এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০০547572
  • ছোট্টোবেলা থেকে আসিমভ আর পেরেলম্যান, পেরেলম্যান আর আসিমভ! একহাতে শক্ত শক্ত অঙ্ক, অন্য হাতে হার্ড সাইফাই। এটা একটা সত্যিকার আকাঙ্খার ছোটোবেলা। এখন দেখছি আমিই যদি ডিসি হই, তবে তো সেইগুলো আম্মো করেছি! ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫০547571
  • টেলিগ্রাম ব্যাপারটা তাহলে মিউজিয়ামেই চলে গেল? টিক টাক টরে টক্কা ....
  • &/ | 151.14.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৮547570
  • এই তো হুতেন্দ্র এসে গ্যাছেন।
    ওদিকে ডিসি, হুতো, কেকে সবাইকেই অ্যান্ডর এর বিভিন্ন অবতার বলে দিয়েছেন জোশ কই লাশ কই তিনি। শুনে আমার মনে হল বাহ, এই যে কেকে এত ইংরেজী, হিন্দি, স্প্যানিশ, পর্তুগীজ, ইতালিয়ান সিনেমা দ্যাখেন, আমিও তো তাহলে সেগুলো দেখি! উনি রাইডিং দ্য ওয়াইল্ড হর্সেস করেন, আমিও তো তাহলে করি! তারপরে ডিসি নন্দনকানন ভ্রমণে গেলেন সেদিন, আম্মো তো তাহলে গেলাম! হুতো এত চমৎকার কবিতা লিখে বই বার করে ফেললেন, আম্মো তো করলাম তাহলে! এইভাবে শত শত মুখে আহার করছি, শত শত চোখে দেখছি, শত শত হাতে কিনছি কুটছি রাঁধছি বাড়ছি। শত শত হাতে গেলাস নিয়ে বসছি ফায়ার প্লেসে, আগুনের সামনে।  :-)
  • r2h | 134.238.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১২547569
  • এই তো আমি এসে পড়েছি অচিন্তিত মতামতের ভাণ্ডার নিয়ে। মানে মতামত আর কী, একে তো পরমহংস হওয়ার সাধনা, অন্যদিকে কবিতার বই কিছু বিক্রিবাটা হলো না তাই পরিবেদনা, তবে তা বলে ঋষিবাক্য মিথ্যে হয়েছে, এমন স্যাক্রিলিজাস কথাবার্তা বলছি না, একটা না হোক অন্যটা হয়েছে, ঐ ঠাকুর পোদো। ঋষিবাক্য ওরকমই হয়, কোনটা লাগসই সেটা বেছে নিতে হবে।
    এদিকে ভাট তো জমজম করছে। কেউ স্বয়ম্বর বসাচ্ছে তো কেউ গোঁসাঘর ওদিকে এমপি একদিকে লাশ কই জোশ কই বলছেন আবার রক্তপিপাসু বললে ঘ্যানঘ্যান করছেন। আচ্ছা চিনে শিক্ষার্থী না হলে আমেরিকার চলবে না- ওটাও কি টেলিগ্রাম সূত্রে পাওয়া খবর?এইটা পড়েও ভারি আমোদ পেলাম: 
     
    • MP |  ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭
    • ... ইউরোপীয়ান সেটেলার্স ওখানে প্রথম সেটল করে তারাও নেটিভ আমেরিকানদের সম্বন্ধে ওরকমই ভাবতো। ...
    সত্যিই তো কয়েকশো বছর আগে একপাল বর্বর লোক যা ভেবেছিল এমপিও তাই ভাববেন না- এমন আশা কেন করা খামোখাঃ)
     
    ওদিকে মানালির প্রথমদিককার পোস্টে পাঠ্যবস্তুর মধ্যে স্মরণজিৎ দেবারতি এট আল ছিলেন, আজকাল সেসবের পরিবর্তন হয়েছে দেখছি। 
     
    প্রসঙ্গত এমপি আর মানালি তো মনে হচ্ছে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে - সিনিয়ার জুনিয়ার? মানে তাতে কিছু আসে যায় না, এমনি মনে হল আরকি।

    সে যাক, গোঁসাঘর প্রসঙ্গে - তা আজকাল গেঞ্জি প্রজন্মের কি এমনিই ধারা যে যত ব্যক্তিগত মান অভিমান সব সোশ্যাল মিডিয়ার খোলাপাতায় উজাড় করে দিতে হয়? তা হবেও বা।
    শ্রীমল্লার দেখছি একটা খুবই অশ্রুসজল পোস্ট করেছেন। আপনার শারীরিক সুস্থতা কামনা করি, তবে ইয়ে, এ পাতায় যাঁরা এযাবৎকাল লেখালিখি করেছেন তাঁদের সবার জীবন সর্বদা কুসুমাস্তীর্ন ছিল এমন না। এ পাতায় অনিয়মিত বা নিয়মিত লেখালিখি করেছেন তেমন পাঁচজন মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাঁদের মধ্যে কয়েকজনের সম্পর্কে জানি, অদম্য প্রাণশক্তি ও উদ্যম ছিল, সেসব অন্যদের কাছে অনুপ্রেরণা। আপনার বয়সে শুধু নিজেকে নিয়ে ভাবলেই চলে, আর কুড়ি বছর পর আরও ভাবনাবস্তু আসবে। আপনি কলেজে পড়বেন কি পড়বেন না, কবিতা লিখবেন কি লিখবেন না- সেসব বিষয়ে যেমন আপনার প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্ক সিদ্ধান্তকে এখানে বেশিরভাগ মানুষ সম্মান করেছে, তেমনই আপনি গুরুতে আসবেন কি আসবেন না- সেটাও আপনার সচেতন ও পরিনতমনস্ক সিদ্ধান্ত। এ নিয়ে এত আকুলি বিকুলি করে কী হবে। যা করলে প্রাণের আরাম ও আত্মার শান্তি হয় তাই করুন।

    আর শেষ পাতে, ডিসির সঙ্গে একমত। গাঁজা টাঁজা অতি চমৎকার জিনিস। আজকাল বয়স হয়েছে বলে সাধনপথ পরিবর্তন হয়েছে, কিন্তু নিজে বঞ্চিত বলে ভালো জিনিসকে ভালো বলবো না, তা কী হয়। সর্বমত্যন্তম গর্হিতম - এ বাদে সকলই শোভন।

    আর রঞ্জনদার সঙ্গে অনেকদিন পর একটা বিষয়ে একমত হতে পেরে ভারি ভালো লাগলো।
    • Ranjan Roy | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১
    • ...এটা খোলা পাতা, এবং ভাটপাতা। তাই খালি ওয়ান টু ওয়ান কথা হয় না। যে কেউ যে কোন টপিকে যখন ইচ্ছে ঢুকে নিজের মতামত ব্যক্ত করতে পারে। খালি ব্যক্তি আক্রমণ না করলেই হোল।...
  • মাখনলাল | 198.244.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৯547568
  • ব্যোমকেশবাবু, ভাল পাঁঠার মাংস কোথায় পাওয়া যাবে বলতে পারেন?
  • ব্যোমকেশ | 148.113.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০০547567
  • hmm ঠিকই ধরেছেন, তবে গজদানন্দটা তত ভাল উদাহরণ হল না। বরং মানালির ০০:২৮ পোস্টে দেখুন। 
    • Manali Moulik | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৮547542
    • যুক্তি আর ধারণায় না পারলেই বাজে বকা শুরু। এক্ষেত্রে মেয়েরা সফট্ টার্গেট। আর কিছু অভদ্র লোকজন তাদের বোধশক্তিহীনতার দ্বারা এইসব হনুমানদের সেই সুযোগগুলো করে দেয়। এইসব প‍্যারাসাইটস্ ঝেড়ে ফেললে আমার মনে হয় গুরু সর্বাঙ্গসুন্দর হবে।
    এই যে "হনুমানদের" পাশাপাশি "বোধশক্তিহীনতার" মতো ভারী সাধুবাংলার শব্দ ব্যবহার এইটে এন্ডোরের লেখার বিশেষ বৈশিষ্ট্য। "সর্বাঙ্গসুন্দর" শব্দটাও খেয়াল করবেন। তবে এ বৈশিষ্ট্য মৌলিক নয়। এটার উৎস খুঁজতে গিয়ে পাবেন জীবনানন্দ দাশের গদ্যে। আমার ধারণা এন্ডোর সেখান থেকেই প্রভাবিত। মাল্যবান উপন্যাসে দেখবেন উনি পাতি চলতি শব্দের সঙ্গে অপূর্ব কাব্যময় সাধু তৎসম শব্দ ব্যবহার করেছেন। এখানটা দেখুন।
     
    "এই শীত রাতে এই আশ্চর্য শীতে নিদারুণ কপট ঝগড়ার আড়ালে হুলো আর মেনির এই অত্যদ্ভুত রক্তোচ্ছ্বাস কাম নিয়ে জীবনের যৌনঋতুর; যৌন আগুনের এই প্রাণান্তকর দৌরাত্ম্যে-মাল্যবান দাঁত ফাঁক করে ভাবছিল, বেড়ালের লুটোপুটি ঝুটোপুটি কান্নাকাটি করে; বেশি বয়সে বিয়ে করেছিল, একজন সাদা দাড়িঅলা বুড়ো প্রফেসরকে ঠিক এই রকমই করতে দেখেছিল মাল্যবান প্রায় বছর-সাতেক আগে—সন্ধ্যারাতেই;—গলাখাকারি না দিয়ে প্রফেসরমশাইর ঘরে রবারসোল জুতো পায়ে ঢুকে পড়েছিল মাল্যবান: কিন্তু এ-রকম মইমারণ হইমারণ ব্যাপার যে হবে তা তো ধারণা করতে পারেনি সে; কিন্তু সেই থেকে উপলব্ধি করেছে মাল্যবান যে সমস্ত ইতর প্রাণীকে বিশ্লেষণ করে যে মহৎ সংশ্লেষে উপস্থিত হওয়া যায় তারি আশ্চর্য সন্তাপ উচ্ছ্বাস ও পুঙ্খানুপুঙ্খ ইতরতাকে ভাঙিয়ে চারিয়ে জ্বালিয়ে নাচিয়েই মানুষ তো হয়েছে মানুষ। ভাবতে ভাবতে অবসন্ন হয়ে মাল্যবান কাৎ হয়ে শুয়ে পড়ল আবার। ঘড়িতে বাজল আড়াইটে, কিন্তু ঘুম তো এল না।"
     
    এখন বলা যেতে পারতো মানালি ও এন্ডোর একই জায়গা অর্থাৎ জীবনানন্দ থেকে স্টাইলটি শিখেছেন। কিন্তু সেটা প্লেজিয়ারিজমের পুরনো ডিফেন্সের মত শোনাবে। অতএব মানালিকে বেনিফিট অফ ডাউট দেওয়া গেল না।
  • lcm | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৮547566
  • বোঝো কান্ড!
    ভাবতুম যে আপনারা কি করে বোঝেন - আইপি দেখে বা লেখা দেখে বা লেখার টোন দেখে - এইসব কে কোনজন... এই নিয়ে মাঝে মধ্যে ক্যালোর-ব্যালোর ও করেছি - কখনও এলেবেলের সঙ্গে... কখনও অরিন এর সঙ্গে... কিছুদিন আগে ডট এর সঙ্গে...

    নিক নেমের হ্যাপাও তো আছে... এই দেখুন না, সেই অনেক দিন আগে ল্যাদোশ চন্দ্র মিত্র ছদ্মনাম নিয়েছিলুম, সেটা ছোট হয়ে এলসিএম, এবং লসাগু হয়ে গেছে... মাঝে মধ্যে কেমন লাগে এই লসাগু.. বিশেষ শেষের অক্ষর নিয়ে...

    তো, হালে দেখলাম বোধি - h, হনু, খ, বোধি - সব ঘুরে এখন বোদাগু তে সেটল করেছে.. তো যখন দেখি যে কোনো লেখায় শেষ কমেন্ট করেছেন বোদাগু বোদাগু এরকম পরপর, তখন আর আমার লসাগু নিয়ে অত খারাপ লাগে না...

    আফটার অল ... সবই তো ইয়ে ... মানে ... মায়া ...
  • kk | 2607:fb91:4c8e:d999:69a4:7922:1e0b:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৫547565
  • শ্যামলনের একটা সিনেমাও ছিলো না 'স্প্লিট' বলে? তাতে একজনের তেইশটা অল্টার ছিলো!
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৪547564
  • ডক্টর  জেকিল  আর  মিস্টার  হাইডের  সেই  বিখ্যাত কাহিনি, কত  আগেই  লেখা ....  
  • যদুবাবু | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৯547563
  • এই যে ২০১৫ সালের এইসব কুৎসিত মন্তব্য ২০২৬ এও তুলে আনা হচ্ছে, এটাই তো বলতে চাইছি। যে এগুলো থেকে যাবে। আজন্ম তো বটেই। হয়তো তার পরেও।  
     
    বাই দি বাই, ওই "ভবলীলা সাঙ্গ" কথাটা আমারও অত্যন্ত খারাপ লেগেছিল। যারা বলেছিলেন খারাপ লেগেছে ঠিকই করেছেন। এইটা এক। 
     
    আর দুই, ২০১৫ সালে আমি গুরুতে ছিলাম না, কাজেই তখন কে কোন নামে লিখতো, কোথায় কোন কোন্দল হয়েছে আমার জানার কথা নয়, আগ্রহও নেই। এখনো নিকের আড়ালে কে, আইপি একই কি না, সেও জানার আগ্রহ নেই। আমি নিজেও কখনও সখনও বেনামে লিখেছি। অসভ্যতা করার জন্য নয়, মনে হয়েছে কখনও কে বলছের থেকে কী বলছে দরকারি। 
     
    যা পড়ে বাজে লাগে বলি, তাও বেশির ভাগ সময় বলি না। দেখিও না তো বলবো কী? ওপেন unmoderated forum এর ভালো/খারাপ দুইদিক ভেবে নিই।
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৯547562
  • তিনি ছিলেন ইলা মিত্রের ঘনিষ্ঠ আত্মীয়, সোশাল মিডিয়া থেকে জানলাম সেই সময় .
  • hihi | 198.244.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০২547561
  • এটা একটা পাবলিক ফোরাম। এখানে কিছুই ডিলিট হয় না, হবেও না। থেকে যাবে। আজ থেকে পাঁচ দশ পনেরো বছর পর যদি কেউ তোমার সমস্ত মন্তব্য খুঁড়ে বের করে এবং প্রকাশ্যে পাঠ করে, সেটাতে কেমন লজ্জা লাগবে সেটা ভেবে, তারপর লিখো যা লেখার। 
     
    আরে কেমন ​​​​​​​আর ​​​​​​​লাগবে ​​​​​​​যদুবাবু? এই যে আপুনি ঋতেন্দ্রনাথের অবিচুয়ারি লিখলেন, সেখানে ওনার পুরোনো কমেন্ট তুলে এনে কেউ মন্তব্য করেছিল। কিন্তু সে তো গুরুজনেরা এড়িয়ে গেলেন। ঠিক তার আগেই সমরেশবাবু "ভবলীলা সাঙ্গ" ফ্রেজটি ইউজ করায় সকলে ঝাঁপিয়ে পড়েছিলেন বটে।
     
    আপনার লেখায় নীচের মন্তব্যটি এসেছিল।
    :|: | 2607:fb90:bd89:4ace:6c57:6fa5:c0b6:***:*** | ২৬ মার্চ ২০২৫ ০১:৩৭541928
    এই পাতায় যিনি ঋদ্ধি নামে সাড়ে সাতটা নাগাদ কিছু বক্তব্য রেখেছেন তিনিই কি ঋদ্ধিমান লায়েক? 
     
    লিংকটি খুললে ঋদ্ধিবাবুর মন্তব্যগুলি পাবেন।
    riddhi | 117.217.***.*** | ১৪ জানুয়ারি ২০১৫ ০৭:৩২273035
    a, kiser chhobi bnara ? cryptichoda na hoye with full references state kor. naa to gnar mere debo. se, emniteo marbo
     
    riddhi | 117.217.***.*** | ১৪ জানুয়ারি ২০১৫ ০৭:৪০273038
    আর বিশাখা হল তোর মা,মানে আমার মাসীমা। এত কনফিউশনের কিছু নেই। উনি কিছু গাইডলাইন্স দিয়ে গেছেন, নাব্ম্বার ওয়ান হল, aর মত বান্চোটদের দেখলে গাড় মেরে হলহলে করে দাও। বাঁড়া, সীতার নাতি হয়ে গেল, বিশাখা নিয়ে চোদাতে এসেছে!
     
    অতএব অসভ্যতা নিয়ে ভাববেন না।
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০২547560
  • আজকে হুতেন্দ্র উপস্থিত নেই দেখছি, হয়ত একটু পরে আসবেন 
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৭547559
  • মাঝে মাঝেই অমুকের সঙ্গে দেখা করবেন তমুকের সঙ্গে দেখা করবেন এরকম বলেন একটা পারসোনা থেকে। রঞ্জনদার সঙ্গে, হীরেনদার সঙ্গে, অথবা অন্য কারুর সঙ্গে . আর কী বলেন দাদা --- এরকম একটা সুর রাখেন সেই পারসোনাতে
  • MP | 2401:4900:314e:40b3:6ce:464a:c5b8:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৫547558
  • @ যদুবাবু , আমি দুঃখিত আমি যদি আপনাকে আহত করে থাকি l আমার কিছুক্ষনের জন্যে ২২:৫১ কমেন্টটা দেখেই খুব মাথা গরম হয়ে যায় l আমি চললাম l পারলে নিজ গুনে ক্ষমা করে দেবেন l 
  • যদুবাবু | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৬547557
  • তানিয়াকে আমি গুরুর বাইরেও চিনি। ফেক নন। অন্তত আমার তাই বিশ্বাস। আমি ওঁকে বলেছিলাম গুরুতে আসুন, লিখুন। আরো অনেককেই বলেছি আগে পরে। 
     
    আজকাল হিহি, এমপি এদের অসভ্যতা দেখে সেটা মাঝে মাঝে রিগ্রেট করি। তবে উনিও বুঝতে পেরে নিজেই হয়তো চুপ করে গেছেন। কে জানে? 
     
    (এই যেমন, একটু আগে হিহির ২২.৫১র কমেন্ট আর এমপির তাল ঠোকা দুটোই খারাপ লেগেছে। এমপির লেটেস্ট কমেন্টটা আরো খারাপ। আজকাল আর আলাদা করে বলতেও ক্লান্ত লাগে।)

    প্রায় একই কথা শ্রীমল্লারকেও। এটা একটা পাবলিক ফোরাম। এখানে কিছুই ডিলিট হয় না, হবেও না। থেকে যাবে। আজ থেকে পাঁচ দশ পনেরো বছর পর যদি কেউ তোমার সমস্ত মন্তব্য খুঁড়ে বের করে এবং প্রকাশ্যে পাঠ করে, সেটাতে কেমন লজ্জা লাগবে সেটা ভেবে, তারপর লিখো যা লেখার। 
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৫547556
  • কিন্তু সুন্দরী লেবানিজ বান্ধবী না ইয়া দাড়িঅলা পাগড়ি ওয়ালা স্বামী ? এতো লিনিয়ার কম্বি করাও মুশকিল :)
  • :|: | 2607:fb90:bd03:141a:a44d:4ecd:16a5:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৪547555
  • স্বামী?! :D
  • :|: | 2607:fb90:bd03:141a:a44d:4ecd:16a5:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৩547554
  • দেখুন আমার সঙ্গে কিন্তু কারও গোলায় না। একেই বলে ইউনিকত্ব। আপনারা সামান্য নিক-ত্ব নিয়েই রইলেন -- জেনে রাখুন "তুঁহু" ভাবই একাধারে "ইউ"-নিকত্বর কারণ এবং ফল। 
  • MP | 2401:4900:314e:40b3:6ce:464a:c5b8:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৩547553
  • মানালী আমিও চললাম l এন্ডোর গুরুচণ্ডালী আলো করে থাকুক l 
  • Manali Moulik | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪০547552
  • আমার রুচিবোধেও লাগে এর মত সন্দেহপ্রবন মহিলার সঙ্গে কথা বলতে l এর স্বামী কথা ভাবলে দুঃখ হয় l
     
    MP laugh
     
    আমি ভাই কাটিতং
    ফিউচারিষ্ট সাহিত‍্য আর এশিয়াটিক মাইথোলজি পড়লে কাজ দেবে।
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৭547551
  • সত্যি, আহা সেই লেবাননী সুন্দরীর কথা ভাবলে .... কেকে, ওগো কেকে ... হায়, তুমি কি জানো কোথায় গেল সেই সুন্দরী আমার ?
  • hmm | 51.75.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৫547550
  • শ্রীমল্লার নো ডাউট খাঁটি।
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৩547549
  • সেই  সুপ্রাচীন অর্কুটের  মতন  চলছে , নানা  অবতারে  নানা  রঙ্গ  :)
  • MP | 2401:4900:314e:40b3:6ce:464a:c5b8:***:*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৩547548
  • মানালী সবই এই এন্ড ওরের বিভিন্ন ফেক প্রোফাইল l যখন যে মুডে চলে সেটাতেই লাটভাট বকে l বেস্ট হচ্ছে ভাট বাজিতে নাই আসা চিরতরে l এই এন্ড ওর সবচেয়ে বেশী পপুলার হোক l আমার রুচিবোধেও লাগে এর মত সন্দেহপ্রবন মহিলার সঙ্গে কথা বলতে l এর স্বামী কথা ভাবলে দুঃখ হয় l
  • hmm | 51.75.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২547547
  • Yes তানিয়া। যদুবাবুর বইয়ের প্রশংসা করে ভাটে এন্ট্রি নিয়েছিল। গুরুচন্ডালির বইপত্তরের একনিষ্ঠ পাঠক পার্সোনা। আবারো ওই ডিম্যান্ড আছে। লোকে এনগেজ ​​​​​​​করেছিল।
     
    ফেক ​​​​​​​পার্সোনা ক্রিয়েট ​​​​​​​করার ​​​​​​​মুশকিল ​​​​​​​হচ্ছে ​​​​​​​কনসিসটেন্সি ​​​​​​​ধরে ​​​​​​​রাখা। নিন্নিছা ​​​​​​​হওয়া ​​​​​​​বেশি ​​​​​​​সুবিধেজনক। ​​​​​​​কোনো ​​​​​​​দায় ​​​​​​​থাকেনা ​​​​​​​পোস্টের ভেতরে ​​​​​​​লুকিয়ে ​​​​​​​থাকা ​​​​​​​ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে ​​​​​​​সচেতন ​​​​​​​হওয়ার। ​​​​​​​এই ​​​​​​​যে ​​​​​​​মানালি ​​​​​​​লিখলেন -
     
    আমি আশ্চর্য হয়ে যাই গুরুর মতো একটি ইন্টেলেক্ট, ব্রিলিয়ান্ট ও রুচিবোধসম্পন্ন প্ল‍্যাটফর্মে আপনার মতো গজদানন্দরা আসে কোথা থেকে?
     
    এই গজদানন্দ টোনটা এন্ডোরের থেকে কপি করা। ও নিজেও জানেনা সাবকনশাসলি কপি করে ফেলছে। বেচারা জলের মত যে পাত্রে রাখা হয় সেই আকার ধারণ করে।
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২547546
  • এই মরেচে, এ সব আবার কী শুরু হয়েছে!! আবার দেখছি আমায় নিয়েও টানাটানি শুরু হয়েছে!!! 
     
    যাই হোক, কিছু কথা বলে যাই, আমি যেটুকু জানি, এম পি, মানালী এঁরা সকলে আলাদা আলাদা একাউন্ট। এম পি বহুদিনই  আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখেন, আমার ওই বিষয়টাই মাথায় ঢোকে না। মানালী ম্যাডাম তো লগ ইন করেই লেখেন। আর আমি কিছুই লিখিটিখি না, স্রেফ কোন প্রশ্ন থাকলে জানতে আসি। আর ২০২২ থেকে গুরু ফলো করছি, আগে গঙ্গারাম নামটা ব্যবহার করতাম কিছুদিন। পছন্দ না হওয়ায় এখন শুধু এই নিকটাই ব্যবহার করি। অন্য কোন নিক ইউজ করি না। 
     
    এটুকুই। 
  • kk | 172.58.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২547545
  • আ সব্বোনাশ! ডিসি, হুতো আমি সবাই একই লোক? আহা এ কথা আগে জানলে তো আমাকে এদ্দিন এত আন্ডার-কনফিডেন্ট হয়ে কাটাতে হতোনা! তাছাড় লেবানীজ বান্ধবী ও পুরাণ নিয়ে অ্যান্ডরের হিউজ জ্ঞানও আমারই হয়ে যেতো। শ্রীমল্লারের মত আগামী মাসে বাইশ বছর (মাত্র!!) হবে জানলেও আরো টগবগে থাকা যেতো। ধুত, কতদিন বেকার নষ্ট হলো বলুন দেখি!
  • রমিত চট্টোপাধ্যায় | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩১547544
  • অনেকদিন বাদ ভাটে ফিরে এসে কিছু লিখব ভাবছিলাম, দেখি খুবই ঝড়জল চলছে। তবে সবাইকে অনুরোধ ব্যক্তিগত আক্রমণ করে কাউকে কিছু বলা থেকে বিরত থাকুন। 
  • &/ | 107.77.***.*** | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৮547543
  • শ্রীমল্লার সম্ভবত একজন ব্যক্তিই, যেরকম পরিচয় দিচ্ছেন সেরকমই . যখন জানতে পারবেন এইরকম কেন্দ্রগতং নির্বিশেষ চলছে ....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত