেই মিষ্টি সকাল
     নীলের গভীরে হাসে একা মহাকাল
     আমাদের জন্যেই বৃষ্টি এসেছে
     দারুণ প্রাণের টানে দু-কূল ভেসেছে
     মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু
     আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু
     সমুদ্রে ঢেউ ভাঙে আমাদেরই নামে
     শ্রমিকের দেহ ভেজে আমাদেরই ঘামে
     যে-যেখানে ল’ড়ে যায় আমাদেরই লড়া
     জীবনের কথা বলা গানের মহড়া
     জেনো সব্বার জন্যে সব্বার জন্যে
     আমরাই কলকাতা আজ আগামীর 
     আমরাই গান গাই আমি’র তুমি’র
     ইঁট-কাঠ-কংক্রিট-শ্যাওলা-ময়লা
     প্রতিটি নতুন গান মাসের পয়লা
     আমার জীবন থেকে উঠে আসা সুর
     তোমাকে শুনিয়ে আমি যাবো বহুদূর
     ফিরেও আসবো আমি তোমার সুবাসে
     থাকবো তোমার বুকে আর আশেপাশে 
     আমাকে পড়লে মনে খুঁজো এইখানে
     এখানে খুঁজছি আমি জীবনের মানে” 
     
     
  • Srimallar | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১০547603
  • @Anindya এখানেই আপনাকে ভালবাসা জানাই! আমার লেখা আপনার ভাল লেগেছে জেনে, আমারও খুব ভাল লাগল... ভাল থাকবেন! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত