এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বিজেপির বিপদের কথা আমরা অনেকেই অনেকদিন আগে থেকেই বলেছিলাম। আপনারা তখন আমাদের গাল দিয়েছিলেন। 

    Bhutanoya লেখকের গ্রাহক হোন
    ২৪ মার্চ ২০২৬ | ৩৪২ বার পঠিত
  • অভয়ার মা বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন বলার পর থেকে যাঁরা বুকফাটা কান্না শুরু করেছেন, তাঁদের অনেকেই আমরা যখন শুরু থেকেই বিজেপি বিরোধিতা করার কথা বলেছিলাম, আমাদের গাল পেড়েছিলেন। গুরুচণ্ডালীতেই এই নীচের থ্রেডের কমেন্টগুলো দেখে নেবেন।
     
     
     আর না, "আমি তো আগেই বলেছিলাম" জাহির করার জন্য এই পোস্ট নয়। আপনাদের মূর্খামি এবং ঔদ্ধত্য যে আমাদের জীবনে কত বড় বাঁশ হয়ে দাঁড়ায়, সেটা বলার জন্য। সোশ্যাল মিডিয়াতে যখন আমরা আসামে এন আর সির বিরোধিতা করছিলাম, তখন আপনারা অনেকেই অনুপ্রবেশের কান্না কাঁদছিলেন। ভারতের লোকজনের কাছে কাগজ চেয়ে যে নাগরিকত্ব প্রমাণ হয় না, এইটুকু বোধ আপনাদের থাকা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা নেই। উলটে অগাধ আস্থা আছে একটি আদ্যন্ত ফ্যাশিস্ট সরকারের ওপরে। আন্দোলনের নামে হুজুগ করেছেন, স্বাস্থ্য-শিক্ষা কোনওকিছুরই বাস্তব সমস্যাগুলি নিয়ে মাথা ঘামাননি। এলিটদের সাথে গা ঘেঁষাঘেঁষির জন্য আন্দোলন করেছেন। সেজন্যই রোগীমৃত্যুতে আপনাদের কিছু যায় আসে না। কিন্তু ডাক্তারদের আন্দোলনে ঢল নামে। সরকারী স্কুল-কলেজের ভগ্নদশায় কোনও ভ্রূক্ষেপ থাকে না, কিন্তু হোককলরবে ভিড় নামে। শহরের ওপর শ্রমিকেরা পুড়ে মরে গেলেও কিছু হয় না। গণহারে ভোটার লিস্ট থেকে বাদ দিলেও কিছু হয় না। আপনারা জ্ঞান দেন, কাগজ সামলে রাখলে এরকম হত না। বা কবে কোথায় কাকে দেখে আপনার বাংলাদেশী মনে হয়েছিল, তার গল্প শোনান। 

    অনেক তো হল, এবার একটু বিজেমূল থেকে দূরে আসুন। খোলাখুলি এই দুটো দলের বিরোধিতায় আসুন। সর্বত্র। 

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:fb90:bd2a:d4a7:8052:c622:a1f9:***:*** | ২৫ মার্চ ২০২৬ ০৪:২০739420
  • "সরকারী স্কুল-কলেজের ভগ্নদশায় কোনও ভ্রূক্ষেপ থাকে না, কিন্তু হোককলরবে ভিড় নামে।" 
    হোককলরব পার্টির সাপোর্টে হলো যেন? তাদের থেকেও দূরে আসতে হবে বলছেন। কিন্তু সেটা শেষ লাইনে লিখতে ভুলে গেছেন।
  • dc | 2402:e280:2141:1e8:d9fa:19fa:1469:***:*** | ২৫ মার্চ ২০২৬ ০৮:৫৪739421
  • আমার তো মনে হয় এরকমভাবে একজন ইন্ডিভিজুয়াল এর ওপর ফোকাস করে খুব একটা লাভ হবে না। তার থেকে সিপিএম রাজ্য জুড়ে তিনোদের দুর্নীতি, শিক্ষা আর স্বাস্থ্যের বেহাল অবস্থা নিয়ে প্রচার করতে পারে। আর বিজেপিও যে একিরকম করাপ্ট, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও যে নারী বা সংখ্যালঘুদের একইরকম খারাপ অবস্থা, সে নিয়েও জোরদার প্রচার করতে পারে। 
     
    (অবশ্য সেসব বোধায় করছেও, আমি পবর ভোট প্রচারের কিছুই জানিনা। হঠাত করে দেখছি এই একজন ব্যাক্তিকে নিয়ে গুরুতে খুব আলোচনা হচ্ছে, কেন কে জানে)
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ মার্চ ২০২৬ ০৮:৫৯739422
  • এই শেষের লাইনের বিজেমূল নিয়ে কিঞ্চিৎ বক্তব্য আছে। তৃণমূল আর বিজেপি দুটোই খারাপ পার্টি, তবে কে কোন লেভেলের বদ তার মধ্যে বিশাল ফারাক আছে। দুটোকে এক করে দেখাটা উচিত নয় বলেই মনে করি। ধর্মীয় ফ্যাসিস্টদের ভয়াবহতা অনেকটাই বেশি।
  • dc | 2402:e280:2141:1e8:d9fa:19fa:1469:***:*** | ২৫ মার্চ ২০২৬ ০৯:০৬739425
  • একমত। 
  • Bhutanoya | ২৫ মার্চ ২০২৬ ১১:০৩739428
  • @রমিত, 
    ওটা নিয়ে দ্বিমতের কোনও জায়গাই নেই। বিজেমূল কথাটা বলেছি খানিকটা বাস্তব অভিজ্ঞতা থেকে। কোনও সংগঠন তো দূরে থাক, পোস্টার মারতে গেলেও তৃণমূলের লোকজন এসে ঝামেলা করে হাতে গোণা কয়েকটা জায়গা (আমরা আগে যে জায়গাগুলোকে তৃতীয় শিবিরের অভয়ারণ্য বলতাম) বাদ দিয়ে। এই এস আই আর নিয়ে প্রতিবাদ করতে গিয়ে মমতার পুলিশের হাতে কেস খেয়েছে এমন লোকের অভাব নেই। এন আর সি বিরোধী মিছিলে মমতার পুলিশ মুর্শিদাবাদে গুলি করে লোক মেরেছে। তৃণ বাদে শুধু একটি দলের লোকজনকে দেখি বিশেষ ঝামেলায় না পড়তে। নতুন নতুন অফিস খুলছে বিজেপির, তাতে লোক বিশেষ না বসলেও। এখানে ওখানে ঘটা করে পুজোর ভোগ বিলি হচ্ছে ক্যাচাল ছাড়াই। মমতা তো এমনিও নতুন মন্দিরফন্দির বানিয়ে ধর্মীয় আবহাওয়াই তৈরি করছে। আর এস এসকেও তো কোনও সমস্যায় পড়তে দেখি না। একটা দল যদি ঠিক করে যে বিজেপি ছাড়া রাজ্যে আর কোনও বিরোধীকে টিকতে দেবে না, সে দল কার্যত বিজেপিরই কাজ করছে। 
  • | ২৫ মার্চ ২০২৬ ১৪:৩৬739433
  • পরশুদিন নির্যাতন কমিশানের বিজ্ঞপ্তিতে কেরালা বিজেপীর সিল ছিল সবাই জানেন নিশ্চ্য়ই। হইচই শুরু হতে কমিশান বলেছে ক্ল্যারিকাল এরর। এও সবাই জানেন। এরপরে এক্স থেকে এই বিজ্ঞপ্তিসহ পোস্টগুলো ডিলিট শুরু হয়েছে। কেরালাপুলিশ, হ্যাঁ কেরালাপুলিশ কিছু সাংবাদিক ও অন্য কিছু লোককে এই পোস্ট শেয়ার করায় কেস দিয়েছে। কেসটা আবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার। 
    রাহুল গান্ধী কিছুদিন আগে সিজেপী বলেছিলেন। 
     
    তো এই বিজেমুল সিজেপী এইগুলো  আমার মতে যে দল যখন ক্ষমতায় থাকে না কিন্তু ক্ষমিতা পেতে মরীয়া হয়ে থাকে তারাই বলে। মমব্যানও এককালে সেটিং তত্ত্ব আওড়াতেন। 
    সব দলেরই একজন দুজন বা কয়েকজন তলে তলে অন্যদলের সাথে সেটিং নিশ্চয়ই করে, কিন্তু গোটা দল ধরে সেটিং...  নাহ মনে হয় না। 
     
    বিজেপী আরেসএস একটা ভয়ংকর ক্যান্সার। তার বিরুদ্ধে সমস্ত রিসোর্স এক করে লড়া দরকার। কিন্তু সে হবে না বলেই মনে হয় কারণ ওই ক্ষমতায় যাবার অঙ্ক আর খুচরো ব্রাউনি পয়েন্ট কালেকশান। 
  • একক | ২৫ মার্চ ২০২৬ ১৪:৪৩739434
  • যে দল কেন্দ্রে থাকে তাকে রাজ্যে কিছুটা যায়গা ছাড়তেই হয়। খোদ সিপিএমের আমলে সোমেন মিত্তির রাজপুত্রের জীবন কাটিয়েচে। অধীর আর প্রিয় ফুল ইমিউনিটি পেয়েচে। 
     
    এদিকে মমতার দল কে ফেলে কেলিয়েচে।
     
    এখনো এটাই হচ্চে। এসব বাঁধাকপি তরমুজ বিটীম বিজেমূল এসব শব্দের কারিকুরি অনেক দেখলুম। এটা লড়াই। মমতা  লড়ে এসেছিলো। তোমরাও লড়ে নাও। শব্দজব্দ খেলো না।  ব্যাস। 
  • Bhutanoya | ২৫ মার্চ ২০২৬ ১৫:৫১739435
  • এটা একেবারেই ঠিক, যে কেন্দ্রের দলকে খাতির করে চলার হিস্ট্রি আছে। তবে তৃণমূল বিজেপিকে নিয়ে সিপিএমের চেয়ে বেশী স্বচ্ছন্দ বলেই মনে হয়। সিপিএমের খুচরো মেম্বাররা অনেকে রামে যাচ্ছেন এটা ঠিক, কিন্তু পার্টি হাইকমান্ডের ঘোষিত অবস্থান বিজেপির বিরুদ্ধেই ছিল চিরকাল। সেখানে মমতা দিব্যি জোটফোট করেছিলেন বিজেপির সাথে, বাবরি দাঙ্গাফাঙ্গার পর, আর এখন তো তৃণমূলে ঘরওয়াপসি হচ্ছে, দলবদলুদের ঠাঁই হচ্ছে। তৃণমূল যে সাংস্কৃতিক-অর্থনৈতিক পরিসর তৈরি করে, সেটা বিজেপি টাইপের দলের পক্ষে কাজ সহজ করে দেয়। 
  • Bhutanoya | ২৫ মার্চ ২০২৬ ১৬:০০739436
  • "মমতা লড়ে এসেছিল" টাইপের বৈপ্লবিক কিছু ঘটেনি। মমতা আসার পেছনে সিপিএমের নিজেদের আকাম ছাড়াও একটা গোটা মিডিয়া ইকোসিস্টেম কাজ করেছিল, সারাদিনরাত "বাংলায় সিপিএমের জন্য কলকারখানা উঠে যাচ্ছে", "বনধ সংস্কৃতি" ইত্যাদি হাবিজাবি বলে যাওয়া হয়েছিল, একটা তথাকথিত স্বাধীন দেশে বিদেশী সাহায্যে অস্ত্র ফেলা হয়েছিল একটা সরকারকে ফেলার জন্য, এসব লিস্ট করতে গেলে মহাভারত হয়ে যাবে। দলের বাইরে গিয়ে একটু রাজনীতিটাও দেখুন, কোন দল ক্ষমতায় থাকলে কাদের সুবিধে। পুঁজিবাদ শব্দটা এমনিতেই অনেকে উচ্চারণ করাই ছেড়ে দিয়েছেন, ডানপন্থী সরকারের আমলে ওসব খুব বেশী বলার দরকারও পড়ে না, মতাদর্শগত অবস্থান রাখার দায়টা চলে যায় বলে। 
  • dc | 2402:e280:2141:1e8:41db:9fb2:a862:***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৬:০২739437
  • অর্থনৈতিক পরিসর দেখলে তো সিপিএম লার্জ ইনভেস্টর আর ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পক্ষে, যেমন ধরুন সিঙ্গুরে ন্যানো কারখানা করানোর চেষ্টা করেছিল, বা কেরলে সিপিএমএর সহায়তায় আদানিদের পোর্ট তৈরি হয়েছে। অন্যদিকে তিনোরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশানের বিরোধী, সিঙ্গুর থেকে টাটাবাবুদের তাড়িয়ে দিয়েছিল, তারপর পবতে আর কোন বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে নিয়ে যেতে পারেনি। কিন্তু এতে বিজেপি টাইপের দলের কি সুবিধা?  
  • মমতা উবাচ | 2401:4900:83aa:889:fc12:1525:2527:***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৬:০৪739438
  • পুরোনো আরএসএসকে আমি শ্রদ্ধা করি। এই নতুনদের না।
  • dc | 2402:e280:2141:1e8:41db:9fb2:a862:***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৬:০৭739439
  • "সারাদিনরাত "বাংলায় সিপিএমের জন্য কলকারখানা উঠে যাচ্ছে", "বনধ সংস্কৃতি" ইত্যাদি হাবিজাবি বলে যাওয়া হয়েছিল"
     
    সেটা তো জ্যোতিবাবুর সরকার সম্বন্ধে বেশী বলা হতো, ঠিক কথাই বলা হতো। কিন্তু তারপর বুদ্ধবাবু এসে তো বড়ো ইনভেস্টরদের নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন! বুদ্ধবাবু সেই সময়ে বন্ধ সংস্কৃতি পাল্টানোরও চেষ্টা করেছিলেন, সিটুর দৌরাত্ম কমানোর চেষ্টা করেছিলেন। সেগুলো তো ঠিক কাজই করেছিলেন, আর তার জন্য সংবাদ মাধ্যম ওনাকে সমর্থনও করতো। 
  • একক | ২৫ মার্চ ২০২৬ ১৬:০৮739440
  • সেটাই বোধহয় এঁয়ার দাবী যে সিপিএম বাদ্দিলে কেও পুঁজিপতিদের পক্ষে কথা বলচে না কেন!  
  • একক | ২৫ মার্চ ২০২৬ ১৬:১২739441
  • আর পু ঁজিবাদের নাম না নেওয়ার ই বা কি হলো!  আমরা তো নিজেদের পুঁজিবাদি বলেই পরিচয় দি!  নামের ব্র‍্যাকেটে লিকে রাকতে হবা??  
     
    দ্যাখেন,  সিপিএমের আমলে টেন্ডার অনেক স্মুদলি চলতো। এতো ছি ঁচকে চুরি ছিলো না, ঠিক জায়গায় প্রসাদ দিলেই কাজ হতো। এসব তো অস্বীকার কত্তে পারবো না। তাই তো লড়াই তে যাকে বলে উদবুদ্ধু কচ্চি!! 
  • dc | 2402:e280:2141:1e8:41db:9fb2:a862:***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৬:১৫739442
  • হ্যাঁ, অনিল বিশ্বাস, সুভাষ চক্কোত্তিরা ছিলেন যাকে বলে স্মুদ অপারেটার laugh​তিনোদের মতো হাতুড়ে না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন