এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • R | 146.196.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫547602
  • @ প্যালারাম, @ রামিত 
     
    বিশ্বাস করুন আপনাস দের নাম ও লেখা অনেক পড়েছি, আপনারা আমার বড় কাছের মানুষ। খুব ভালো লাগছে আপনাদের থেকে এই রেসপন্স পেয়ে
  • R | 146.196.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮547601
  • আজে বাজে 
  • R | 146.196.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫১547600
  • যদিও এখানে এই অনুরোধ করা অন্যায় বুঝতে পারছি
  • R | 146.196.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৮547599
  • আমার মোবাইল নম্বর নয় নয় একে শূন্য দুই আট শূন্য দুই শূন্য তিন। আজ বাজে কথা বলে বিরক্ত করব না শুধু দুই মিনিট সময় যদি দিতে পারেন
  • R | 146.196.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১547598
  • @ রমিত 
     
    কি ভাবে 
    কৃতজ্ঞতা জনাব বুঝতে পারছি না। 
    আমি দিল্লিতে থাকি, বয়স পয়ষট্টি, অবসরপ্রাপ্ত।
    মোটামুটি সুস্থ। আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী।
    একটা ক্রাইসিস এসেছে জীবনে কিছুতেই কোন পথ খুঁজে পাচ্ছি না হয়তো কারোর সঙ্গে কথা বলতে পারলে একটু স্বস্তি পেতাম।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩547597
  • R, আপনার সমস্যা আমাদের সাথে ভাগ করে নিতে পারেন, যদি চান। আমরা চেষ্টা করব অন্তত পাশে থাকার। আর গুরুর মায়াপাতায় আলাপচারিতা করতে করতে আপনিও তো গুরুরই অংশ। 
  • Manali Moulik | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২547596
  • hutum - প‍্যাঁচার নকশা করার স্বভাবটা আর গেলো না। এন্ডোর ছাড়া আর কেউ যে তৎসম শব্দ ব‍্যবহার করতে পারে না এটা কোথা থেক‍ে জানলেন বুঝলাম না। যাইহোক। কোম্পানির আমল তো আর নেই যে পাঁচোইয়ারে জুটে ফাজলামো দেবেন, তাই এই পাতাই ভরসা। অজ্জোউত্ত লোকজনদের জন‍্য (এটা রাজশেখর বসুর 'জাবালি' থেকে নেওয়া, আগেই বলে দিলাম) ওপেন ফোরামে একজন মেয়েকে অপমান করা যায়, আর তাতে পরিণত বয়স্করাও সমভাবে যোগ দেন, এটা দেখে মর্মাহত হলাম। 
  • প্যালারাম | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫২547595
  • @R, 
    জানি না – কীরকম সমস্যায় আছেন, কিন্তু সেটা কোথাও জানিয়েছেন – এটাই বা কম কীসের? হুতুম-এর কথা ঠিক, পরিচয় প্রকাশ পায় এমন কোনো ডিটেল না দিয়ে মনের কথা বলুন। সঙ্গীসাথী তো এই পাতাতেই পাবেন। 
  • hutum | 158.69.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৭547594
  • এ তো খোলাপাতা। তবে চাইলে সমস্যাটার আউটলাইন দিন। বেশি ডিটেলে যাবেন না। 
     
    বন্ধু বা কেউ না থাকা সমস্যা নয় এটুকু বলতে পারি।যেকোনো টেকনোলোজিক্যালি এডভান্সড সিভিলাইজেশনে মানুষ একা হয়ে যাবে। মানুষ সভ্যতার শুরুতে একা থাকতে ভালোবাসতো, শেষেও তাই বাসবে। মাঝখানের সময়টায় পেছনে বাইসন তাড়া করেছিল বলে জোট বাঁধা। ইম্পর্টেন্ট কিছু না।
     
    কথা হল জিনিসটা আপনি কোন পার্সপেক্টিভ থেকে দেখছেন। 
  • R | 146.196.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৫547593
  • আমার কোন বন্ধু বা বন্ধুস্থানীয় নেই, আমার কেউ নেই। গত আট বছর হল আসি, পড়ি, দু একটা কমেন্টও করি অন্য নামে। সত্যিই খুব সমস্যায় আছি। এখানে লেখা হয়ত ঠিক হয়নি, বাধ্য হলাম। কেউ একটু যদি
  • . | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪১547592
  • এসব কী হচ্ছে?
  • hutum | 51.222.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪১547591
  • ভালবাসা ফুরিয়ে গেলে বাঁচা কঠিন হয়ে যাবে কেন? একমাত্র টাকা ফুরিয়ে গেলে বাঁচা কঠিন। ভালবাসা - সে পত্নী-প্রিয়া-মাতা-কন্যা যারই হোক, ওভাররেটেড বস্তু।
  • %% | 49.206.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০547590
  • R | 146.196.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১১ yes
  • চন্দ্রবিন্দু | 165.225.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৮547589
  • পাওয়া গেছে 
  • R | 146.196.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১১547588
  • কোন কোন সময় মানুষ এত একা হয়ে যায়। ভালবাসা ফুরিয়ে গেলে বাঁচা এত কঠিন হয়ে পড়ে। 
    মরার সাহস হয় না। তাছাড়া মরে গেলে কিছু মানুষ যারা আমার উপর নির্ভরশীল তাদের কি হবে। 
    বেঁচেই বা কিসের ভরসায় থাকি। জীবনের শেষ প্রান্তে পৌঁছেছি, শরীর মন দুটোই আমার নিয়ন্ত্রণে আর নেই
  • Cut | 165.225.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২547587
  • --- 'অনেক হয়েছে এবার থামো'
     
    চন্দ্রবিন্দুর সেই প্রথম গানটা, যেটার শেষে এগ্গাদা ক্যালোরব্যালোর ছিল, 'চন্দ্রবিন্দু কেঁ মাঁ' ইত্যাদি প্রভৃতি - সেইটে শেষ হয়েছিল চন্দ্রিলের ডাক দিয়ে - ওরে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর! 
  • সামান্য বক্তব্য | 165.225.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৯547586
  • একজন প্রখ্যাত জ্ঞানী মানুষ বলেছিলেনঃ Almost everybody is deeply affected when someone he loves suffers from cancer. Most people are moved when they see the sufferings of unknown patients in hospitals. Yet when they read that the death-rate from cancer is such-and-such, they are as a rule only moved to momentary personal fear lest they or someone dear to them should acquire the disease. The same is true of war: people think it dreadful when their son or brother is mutilated, but they do not think it a million times as dreadful that a million people should be mutilated. A man who is full of kindliness in all personal dealings may derive his income from incitement to war or from the torture of children in 'backward' countries. All these familiar phenomena are due to the fact that sympathy is not stirred, in most people, by a merely abstract stimulus. A large proportion of the evils in the modern world would cease if this could be remedied. Science has greatly increased our power of affecting the lives of distant people, without increasing our sympathy for them. 

    প্রশ্ন হচ্ছে, বিজ্ঞান কি কোনদিন এই কাজটা পারবেঃ increasing our sympathy for the lives of distant people? 
  • :|: | 2607:fb90:bd03:141a:9071:a1b3:8136:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪০547585
  • না, ৫টা ৫৬, শঙ্করাচার্য আদৌ "জগতের জীবগণ"-এর মোহ দূর করার প্রোজেক্ট নেন নি। আমি যদ্দুর বুঝছি নিজেরটি দূর করতে সমর্থ হয়েছিলেন এবং যোগ্য ইচ্ছুকদের পদ্ধতিটি শিখিয়েছিলেন। চাইলে এবং যোগ্য হলে আজও তাঁরা সেই পদ্ধতিতে মোহমুক্তি লাভ করতে পারেন। 
  • lcm | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৩547584
  • আমার অনেক দিনের শখ, সিনেমা তৈরি করব, তবে 'অ্যাকশন' বা 'কাট' বলব না, তার বদলে, 'শুরু হোক তাহলে' এবং 'অনেক হয়েছে এবার থামো' ...
  • dc | 2402:e280:2141:1e8:e8f5:af8e:d90e:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৩547583
  • যাক আমার অনেকদিনের ইচ্ছে ছিল অংক বা ফিজিক্স নিয়ে পড়ে প্রফেসার হবো। আমিই যখন &\ তখন এই ইচ্ছেটা পুরন হলো :-)
  • &/ | 151.14.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫৬547582
  • তিনি কিন্তু 'শঙ্করাচার্য কিছু করিতে পারেন নাই' বলেন নি, শঙ্করাচার্য অনেক কিছু করেছেন, কথাটা সেটা নয়। কথাটা হল, মোহ নিয়ে। সেটা শঙ্করাচার্য দূর করতে চাইলেও জগতের জীবগণ আজও মোহগ্রস্ত হয়ে আছে।
  • &/ | 151.14.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫০547581
  • চতুর্মাত্রিক, মায়া কি কম কিছু? বাপরে! অনন্ত নাগের উপরে সুপ্ত বিষ্ণুর যোগনিদ্রা স্বরূপিণী। ঃ-) আরে তাঁকেই তো ডেকে বীরেন্দ্রকৃষ্ণ সেই মহালয়া ...
  • :|: | 2607:fb90:bd03:141a:9071:a1b3:8136:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৭547580
  • উড়ে বাবা!! কে কয়েছিলেন এমন? -- যে "শঙ্করাচার্যের মত" মানুষ "কিছুই তেমন করিতে পারেন নাই"।
    তাঁর নিজের অবস্থা তো সঙ্গীন! যেমন বুঝছি পাঠককুল তাঁর নামখানিই মায়া করে দিয়েছেন। 
  • &/ | 151.14.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৬547579
  • এক বন্ধু এক বইয়ের উপরে লিখেছিল 'বুক অব ডেভিল'। দুটো শিং ও এঁকেছিল। সে বই ছিল ইলেক্ট্রোডাইনামিক্সের উপর, ভীষণ কঠিন কঠিন সব অঙ্কে ভরা। ঃ-)
  • যদুবাবু | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৩547578
  • এই পেরেলম্যানের বইগুলো আমারও খুব প্রিয় বই। কিন্তু সে সব কী আর শক্ত অঙ্ক? সেগুলো মজার মজার অঙ্কের গল্প। আর কিছু ট্রিকস। 

    শক্ত অঙ্ক হচ্চে আমাদের পুটনাম। উঃ! মিডিয়ান স্কোর জিরো। 
  • &/ | 151.14.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৫547577
  • চতুর্মাত্রিক, এক লেখক লিখেছিলেন যে, 'মোহ ব্যাপারটা খুবই মারাত্মক। শঙ্করাচার্যের মত মল্ল মুদগর মারিয়াও কিছুই তেমন করিতে পারেন নাই। ' (পুরোটা না মিললেও এইরকমই কিছু একটা। )
    অভেদ ভাবতে চাইলেও হয় না তো! পটোদিদির কেস হয়ে যাচ্ছে, উনি ঝামেলায় পড়েছিলেন উনি কি উনিই নাকি উনি ওঁর বোন? কিছুতেই বুঝে উঠতে পারছেন না। শেষপর্যন্ত ট্রিগোনোমেট্রির বই পেড়ে আঁক কষতে বসলেন। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২২547576
  • শঙ্করাচার্য শুনে মনে পড়ল, আগে বলা হয় নি যে ডিসির বলা মোহমুদ্গর বড়ই চমৎকার লাগল। 'কা তব কান্তা কাস্তে হাতুড়ি খন্তা', একেবারে কাস্তে হাতুড়ি ঢুকিয়ে দিয়েছেন, তারা ব্যাপারটা যদিও উহ্য রেখেছেন ঃ-)
  • :|: | 2607:fb90:bd03:141a:a44d:4ecd:16a5:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৪৪547575
  • আজ দুটো আটচল্লিশ বা তিনটের পোস্টের উত্তরে, এই আইডেন্টিটি ক্রাইসিসের পুণ্য লগ্নে, শেষের কবিতার দুটি চরণ রেখে যাই: "এক-এক সময়ে এমন অবস্থা আসে, মনের ভিতরটা শংকরাচার্য হয়ে ওঠে; বলতে থাকে, আমিই লিখেছি কি আর কেউ লিখেছে এই ভেদজ্ঞানটা মায়া।"
  • hutum | 51.222.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩২547574
  • আপদগুলো সব বিদেয় হল তবে? বাঁচা গেল।
  • &/ | 151.14.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৫547573
  • হুতেন্দ্র, কবিতার বইয়ের বিক্রিবাটা নিয়ে ভাববেন না, সামনে পড়ে আছে ভাবীকাল, বিপুলা পৃথিবী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত