এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২২:০৪546461
  • মহাভারত শুনুন, গোরা শুনুন, সুদূর ঝর্ণার জলে শুনুন, আরও এরকম বেশ কিছু ভালো ভালো ...
  • কমলকুমার | 2600:1002:b061:73cf:2119:6319:fae8:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২২:০৪546460
  • কমলকুমার উপন্যাস ছোটগল্প সব পড়ে নেওয়া উচিত চান্স পেলেই 
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ২১:৪৪546459
  • অনির্বাণ ভট্টাচার্য্যের পার্সোনালিটি দারুণ লাগে! ক্রাশ খাওয়া যেতে পারে। অবশ‍্য ও তো আমি দিনে কয়েকডজন খেয়েই যাই!
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ২১:৪২546458
  •  ভূতপ্রেত তন্ত্রমন্ত্রের হিড়িকই আছে, এইসব দেখে আসুন। মেলায়
     
    হুম এগুলোতে ছেয়ে গেছে। বড্ড বিরক্ত লাগে। বৌদ্ধতন্ত্র নিয়ে 'হেরুক' পড়েছিলাম, তারপর থেকে আর ওসব পড়ি না। এবারের শারদীয়া 'দেশ' -এ কেউ পড়েছেন 'ধুম্রলোচন'? যাগ্গে, কানাডার মোস্ট হ‍্যান্ডসাম জাষ্টিন ট্রুডোর বাবা পিয়ের জোসেফ ট্রুডো ছিলেন ফিদেল কাস্ত্রোর বন্ধু। তখন কানাডার অটোনমি ছিলো। ইদানিং দেখি কানাডার ফরেন পলিসি হয় ইউএস নয়তো ইউকে -- এদের ফলো করে চলে। যদি উক্ত দুজনের মধ‍্যে ঝঞ্ঝাট দেখা দেয় তবে কানাডার দ্বন্দ্ব উপস্থিত হয়। 
    যাউগ্গা, আমি তো অনলাইন অ‍্যাপে স্প‍্যানিশ শেখা শুরু করে ড্রপ আউট! রাজশেখর বসুর ছোটোগল্পসমগ্র শেষ। নবারুণ ভট্টাচার্যের উপন‍্যাসসমগ্র আর শ্রেষ্ঠ ছোটোগল্প শেষ। উপন‍্যাসগুলো মানে ---
    ১) হারবার্ট
    ২) ভোগী
    ৩)খেলনা নগর
    ৪) যুদ্ধ পরিস্থিতি
    ৫)কাঙাল মালসাট
    ৬)লুব্ধক
    ৭)অটো
    ৮) মসোলিয়ম
    এগুলোর বাইরে ওনার আর কোনো উপন‍্যাস থাকলে কেউ লিঙ্ক দেবেন প্লিজ?
    হালাল ঝান্ডা ইত‍্যাদি গল্প , অন্ধবেড়াল ইত‍্যাদি এগুলোর যদি পিডিএফ থাকে দেবেন তো। পড়বো।
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২১:৪০546457
  • অনির্বাণের এই গানটা তেমন ভাল লাগেনি। অবশ্য এটা আমার ব্যক্তিগত মতামত। মেলার গান সবচেয়ে ভাল লেগেছিল। 
  • &/ | 151.14.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২১:৩২546456
  • ডিসি, অলিভ অয়েল দিয়ে কী করেন? রান্না? নাকি এমনি এমনি ইতালিয়ানদের মতন রুটি দিয়ে খান?
  • শ্রীমল্লার বলছি | ২৭ জানুয়ারি ২০২৬ ২১:১৮546455
  • এখন ভালই হয়েছে। মা’বাবার কোনও মেয়ে সন্তান নেই। আমারও সেই হিসেবে কোনও দিদি কিংবা বোন নেই। বাড়িতে এখন প্রায় সারাক্ষণই ছোট্ট একটা মেয়ে বেড়াল থাকে। ওকে নিয়েই আমার মা’বাবার সময় কেটে যায় দারুণভাবেই! আমিও ওকে বোন মেনে নিয়েছি নিজের। তারচে’ বড় কথা হচ্ছে, ছোট্ট বোন আমার মায়ের সমস্ত কথা শোনে। ভাবি, মা আর সন্তানের সম্পর্কের কোনও তুলনা হয় না। 
  • &/ | 151.14.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২১:১৮546454
  • বইমেলায় যান, বইমেলায় দৌড়ে যান, যাঁরা কলকাতায় বা কলকাতার কাছাকাছি কোথাও আছেন, তাঁরা বইমেলা মিস করবেন না। ভালো বইপত্র কিছু এল কিনা, নাকি ভূতপ্রেত তন্ত্রমন্ত্রের হিড়িকই আছে, এইসব দেখে আসুন। মেলায় কবিতা-ছবি-গান এইসব হচ্ছে কিনা তাও দেখুন, পারলে একটু যোগও দিয়ে দিন। একটু নেচে গেয়ে দিন ঃ-)
  • b | 14.139.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২১:০৫546453
  • "স্কচের দাম কমলে তো এমনকি বিশ্বগরুকেও ভোট দিয়ে ফেলবো"
    বৃটেন তো ই ইউ-র বাইরে। এক যদি না স্কটল্যান্ড ব্রিটেন থেকে বেরিয়ে গিয়ে ই ইউ জয়েন করে। 
  • dc | 2402:e280:2141:1e8:bc3d:a21d:8aa0:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২০:৫৫546452
  • ইউএস-ইন্ডিয়া ট্রেড এগ্রিমেন্ট হওয়ার আগেই ইইউ-ইন্ডিয়া হয়ে গেল, তাতে করে দুটো ব্লকই ট্রাম্পকে সিগনাল পাঠালো। ওদিকে আবার কানাডও বেগড়বাঁই করছে। এইসব আর কি। 
  • %% | 49.206.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ২০:১১546451
  • নতুন গান শুনে নিন -
     
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ২০:০০546450
  • ভালো কতা। কিন্তু ইউএস -- ইন্ডিয়া ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কী হবে তার ঠিক নেই কোনো। এর মাঝে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এতো মাখামাখি সম্পর্ক দেখে ট্রাম্পদাদু খচে গিয়ে আবার ট‍্যারিফ চাপায় যদি? কাউন্সিলের প্রেসিডেন্ট অ‍্যান্তোনিও কোষ্টা বলেছিলেন সমগ্র ইউরোপ ইউক্রেনের পাশে আছে। যখন ওভাল অফিসে জেলেনস্কিকে ডেকে ট্রাম্প আর জে.ডি ভ‍্যান্স মিলে ডাঁটলেন তখন। এবার? ইউরোপের সঙ্গে সখ‍্যতা নিয়ে তেনার মনোভাব কী? তবে কে এট্টা সেই বলেছিলো, "Consumer democracy is more important than political democracy" সেটাই বোধহয় এই ফ্রি ট্রেড রিলেশনগুলোর ক্ষেত্রে প্রতীয়মান হচ্ছে। গ্রীণল‍্যান্ড আর পানামার চক্করে এখন মাথা চাপে আছে বলে বোধহয় এদিকে দৃষ্টি দিতে পারছে না। কিন্তু ইউরোপের উপর চটা, সার্জিও গোরের একটা ভাষণে সেটা ফুটে উঠেছিলো।
  • dc | 2401:4900:6277:d30:cc1b:8c1a:6d4e:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৫৩546449
  • ইইউ-ইন্ডিয়া চুক্তি অফিসিয়ালি ঘোষনা করা হয়েছে, তাই আমার সুচিন্তিত মতামত দিলাম (৫ নম্বরে)
     
    প্রথমত, আমি ফ্রি ট্রেড ও কম ট্যারিফের পক্ষে, তাই এই চুক্তিতে আমি যারপরনাই খুশী হয়েছি। এই চুক্তির ফলে ইন্ডিয়া ও ইইউ ব্লকের মধ্যে ট্রেড বাড়বে, ফলে দুপক্ষেরই ইকোনমিক গ্রোথ হবে। আর কে না জানে ক্যাপিটালিস্টরা ট্রেড বাড়লে খুশী হয়। দ্বিতীয়ত, এই চুক্তিতে লিখছে যে নানারকম য়ুরোপিয়ান ওয়াইনের ওপর ট্যারিফ ১৫০% থেকে কমে ২০% অবধি নেমে আসবে, এতে আমি যারপরনাই খুশী হয়েছি। রেড ওয়াইনের দাম কমলে ভালো লাগবে, আশা করি হাইনেকেন এর ক্যানও কম দামে পাবো, তবে স্কচের দাম কমলে তো এমনকি বিশ্বগরুকেও ভোট দিয়ে ফেলবো! তৃতীয়, অলিভ অয়েলের ওপরও ট্যারিফ কমছে, এও খুশীর খবর। বর্গেস এক লিটারের বোতল এখন প্রায় হাজার টাকা, আশা করি সেটা ছশোয় নেমে আসবে। 
     
    সুচিন্তিত মতামত এখানেই শেষ হলো। 
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩৩546448
  • সুজিত বিশ্বাস  
    সুজিত বসু
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩২546447
  • আনন্দপুর অগ্নিকান্ডে সরকারিভাবে মৃতের সংখ‍্যা 22 এখনও পর্যন্ত যা শুনলাম। মেয়র ববিজেঠু, অরুপ বিশ্বাস (মেসি) আর সুজিত বিশ্বাস সাংবাদিকদের তেড়ে গাল দিচ্ছেন।
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩১546446
    • গল্প | 108.16.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ১৮:২৭546443
    •  মানালীর গল্প লেখার হাত ভাল, কালে কালে ভালতর আশা করা যেতে পারে 
    • থ‍্যাঙ্কু থ‍্যাঙ্কু
  • . | ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২১546445
  • দেহ টেহ কিছু নেই। জ্বলে ছাই হয়ে গেছে। হাড় গোড় পড়ে রয়েছে।
  • b | 117.238.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:১১546444
  • আনন্দপুর অগ্নিকান্ডে  শেষঃ অবধি কতজন মারা গেলেন ? 
  • গল্প | 108.16.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ১৮:২৭546443
  • মানালীর গল্প লেখার হাত ভাল, কালে কালে ভালতর আশা করা যেতে পারে
  • কবিতা | 108.16.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ১৮:২৫546442
  • শ্রীমল্লার সাহেবের কবিতার টইটা পাচ্ছিনা কেন? আরো একজন লিখছিলেন তিনি হয়ত বইমেলায়
  • শ্রীমল্লার বলছি | ২৭ জানুয়ারি ২০২৬ ১৪:১০546441
  • যাচ্ছেতাই রকমের অসভ্য বসন্ত এসেছে এবারে, রাস্তায় ঠিকভাবে হাঁটতেও পারছি না!.... crying
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ১২:৫৮546440
  • চিকেন পাতিয়ালা আর চিকেন দইমির্চ শিখে গেছি এইচএসের পরের ছুটিতে।
     
    বাট দিস ভ‍্যাকেশন আফটার থার্ড সিমেস্টার শ‍্যুড বি এনজয়েড। দেরী করে ঘুম থেকে উঠছি, তেড়ে বই পড়ছি (অবশ‍্যই বাইরের বই)  আর পুরোনোদিনের গান শুনছি।
  • dc | 2a09:bac3:3f46:1a8c::2a5:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০৯:৫৫546438
  • ভূত প্রেত তন্ত্র মন্ত্র নিয়ে চর্চা শুরু করা খুব সোজা। একটা ভালো দেখে হানা বাড়ি খুঁজে নিন, সেখানে এক রাত কাটিয়ে আসুন। সেখানকার ভুতেরাই আপনাকে শিখিয়ে পড়িয়ে দেবে। 
  • যদুবাবু | ২৭ জানুয়ারি ২০২৬ ০৬:৫২546437
  • @আগন্তুক : আরিব্বাস। দারুণ মজার জিনিষ দিলেন। সবাই কত পুঁচকে ছিল। 
  • agantuk | 164.152.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০৪:৪৪546436
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০৩:১১546435
  • ওই গামলা তুলে ভেতরে কী আছে সেটা আগে দেখার কথা নয়, অনুমানে যেকোনো একটা তুলতে হবে, এরকম নিয়ম
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০৩:০৬546434
  • শ্লেট পেন্সিলে কর্কশ আওয়াজ হত, ঘষে পেসিলের মাথা গোল করে নিলে আর অত কর্কশ হত না।
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০৩:০২546433
  • সত্যনারায়ণ পুজো লক্ষ্মী পুজো সরস্বতীপুজো সাধ অন্নপ্রাশন জন্মদিন ইতুপুজো গারই পুজো বারব্রত ইত্যাদি নানারকম উপাসনা লোকাচার ইত্যাদি আমাদের পাড়া জুড়ে সারাবছর চলত। একবার এক লোকাচারে দুটো স্টিলের গামলা উল্টে রাখা, কাকীমা দেখি আগেই একটু তুলে দেখেনিয়ে তারপরে একটা গামলা তুললেন :)
  • r2h | 134.238.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০২:৫১546432
  • রান্নার মতই, আমার কিন্তু আনুষ্ঠানিক অক্ষরপরিচয়ও কিছু হয়নি কখনো। মানে শুধু আমার না, আমাদের বাড়িতে হাতে খড়ি টড়ির কোন চল ছিল না। সে আর কী বলি, আমাদের বাড়িতে কোন কিছুরই চল ছিল না। ষষ্ঠী সরস্বতী পুজো ভাইফোঁটা কিছুই না। কিছু নাস্তিক কালাপাহাড়ি কিন্তু না, কিন্তু কী কারনে কে জানে ছিল না। ভাইফোঁটা ব্যাপারটা আমাদের সময় চালু হয়েছিল, তবে ঐটুকুই। সেও অবশ্য একটু বড় হয়ে যাওয়ার পর কে কোথায় কলেজ চলে গেলে, কার কবে ছুটি - ঐসব সুবিধেমত তিথি নক্ষত্র বদল হয়ে যেত।

    একটা হত শ্লেট পেন্সিল - ওতে একটা ক্যাঁচকোঁচ আওয়াজ হত- সে খুব অসুবিধে। আমার পছন্দ ছিল চক - কিন্তু সে অত সুলভ ছিল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত