এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৪ জানুয়ারি ২০২৬ ১২:২৮545441
  • " ...রাশিয়ার রিসোর্স অফুরন্ত  ..."
     
    অফুরন্ত নয়..  নইলে মঙ্গোলিয়া, নর্থ কোরিয়া, এমনকি ইন্ডিয়া থেকে সৈনিক ভাড়া করে যুদ্ধ করতে হয় না ...
     
  • রহিত | 171.79.***.*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১২:২৫545440
  • কলকাতা বইমেলা থেকে রাতের দিকে ফেরার বাস সব রুটে সমান থাকে না। কিছু কিছু রুটে যেমন উল্টোডাঙা শিয়ালদা যাওয়ার বাস থাকলেও গড়িয়া,বারুইপুর কিংবা বেহালা যাওয়ার বাস থাকে না বললেই চলে। একমাত্র উপায় মেট্রো করে শহরের অন্যত্র সুবিধাজনক জায়গায় পৌঁছে আবার গাড়ি বদল করা। চেষ্টা করি বেলা থাকলে থাকলে বা সন্ধ্যে নামার আগেই বেরিয়ে পড়তে।     
  • dc | 2401:4900:6327:f9c4:590b:68dd:4af9:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১২:২২545439
  • ও আচ্ছা, বেশী দিন যুদ্ধ চললে রাশিয়ারই লাভ? তা হতেও পারে, পুটিন এর মতো বাঘা স্ট্র‌্যাটেজিস্ট কি আর কেউ আছে? laugh
     
    দশ দিনের কথা কারা যেন বলেছিল, তবে সে যাগ্গে। চার বছর সংগ্রামের পর আর কতো লক্ষ যেন রাশান সৈন্য টপকে যাওয়ার পর দশ দিনই বা কি আর দশ মাসই বা কি। তবে হ্যাঁ, বেশী দিন যুদ্ধ চললে রাশিয়ারই লাভ।  
  • দ্রি | 2406:b400:b4:d31e:bcc4:54a8:695c:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১২:১০545438
  • দশ দিনে ইউক্রেন দখল করবে এইসব কথা রাশিয়া কখনোই বলেনি। ওগুলো মিডিয়ার গুল্প। যাদের যুদ্ধ সম্বন্ধে বিশেষ ধারণা নেই। এক একটা সিটি দখল করার লজিস্টিকস কি কম। এগেনস্ট ফিয়ার্স রেজিস্ট্যান্স। রাশিয়া ইইউকে বলেছে উই আর রেডি টু ফাইট ফর টুয়েন্টি ইয়ার্স , আর ইউ? 
     
    বেশী দিন ধরে যুদ্ধ করলেই রাশিয়ার লাভ। রাশিয়ার রিসোর্স অফুরন্ত। যত বেশিদিন যুদ্ধ চলবে তত ইইউ বিপদে পড়বে। 
     
    আমেরিকা ভেনেজুয়েলায় যা করল সেটা পিআর স্টান্ট ছাড়া কিছু নয়। একটা সিটি দখল করে দেখাক। 
  • dc | 2401:4900:6327:f9c4:590b:68dd:4af9:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ১২:০০545437
  • নেটো সরাসরি রাশিয়াকে অ্যাটাক করে নি, ইউক্রেনকে অস্ত্র আর লজিস্টিকস যোগাচ্ছে। সেটা না করলে হয়তো পুটিন এর মধ্যে ইউক্রেন দখল করে নিতে পারতো। 
  • π | ১৪ জানুয়ারি ২০২৬ ১০:৫৪545436
  • কিন্তু ইউক্রেনে তো এত দেশ মিলে ন্যাটোও তেমন কিছু করতে পারল না। 
  • dc | 2402:e280:2141:1e8:884a:4302:d6d0:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:৩৩545435
  • পাই ম্যাডাম, পুটিন তো পাশের বাড়ি ইউক্রেনেই কিছু করতে পারছেনা, তারপর তো সুদূর ভেনিজুয়েলা! ইউক্রেন দখল করার কথা ছিল দশ দিনে, তার বদলে চার বছর ধরে যুদ্ধ চলছে, উল্টে প্রতি মাসে হাজার খানেক রাশিয়ান সৈন্য মরছে।আগে তো ইউক্রেন ফ্রন্ট স্টেবল করুক, তারপর ভেনিজুয়েলা। আর ট্রাম্প তো রাশান নেভির নাকের ডগার থেকে অয়েল ট্যাংকার চুরি করে নিল, বেচারা পুটিন রাগের চোটে একখান হাইপারসোনিক ফাটানো ছাড়া আর কিছু করতে পারলো না। 
  • π | ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:০৪545434
  • আমারো মনে হয়েছে কোলকাতার পাব্লিক ট্রান্সপোর্টের অবস্থা খারাপ। বিশেষ করে বইমেলা শেষে রাতের দিকে দূরে যেতে রীতিমত চাপ হয়।  মূল ভরসা কাঁড়ি খরচা করে ট্যাক্সি... 
    বাসের সং্খ্যা মনে হয় কমেছে। 
  • π | ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:০০545433
  • এরপরেও রাশিয়া কিছু করবেনা? 
     
    "All assets of Roszarubezhneft JSC in Venezuela are the property of the Russian state, having been acquired by the Russian side under market conditions, in full compliance with the legislation of the Bolivarian Republic of Venezuela, international law, and interstate agreements between Russia and Venezuela. The acquisition of assets was carried out at full market value after relevant approvals from Venezuelan regulators were received," the statement reads.

    There are five oil-producing joint ventures of Roszarubezhneft (100% owned by the Russian Federation) and PDVSA operating in Venezuela.
  • MP | 2409:4060:303:b74f:be0b:9ba5:58f:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:০০545432
  • আচ্ছা আম্রিকা কি ভেনেজুয়েলা আর ইরান দখল করে পুরোপুরি ভাবে চীনে তেল আর গ্যাস এক্সপোর্ট বন্ধ করে দিকে পারে ? অন্য দেশ যেমন ভারত ইউরোপ জাপান ইত্যাদি এরা কি পুরোপুরি ভাবে চীন যে তেল কিনতো সেটা কিনতে পারবে ? আমি মনে করি যে আম্রিকার ভেনেজুয়েলা আর ইরানে আক্রমণের মূল উদ্যেশ্য হচ্ছে যে চীনকে আর তেল না দেওয়া যাতে চীন আর AI ডাটা সেন্টারে বানাবার ইলেকট্রিসিটি জোগাড় করতে পারে l টেকনিকালি দুনিয়ার অন্য দেশগুলোর পক্ষে কি সম্ভব যা তেল চীন কিনতো সেটা রিপ্লেস করে দেওয়া ? 
  • dc | 2402:e280:2141:1e8:d029:a27c:a48f:***:*** | ১৪ জানুয়ারি ২০২৬ ০৭:৩০545431
  • হ্যাঁ, নলেন গুড়ের রসগোল্লাও দেখার মতো স্বপ্ন :-)
  • জয় | ১৪ জানুয়ারি ২০২৬ ০৬:০৩545430
  • নলেন গুড়ের হলে স্বপ্নটাও বেশ গুড়গুড়ে হয়। আর একটা নয়- নিদেন পক্ষে বারোটা রসগোল্লার স্বপ্ন দেখাই দস্তুর। 
  • জয় | ১৪ জানুয়ারি ২০২৬ ০৫:৫৮545429
  • নলেন গুড়ের কি? একটা একটু বেশী একা হয়ে যাবে না? 
  • dc | 2a09:bac2:3cff:7eb::ca:***:*** | ১৩ জানুয়ারি ২০২৬ ২৩:১৩545427
  • স্বপ্নই যদি দেখবেন তো বারো হাঁড়ি রাবড়ির স্বপ্ন দেখুন। স্বপ্নে সেটা বাড়াবাড়ি মনে হবে না। 
     
    অবশ্য একটা রসগোল্লাও মন্দ না। 
  • শ্রীমল্লার বলছি | ১৩ জানুয়ারি ২০২৬ ২৩:০২545426
  • সুস্বাদু রসগোল্লার তুলনা একমাত্র সুস্বাদু রসগোল্লাই! রাত্রে ঘুমোনোর আগে একটা.... আহা! রসগোল্লা নিয়ে একটা স্বপ্ন দেখলে মন্দ হয় না। 
  • dc | 2402:e280:2141:1e8:fb:508:cf8e:***:*** | ১৩ জানুয়ারি ২০২৬ ২২:৪১545425
  • এহে, খ দা দেখছি ক্যাপিটালিজমের জয় হোক বলতেও ভুলে গেছে! 
  • Manali Moulik | ১৩ জানুয়ারি ২০২৬ ২০:১২545424
  • যারা কলকাতার বাইরে থাকেন, এখানকার পাবলিক ট্রান্সপোর্ট বিষয়ে খবর রাখেন কি? বাস্তবে দেখলে অবশ‍্যই শিউরে উঠবেন। অন্ততঃ অফিস ও কলেজ ফেরার সময়ের অবস্থাটা! সম্পূর্ণ Ruined public transport.
  • kk | 2607:fb91:4c8c:e047:3542:cb87:93b0:***:*** | ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪২545423
  • রাবন্দা সিরিজের কথা উঠলোই যখন, এই লেখাটা একটু তুলে রাখি -- রাবন্দা

    অন্য কথায়, বইমেলায় যদুবাবুর দেওয়া চারমূর্তির ছবি দেখে খুব আনন্দ লাভ করলাম। অভ্যুকে কত মিস করি! এতদিন পর তাকে দেখে ভালো লাগলো।
  • Ranjan Roy | ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩৩545422
  • মনে পড়ল "বন্দরের সান্ধ্যভাষা"। লেখক  সৈকত বন্দ্যোপাধ্যায়
  • Ranjan Roy | ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩২545421
  • তীর্থং এর সেই রাবন্দা ও মান্ডুবৌদি সিরিজটা ব্যাপক হয়েছিল। ওঁর সংগে কাবলীদার বাড়ির আড্ডায় পরিচয় হয়েছিল। চমৎকার স্নিগ্ধ ব্যক্তিত্ব। 
     
    দ্রি অনেকদিন পর ফিরে এসে সপাটে চালাচ্ছেন। ওনার লিমেরিকের তুলনা নেই। আর দেদার অজানা খবর, আন্তর্জাতিক অর্থ-রাজনীতির মারপ্যাঁচ ও বিখ্যাত সব কন্সপিরেসি থিওরি --এর কোন তুলনা নেই।
     
    আমাদের ঈশান (সৈকত) অনেক যত্ন করে লেখে। ওর গোড়ার দিকের "বন্দরের---" এবং মহেঞ্জোদারো পড়ে মুগ্ধ হয়েছিলাম। আমার চোখে ওর ইউ এস পি হোল স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। সে সময়েও অনেক গাল খেয়েছে বিভিন্ন শিবির থেকে। তাতে ওর কিছু ছেঁড়া যায় নি। আজও যাবে না।
    ও সম্মান পাওয়ায় আমরা সবাই খুশি ।  

    এবং অনুরাধা কুন্ডা ম্যামের লেখারও আমি ফ্যান।  ওনার দুটো বইয়ের "পাঠ -প্রতিক্রিয়া" লিখেছিলাম মনে পড়ছে।

    এঁরা সম্মান পাওয়ায় গুরুচণ্ডালীর প্ল্যাটফর্ম হিসেবেও সম্মান বাড়ল বলেই আমার ধারণা। 
     
    যে যাই বলুক, এঁরা নিজের কাজ চালিয়ে যাবেন 
  • বোদাগু আদি ও অকৃত্রিম সিপিএম | 2402:3a80:1981:e58f:178:5634:1232:***:*** | ১৩ জানুয়ারি ২০২৬ ১৭:৫৩545420
  • এই রে সাম্রাজ্যবাদ নিপাত যাক টা বলতে ভুলে গেছি। যাক সেটা ও আছে।
  • বোদাগু (আদি) | 2402:3a80:1981:e58f:178:5634:1232:***:*** | ১৩ জানুয়ারি ২০২৬ ১৭:৫০545419
  • গুরুর প্রতিষ্ঠাতা সম্পাদক সৈকত (প্রথম) এর পুরস্কার পাবার খবরে খুবই খুশি হয়েছি। আমি.মনে করি সৈকত প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক এবং সংগীতকার সুরকার হিসেবে বহুদিন ধরে তার অনেক সমসাময়িকের থেকে অনেক এগিয়ে, এবং ভবিষ্যতে তার প্রতিভার আরো যেন অনেক স্বীকৃতি মেলে।

    এবার আমি সিপিএম সমর্থক, সৈকত সিপিএম বিরোধী এবং রাজনৈতিক অবস্থানের বিষয়ে নানাবিধ, সেটা ঝগড়া এবং একটু খানি আড়ি মিশ্রিত বন্ধুত্ব এবং বন্ধুদের মধ্যে স্বাভাবিক ভালোবাসা তে বাধা দেবার কথা না ;-)))))

    ডিঃ - আমি গুরু বা গুরুর মাধ্যমে অন্য কোনো প্রকাশনার.সঙ্গে কোনোরকম কোনো কাজে আগ্রহী না। হবার কোনো সম্ভাবনা ও নাই। তাই রাজনৈতিক প্রতিপক্ষ সৈকতের এবং তার সময়ে গুরুর বিভিন্ন কাজের প্রশংসায় কোনো তৃণমূল বিজেপি সুলভ সেটিং দেখবেন না এমনকি বিভিন্ন গোত্রের ওদের বা আমাদের বামেদের যাবতীয় বিজেপি গোত্রীয় রক্ষনশীলতার কি মিল - কি মিল মাখো মাখোটাও খুঁজবেন না, কারণ পাবেন না। :-)))))

    আমার যা প্রতিভা, তাতে ফেবার বা ব্লুমসবেরি বা নিউইয়র্ক টাইমস ছাড়া কেউ ধরে রাখতে পারবে না, এই কথাটা আমি বন্ধু সুধী এলেকে বলেছি একটা পোবোন্দাকারে লিখে রাখতে যাতে আমার অবিচুয়ারি লিখতে সুবিধা হয়। :-))))))) জয় বাংলাভাষা, জয় মেয়েদের এবং জেন্ডার ফ্লুইডদের লেখা এবং আমাদের শান্তিনিকেতন, আমেন, ইনকিলাব জিনদাবাদ, জয় হিন্দ, দুনিয়ার মজদুর এবং দুনিয়ার রিফিউজি এক হও ইত্যাদি। কালে কালে এই প্যারাটি শতরূপ ও কুনালের গান গিটারের চেয়ে বেশি নাম করবে :-))))

    -:)))))
  • | ১৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪৫545418
  • দ্রিয়ের দুর্দান্ত লিমেরিকখানা  দেখে আমাদের সেই লিমেরিক টইটার কথা মনে পড়ে গেল। সেখানেও দ্রিয়ের দুচারখান মণিমুক্তো আছে। 
    কবিতীত্থং মাঝে মাঝে ফেবুতে লিমেরিক লেখে। 
  • Bratin Das | ১৩ জানুয়ারি ২০২৬ ১৬:৩৪545417
  • রঞ্জন দা , বই মেলায় কলকাতায় আসছো? 
  • Bratin Das | ১৩ জানুয়ারি ২০২৬ ১৬:৩২545416
  • আটোজ, খালি পোস্ট কার্ড পাঠায় কেনে? 
  • শ্রীমল্লার বলছি | ১৩ জানুয়ারি ২০২৬ ১১:১৮545415
  • দ্রি | 2406:b400:b4:1fd:6c7c:1c90:546a:***:*** | ১৩ জানুয়ারি ২০২৬ ১১:১৩545414
     
    ভয়ংকর দারুণ লিখেছেন! smiley
  • দ্রি | 2406:b400:b4:1fd:6c7c:1c90:546a:***:*** | ১৩ জানুয়ারি ২০২৬ ১১:১৩545414
  • সব লিমেরিসিস্টদের প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আমার লিমেরিকটি পেশ করব। 
     
    নোবেল না পেয়ে রেগে পাঠালেন স্যার ট্রাম্প 
    রণতরী, কপ্টার -- দেখে লাগে গুজবাম্প,
    তেল, ধাতু, রেয়ার আর্থ 
    এইটুকু ছিল সাধ,
    বাবা চীন, ধরে খেলো, কোরো না ডলার ডাম্প। 
  • শ্রীমল্লার বলছি | ১৩ জানুয়ারি ২০২৬ ১০:৪২545413
  • r2h | 134.238.***.*** | ১৩ জানুয়ারি ২০২৬ ০২:৪০545407
     
    চেষ্টা তো করবই যাওয়ার। দেখা যাক... ভবিষ্যৎ জানি না। কেবল বর্তমান জানি! smiley
     
    Ranjan Roy | ১৩ জানুয়ারি ২০২৬ ০৩:১৫545408
     
    ওহ্! ফাটিয়ে দিয়েছেন! 
     
    dc | 2402:e280:2141:1e8:c88d:6428:f8e0:***:*** | ১৩ জানুয়ারি ২০২৬ ০৭:৪৪545409
     
    খুব ভাল লাগল শুনে! heart
  • Manali Moulik | ১৩ জানুয়ারি ২০২৬ ১০:২১545412
  • ড্রাকুলা স‍্যারও দেখবো না?  আমার খুব প্রিয় মুভি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত