এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:৫৩546401
  • হুতোর পোস্টে পেট্রোনাইজিং সুর কিনা সেই নিয়ে দ্বিধা পড়ে আমারও মনে একটা কথা এলো। পেট্রোনাইজ করার জন্য বলছিনা, তবে শ্রীমল্লারের জন্য এমনিই একটা সাজেশন। আমি নিজে হলে এটা করে দেখতাম আর কী। সামনের বসন্ত অব্দি টাইমে ঝপ করে ক'টা রান্না শিখে ফেলো না! চা-আলুভাজা-অমলেট দিয়েই নয় শুরু হলো। খুব মজা লাগবে কিন্তু। রান্না ভারী ভালো স্ট্রেস বাস্টারও তো। আর নিজে হাতে বানিয়ে মায়ের দিকে এগিয়ে দেবে, আমার মনে হয় তাতে উনিও খুবই চমৎকৃত হবেন।
    আমি যেমন একদিন ফরিদা'র বেকড পিঠে বানিয়ে খেয়ে কী খুশিই না হলাম। পরের দিন আবার বাকি পিঠেটা দিয়ে ত্রেস লেচেস কেক মতো বানিয়ে খেয়ে আরো খুশি হলাম। এই বাজারে দুদিন পরপর অত খুশি হওয়া কি সোজা ব্যাপার?!
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:৫০546400
  • বেগেল  দিয়েও  এটা  করা  সম্ভব .  কিন্তু  হুতেন্দ্র , মরিচ্চা  গুড়  কী  জিনিস ?
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:৪৭546399
  • মাখন  লাগানো  গরম  টোস্টের  উপরে  আইসক্রিম  নিয়ে  বেশ  করে  ছড়িয়ে  দিয়ে  উপরে  আরেকখানা  টোস্ট  চাপা  দিয়ে ... :)
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:৪৫546398
  • আমি মাখন লাগানো গরম টোস্টের ওপরে ব্ল্যাকস্ট্র্যাপ মোলাসেস দিয়ে খেয়েছি। খুব ভালো লাগে তো খেতে। এটাকে ঝোলাগুড় ক্যাটিগরিতে ফেলা যাবে কি?
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:৪০546397
  • ঝোলা  গুড়  গরম  হাতরুটি  দিয়ে  অনেক  বেশি  ভালো , মানে  পাঁউরুটি  ঝোলাগুড়ের  চেয়ে . কিন্তু  যদ্দুর  মনে হয়  সেই  আমলে  পাঁউরুটি  জিনিসটা  খুব  নতুন  আর  আকাঙ্খিত  ছিল , হয়তো  সেইজন্যেই ..... নাহলে  চিতই  পিঠে  দিয়ে  ঝোলাগুড়  তো  আরও  অনেক  ভালো 
  • শ্রীমল্লার বলছি | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:৩৮546396
  • r2h | 134.238.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:২৩
     
    খারাপ লাগবে কেন?! কী চমৎকার গদ্য লিখেছেন! 
  • &/ | 107.77.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:৩৫546395
  • খুব  সরু চোয়াল সরু গাল   বিরহীতে  লোকটা 
  • lcm | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:৩১546394
  • সবাই সব কিছু দেখার সমান সুযোগ পাচ্ছে কিনা ... সেটা মেইন ... সেটা না হলে তো ভালো/খারাপ, ফর্মূলা/নন-ফর্মুলা এসব কম্পারিজনের গ্রাউন্ডটা লেভেলড হবে না ... 
  • lcm | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:২৫546393
  • একত্রিত এখনও নয়... যেমন, পঞ্চায়েত দেখতে গেলে আমাজন প্রাইম সাবস্ক্রিপশন চাই (মাসে ৩০০ টাকা, বছরে একসঙ্গে দিলে ১৫০০)... বিরহী দেখতে গেলে ইউটিউবে ফ্রি... সুতরাং, প্রথমটি ইকনমিক অ্যাফোর্ডিবিটি লেয়ারে (ক্লাস), আর, দ্বিতীয়টি মাস...
    মানে সেই বিভাজনটা এখনও আছে...
  • একক | 103.59.***.*** | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:১৯546392
  • তার কারণ বাস্তবতার একটা ফর্মুলা তয়ের হয়েচে যা 
     
    ১) মোটের উপর মধ্যবিত্ত ইগো স্যাটিসফাই করে
    ২) দর্শকের গিল্ট ফীলিং জাগানোর বদলে এও খারাপ ওউ খারাপ স্টোরিলাইন তইরি করে এস্কেপ রুট দেয়
    ৩) বেড্রুম এস্থেটিক্স এর সংগে ম্যাচ করে। অরথাত খুন দেখায়,  রেপ দেখায় কিন্তু বুড়ো বাপ গলায় খ্যা খ্যা আওয়াজ করে কফ তুলচে এসব ভুলেও দেখায় না।
     
    আর্ট ভারসাস কমারশিয়াল এসব ফলস বাইনারি ম্যায়াজিনচোদুদের তইরি। তথাকথিত আরট ফিলিম ও ফর্মুলায় ফেলে তইরি হয়, পুরস্কার পায় দলিত বা নারী নিয়ে তাস খেলে। সেম কাজ তথাকথিত কমারশিয়াল ফিল্ম ও করে। আর্ট ফিলিম পুরস্কার পেলেও ফর্মুলা ফিল্মসের স্ট্যাটাস কুও শক্ত হয়। আর কিচ্ছু না। 
     
    নন ফর্মুলা ফিল্ম হচ্ছেনা। বাস্তবতার সহনীয় ফর্মুলা ধরে কোথাও দামী জায়গায় বেশি ওয়াইড লেন্সে অনেক কোরিওগ্রাফি জুড়ে টোকাই ছবি হচ্চে। কোথাও এই সেম জিনিস সস্তায় আরেকটু বেশি প্রিটেনশন মিলিয়ে হচ্চে।
  • . | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:১৮546391
  • "শিল্প", "গণ" — এইরকম সীমারেখার দরকার ছিল কি?
    ভালো সিনেমা ও পাতি সিনেমা — এই রকম ভাবে ভাবাটাই তো স্বাস্থ্যকর। গ্রামের লোকেরা বোকা তো নয়।
  • Manali Moulik | ২৭ জানুয়ারি ২০২৬ ০০:০৭546390
  • ফলে ‘শিল্প’ ও ‘গণ’ বিনোদনের মধ্যকার সীমারেখা কিছু কিচু জায়গায় খুব অল্প হলেও ঝাপসা হয়ে আসছে ... 
     
    মাস ও ক্লাস একত্রিত? 
  • lcm | ২৬ জানুয়ারি ২০২৬ ২৩:৫৮546389
  • মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, ওটিটি স্ট্রিমিং, মহামারীজনিত দর্শনাভ্যাস - এসবের হাত ধরে প্যারালাল (আর্ট) আর কমার্শিয়াল বিনোদনের মধ্যে ট্রাডিশনাল বলিষ্ঠ বিভাজন রেখায় সামান্য হলেও ধূসরতা দেখা যাচ্ছে  ... ওটিটি এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলো প্রান্তিক ও বাস্তবসম্মত গল্পকে রুরাল অডিয়েন্সের কাছে নিয়ে যেতে সক্ষম হচ্ছে ( হিন্দি পঞ্চায়েত থেকে বাংলা বিরহী )...  ফলে ‘শিল্প’ ও ‘গণ’ বিনোদনের মধ্যকার সীমারেখা কিছু কিচু জায়গায় খুব অল্প হলেও ঝাপসা হয়ে আসছে ...  
  • Manali Moulik | ২৬ জানুয়ারি ২০২৬ ২৩:১৬546388
  • @Keyser কথাটা ঠিক। কলকাতার বাইরেও পশ্চিমবঙ্গটা আছে। শম্ভু মিত্র 'বিভাব' নাটকে একেবারে এরই পুনরাবৃত্তি করেছেন।
     "কলকাতায় কতোসব ইংরিজি জানা লোক, তারা ফি-হপ্তায় বায়োস্কোপ দেখে আর প‍্যান্টুলুন পড়ে ইংরেজি বলে। গ্রামের তামাশা দেখালে তারা মানবে কেন? একমাত্র মানতে পারে যদি সাহেবে মানে। যেমন রবি ঠাকুরকে মেনেছিলো।"
     
    তবে মাইকেল মধুসূদন দত্ত ওনার প্রকৃত স্বীকৃতি আজও পেলেন না।
  • | ২৬ জানুয়ারি ২০২৬ ২৩:১১546387
  • ওহ এই বইটা ভারতে বাইরে থেকে আনিয়ে দেবে তাই বেদম দাম।  কিন্ডল কপিও বেশ দাম দেখি। গুগল বুকসে লঞ্চ হয় নি এখনো। দেখি কদিন অপেক্ষা করি। 
  • . | ২৬ জানুয়ারি ২০২৬ ২৩:১১546386
  • আমাদের এগারো বারোতে কাছাকাছি সব হলেই প্রায় নুন শোতে হিন্দি বই চলত। রূপবাণী রাধা উত্তরা শ্রী মিনার মিত্রা দর্পণা বীনা সব হলে হিন্দি। হিন্দি শিখে ফেললাম ঐভাবে। 
  • keyser | 51.222.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২৩:১১546385
  • এইটে শুনুন।
  • keyser | 51.222.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২৩:০৯546384
  • কোলকাতা এমন কিছু কালচার্ড জায়গা নয় যে কোলকাতার লোকে ঋতুপর্ণর সিনিমা দেখতো আর বাকি বাংলায় সব্বাই বেদের মেয়ে জোছনা দেখতো। ইন ফ্যাক্ট, পারমিতার একদিন, উনিশে এপ্রিল এসব সিনিমা গ্রাম মফস্বলের মেয়েদের মধ্যে হেব্বি পপুলার দেখেছি। কোলকাতার মেয়েদের বরং তখন দেখেছি সত্যজিৎ আর উত্তমকুমারের নায়ক নিয়ে ট্যাশপনা করতে।
     
    এইটে লিখে মনে হল একচুয়ালি পশ্চিমবঙ্গে কোনোকিছু জনপ্রিয় হলে সেটা কোলকাতার বাইরে থেকেই হয়। কোলকাতার লোকেরা প্রথমে নাকউঁচু দেখায় যেন ওরা বিলেতি সংস্কৃতি ছাড়া কিছু গেলে না। কিন্তু এক দশক পরে নতুন জিনিয়াস না পাওয়া গেলে কোলকাতা আগে যাকে হ্যাটা দিয়েছিল তাকেই জিনিয়াস বলে আবিষ্কার করে। এভাবেই রবীন্দ্রনাথ, সত্যজিৎ ও ঋতুপর্ণ ঘটেছে।
  • | ২৬ জানুয়ারি ২০২৬ ২৩:০৬546383
  • এই প্রতি সিরিজ মানে প্রতিবাদ প্রতিকার প্রতিরোধ প্রতীক ইত্যাদির বেশ কটা আমরা শ্রীরামপুর কলেজের ক্লাস কেটে মানসীতে দেখতাম। তারপর সম্রাটে মোগলাই খেয়ে বাড়ি।  বাসভাড়া বাঁচিয়ে বাঁচিয়ে এসব হত। এদিকে ৩ নম্বর বাসের ভাড়া তখন ২৫ পয়সা। 
    আরো পরে ঠ্যাঙ লম্বা হল। মেট্রো গ্লোব ইত্যাদি শুরু করলাম। 
  • | ২৬ জানুয়ারি ২০২৬ ২৩:০০546381
  • য়ও বিন্দুবাসিনী,  আপনার সেই বন্ধুর বইয়ের লিংকটা আরেকবার দেন না। হারিয়ে ফেলেছি। 
    একটা অন্য বই  'Like water for chocolate' এর বাংলা অনুবাদ 'যেমন চকোলেটের জন্য জল' পড়তে গিয়ে মনে পড়ল। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২৩:০০546380
  • আচ্ছা ,কীর্তন আর কবিগান কি লোকগীতি? 
  • | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:৫৬546379
  • ওহ হাওড়া মেট্রোটা পুরো মাখখন হয়েছে।  এতদিন ছিল বইমেলা গেলে ৬টায় বেরিয়ে করুণাময়ী থেকে বাস ধরে হাওড়া পৌঁছাতে আটটা এমনকি ৮.৪৫ও হত সেই কলকাতা ঘোরা এস১২তে উঠে পড়লে। আর এখন মেট্রোর কল্যণে সাড়ে সাতটায় বেরিয়ে ৭.৪০ এর মেট্রো ধরে হাওড়া থেকে ৮.২০র ব্যান্ডেল ধরে ফেলা যাচ্ছে। 
     
    হ্যাঁ মাছভাজা সম্পর্কে আপডেট হল সুন্দরবন ফিশারিজের ফিশ ব্যাটার ফ্রাই বেশ ভাল। লটে ফ্রাইটা একটু বেশীই তেল চপচপে।  আর বইমেলার ভেতরে চা কফি পুরো দানাদারের মত মিষ্টি। sad
  • . | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:৫৪546378
  • মিনিয়াপুলিশে একজন নার্সকে খুন করার খবর দুদিন ধরে দেখিয়ে চলেছে টিভিতে।
  • %% | 2406:7400:10c:4e1f:a56f:e625:f1d7:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:৪৯546377
  • এমনিতেও আগে লিখেছিলাম। অঞ্জন চৌধুরী আর ঋতুপর্ণর মধ্যে পার্থক্য হচ্ছে ঋতুপর্ণ বার্গম্যান দেখেছিলেন তাই এস্থেটিক ক্যামেরা সেট ইত্যাদি ব্যবহার করে সিরিয়াল বানাতেন। আর অঞ্জন চোধুরী কাঁচা বাংলা সিরিয়াল। আসলে একই মুদ্রার দুই পিঠ।
  • আরো মত | 165.225.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:৩৫546376
  • বোদাগু মাঝে মধ্যে ফাঁকি দিচ্ছেন কমেন্ট্রি ছাড়া - দীপসুলভ মনোভাবের খোলাপাতায় প্রতিবাদ জানিয়ে গেলাম!  
  • মত | 165.225.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:৩২546375
  • মেমরিস ইন মার্চ আর শ্বশুরবাড়ি জিন্দাবাদ মনের দুই অবস্থানমাত্র - বাড়ির ভেতরে ডাইনিং টেবলে বসে লুচি-বেগুনভাজা আর বাড়ির পেছনদিকে আড়ালে শুকনো রুটি সামান্য গুড় দিয়ে খাবার মত। সবই পরিবেশ পরিস্থিতি তত্কালীন মানসিক অবস্থা ইত্যকার ফাংসানের দেঋভেটিভ! 
  • কৌতূহলী | 115.187.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:২৮546374
  • আহা , আজকেই সলিল লতা জুটির সব গানগুলো এঁকে এঁকে শুনছিলাম। 
  • r2h | 134.238.***.*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:২৩546373
  • শ্রীমল্লার, বলি কী, সলিল চৌধুরী লতা মঙ্গেশকরের একটা চমৎকার গান আছে - এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে। আবার রবিবাবু লিখেছেন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এই তো বয়স, চারদিকে কত আনন্দ ফুর্তি ফল ফুল পাখি শহর বন্দর আঁকুপাঁকু করছে। এত আমার কী হবে গো বলে ভেবে কী হবা। বইমেলায় যান, কষে আড্ডা দিন, লেবু চা খান, গেটের কোনায় গিয়ে দুটো বিড়ি খান। এই তো জীবন। লেখালিখির সাধনা খুব উমদা জিনিস, তবে তা যদি নিজেকে নিজের মধ্যে বন্দী করে ফেলে, তা ঠিক সুবিধের না। ওটা লেখালিখির জন্যও ভালো বলে মনে হয় না।

    নানান রকম ভাবা যায়। সামনের বসন্তে আমার পিলের জ্বর হবে কিনা- এ একরকম। আবার সামনের বসন্তের মধ্যে লিস্টি মিলিয়ে সতেরো খানা বই পড়ে ফেলতে হবে - এও একরকম। প্রথমটার জন্য শরীরে যত্ন নিতে হবে আর দ্বিতীয়টার জন্য লিস্টি বানাতে হবে। দুটোই কিছুটা নিজের হাতে কিছুটা হাতের বাইরে। একটা হুলা বিলাই পুষুন, সামনের বসন্তের মধ্যে সে পাঁচিলে বসে ওঁয়া ওঁয়া করে মেনিদের আওয়াজ দিতে পারে কিনা দেখুন। এই সব সাত সতেরো নিয়েই তো জীবন।

    সুরটা পেট্রোনাইজিং হয়ে গেল কিনা তা নিয়ে একটু দ্বিধায় আছি, খারাপ লাগলে দুঃখিত।
  • %% | 2406:7400:10c:4e1f:a56f:e625:f1d7:***:*** | ২৬ জানুয়ারি ২০২৬ ২২:২১546372
  • যখন যার হাতে খরচ করার মত অতিরিক্ত টাকা থাকে, সে অডিয়েন্স হয় আর তার রুচি আর চাহিদামত সিনেমা তৈরী হয়  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত