এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2401:4900:915a:1c6a:d8a5:684a:9897:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪547152
  • laugh
  • | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭547151
  • গঙ্গা যমুনা সরস্বতী হল সেই সিনেমাটা যেখানে কিছু দুষ্টু লোক বচ্চনের দুধের দাঁঁত ভেঙে দিয়েছিল বলে বচ্চন বড় হয়ে কারো উপরে রেগে গেলেই তার পুরো ডেন্টাল সিস্টেম উপড়ে আনত।
  • dc | 2401:4900:915a:1c6a:d8a5:684a:9897:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৫547150
  • উফ গঙ্গা যমুনা সরস্বতী!! অমিতাভের সে একটা ফেজ গেছিল বটে - লাল বাদশা, পাঠান খান, আরও কিসব laugh
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৪547149
    • PS 2, Intro to Comparative Politics
    • PS 4, Intro to Political Theory
    • PS 5, Intro to International Relations
    • প্রথম আর থার্ড পয়েন্টদুটো কন্টেমপোরারি। সেকেন্ডটা হয়ে গেছে
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২547148
  • গঙ্গা যমুনা সরস্বতী -- এরকম একটা সিনেমা ছিল মনে হচ্ছে, পোস্টারে বিশাল প্লাস্টিকের কুমীর কাঁধে নিয়ে মিঠুন চক্রবর্তী ...
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪০547147
  • এখানে, আমি বার্কলে তে দেখছিলাম, আন্ডারগ্র্যাডে পিলিটিক্যাল সায়েন্স মেজরের অংশ হিসেবে আছে ইন্টারন্যাশনাল রিলেশনস ... বার্কলেতে দেখলাম "পলিটিক্যাল ইকনমি" বলে একটা মেজর আছে ...  
     
    Declaring the Political Science Major
     
    Minimum eligibility to declare
    • Students must complete two of the following introductory political science courses to declare Political Science. One of these courses should ideally be in their subfield specialization:
      • PS 1, Intro to American Politics *
      • PS 2, Intro to Comparative Politics
      • PS 4, Intro to Political Theory
      • PS 5, Intro to International Relations
    • A 2.0 gpa overall and in courses counting for the major.
  • Bratin Das | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬547146
  • স্কুল কেটে প্রথম এবং একমাত্র সিনেমা "গঙ্গা যমুনা সরস্বতী "
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৫547145
  • তুর্গেনেভ পড়ছিলাম আজ সকালে। এবার ইউনি।
  • Bratin Das | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২547144
  • আরে লাসাগু দা একটু মজা করেছিলাম । smiley
    জানি তুমি কোন রকম তর্কে বিন্দুমাত্র  উত্তেজিত হবে না বরং সংলিষ্ট তথ্য আর তত্ব দিয়ে আলোচনা 
    আরো আকর্ষনীয় করে তুলবে heart
  • dc | 2401:4900:915a:1c6a:d8a5:684a:9897:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০547143
  • শ্রীমল্লারের পোস্ট পড়ে আমারও ইস্কুল আর কলেজের কথা মনে পড়লো। ইস্কুলে ক্লাস কেটে তিন বন্ধু মিলে সিরোক্কো দেখতে গেছিলাম। 
  • Bratin Das | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮547142
  • ওকে কেকে মানালি খুব ক্লোজলি ফলো করি না ভাট 
    সরি ফর দ্যাট 
  • dc | 2401:4900:915a:1c6a:d8a5:684a:9897:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮547141
  • এলসিএমদা, বিটকয়েন মাঝে মাঝে ফলো করি। বছর দুয়েক আগে কুড়ির নীচে নেমেছিল, তার পর এক লাখের ওপর উঠলো, আবার সত্তরে নেমেছে। তবে আমার জীবনের সবচেয়ে বড়ো আফশোষ হলো যে ২০১০ বা তার আশেপাশে কয়েকটা বিটকয়েন মাইন করে রাখিনি। 
  • Srimallar | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২১547140
  • স্কুলের কথা মনে পড়ছে আজকে খুব। স্কুলের কথা৷ কৃষ্ণনগর এ.ভি হাইস্কুলের ছাত্র ছিলাম। বিপ্লবী বাঘাযতীন মানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, এই স্কুলেরই ছাত্র ছিলেন। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটানা এই স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলাম। কম কথা নয়! এই স্কুলের প্রত্যেক কোণায় আমার আত্মা লেগে আছে। মনে আছে, গণিত বিষয়ে আজীবন কাঁচা— না ঠিক কাঁচা নয়, নির্ভুলভাবে দুর্বল ছিলাম। সেই এক দুপুরে যখন টিফিনের পরের পিরিয়ডেই গণিতের ক্লাস থাকত, তখন আমি এমনিতেই আরও আরও চুপ হ’য়ে যেতাম। ‘উপপাদ্য’র সঙ্গে আমার কোনওদিনও ভালবাসা হয়নি। কিন্তু গণিতের ওই শিক্ষকের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হ’য়ে গিয়েছিল। এখানেই থামছি, তার আগে শুধু এটা ব’লে যাই— এমন অনেক অনেক দুপুরে স্কুলে ক্লাস চলাকালীন বাইরে তুমুল বৃষ্টি... আমি জানলা দিয়ে অবাকচোখে তাকিয়ে দেখতাম। স্বীকার করতে লজ্জা নেই যে, ক্লাসের পড়ায় ওইসময়ে আর মন দিতে পারতাম না। 
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯547139
  • কিউরিয়াস, কলেজে কি "ইন্টারন্যাশনাল রিলেশনস" একটা মেজর/অনার্স বিষয় হিসেবে পড়ানো হয়, নাকি পলিটিক্যাল সায়েন্স মেজর/অনার্স এর একটি অংশ হিসেবে পড়ানো হয় ...   অনার্স হিসাবেই। তবে পলিটিক‍্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত থাকে। মাষ্টার্সের ডিগ্রিটা দেয় আইআর বলে।
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯547138
  • ডিসি,
    বিটকয়েনের দাম ফলো করছ?
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯547137
  • বোতিন ঠিকঠাক পড়ছে না, আমি এমপি কে বললাম যে সেন্টিমেন্টাল হবেন না, আর বোতিন কি বুঝল কে জানে ...
  • dc | 2401:4900:915a:1c6a:d8a5:684a:9897:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪547136
  • আমাদের সময়ে তো পলিট সায়েন্স হিসেবে পড়ানো হতো, এখন কি হয় জানিনা। আমাদের সময় মানে সেই প্রস্তরযুগেরও আগে :-)
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৮547135
  • কিউরিয়াস, কলেজে কি "ইন্টারন্যাশনাল রিলেশনস" একটা মেজর/অনার্স বিষয় হিসেবে পড়ানো হয়, নাকি পলিটিক্যাল সায়েন্স মেজর/অনার্স এর একটি অংশ হিসেবে পড়ানো হয় ...  
  • কেয়াপাতার নৌকো | 103.2.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২547134
  • এস আই আর এর কোন স্তরে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্রেড টু সরকারী কর্মচারীদের পরিবর্তে দেওয়া হচ্ছে কেউ বলতে পারেন?  সেখানে কী এমন স্কিল ওয়র্ক লাগবে যা অঙ্গনওয়াড়ি টিচার রা করতে পারবেন না? এলাকার সব তথ্য তো ওদের জাব্দা খাতায় থাকে। 
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১১547133
  • হ‍্যাঁ ১০:০১ এ ব্রতীন স‍্যারকে বললাম
  • kk | 2607:fb91:4c8e:d999:b982:98ba:9772:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২১547132
  • সেকি ব্রতীন? মানালি মানালিকে ধন্যবাদ জানাবেন কেন? তুমি যে পোস্ট (১০ঃ০১) দেখে তা ভাবছো তাতে মানালি তোমারই ৯ঃ৪২ এর পোস্টের উত্তর দিয়েছেন তো! নিজেই নিজের পোস্ট ভুলে গেলে? মানালি কোট-আনকোটের মধ্যে লেখেননি বলে হয়তো বুঝতে সমস্যা হয়েছে, নাকি?
  • Bratin Das | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩547131
  • মানালি মৌলিক,  MP কে যেতে বারণ করছেন 
    তাতে ​​​​​​​মানলি ​​​​​​​,মানালি ​​​​​​​কে ​​​​​​​অনেক ​​​​​​​ধন্যবাদ জানাচ্ছেন 
     
    আবার একটু ​​​​​​​পরে MP মানালি কে ধন্যবাদ জানাচ্ছেন 
     
    coolcool
     
     
  • MP | 103.25.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭547130
  • @Manali . অনেক অনেক ধন্যবাদ | আপনাদের জন্যই টিকে আছি ভাট এ ​​​​​​​|
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১547129
  • মানালি,  আমি অনেক ধন্যবাদ
    ভালোবাসা ও শ্রদ্ধা রইলো স‍্যার
  • Manali Moulik | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১547128
  • @MP প্লিজ যাবেন না। আলোচনা ও বন্ধু হিসাবে ভালো লাগে। আপনার পয়েন্টগুলিও দ্রষ্টব‍্য এবং তথ‍্যসমৃদ্ধ। কিছুদিন আগে আমাকেও ট্রোল করা হচ্ছিলো, তার জেরে আমি সাইট ছেড়ে বেরিয়ে যাই। পরে ভাবলাম, কিছু তথাকথিত "পচা বুদ্ধিজীবী" র জন‍্য রাগঝালের কোনো মানেই হয় না। সাইটটির অনেক বিষয় পড়ে সমৃদ্ধ হতে পারি, অনেক ভালো মানুষের সান্নিধ‍্যে আসতে পারি, আপনার মতো বন্ধুরাও থাকেন। এটা আজকের সাংস্কৃতিক অবনমন ও কাদা ছোঁড়াছুঁড়ির যুগে একটা বড়ো পাওয়া। তবে যুগের হাওয়ার ছোঁয়া তো থাকবেই। কিছু 'অতি-বুদ্ধিজীবী' ও থাকবেন। এদের কতো GB ডেটা তা নিয়ে ভাবা মানে সময় নষ্ট। নিজের কাজ করে যাওয়াটাই ঠিক। ইন্টারন‍্যাশানাল রিলেশনস্ -এর ছাত্রী হিসাবে বলছি, একটা ধারণার অনেক পারস্পেকটিভ থাকতে পারে। তারমধ‍্যে tangible ও intangible পরিচয় থাকে। একরৈখিক সমাধান বলে কিছুই হয় না। সেসব দিক যতো বেশী আলোচনা হয়, ততো আলো পড়ে ও সত‍্য প্রকটিত হয়ে ওঠে।
  • Bratin Das | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৯547127
  • নিকনেমের কথা যদি বলতেই হয় তো এক প্রাচীন ভাটুরে ও কথা বলতে হয় .
    তার নিক নামের হিসেব রাখার জন্যে অভ্যু একটা টই খুলে দিয়েছিল 
    তা ১০০+ তো হবেই smiley
  • Bratin Das | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৬547126
  • আরে আজকাল লসাগু দাও সেন্টু খাবে খাবে করেছে।  কী দিনকাল এলো !!
     
    লসাগু দা হল "কুল আজ কিউকাম্বার ". ঠিক যেন স্টিভ ওয়াগ 
     
    ASAP এর অন্য মানে দুর্দান্ত হয়েছে 
     
  • Bratin Das | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪২547125
  • মানালি,  আমি অনেক ধন্যবাদ 
  • ট্রোল | 2600:1002:b061:73cf:75ba:ae40:b246:***:*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩২547124
  • MP দাদা, অপমান আমি গায়ে মাখি না। আপনার উত্তরের অপেক্ষায় থাকব। এটুকু বিশ্বাস আছে আপনার মত  insight থাকা  লোক বিরল।  
  • MP | 103.25.***.*** | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৩547123
  • @ ০৮:৫৭ , এপস্টেইন নিয়ে বলে ফেলেছি বলেই এখন আমাকে ট্রোল করবার নানা ফন্দিফিকির | এখানে সত্য বলবার জ্বালা অসীম 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত