এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:8c4f:d4ad:5f81:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৭547362
  • "কিন্তু চাকরি না পেলে -- যেটা এখন একটু একটু শুরু হয়েছে -- লোন ঘাড়ে চেপে বসে"
     
    এই জায়গাটা ক্লিয়ার হলো না। নীচের ছবিতে ২০২৫ অবধি রিসেন্ট কলেজ গ্র‌্যাজুয়েটদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট দেখাচ্ছে। এখানে তো এখনকার কোন আলাদা ট্রেন্ড দেখতে পাচ্ছি না। 
     
     
  • দ্রি | 2406:b400:b4:aaa0:8d12:2572:d464:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৭547361
  • "এমনিতে বাইরের রাজ্যে যাওয়া বা ভাতা নিয়ে এই নেতিবাচক আবেগটা আমার বোঝার বাইরে;"
     
    জব ক্রিয়েশানে কোন এফর্ট না দিয়ে ভাতা দেওয়া মানুষের এস্পিরেশনকে মেরে ফেলে স্টেটের ওপর নির্ভরশীল করে তোলার রেসিপি। প্রথম হল জব ক্রিয়েশন। সেটা যথাসাধ্য চেষ্টা করার পর যে মানুষদের জবের আওতায় আনা গেলনা তাদের জন্য ভাতা। যে আজ ভাতা পাচ্ছে সে যেন কাল জব পেতে পারে সেই অভিমুখ ও থাকতে হয়। 
     
    তবে হ্যাঁ খুব বেশী মাত্রায় রোবট এসে গেলে তখন প্লেয়িং ফিল্ড বদলে যাবে। তখন সত্যিই মানুষ বসে বসে খেতে পারবে। সে সময় এখনো আসেনি। 
  • %% | 2406:7400:10c:cb52:bc66:2a2b:68dd:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৬547360
  • খেলার কোটা থাকে , ওটা একটা ভাল ব্যাপার 
  • দ্রি | 2406:b400:b4:aaa0:8d12:2572:d464:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০১547359
  • The immediate college enrollment rate for high school completers increased from 63 percent in 2000 to 70 percent in 2016. The enrollment rate for those from high-income families (83 percent) was higher than the rate for those from lowincome (67 percent) and middle-income families (64 percent) in 2016.
     
     
    এদিকে স্টুডেন্ট লোন ক্রমবর্ধমান। ২০০৬ এ ছিল ৫০০ বিলিয়ন। সেটা বেড়ে এখন পৌনে দুই ট্রিলিয়ন। 
     
     
    এর অর্থ হল , বেশিসংখ্যক ছেলেমেয়েদের লোন নিতে হচ্ছে পড়াশোনা চালাতে। যতদিন পাশ করেই চাকরি পেয়ে যাওয়ার নিশ্চয়তা  থাকে  নো প্রবলেম। কিন্তু চাকরি না পেলে -- যেটা এখন একটু একটু শুরু হয়েছে -- লোন ঘাড়ে চেপে বসে। বড়লোকরা যত সহজে লং ক্লিয়ার করতে পারে গরীবরা পারেনা। 
     
    টপ কলেজগুলোতে ২০% এর বেশী ছাত্র টপ ১% ইনকাম গ্ৰুপ থেকে আসে। সে তুলনায় ৫% ছাত্র বটম ২০% ইনকাম গ্ৰুপ থেকে আসে। 
  • dc | 2402:e280:2141:1e8:8c4f:d4ad:5f81:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০547358
  • প্রায় তাইই :-) কলেজে পড়ার সময়েই মাবাবাকে শাসিয়ে রেখেছিলাম, চাকরি নিয়েই অন্য শহরে চলে যাবো :-)
  • &/ | 107.77.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৮547357
  • 'পৃথিবী  আমারে  চায় , রেখোনা  বেঁধে  আমায় ', সেই  গানটার  মতন  :)
  • dc | 2402:e280:2141:1e8:8c4f:d4ad:5f81:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫০547356
  • "অন্যদিকে আমাদের চেনাশুনো সবার ধান্দা থাকতো প্রথম সুযোগেই নিজের গণ্ডী থেকে বেরিয়ে একটু দুনিয়া দেখা"
     
    ওহো এ তো আমার মনের কথা! (যদিও আমি কলকাতার ছেলে ছিলাম)। আমি ক্লাস টুয়েলভের পরেই ঠিক করে নিয়েছিলাম কলেজ শেষ করে অন্য শহরে চলে যাবো, কলকাতায় থাকবো না। গ্র‌্যাজুয়েশানের পরে বেরিয়েও পড়েছিলাম। তারপর অবশ্য পিজির জন্য ফিরতে হয়েছিল, কিন্তু তারপর আর কলকাতায় পাকাপাকিভাবে ফিরিনি। সারা পৃথিবী পড়ে আছে ঘুরে দেখার জন্য, বাড়িতে আটকে থাকলে চলে? :-)
  • &/ | 107.77.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৯547355
  •   পশ্চিমবঙ্গ  শাসনের  জন্য  একটি  ভালো  দল  দরকার , বেশ  সায়েন্টিফিক  আর  প্রাকটিক্যাল ,  মোটামুটি  শিক্ষিত  ভদ্র  বুদ্ধিমান  দূরদর্শী ....
  • r2h | 134.238.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৮547354
    • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫২
    • ...একজন মাষ্টার্স কমপ্লিট করা ছেলে বা মেয়ে কোনো নির্দিষ্ট কর্মসংস্থান যদি না পায়, বাইরের রাজ‍্যে প্রতিনিয়ত যেতে হয় তাহলে মাত্র ১৫০০ টাকা ভাতায় তারা কী করবে? এটি কি গোড়া কেটে আগায় জল দেওয়া নয়?
     
    আমি তো ভাতা নিয়ে কিছু বলছিই না, আমেরিকা নিয়ে বলছিলাম।

    এমনিতে বাইরের রাজ্যে যাওয়া বা ভাতা নিয়ে এই নেতিবাচক আবেগটা আমার বোঝার বাইরে; আমি তো পব'র নই, কলকাতায় অনেক বছর থেকেছি বটে, তবে ত্রিপুরায় বেড়ে ওঠা। ওখানে ভারতভুক্তির পর থেকেই সব মেয়েরা উমা পাশ করে কলেজ যাওয়া শুরু করলেই একটা সরকারি ভাতা পেত। এখন হয় কিনা জানি না, আমাদের সময় তো ছিল। সেটা কোন রকম ভাবে খারাপ কিছু এমন চিন্তা কারও ঘুণাক্ষরেও মনে হয়েছে এমন কখনো শুনিনি। আমাদের মেয়ে বন্ধুরা ঐ ভাতা পেয়ে তাদের বন্ধুবর্গকে রেস্টুরেন্টে খাওয়াতো, যারা অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত, তাদের নিশ্চয় সেই ভাতা খুব কাজে লাগতো। অন্যদিকে আমাদের চেনাশুনো সবার ধান্দা থাকতো প্রথম সুযোগেই নিজের গণ্ডী থেকে বেরিয়ে একটু দুনিয়া দেখা, একটু কলকাতা লুরু ইত্যাদি জায়গায় যাওয়া, ঐসব কিছু বছর করে টরে সুবিধে হলে বাড়ি ফেরা। কলকাতার ছেলেমেয়েদের নিয়ে বরং একটা নিন্দে ছিল - এরা ঘরকুনো, বাড়ি থেকে বেরুতে চায় না। সে অবশ্য কিছুটা আঙুরফল, আমাদের ছোট পার্বত্য রাজ্যে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান - সবের সুযোগই কম ছিল। তবে তার জন্য লোকে এমনও ভাবতো না যে পাহাড় কেটে সমতল বানিয়ে কারখানা বসিয়ে চাকরি তৈরি হচ্ছে না কেন। কিন্তু ঐ পরিবেশের প্রভাবেই এসবের আবেগটা আমি তেমন বুঝি না।
    পণ্ডিত লোকেরা কী বলেছেন তা আমি তত জানি না, নিজের কথাই বললাম।
  • &/ | 107.77.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৪547353
  • বায়স  পড়ে  ফেলেছিলাম , ঘাবড়ে  গেছিলাম  :)
  • dc | 2402:e280:2141:1e8:8c4f:d4ad:5f81:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭547352
  • মানালিকে একটা কথা বলতে পারি, অবশ্য জানেনই বোধায়, তাও বলি। গুরুতে অনেক সময়ে অনেকবার খুব চমৎকার তর্ক বিতর্ক হয়েছে, কোন একটা বিষয়ের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। তবে সবথেকে ভালো তর্ক হয়েছে যখন সেটা এভিডেন্স বেসড বা ডেটা ড্রিভেন হয়েছে। 
     
    যেমন ধরুন, আপনার প্রতিপাদ্য বিষয় হয়তো, আমেরিকায় উচ্চশিক্ষা শুধুমাত্র উচ্চবিত্তরাই অ্যাফোর্ড করতে পারে। তো এর স্বপক্ষে ডেটা দিন, দেখবেন তর্কটা আরও ভালো জমবে। বহু সাইট আছে যেখানে আমেরিকার মিডিয়ান ইনকাম, রিটার্ন টু এডুকেশান, ডেমোগ্রাফি ইত্যাদি ইত্যাদি একগাদা ডেটা আছে। এগুলো কোট করে আপনার স্বপক্ষে যুক্তি খাড়া করতে পারেন। নাহলে আলোচনাটা বায়াসড হয়ে যায়। 
     
    ডিঃ এরকম করতেই হবে তার কোন মানে নেই, বায়াস সবারই থাকে ইত্যাদি।  
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৫547351
  • শেষ বার্তা: গুরু ছেড়ে যাচ্ছি। আর কোনওদিনই ফিরব না। ফিরব না মানে ফিরবই না। শুধু গুরু নয়, ফেসবুক (ফেসবুক মেসেঞ্জার) থেকেও বেরিয়ে যাচ্ছি। বড় অভিমান আছে একজনের প্রতি। সত্যি আর ভালো লাগছে না। আমার কপালটাই কেমন যেন, মানুষকে সহজেই বিশ্বাস করি, ভালোবাসি, মনের কথা খুলে বলি— একটা সময় পরে দেখি, মানুষগুলো আমার থেকে দূরে স’রে গিয়েছে। সে তাঁর মতো ভালো থাকুক, জীবনে প্রতিষ্ঠিত হোক, আনন্দে থাকুক! কারও প্রতি কোনও দোষারোপ করব না। কেননা, আয়নার সামনে দাঁড়ালে, নিজের গায়ে লেগে থাকা নিজের দোষগুলো আরও সহজেই চোখে পড়ে। আপনারা ভালো থাকবেন, জানবেন যে, আমি যেখানেই আছি, ভালো আছি। 
     
    শ্রীমল্লার
     
     
    _____________________________________________
     
    কেন যাচ্ছেন? আপনার কবিতাগুলি খুবই ভালো লাগে। প্লিজ যাবেন না। সমস‍্যার কিছুই নেই। কথা বলুন। গল্প করুন। আমার সেভাবে কোনো বন্ধু নেই, হইহল্লা কোনোদিন ভালো লাগে না। তাই দিনের শেষে এই গুরুতে একটু পড়ি, অনেক মেধাবী,জ্ঞানী ও হাস‍্যরসবোধ আছে এমন ভালো মানুষদের সঙ্গে কথা হয়, তাই খুব খুব ভালো লাগে ভাটিয়ালির পাতা। আপনিও তেমনি। প্লিজ থেকে যান।
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫২547350
  • যুক্তি কিছু থাকলে শুনতে আগ্রহী। অবশ্য না হলেও কোন অসুবিধে নেই!   
     
     
     
     
    __________________________________________________
     
    আমাকে একটা কথা বলুন, একজন মাষ্টার্স কমপ্লিট করা ছেলে বা মেয়ে কোনো নির্দিষ্ট কর্মসংস্থান যদি না পায়, বাইরের রাজ‍্যে প্রতিনিয়ত যেতে হয় তাহলে মাত্র ১৫০০ টাকা ভাতায় তারা কী করবে? এটি কি গোড়া কেটে আগায় জল দেওয়া নয়? রাজ‍্যের অর্থনীতিতে এর কি প্রভাব তা অর্থনীতিবিদগণ বলবেন। কিন্তু স্বাভাবিক সমস‍্যাগুলোও তো দৃশ‍্যমান।
  • স্রীমল্লারের প্রতি | 165.225.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫০547349
  • দেখুন, আপনি যেতেই পারেন, আপনার গণতান্ত্রিক অধিকার আছে। 
     
    তবে তার সাথে এও বলব আপনি আমাদের ওপর অবিচার করছেন।  এখানে সবাই ব্রহ্মান্ডের পলিটিক্স নিয়ে আলোচনা করছে কারণ তাতে যুদ্ধটা বেশী করা যায়। কিন্তু দিনের শেষে আপনার (বা অন্যদের) কবিতাই পড়বে। 
     
    পাঠকের দাবীতে এইটুকু বলে গেলাম। 
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫547348
  • kk হ‍্যাঁ চেষ্টা করবো।
  • Srimallar | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৪547347
  • শেষ বার্তা: গুরু ছেড়ে যাচ্ছি। আর কোনওদিনই ফিরব না। ফিরব না মানে ফিরবই না। শুধু গুরু নয়, ফেসবুক (ফেসবুক মেসেঞ্জার) থেকেও বেরিয়ে যাচ্ছি। বড় অভিমান আছে একজনের প্রতি। সত্যি আর ভালো লাগছে না। আমার কপালটাই কেমন যেন, মানুষকে সহজেই বিশ্বাস করি, ভালোবাসি, মনের কথা খুলে বলি— একটা সময় পরে দেখি, মানুষগুলো আমার থেকে দূরে স’রে গিয়েছে। সে তাঁর মতো ভালো থাকুক, জীবনে প্রতিষ্ঠিত হোক, আনন্দে থাকুক! কারও প্রতি কোনও দোষারোপ করব না। কেননা, আয়নার সামনে দাঁড়ালে, নিজের গায়ে লেগে থাকা নিজের দোষগুলো আরও সহজেই চোখে পড়ে। আপনারা ভালো থাকবেন, জানবেন যে, আমি যেখানেই আছি, ভালো আছি। 
     
    শ্রীমল্লার
     
  • r2h | 134.238.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪১547346
    • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৮
    • গুরুর  আম্রিকা আর তিনো সেন্টিমেন্ট আচে। বুজিচি।
     
    আমি যতটা গুরু, আপনিও ততটাই গুরু। আমার সেন্টিমেন্টকে গুরুর সেন্টিমেন্ট বলে ধরে নেওয়ার কোন কারন নেই। যুক্তি কিছু থাকলে শুনতে আগ্রহী। অবশ্য না হলেও কোন অসুবিধে নেই!   
  • kk | 2607:fb91:4c8e:d999:b982:98ba:9772:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৮547345
  • মানালি,
    অন্য পোস্ট থেকে লাইন কোট করলে সেটা কি ইনভার্টেড কমার মধ্যে লেখা যায়? কিম্বা আইটালিক্সে, বা বোল্ড, বা কাল এলসিয়েমদা যেমন বললেন তেমনি তলায় ডটেড লাইন দেওয়া? মানে যেভাবে হোক আর কী কোনটা অন্যের লেখা আর কোনটা আপনার সেটা একটু স্পষ্ট না হলে পোস্টগুলো কনফিউজিং লাগছে। প্রত্যেকটা পোস্ট খুঁটিয়ে না পড়লে বোঝা অসুবিধা। কোনো কোনো জায়গায় আপনি কিছুটা স্পেস ছেড়ে নিজের কথা লিখতে শুরু করেছেন দেখলাম। তবু প্রথম লাইন বা প্যারাটা যে অন্যলোকের লেখা সেটা স্পষ্ট হচ্ছেনা।
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৮547344
  • গুরুর  আম্রিকা আর তিনো সেন্টিমেন্ট আচে। বুজিচি।
  • r2h | 134.238.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৬547343
  • আবারও, চিন কোত্থেকে এলো বুঝলাম না। কিছু জিনিস চিনে আছে আমেরিকায় নেই, কিছু জিনিস আমেরিকায় আছে চিনে নেই। লক্ষ লক্ষ অভিবাসী আমেরিকায় গিয়ে চাকরি করে ডলার পিটতে পারে, সেই ডলার নিজের দেশে পাঠিয়ে ফুটানি করতে পারে, আমেরিকার চমৎকার বিনে পয়সার স্কুলশিক্ষার সুযোগ নিতে পারে, এইটা আমি জানি, আর এইটা আমার কাজে লাগে। চিনে মোটের ওপর অগা লোকের বিদেশির হাতের নাগালে চাকরি আছে কিনা জানি না, সেরকম কিছুর সন্ধান পেলে চলে যাবো।
    আর আমেরিকার খারাপ জিনিস তো অসংখ্য। চিনে হয়তো বাদামী চামড়া নিয়ে গ্রামাঞ্চলে গেলে গুলি খাওয়ার সম্ভাবনা কম। আবার ভারতে ত্রিপুরার লোক উত্তরাঞ্চলে গেলে তাকে চীনে বলে পিটিয়ে মেরে ফেলে - এমনও হয়।
  • r2h | 134.238.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩০547342
  • ওহো, মধ্যবিত্ত হতাশ হয়ে পড়ছে, এ তো খুবই চিন্তার কথা।
    মানে গরীব লোক পাঁচশো টাকা ভাতা পাচ্ছে বলে মধ্যবিত্ত আইটি কোঙের লাখ টাকা মাইনের চাকরির দিকে তাকিয়ে হতাশ হয়ে ভাবছে আর কী হবা, এ মানে খুবই রোমহর্ষক।
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৯547341
  • চিন আর আমেরিকার মধ্যে অগ্রগতির প্রতিযোগিতা হলে সে ভিন্ন ব্যাপার। সেটা নিয়ে কোন তর্ক নেই।
     
    সেটা নয়। চিন সবাইকে নিয়ে এগোচ্ছে, অন‍্যদিকে আমেরিকার মধ‍্যে সেটার অভাব দেখা যাচ্ছে তাই বললাম।সামগ্রিক শিক্ষাকাঠামো আমেরিকায় নেই.।
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭547340
  • খুব ই দুর্বল যুক্তি।  ওয়ার্কিং ক্লাস ছোটলোকেরা অলস হয়ে গেল এটা মানে অতি দক্ষিনপন্থী কনডিসেন্ডিং বক্তব্য । তো ছোটলোকেদের স্কিল অর্জনের পরিশ্রম ক্ষমতা দেখার জন্য কদিন শিক্ষার খরচ কমানো ও যেতে পারে, আর ওয়ার্কশপে ও যাওয়া যেতে পারে।
    ওয়ার্কিং ক্লাসের কর্মক্ষমতা চলে যাওয়া নয়। বরং মধ‍্যবিত্তের মধ‍্যে একটা হতাশা দেখা যাচ্ছে যে কাজ নেই, ভাতা দিয়েই চলে যাবে।
  • বোদাগু | 2402:3a80:42e4:8fc8:278:5634:1232:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২547339
  • খুব ই দুর্বল যুক্তি।  ওয়ার্কিং ক্লাস ছোটলোকেরা অলস হয়ে গেল এটা মানে অতি দক্ষিনপন্থী কনডিসেন্ডিং বক্তব্য । তো ছোটলোকেদের স্কিল অর্জনের পরিশ্রম ক্ষমতা দেখার জন্য কদিন শিক্ষার খরচ কমানো ও যেতে পারে, আর ওয়ার্কশপে ও যাওয়া যেতে পারে।
  • r2h | 134.238.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৮547338
  • চিন আর আমেরিকার মধ্যে অগ্রগতির প্রতিযোগিতা হলে সে ভিন্ন ব্যাপার। সেটা নিয়ে কোন তর্ক নেই।
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩547337
  • "American education system used to only pick up the yachts but Chinese education system used to pick up even the boats."
     
    যদি যাত্রাটা টপ ফ্লোর থেকেই শুরু হয়, তবে আর অগ্রগতি কী হলো?
  • r2h | 134.238.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৮547336
    • উচ্চশিক্ষিত | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৫
    • ... শিক্ষিত বাবা মা সন্তানকে কোন দেশে অশিক্ষিত রাখতে চায় জানার দারুন ইচ্ছে!  
     
    হুঁ একেবারে তাই।
  • r2h | 134.238.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৭547335
  • আর (উচ্চ) শিক্ষিত অভিভাবকের সন্তান (উচ্চ) শিক্ষার গুরুত্ব বুঝছে ভালো ভাবে - এই বাস্তবটা পৃথিবীর কোন প্রান্তে অন্য রকম?
  • উচ্চশিক্ষিত | 165.225.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৫547334
  • --- উচ্চশিক্ষিত বাবা মায়ের সন্তার উচ্চশিক্ষায় যাচ্ছে
     
    এই পরিস্থিতিটা অন্যান্য দেশে, বিশেষ করে যারা অন্যরকম অর্থনৈতিক রাজনৈতিক সমাজে থাকে সেখানে, কিরকম - এইটে জানার চেষ্টা করি - বিশেষ জানতে পারি না! হয়ত তত চেষ্টা করিনি, তবে সামনা সামনি কিছু  চোখেও পরে না। শিক্ষিত বাবা মা সন্তানকে কোন দেশে অশিক্ষিত রাখতে চায় জানার দারুন ইচ্ছে!  
  • r2h | 134.238.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৪547333
  • শিক্ষা ব্যবস্থা, কলেজ - আমেরিকার ছেলেপুলে কলেজ যেতে না পেরে হাহাকার করছে- ব্যাপারটা তো তা না।
    আমরা সবাই কলেজ যাই কেন? আমি যদি জানতাম যে ফুটপাতে কলার দোকান দিয়েও সন্ধেবেলা সংস্কৃত চর্চা আর রাতের দিকে সিঙ্গল মল্টের অ্যাকসেস পাবো, থোড়াই আমি কলেজ যেতাম। আবার এই ডিসির মত লোক, যাঁরা ছোটবেলায় ভালোবেসে ক্যালকুলাসের অংক করেছেন তাঁরা এমনিও যেতেন ওমনিও যেতেন।
    (একটু আগে একটা মিটিং ছিল তাতে একটা মেট্রিক্সের ব্যাখ্যা চাইতে গিয়ে খদ্দের পক্ষের একজন বোকার মত কথা বলছিলেন, আমি বললাম এটার ব্যাখ্যা তুমি পাটিগণিত দিয়ে করতে চাইছো, এর জন্য তো ক্যালকুলাস লাগবে। ভাগ্যিস অপরপক্ষীয় অংকবিদ না, নাহলে আমাকে উল্টে চেটে দিত।)

    এদের ওসব নেই, হাইস্কুল পাশ করেও চাকরিতে ঢুকে ক'বছর পর ম্যানেজার হচ্ছে, ট্রাক চালিয়ে অধ্যাপকের মত মাইনে পাচ্ছে, তাই এতদিন অত চাপ ছিল না। এখন হয়তো হবে, এশিয়ানরা হুড়ো দিচ্ছে, যদিও দেরি হয়ে গেছে মনে হয় একটু। ওরা শ্রমের মূল্য দেয়, কায়িক শ্রমকে কামলার কাজ মনে করে না, বেশ তো। অন্যদিকে হাইস্কুল পর্যন্ত ফ্রি, যাদের দরকার তাদের ফ্রি লাঞ্চ, ফ্রি সাপ্লাই, চার্চ গুলি প্রচুর কাজ করে, মসজিদগুলি প্রচুর জিনিসপত্র দিয়ে সাহায্য করে। তার ওপর যদি সবাই কলেজ অ্যাফোর্ড করতে পারে তবে তো ভালোই। আমাদের এক কাইরোপ্র‌্যাক্টর ছিল, সে নিউ ইয়র্কে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতো। ঐ করতে করতে থেরাপি শিখে চেম্বার খুলে জাঁকিয়ে ব্যবসা করছে। আমরা যেমন আহা হো চাকরি পেল না বলে মজুর খাটছে, ব্যাপারটা সবসময় তা না। মা বাবার অঢেল পয়সা, কলেজ না গিয়ে লোন নিয়ে ট্রাক কিনে পেট গ্রুমিঙের ব্যাবসা খুলে বসলো, এক নং স্টেম স্কুল থেকে পাশ করে ওয়েল্ডিঙের দোকান দিল - এমন তো হামেশাই দেখছি।

    আমেরিকার নানান সমস্যা আছে, তার সব থেকে বড় হল অন্য দেশের ওপর দাদাগিরি, আর আভ্যন্তরীন একটা বড় স্বাস্থ্যবিষয়ক।
    কিন্তু সব দেশের সংস্কৃতির নিজ নিজ নুয়ান্স থাকে, ঐসবকে স্টিমরোল করলে হস্তি তো দূর হস্তির ল্যাজেরও দর্শন হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত