এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  খ্যাঁটন  খানা জানা-অজানা

  • ভারতীয় রান্নার উৎকেন্দ্রিকরন ও ততসম্বধীয় পরিবর্তনসমূহের প্রস্তাব 

    একক লেখকের গ্রাহক হোন
    খ্যাঁটন | খানা জানা-অজানা | ০৭ নভেম্বর ২০২৬ | ৩০১ বার পঠিত
  • ভাত রুটি বা তন্ডুলজাত কোনো না কোনো খাদ্য ভারতীয় রান্নার কেন্দ্র। ওইখেনেই নির্বিশেষঞ্চ। গুষ্টির কার্ব হালুম হুলুম করে মেখে খাওয়া। নিরামিষ পদ হোক বা আমিষ, সেই আমরা ভাতে মেখে নয় রুটিতে জড়িয়ে বা ইডিয়াপ্পামে গড়িয়ে বা ইডলিতে চুবিয়ে খাবই খাব।

    আমাদের বর্তমান প্রোজেক্ট হলো, সমস্তরকম ভাত-রুটির - ডাম্পলিং এর - স্প্যাগেটির- নুডলের গুষ্টিকে হাটিয়ে এমন একটি খাদ্য সংস্কৃতির উদবর্তন ঘটানো, যেখানে, ধরুন :

    সুক্তো - নিজেই একটা গোটা ডিশ। এমনি এমনি খাওয়া যাবে।

    মাছের ঝোল - নিজেই একটা ডিশ। কিছুতে মেখে খেতে হবেনা।

    আপনি বলতেই পারেন : তো এমনি এমনি মাছের ঝোল খেলেই হলো। এ আর অন্য কী।

    ব্যাপার আদৌ তা নয়। আমাদের দেশি রান্নার যা টেক্সচার যা গঠন তা তয়ের হয়েচে মেখে চুকে খাওয়ার কথা মাথায় রেখে। মশ্লার মাত্রা, নুন মিষ্টির প্রভাব সব সেভাবেই তৈরী। চামচ দিয়ে তুলে খেয়ে নেওয়ার উপযোগী করে আমরা ঝোল ঝাল বানাইনা। তরকারিগুলো এমনি এমনি খাওয়ার মত করে তৈরী নয়। এতকম নানান চ্যালেঞ্জ রয়েচে।

    এখেনে আমরা সেইসব সমস্যা পেরিয়ে সমাধানে পৌঁছনোর চেষ্টা করবো। একটা একটা করে পদ নিয়ে তার বিশ্লেষণ করে, তাকে ভাত-রুটি-গুটির কেন্দ্রনির্ভরতা থেকে চিরকালের জন্যে মুক্ত করে দেব :)

    আমার প্রথম প্রস্তাব ; সুক্তো।

    আপ্নারাও প্রস্তাব নিয়ে আসুন। যোগদান করুন :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০৭ নভেম্বর ২০২৬ ১২:২৫748800
  • * তৎসম্বন্ধীয়।
  • Sara Man | ০৭ নভেম্বর ২০২৬ ১৫:৫৩748802
  • ভাজাভুজি, ডাল, ওলমাখা, পেঁপে সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ মাখা, ঝিঙে পোস্ত, বেগুন পোড়া - এগুলো শুধু মুখে দিব্যি খাওয়া যায়। আমাদের অভ্যেস নেই তাই। আমার মেয়ে বেশিরভাগ দিন রাতে বলে - ঐ ভাত রুটি আর ভালো লাগছেনা শুধু তরকারি খাব। ওরা যদি পারে, মন বদল হলে আমরাও শুধু তরকারি খেতে পারব।‌
  • Sara Man | ০৭ নভেম্বর ২০২৬ ১৫:৫৭748803
  • আমি মনে মনে চিন্তা করছি, ভাত রুটি যদি না থাকে - কড়মড়ে উচ্ছে ভাজা, একবাটি পাতলা করে সোনামুগের ডাল, ডিম সেদ্ধ, আলু পটল ভর্তা
    বা বেগুন পোড়া, স্যালাড, চাটনি, পাঁপড়, দি
  • Sara Man | ০৭ নভেম্বর ২০২৬ ১৫:৫৯748804
  • ভুলভাল চলে গেল, যাকগে যা বলছিলাম, .....দই এসব থাকলে ডিনার পেট ভরে হয়ে যাবে। তবে লাঞ্চটা পারবোনা। ওটা ভাত চাই ই চাই।‌
  • kk | ০৭ নভেম্বর ২০২৬ ২১:২৮748810
  • এইটা খুবই ভালো টই খুলেছেন। আমি আগ্রহ নিয়ে বসলাম, দেখি কে কী লেখেন। আমি বেশির ভাগ দিনই ভাত-রুটি ইত্যাদি ছাড়া খাবার খাই। ভারতীয় রান্নার মধ্যেই বলতে হবে বলেছেন তাই একটা বলবো স্ট্যু। এর মধ্যেই তো নানা রকম সব্জি থাকে। আর প্রেফারেন্স অনুযায়ী মাংস দিলেন বা একমুঠো নিউট্রিলা (এইটা আপনারা কেউ দেবেন না সে আমি জানি, তাও বললাম)। এটা ব্রথ বেসড বলে দেখুন চামচ দিয়ে জাস্ট এটাই খেলেন ঐ ক্যাটিগরিতে কিন্তু ফিট করে যায়। একই ভাবে ভারতীয় মশলাপাতি দিয়ে অ্যামেরিকার চিলির মত কিছু বানানো যায়। ধরুন কিমা আর সবুজ মুগ দিয়ে তড়কার মতই করলেন। সেটা চলবে কি না? ডালকে কি কার্ব হিসেবে ধরবেন? না হলে ডাল ভিজিয়ে রেখে, সেটা সম পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করে গোলা বানিয়ে তার মধ্যে গাজর কোরা, পেয়াঁজকুচি, ধনেপাতা ও কাঁচা লঙ্কার কুচি দিয়ে ক্রেপ বা চিল্লা টাইপের বানানো যায়। এটা পুদিনার চাটনি দিয়ে খান, কিম্বা জিরেভাজার গুঁড়ো দিয়ে ফেটানো দই দিয়ে খান। এই একই গোলা দিয়ে আপ্পে প্যানে ছোট ছোট ফোলা ফোলা আপ্পে বানানো যায়। নারকোলের চাটনি দিয়ে তোফা ডিনার হয়। এইটা অবশ্য আপনার বলা ক্রাইটেরিয়া মীট করছে কিনা জানিনা। যাই হোক, অতি ভালো প্রজেক্ট। আরো লেখা আসুক।
  • দ | ০৭ নভেম্বর ২০২৬ ২১:৪৫748812
  • সাম্পা বেশ একটা হোলসাম ফুড। ভারতীয়ও বটে।
  • অরিন | ০৭ নভেম্বর ২০২৬ ২১:৫৫748813
  • "থাকলে ডিনার পেট ভরে হয়ে যাবে। তবে লাঞ্চটা পারবোনা। ওটা ভাত চাই ই চাই।‌"
     
    তাহলে আর কি? একটা ফুলকপি নিন, তার পাতাটাতা কেটেকুটে ফেলে দিয়ে "ফুলগুলোর" ডাঁটা বাদ দিয়ে খুব ছোট ছোট প্রায় নারকোল কোরার মত করে কুচো করুন। এক ডেগচি জল ফোটান, ফুটতে শুরু করলে আঁচ নিভিয়ে দিন, কোচানো ফুলগুলোকে জলে ফেলে রাখুন মিনিট পাঁচেক (blanching),
     
    তারপর জল ঝরিয়ে দিন, আর ঠাণ্ডা জল, বরফ জল হলে তো খুব ভাল ছিটিয়ে ঠাণ্ডা করুন।
    নিন, আপনার "ভাত" প্রস্তুত।
    টেক্সচার আরো নরম বা শক্ত করতে চাইলে নানারকম উপায় আছে। নীচের কিছু রেসিপি দিলাম, বেছে নিন
     
    রেসিপিসমূহ:
     
     
     
     
  • b | ০৭ নভেম্বর ২০২৬ ২১:৫৭748814
  • ছাতুমাখা চলবে ? পেঁয়াজ লংকা আচার (ঐ )তেল ইত্যাদি দিয়ে মেখে ?
  • অরিন | ০৮ নভেম্বর ২০২৬ ০৬:১৪748815
  • "আমাদের দেশি রান্নার যা টেক্সচার যা গঠন তা তয়ের হয়েচে মেখে চুকে খাওয়ার কথা মাথায় রেখে।"
     
    কিছু রান্না অবশ্যই। সব নয়।
    বিশেষ করে কাবাব বা বড়া এদের কখনোই "মেখে চুকে" খাবার গোত্রে ফেলা যাবে না। নানান রকম মিষ্টিকেও এই গোত্রে ফেলা যাবে না। আপনি ভাতকে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন। ভাতই যে প্রধান বা রুটিই যে প্রধান এটা রান্নার থেকেও ব‍্যক্তিগত অভিরুচির ব্যাপার বলে মনে হয়।
     
    খিচুড়ি যেমন, চালের পরিমাণ কমিয়ে দিলে "মেখেচুকে " না খেলেই হল।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৮ নভেম্বর ২০২৬ ০৮:২৪748816
  • এটা একেবারে মনের কথা। বাঙালিরা এবং ভারতীয়রা গাদা গাদা কার্ব খাওয়া ছাড়া কিচ্ছুটি ভাবতেই পারে না। অবিলম্বে এর থেকে বেরিয়ে এসে প্রোটিনকে সেন্টার স্টেজে আনা দরকার।
     
    শুক্ত এমনি এমনি খেতে একটু অসুবিধা হতে পারে। তাই আমার সাজেশন মাখা মাখা আলু পটলের ডালনা, দই পটল, ফুলকপির ডালনা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে লাউ, লাউ চিংড়ি, মুড়ি ঘণ্ট, আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, ছানার ডালনা, চিলি পনির, চিলি মাশরুম। সয়াবিন এর তরকারিও খারাপ না, সিল্ক তোফু ভালো ভাবে রান্না করলেও মন্দ না, খাওয়া যায়।
  • জাপানী | ০৮ নভেম্বর ২০২৬ ০৮:৩৬748817
  • "সিল্ক তোফু ভালো ভাবে রান্না করলেও মন্দ না, খাওয়া যায়"
     
    সিল্ক সফ্ট টোফু এমনি এমনি খেতে হয়,
  • কার্ব ইওয়োর এন্থুসিয়াজম | ০৮ নভেম্বর ২০২৬ ০৯:০৭748818
  • হ্যাঃ এ আর কী? আমাদের পঞ্চাননতলার অধুনালুপ্ত তেলেভাজার দোকান থেকে একটু সন্ধ্যারাতের দিকে একটা বিটনুন ছড়ানো ঠাণ্ডা বেগুনি খেয়ে এক জগ জল খেয়ে নিলেই আর কিচ্ছু খেতে লাগে না। নো হারম্ফুল কার্ব নাথিং।

    তবে ব্রেকফাস্টে বেগুনি খাওয়া ঠিক না। সেক্ষেত্রে এক কাপ তেতোপোড়া কফি আর দুটো সিগারেট। একটা কফির সাথে, আর একটা আফটার-থট। এতেও কার্ব নেই।

    এরপরেও খিদে পেলে আধাঘণ্টা আনমনে ডুমস্ক্রল করতে হবে। আর শরীর খারাপ হলে পাপিয়াজির নিদান অনুযায়ী বাজি ফাটাতে হবা।

     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন।