অ্যাডভেঞ্চার | 2601:5c0:c280:d900:29b4:7251:93d:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২547496
পড়লাম, আপনার লেখা। আপনি ভালো থাকবেন।
dc | 2402:3a80:428:5900:5d49:1506:dfa5:***:*** | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১০547501
আপনিও ভালো থাকবেন।
আর মানালি, আমি হয়তো আমাকে কোনওদিনই ক্ষমা করবেন না। রাগের মাথায় অনেককিছুই বলেছি। এখন নিজেরই অবাক লাগছে। রাগ জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারিনি তেমন জীবনে। আর পারব কিনা জানাও নেই।
আপনাদের ভালো থাকতে বলছি ব’লে, ভাববেন না যেন আমি গুরু ছাড়ছি আবারও... কিন্তু তার আগে যদি জীবন আমাকেই ছেড়ে দেয়, তাহলে তা আমার হাতে নেই। কেন বলছি এইকথা? সত্যিটা ব’লেই দিই, কিছুদিন আগে বড় একটা দুর্ঘটনা থেকে কোনওরকমে বেঁচেছি। সামনেই কিছু পরীক্ষা আছে। দেখা যাক কী হয়... ডাক্তার সম্ভবত কিছু সন্দেহ করেছেন, মা তো আমার থেকে এড়িয়ে যাচ্ছে। বাবা আর মায়ের মুখটা কেমন যেন থমথমে... আমি যা যা খেতে ভালোবাসি, রান্না ক’রে খাওয়াচ্ছে... ভালো ভালো বই কিনে দিচ্ছে, যা আমি পড়তে চাই। কিন্তু পড়ায় আর মন নেই। আমার তো সামনের মাসেই জন্মদিন! বাইশে পড়ব.... ইচ্ছে ছিল, কেক কেটে মা বাবাকে খাওয়াব... সেই ইচ্ছে পূরণ হবে কি শেষমেশ? জানি না। অনেক রোগা হয়েছি, ওজন কমেছে.... শুনেছি, মৃত্যুর আগে নাকি আশেপাশের মানুষেরা যিনি মারা যেতে চলেছেন, সেই মানুষটার ইচ্ছেগুলো পূরণ করেন, সেই মানুষটা কী কী খেতে পছন্দ করেন, সেইসব রান্না ক’রে খাওয়ান... এখন রাতে কাঁদি, আসলে আমি বাঁচতে চাই। কেন এত তাড়াতাড়ি চলে যাব? কেমন আমার মনে হয়, আমার দিন ফুরিয়ে আসছে। কতকিছু লিখতে চাই, এখনও কতকিছু লেখা বাকি আছে... আমার খুব কাছের বন্ধুও চাকরি পেয়ে অন্যশহরে চলে যাবে। আমাকে কালকে ফোন ক’রে বলল, “শ্রী (আমাকে শ্রীমল্লার এর বদলে শ্রী ব’লে ডাকে), তুই একটু সুস্থ হয়ে নে, আমরা আবারও আনন্দ করব... আমি পুজোয় শহরে আসব, ঠাকুর দেখব... তোকে সেই কলেজ মাঠের পাশের চায়ের দোকানে নিয়ে গিয়ে পচা লাল চা খাওয়াব! খাবি তো?” বন্ধুর কথায় কী একটা সন্দেহ করলাম... মা কি ওকে কিছু জানিয়েছে? জানি না। বন্ধুকে শুধু বললাম, “তুই চাকরি পেয়েছিস, আমি খুব আনন্দে আছি।” ফোন ছেড়ে দিয়ে আমি চুপ ক’রে কেঁদেছিলাম.... আমি কি তাহলে বাঁচব না? ভয় হয় এখন, সবাইকে ছেড়ে যাওয়ার ভয়...
আর শেষমেশ আবারও, মানালি আপনি আমাকে ক্ষমা করবেন। অনেক বাজে কথা বলেছি। মৃত্যুর আগে যেন দেখে যেতে পারি, আপনি আমাকে ক্ষমা ক’রে দিয়েছেন... আরও লিখুন, আরও... আমার ভালবাসা জানবেন!