এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:৪২546281
  • শিব্রামের প্রথম কাব‍্যগ্রন্থই তো 'চুম্বন'। 
    চুমু জিনিসটা সন্দেশের মতো। তবে চুমুতে আর সন্দেশে পার্থক্য হলো এই যে ও জিনিস একলা একলা খাওয়া যায় না, খাইয়ে খেতে হয়।
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:৩৯546280
  • হ‍্যাঁ সত‍্যি, স্বাস্থ‍্য চর্চাটা কিন্তু বাঙালীর মধ‍্যে হওয়া দরকার। এটা ভীষণভাবে হারিয়ে ফেলেছি আমরা।জীবনযুদ্ধে এটা খুব দরকার। আর বলতে নেই , নমো নমো, এখনো পর্যন্ত উনিজির হাঁটাচলা দেকেচেন?
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:৩৮546279
  • শিব্রামের  অজাতশ্মশ্রু  আমলের  লেখা  সেই  চুমুতে ভর্তি কবিতাটা  কেউ  উদ্ধার  করতে  পারলে  দারুণ  হত :)
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:৩৪546278
  • কেকে, ক্ষীরের পুর দেওয়া পিঠে বানাও, একেবারে যশোমতীর  মত 
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:৩২546277
  • অনুশীলন সমিতি বা কোথায়, সেইসব বঙ্গীয় জিম, সেইসব শস্ত্র o শাস্ত্র চর্চা, সেই যুগান্তর, শিব্রাম, 'জীবনপথে চলতে গিয়ে কে কার চুমু কাড়বে', কিশোর শিব্রামকে দেখে যুগান্তরের সেই সম্পাদক, আরে এই সেই চুমুর হরিহর ছত্রের কবি !
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:২৮546276
  • না ভাই, আমাকে বোকোনা। একেই ফরিদা'র বেকড পিঠে বানাতে গিয়ে আমি ব্লেন্ডার ভেঙে ফেলেছি, কাউন্টার্ময় গোলা ছড়িয়ে ছ্ত্রখান। তার ওপর আর আমাকে কড়া কথা বোলোনা ভাই! চাটু, হাঁড়ি ইত্যাদি কথা বললেও বলতে পারো অবশ্য।
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:২৭546275
  • সুজাতা কি রমাকে দেখতে যেতেন না মেন্টাল রিহ্যাবে?
    কে জানে!
    আজকাল দেখছি ফেবুতে কফি হাউসকে বলছে 'ঐতিহাসিক আস্তাঁকুড়'। বাঙালীর দেশপ্রেম নাকি এজন‍্য গোল্লায় গেছে। গোবর গোহর মতো স্বাস্থ‍্যচর্চা নেই, বিজনেস নেই, খালি আঁতলামো। তাই আর কি।.... সবই ঘটমান বর্তমান। প্রভু হে!
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:২৬546274
  • আরে না না, আমি তো যফলা যে আছে তাই জানতাম না আগে। সেদিন একজন বোঝালেন কেন যফলা লাগবে :)
  • :) | 2a0b:f4c2::***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:২৫546273
  • সাইকেলের ধাক্কায় মানুষ মরা খুবই রেয়ারেস্ট অব রেয়ারেস্ট অব রেয়ার কেস। পিত্থিমিতে একটাও আচে কিনা সন্দ। 
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:২২546272
  • অ্যান্ডর, তুমি ভারী কড়া দিদিমুনি! নৈঃশব্দ্য বানান ভুল লিখেছি বলে এমনি আওয়াজ দিলে! :-(
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:১৪546271
  • আরে আমাদের সোনালি বলতেন, সুজাতা কি রমাকে দেখতে যেতেন না মেন্টাল রিহ্যাবে?
  • একক | 2409:4060:200:411e::17d:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:১৪546270
  • অদ্ভুত পিটোমিসা হয় গান টা শুনলে angry
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:১১546269
  • @শ্রীমল্লার, এখন সুস্থ আছেন তো? রাস্তা পার হওয়ার সময়ে সচেতন থাকবেন।
     
    &/ ও আর বারবার শুনে কী হবে? নিখিলেশ প‍্যারিসে পালিয়েছে, মইদুল ঢাকায় (এই ঝামেলার মধ‍্যে কী হচ্ছে জানি না), সুজাতা এমন বদমাশ যে পুঁজিপতি বিয়ে করে হীরে আর জহরত পরে ঘুরছে..... রমা রায় প্রেমে আঘাত পেলো, ওসব দুঃখের কথা আর বলে কী হবে?
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:০৭546268
  • কেবলই  'কফিহাউসের  সেই  আড্ডাটা' গানটা   মনে  পড়ে , দেখি লিংক টিংক  যদি 
  • শ্রীমল্লার বলছি | ২৪ জানুয়ারি ২০২৬ ২৩:০৭546267
  • আলোচনা জ’মে উঠেছে। তবে এই কয়েক মুহূর্ত আগেই আমি ‘আছি’ থেকে ‘নেই’ হ’য়ে যাচ্ছিলাম। সোজা কথায় সরাসরি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। 
     
    কী ঘটেছিল?— একটা বাইক বুক ক’রে বাড়ির কাছে নেমে ওই দাদার ভাড়া মেটাচ্ছি। বাঁদিক থেকে একটা চলন্ত সাইকেল এসে আমাকে এমন ভাবে ধাক্কা মারল যে, আমি ছিটকে রাস্তার অন্যদিকে পড়লাম! আমার প্যাণ্ট ছিঁড়ল, হাতে লাগল, সৌভাগ্যক্রমে মাথাটায় কিচ্ছু হয়নি... যে আমাকে সাইকেলে ধাক্কা মারল, সে সেই সময়েই সাইকেল থেকে নেমে আমাকে তুলল। বলল, ‘আমি একেবারেই অন্যমনস্ক ছিলাম।’ দিয়ে চ’লে গেল। ছেলেটা আমাদের পাড়ারই। দু’চারটে গালাগাল দিতেই যাচ্ছিলাম ছেলেটাকে! মুখের কাছেই চ’লে এসেছিল... কিন্তু নিজেকে সংযত করলাম, মনকে সরাসরি বললাম, ‘চুপ থাকো!’ 
     
    যাইহোক, আমি যে এখনও বেঁচে আছি, সেটাই আমার কাছে বিস্ময় এই মুহূর্তে! মৃত্যুর এতটা কাছে এর আগে কখনও যাইনি.... 
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ২২:৫৪546266
  • হে প্রেম! হে নৈঃশব্দ‍্য!
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২২:৫০546265
  • নৈঃশব্দ্যের য ফলা অনেকেই ভুলে যান, কিন্তু কেউ কেউ মনে রাখেন 
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২২:৩২546264
  • আহা, সেই দইওয়ালার নাটক কতবার যে ....
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ২২:৩০546263
  • সে হলো পরে গিয়ে, IACS এ পিএইচডি করা কালীন
     
    IACS আমার পরিচিত। ইউনিভার্সিটির দিকে যেতে গিয়ে দেখেছি। হ‍্যাঁ, সত‍্যিই।
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২২:১৪546262
  • মানালি,
    আমি বিশ্বভারতী, কাজেই আপনার বয়সে কলকাতার সাথে খুব চিন-পরিচয় ছিলো না। সে হলো পরে গিয়ে, IACS এ পিএইচডি করা কালীন। ছিলো বটে গল্প নানা রকম সেইসব দিনের। বইমেলারও গল্প, আরো নানা কিছুর। আচ্ছা লেখা যাবে কখনো সেসব কথা কুঁড়েমি টুঁড়েমি কাটিয়ে উঠে। স্মৃতিচারণের কথা উঠলো বলে বলছি, আমাদের যদুবাবুর 'সে ছিলো একদিন আমাদের' বইটা পড়েছেন নিশ্চয়ই ইতোমধ্যে? দারুণ না? আপনি বইমেলাটা মিস করছেন ভাবতে একটু দুঃখু হচ্ছে। আশা করি আসছে বছর পারবেন।
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ২১:৩২546261
  • অনেকে সোশ‍্যাল মিডিয়া ব‍্যবহারের বিপক্ষে। 
     
    @যদুবাবু, @একক, @MP, @kk আপনাদের সব কোন কলেজ ছিলো?  (যতদূর জানি সবাই এখন অনেকটাই বড়ো ও প্রতিষ্ঠিত) 
    এইসব বইমেলা, বসন্তকালের বিকেলগুলো কেমন কেটেছে একটু স্মৃতিচারণা ভাটে কল্লে পারেন! এই আসন্ন সন্ধ‍্যা, বন্ধুদের গুলতানি, দুঃসাহসিক অভিযান, বসন্তের আগমন, বিকেলের কলকাতা --- শুনে ও পড়ে এসব ভালো লাগে। ( আমার দ্বারা কিছুই হলো না )  যতই কলকেতা এখন কল্কে না পাক, শিল্প-চাকরি না থাকুক, শহরটার প্রাণ আছে বলতে তো হবে!
  • যদুবাবু | ২৪ জানুয়ারি ২০২৬ ২১:১৩546260
  • "হাতে পায়ে ঘুরতে হয় আরকি বাংলা বাজারে"
     
    এটায় ক্ব। 
     
    বাংলা বাজারের বাইরেও কথাটা খাঁটি। আমার চেনা ইংরেজ/আমেরিকান এক দাদু আছেন, বাড়ি গেলেই তাক থেকে রাশান লোকের দুষ্প্রাপ্য অংকের বই পেড়ে একেবারে উপহারই দিয়ে দেবেন, কিন্তু জাস্ট দুটো পাতা স্ক্যান করে পাঠাতে বললে খিস্তি মেরে ভূত ভাগিয়ে দেন। অথচ আমার থেকে একশো গুণ বেশি টেকস্যাভি। 
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ২১:০৯546259
  • @একক একেবারে ঠিক বলেছেন।
     
    আমার একজন প্রবীণ শিক্ষক আমাকে অশোক গুহর অনুবাদ সবকটা পড়তে দিয়েছিলেন। 
    একজন প্রিয় দাদার কাজে 'বসন্তের দূত রুক'  পড়া, সে নিজেই আস্ত একটা লাইব্রেরী বলা চলে। সুধীর চক্রবর্তীর 'সাহেবধনী সম্প্রদায় ও তাদের লোকসঙ্গীত' বইটাও ওভাবেই পড়েছিলাম। এই নিয়ে এ জন‍্যই লোকসঙ্গীত ও প্রতিরোধের সংস্কৃতির ওপর একটা প্রবন্ধ নামাতে সুবিধা হয়েছে। সে যাই হোক, সরাসরি মানুষের সঙ্গে মিশতে সেভাবে পারি না। আড়ষ্টতা আর কি.... 
    বেরোনো - টেরোনোও হয় না সেভাবে। ১৫ তারিখ তৃতীয় সেমেষ্টারে ইতি পড়ার পর আর হয়ইনি বলা চলে। নারায়ণ সান‍্যালের সিরিজ পড়ছি, জে ষ্টোর, অ‍্যাকাডেমিয়া এডু, দ‍্যা ওয়ার থেকে এটা ওটা পড়ছি আর কিছু লেখালেখি। তো এই আর কি......
  • একক | 103.59.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২১:০০546258
  • চাই আপনি সুস্থ হয়ে উঠুন। আমার কথায় কিছু মনে করবেন না, নিজের সুবিধে বুঝে চলুন। 
     
    তবে যত বেরোবেন,  কনফিডেন্স আসবে। দশরকম পাঠকের খোঁজ পাবেন। সিন্ধবাদের বুড়ো সব।
     
    ব্যাপার হলো, বইপত্রের খোঁজ অনলাইনে পাওয়া যায় ঠিক ই,  কিন্তু এখনো বাংলা ভাষায় নন-ফিকশন পাঠকদের বড় অংশ হল কম্পিউটার সেমি/ফুল্লি ইল্লিটারেট খিটকেল বুড়ো-বুড়িরা।  এ এক জ্বালা। এরকম লোকজনদের নানান গলির কোনে,  অফ্লাইন আড্ডায়, নিজের সুবিশাল লাইব্রেরি আঁকড়ে পড়ে থাকা যখ হিসেবে পাওয়া যায়।  
     
    এই সিদিন একজনকে দুটো ঝুমুর গানের পুরো লিরিক্টা চেয়ে ফোন কল্লুম,  সে এককালে ঘুরে ঘুরে সংগ্রহ করত, বিশাল পড়ুয়া লোক, ইদিকে এখন স্মার্ট ফোং চালাতে জানে না বা পাতি অনীহা,  শালা মেসেজ মেল করে পাঠালেই হতো কিন্তু আদিম পদ্ধতিতে জেরক্স করে দুলতে দুলতে দেড় মাস বাদে খুড়োমশাই এলেন । দেখা হল যুগ পেরিয়ে সেটা বাড়তি। 
     
    তো, হাতে পায়ে ঘুরতে হয় আরকি বাংলা বাজারে। এরা এখনো অতোটা সভ্য হয়নি কো :/ 
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ২০:২৪546257
    • একক | 103.59.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২০:১৪546256
    • সেকেন্ড ইয়ারে মানুষ দইওয়ালার মত জীবন যাপন করে। আপনি এমন  অমল হয়ে গেলেন কেম্নে!! 
       
    • প্রথম জিনিস হলো, অমলের মতো নিত‍্য অসুস্থতা আমার কিছুটা ছিলো ছোটোবেলায়, এখন কমে এসেছে, তাও বাড়িতে খুব একটা ভরসা করে না আর কি...2023 শে গিয়েছিলাম বাবা মায়ের সঙ্গে। কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবন, HSRA আর তেভাগার উপর কিছু পত্রিকা সংগ্রহ করেছিলাম। বইয়ের মধ‍্যে প্লেটো রচিত সক্রেটিসের বিচার ও মৃত‍্যু (অনুবাদ সুধাকান্ত দে ), অরুণ সোমের অনুবাদে মায়াকোভস্কির কবিতার বই, লুপ্তজীবিকা - লুপ্তকথা আর অজিত রায়ের অনুবাদে রমেশচন্দ্র শাহের লেখা 'দাসকাহিনী', কবি বিহারিলালের সারদামঙ্গল চর্চা ও আরো কয়েকটি গ্রন্থ সংগ্রহ করেছিলাম। 
  • একক | 103.59.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ২০:১৪546256
  • সেকেন্ড ইয়ারে মানুষ দইওয়ালার মত জীবন যাপন করে। আপনি এমন অমল হয়ে গেলেন কেম্নে!! 
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ২০:০৪546255
  • ১৩.৩৮ কাউকে আবার নিয়ে যেতে হবে কেন? বাড়ির লোককে বুড়ো আঙুল দেখিয়ে একাই চলে যাও ড্যাং ড্যাডাঙ করে। আর কনট্রারি টু পপুলার ওপিনীয়ন, বইমেলা মাঝে মাঝে কাউকে না নিয়ে, একদম একা-একা ঘোরা ভালো। নিজের মত করে হাবিজাবি বই ঘাঁটবে, কেউ চল অমুক প্যাভিলিয়নে তমুকদা ডাকছে বলে দিগ্বিদিক টানবে না। 
     
    এখন না গেলে, মর্মপীর না করুন, একদিন আমাদের মতন দশা হবে, যাওয়ার উপায় থাকবে না, শুধু দূর থেকে মেলা ছবি দেখে ফোঁত ফোঁত করে দীর্ঘশ্বাস ফেলবে। 
     
    আর বলেন কেন!!  লিটল ম‍্যাগাজিন প‍্যাভেলিয়ন ঘাঁটার, অপ্রচলিত, জয়ঢাক প্রকাশনী, প্রতিক্ষণ, এনবিএ, অরণ‍্যমনের ষ্টলে ষ্টলে ঘুরে বেড়ানোর শখ আমার কতোদিনের..... সে আর কী হবে! মার্শাল স্ট‍্যালিনের ছিলো অখন্ড সোভিয়েত সহ ইউরোপের নামকরা একনায়ক হয়ে থাকার শখ , চৌ-এন-লাই ফ্রেঞ্চে দুর্ধর্ষ ম‍্যানারড্ হয়েও পারেননি মাও সে তুং এর কীর্তিকে ছাপিয়ে যেতে, তাপ্পর চাঁদের পাহাড়ের শঙ্করের শখ ছিলো কতো...অপুর ছিলো রেলগাড়ি দেখার শখ, পুঁটির পুঁইমাচার শাকের তরকারি খাওয়ার শখ, মঙ্গলার সেই পলাতক নেতৃত্বকে ছক করার শখ, অতসী মামীর প্রেম করার শখ, মতির কুমুদকে ইম্প্রেস করার শখ, কুসুমের শশী ডাক্তারকে জ্বালাবার শখ.....সবকিছুই কি আর পূর্ণ হয়?
  • Manali Moulik | ২৪ জানুয়ারি ২০২৬ ১৯:৫৮546254
  • এইচএস হয়নি বোধহয়, তাই বাড়িতে ছাড়চে না। মেয়েদের ক্ষেত্রে এইছেস অব্ধি একটা ব্যাপার এখনো থাকে।
     
    আমার অ‍ান্ডারগ্র‍্যাজুয়েট সেকেন্ড ইয়ার। 
  • &/ | 107.77.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫546253
  • দূরে দূরে ঘুরে ঘুরে ....
  • একক | 103.59.***.*** | ২৪ জানুয়ারি ২০২৬ ১৯:৩১546252
  • পাস ছিলো তখন। টিকিট।  নইলে পাস। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত