এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৩:২২546581
  • প্রথম স্বাধীন ডানা গজাবার সময় বাসা ছেড়ে উড়াল দেবার পর পর আমার লটারির ব্যাপারে কিছু ঔৎসুক্য ছিল। ছোটোখাটো পাড়া লেভেলের লটারিতে মাঝে সাঝে অংশ নিতাম। একবার লটারিতে পেয়েছিলাম একটা মাঝারি সাইজের পিৎজা। শুনে তো আত্মীয়রা অবাক! লোকে লটারিতে টাকা পায়, ঘড়ি পায়, ক্যামেরা পায়, অন্য জিনিস পায়, কিন্তু পিত্জা পায় সে যে অবাক ব্যাপার!!!!
    বন্ধুরা মিলে ভাগাভাগি করে সেই পিত্জা খাওয়া হয়েছিল। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০৩:১৫546580
  • কল্য পাওয়ারবল খেলুন শুনে মনে পড়ল 'ব্যগ্র হোন কল্য' ঃ-)
  • :|: | 2607:fb90:bd88:8a82:a00a:deb8:3e3d:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০২:১৪546579
  • "আপকা কুছ নেহি হোগা" কিন্তু বড়ো অসুখে বিসুখের ক্ষেত্রে বিশাআল আশ্বাস বাণী। 
  • r2h | 134.238.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০১:৪৬546578
  • সবই বাণিজ্য সম্ভাবনার আর টাকাকড়ির ব্যাপার। এদিকে অল্প পয়সা তাই ঝিলমিল নিকো পার্ক আপ্পু ঘর এসেল ওয়ার্ল্ড। আর তার সঙ্গে তিরুপতি হাজি আলি হজরত বাল কালিঘাট। ওদের অনেক টাকা তাই ভ্যাটিকান সন্ত লুই সন্ত প্যাট্রিক ন্যাশনাল ক্যাথিড্রাল আর ডিজনিল্যান্ড লেগোল্যান্ড ইওরোপা তিভোলি।

    এমপি যদি স্টক কিনে কিনে কিছু একটা করতে পারেন, ঐ এক ভরসা।

    বি-দা, লটারির তো ছড়াছড়ি, বড় বড় বিলবোর্ডে অদ্য মেগামিলিয়নের বিলিয়ন ডলার পুরস্কার, কল্য পাওয়ারবল খেলে জিতে নিন পঞ্চাশ মিলিয়ন - এইসব দেখে দেখে লালায়িত। কিন্তু সেই যে আমাকে নবীনা জ্যোতিষী বলেছিল আপকা কুছ নেহি হোগা - তাই আর বৃথা আশায় খর্চা করি না।
  • শিশুকল্পনা | 165.225.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০১:৪৫546577
  • -- ওরকম  একটা  নীলকমলল্যান্ড  বানানোর  কথা  কল্পনারও বাইরে 
    কল্পনার বাইরে হবে কেন, আমাদের দেশে মাদার অফ অল কল্পনাজ -তার একটা গভীর ফ্রেমওয়ার্ক আছে। আমার তো তো মনে হয় বিশ্বব্রহ্মান্ড ধুস্তরী মায়া - এমত কল্পনার কাছে বাকি সব শিশুসুলভ। এ কল্পনার শিকড় এত গভীরে যে ক্যাপিটালিজম কম্যুনিজম কোন ইজমই এখানে আলাদা করে ছাপ ফেলতে পারে না! 
     
    ডিঃ ব্যক্তিগত কষ্টকল্পনামাত্র  
  • &/ | 107.77.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০১:৩২546576
  • চতুর্মাত্রিক, আমাদের সমাজ- মানসিকতা একটা বিরাট ফ্যাক্টর। বিপুল খরচ করে মন্দির তৈরী হয়, হ্যাঁ, আমাদের দেশীয় ধনী বণিকেরাই করেন, অথচ ওরকম একটা নীলকমলল্যান্ড বানানোর কথা কল্পনারও বাইরে।
  • শ্রীমল্লার বলছি | ২৯ জানুয়ারি ২০২৬ ০০:২৩546574
  •  
    • r2h | 134.238.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০০:১৮
     
    • “মানিক বন্দ্যোপাধ্যায়, প্রথম জীবনের সমরেশ বসুর লড়াই মনে রেখেও, তাঁরা ক্ষণজন্মা। পুজোসংখ্যার চাপ সামলে অমর সাহিত্য রচনা কঠিনতর।” 
     
    সত্যিই তাই! দারুণ ব’লেছেন! 
  • :|: | 172.56.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০০:২২546573
  • ২৮ জানুয়ারি ২০২৬ ২৩:২৫ আর্থিক অবস্থা ভালো হলেও হবে না। কারণ আমাদের পৌরাণিক চরিত্রগুলির সঙ্গে প্রাতিষ্ঠানিক ধর্মের যোগ আছে। তাই এলিফ্যান্ট গডকে কার্টুন চরিত্রে মানাতে গেলে ঝঞ্ঝাট আছে। সেটা টাকায় কুলাবে না। 
  • r2h | 134.238.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০০:১৮546572
  • ভালো জিনিস ও পয়সা - এইটা আমার খুবই মনে হয়, টম ক্রুজ, শারুক খান আর পোসেনজিতের অ্যাকশন সিনের মধ্যে তফাত যেটা, তার অনেকটাই টাকার বশ। একটা প্রোডাকশনের পেছনে কত বড় টিম কত দিন ধরে কাজ করছে, সিনেমার মত একটা বড় ব্যাপারে - একজন অভিনেতা একটা ছবির পেছনে কত সময় দিতে পারছে, চিত্রনাট্যকার কতবার স্ক্রিপ্ট রিভাইজ করতে পারছে, সে এক বিশাল জিনিস। ক্যামেরা ট্যামেরা প্রযুক্তি - সে তো ছেড়েই দিলাম। অ্যানিমেশন ছবির জন্য ডিজনি, পিক্সার- শুধু গবেষণার জন্য যা খরচ করেছে, তা ভাবলেই মাথা আউলে যায়।

    লেখালিখিতেই বা কম কী? একজন লেখকের সমুদ্রের ধারে বাগানবাড়িতে বসে পাঁচ বছর ধরে লেখার অবকাশ আর আপিসের কাজ সামলে লোডশেডিঙে ঘামতে ঘামতে লেখা, সেসব আছে।
    মানিক বন্দ্যোপাধ্যায়, প্রথম জীবনের সমরেশ বসুর লড়াই মনে রেখেও, তাঁরা ক্ষণজন্মা। পুজোসংখ্যার চাপ সামলে অমর সাহিত্য রচনা কঠিনতর।
  • r2h | 134.238.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ০০:১১546571
  • হ্যাঁ, বইমেলার স্টল এক বিপুল কর্মযজ্ঞ, যারা বছরের পর বছর ধরে ঐ সামলাচ্ছে, তাদের প্রতি কোন প্রশংসাই যথেষ্ট না। ঐ ছোট স্টলে ধুলো গরম ভিড় সে এক বিশাল জিনিস, এত বছরের স্টল হওয়ার পর আমি মাত্র দুটো মেলায় থাকতে পেরেছি, কত কাজ, দৌড়ঝাঁপ, কথা - তার পরিশ্রম ও আনন্দ - দুটোই তুলনাহীন।
  • রঞ্জন | 2001:999:70c:39e7:42cd:5219:1296:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ২৩:৫৮546570
  • কেকের সঙ্গে একমত।
    টুপি খুললাম
  • &/ | 107.77.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ২৩:২৫546569
  • অথচ  আমাদের  দেশীয়  রূপকথা  উপকথা  লোককথার  ভান্ডার  আরও  অনেক বড় , অনেক  জটিল , অনেক  প্রমিসিং  এলিমেন্টে  ভর্তি . তার  উপর  আছে  আমাদের  মহাকাব্যিক  অনুষঙ্গগুলো .  কিন্তু   ডিজনিদের  মত  উদ্যোগ   ...  কেজানে  হয়ত  আর্থিক  অবস্থা  আরও  জোরালো  হলে ....
  • &/ | 107.77.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ২৩:১৮546568
  • ডিসি ,  শুধু  জনপ্রিয়তাই  তো  নয় ,  বিরাট  উদ্যোগের  ব্যাপারও  থাকে  তো  কোনো  কোনো  ক্ষেত্রে . ভাবুন  তো  ডিজনিল্যান্ড  ডিজনিওয়ার্ল্ড  এইসব !  রূপকথাকে  কেন্দ্র  করে  অমন  সব  বিরাট  আকারের  আয়োজন ,  দুনিয়ার  লোক  দেখতে  যান।ওখানেই  তো  থামে নি ,  কত  রকম  মুভি , অ্যানিমেশন ,  নতুন  আঙ্গিকে  পুরোনো  কাহিনি ....  আমাদের  সমাজে  আদৌ  কল্পনাও  করা  যায়  এখনও , স্বাধীনতার  এত  বছর  পরেও ?
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ২১:৪৫546567
  • রমিতের ১৪ঃ৩৯ এর পোস্ট পড়ে আর সঙ্গের ছবি দেখে গুরুর রোবট আর স্টলের সবাইকে বিরাট এক স্যাল্যুট না জানিয়ে পারছিনা। দূর থেকে দেখে বা শুনে আমরা কোনো ধারণাই করতে পারিনা কী পরিমাণ খাটনি আর ডেডিকেশন এঁরা রোজ দিয়ে চলেছেন। অনেক শ্রদ্ধা আর ভালোবাসা দুইই রইলো তোমাদের সবার জন্য রমিত।
  • MP | 2401:4900:3144:2591:f851:f654:3c5f:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ২১:৩৮546566
  • @ মানালী , ঝিল শুনলেই ভালো লাগে আমার l এখন কংক্রিটের জঙ্গলের মধ্যে তো এসব দেখাই যায়না ! আপনার বাড়ির কাছে এতো গভীর ঝিল শুনেই ভালো লাগে l 
  • MP | 2401:4900:3144:2591:f851:f654:3c5f:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ২১:৩৫546565
  • @দ্রি, ইউরোপ রাশিয়ার সঙ্গেই বসবে একদিন। কিন্তু আসল কথা হচ্ছে যে ইউরোপ আবার রাশিয়া থেকে তেল আর গ্যাস সরাসরি (ভারতের কাছ থেকে নয়) কিনতে রাজী হবে কি? সেটা না হলে রাশিয়ার সঙ্গে কোনোই দীর্ঘমেয়াদী চুক্তি সম্ভব নয়। ইউরোপের আরেকটা বড় চ্যালেঞ্জ এখন আম্রিকার বদলে আরেকটা সেফ investment destination খুঁজে বের করে নিজের investment সেখানে পাঠানো।
  • Manali Moulik | ২৮ জানুয়ারি ২০২৬ ২১:৩১546564
  • আপনি পড়েন HP Lovecraft ?  
    না পড়িনি। তবে ঝিলটি দীর্ঘ ও জল সবুজাভ। ধারে ধারে গাছপালা - জঙ্গল আছে। গ্রীষ্মের দুপুরে বেশ হাওয়ার তরঙ্গ ওঠে। 
  • MP | 2401:4900:3144:2591:f851:f654:3c5f:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ২১:২৫546563
  • "বাড়ি থেকে কিছুটা দূরে যে ঝিল আছে, স্কুল থেকে ফিরতাম তার পাশ ধরে, বুঝলেন? ওর জল জানে আমার কথা, সব কান্না হাসি l " ঝিলের কথা শুনলেই ভালো লাগে। আচ্ছা ঝিলটা কি খুব পরিষ্কার আর গভীর নাকি কচুরী পানা আছে অনেক? ঝিল বললেই আমার মনে পড়ে HP Lovecraft moon bog । আমি এখনো Cosmic Horror পড়তে ভালোবাসি । আপনি পড়েন HP Lovecraft ? আসলে মাঝে মাঝে এসব গল্প পড়তে ভালো লাগে বিশেষতঃ সন্ধের পরে যখন একদমই আর জিয়োপলিটিক্স পড়তে ইচ্ছে করেনা।
  • Manali Moulik | ২৮ জানুয়ারি ২০২৬ ২০:৪৯546562
  • হ‍্যাঁ, সে আগুন নিভে যাওয়াই ভালো। সমর সেনের একটি কবিতার লাইন মনে পড়ছে, "প্রার্থনা করি, দুঃসাহসীর যেন জন্ম না হয় আর..."
    তাছাড়া ভিতরে কুয়াশা জমে। তখন বাইরের আঁধার দেখে তেড়ে গেলে ভিতরের কুয়াশা মুখ বেঁকিয়ে বলে, "তুমি নিজে ঠিক?" তাই......
  • PB | 2402:3a80:4310:969e:578:5634:1232:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৯:৫৬546561
  • @দ্রি~না সেভাবে করছে না। এত সহজে হবেও না। এর জন্য আন্দোলন প্রয়োজন।
  • দ্রি | 2406:b400:b4:1e6d:982b:94df:d693:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৯:১০546560
  • কী ক্ষুদ্র আর কুটির শিল্প এরা কেউ চেষ্টা করছে কি? 
  • PB | 2402:3a80:4310:969e:578:5634:1232:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৮:৪৯546559
  • @দ্রি~একদম ঠিক। আর সেই কারনেই সো-কল্ড সাকসেসফুল দেশগুলো এখন অন্য বিনিময়ের মাধ্যম খুজছে। যার জন্য যুদ্ধ, অন্য ধরনের বিশ্ব-রাজনীতি, এই সব প্রচেষ্টাগুলো করছে। খেরোর খাতায়,পুস্তক বিশ্বাস লেখক এর কিছু ব্লগ পড়লে দেখবেন, এই বিষয়টা সম্বন্ধে কিছুটা ধারনা দিয়েছি। 
  • r2h | 134.238.***.*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৮:৩৭546558
  •  
    রমিত, এদের মধ্যে আমিও আছি, স্টলের অবস্থা কী হয় জানি। কিন্তু তাও ধারাবিবরনী দরকার। যারা মাঠে থাকে তাদের পক্ষে লেখা সম্ভব না, কিন্তু দরকার, অন্য কিছু ভাবতে হবে আরকি। এমন কেউ যে মাঠে নেই কিন্ত মূল পয়েন্টগুলি শুনে লিখে ফেলতে পারবে, কবে কোন বই আসছে, কবে কোন বই প্রকাশ অনুষ্ঠান হচ্ছে, কে বা কারা প্রকাশ করছেন, কোথায় হচ্ছে, কেউ যেতে চাইলে কোন মঞ্চে যাবে - এই সব।
  • রঞ্জন রায় | 2001:999:70c:39e7:42cd:5219:1296:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৯546557
  • 'ওরে আগুন আমার ভাই,
    আমি তোমারই জয় গাই"।
  • দ্রি | 2406:b400:b4:1e6d:dd57:6e7d:4a47:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬546556
  • ছোটবেলায় মানুষের পেটের মধ্যে একটা আগুন থাকে। মানালির লেখা পড়ে মনে হল। এখন সে আগুন কমে গেছে। 
     
    ইয়াং দের এই আগুন যদি হার্নেস করা যায় তবে ভারতবস্সো উইল বি গ্রেট এগেইন। 
  • দ্রি | 2406:b400:b4:1e6d:dd57:6e7d:4a47:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৪৬546555
  • "পাড়ার ছোট মুদি দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বা ব্যবসা কমে আসছে। তার জায়গা নিচ্ছে ছোট ছোট শপিং-মল। যে শপিং-মলগুলোর ততটা বিনিয়োগ নেই।"
     
    এ জিনিস আমেরিকা বলুন আর চীন বলুন সব জায়গায় হয়েছে। মানে অর্থব্যবস্থায় যারা সো কল্ড সাকসেসফুল তাদের দেশেও এক কেস। 
  • Manali Moulik | ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৪৫546554
    • MP | 2401:4900:3f02:9e94:b8ad:30d4:9cdc:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৩৬546541
    • @ মানালী , "অলক্ষ্মী বলে অ‍্যাপ্লিকেশন ক‍্যানসেল করে দেবে না তো! ".                                   আপনি নিজেকে অলক্ষী বলছেন কেন ? লক্ষী আর অলক্ষী ঠিক করেন কি ভাবে ?
    • কিছু বৈশিষ্ট‍্যগুণে করলাম MP। মানে লক্ষ্মীর সংজ্ঞাগত বৈশিষ্ট্যগুলোর সঙ্গে আমি একদম যাইনা। স্কুলজীবনে একবার বান্ধবীদের সঙ্গে টিউশন থেকে ফেরার পথে বখাটে ছোঁড়া আওয়াজ দিয়েছিলো, তাকে ঘুরিয়ে থাপ্পড়! ক‍্যুইজ কনটেস্ট বা ডিবেটে বেশী এক্সাইটেড থাকতাম বলে অনেকবার শুনতে হয়েছে, "ওরা ছেলে, তুই একটা মেয়ে। ওরা যা পারে তুই কোনোদিন  তা করতে পারিস?" অবশ‍্য এইট নাইন তখন। মাথায় ভরতি চে, ফিদেল, লিন পিয়াও, নগুয়েন গিয়াপ, বান দি থাইন(ভিয়েতনামের জোয়া),  ফরোখ ফারোগজাদ, কেট মিলেট। তসলিমা প্রিয় লেখিকা তখন। এখনও আছেন, তবে অন‍্যভাবে। ইলা মিত্রের জেলের কথা কাঁদায়, মাদারের আন্দ্রেই হাসায় আবার কমলা দাশগুপ্ত পড়ে উজ্জীবিত হই, বাঙালী মেয়ে ভেবে নিজেকে নিয়ে গর্ব হয়। একটি অতিপাকা সহপাঠী কী একটা টিস্ করাতে হেডস‍্যারকে কমপ্লেইন লেটার...সেখানে সোশ‍্যাল হ‍্যারাসমেন্ট, মেন্টালিটি স্টিরিওটাইপ এসবের উল্লেখ দেওয়া।.... আজ ভাবি, কী পাগল ছিলাম! যারা বিশ্বের ইতিহাসে সাদাকে সাদা আর কালোকে কালো বলে শেষ হয়েছেন, তারা ঈশ্বরসম। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার সঙ্গে মনে মনে কথা বলি। তামারা বাঙ্কে (তানিয়া) -কে মনে মনে প্রশ্ন করি, "সত‍্যি কি তাকে ভালোবেসে ফেলেছিলেন?" মানে পুরোদস্তুর রামগাধা ছিলাম যাকে বলে। "মেয়েদের অনেক সইতে হয়" শোনা ছিলো ছোটো থেকে, হ‍্যাঁ সহ‍্য তো অবশ‍্যই করবো। সব সহ‍্য করতে রাজি আছি, অন‍্যায় বাদ দিয়ে। এখন ভাবি, কতোবড়ো গাড়লের মতো চিন্তা ছিলো! অন‍্যায়ের দিনরাত্রি, অন‍্যায় অঙ্গের ভূষণ, মাথার মুকুট। বাড়ি থেকে কিছুটা দূরে যে ঝিল আছে, স্কুল থেকে ফিরতাম তার পাশ ধরে, বুঝলেন? ওর জল জানে আমার কথা, সব কান্না হাসি। রাগের ঘোরে সিলি মিসটেক,নম্বর যাওয়া। এই সরস্বতী পুজোর দিনও ওই ঝিলটার পাড়ে দাঁড়িয়েছিলাম। মাঝে মাঝেই দাঁড়াই। দেখি সেই চার পাঁচবছর আগের বোকা, অলক্ষ্মী মেয়েটাকে। এখন লক্ষ‍্য নিজের যোগ‍্যতায় নিজের মতো বাঁচা। ওর চোখের ধারাজল মুছিয়ে দিই আর বলি, "পাগলামি কি মানায়?"  ব‍্যাস এটুকুই....
  • দ্রি | 2406:b400:b4:1e6d:dd57:6e7d:4a47:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৪০546553
  • "এত কষ্ট না করে ইইউ ইউক্রেনকে জোর দিয়ে একটা শান্তিচুক্তি করিয়ে নিলেই তো পারে।"
     
    একাংশ সেটা চায়। কিন্তু কেউ কেউ ইউক্রেনে অনেক ইনভেস্ট করে ফেলেছে। যারা বেশী ইনভেস্ট করেছে তারা রাইট অফ করতে কিন্তু কিন্তু করছে। 
  • দ্রি | 2406:b400:b4:1e6d:dd57:6e7d:4a47:***:*** | ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৩২546552
  • "লাস্ট কয়েক মাসে বাংলাদেশ ,ভারতের আমদানী রপ্তানী কার্য্যতঃ প্রায় শুণ্য"
     
    আচ্ছা! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত