এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ফিলিস্তিনের কবিতা  পর্ব ১ 

    A G লেখকের গ্রাহক হোন
    ০৭ অক্টোবর ২০২৫ | ২৭১ বার পঠিত
  • মাহমুদ দারবিশ এর খণ্ড কবিতা


    ফিলিস্তিনি কবিতার কিছু

    এক গুচ্ছ দারবিশ

    মাহমুদ দারবিশ। ফিলিস্তিনের আলবিরওয়ায় ১৯৪১ সালের ১৩ মার্চ তাঁর জন্ম। মাত্র ছয় বছর বয়সেই জন্মভূমি ছাড়তে হয়েছিল তাঁকে, যখন ১৯৪৮ এর ‘নাকবা’র সময়ে জিওনিস্টদের হাতে আক্রান্ত হয়ে তাঁর পরিবার লেবাননে চলে যায়। তারপর থেকে শুরু হয়েছে তাঁর উন্মূল উদ্বাস্তু জীবন। কোথাও থিতু হতে পারেননি। বাইরে-বাইরে জীবন কাটলেও ফিলিস্তিন ছিল তাঁর অন্তরে এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তিনি আজীবন কলমযুদ্ধ চালিয়ে গেছেন। ১৯৮৮ সালে স্বাধীন ফিলিস্তিনের ঘোষণাপত্র তাঁরই রচনা। তিনি ফিলিস্তিনের জাতীয় কবি। আরবী সাহিত্যের গুরুত্বপূর্ণ এই কবি ২০০৮ সালের ৯ আগস্ট টেক্সাসে মৃত্যুবরণ করেন।
    আরবে প্রাচীন কাল থেকেই কিততা বা খণ্ড-কবিতার চর্চা হয়ে আসছে। আমার অক্ষম অনুবাদে দারবিশের কয়েকটি কিততা ।
    আসলে গাজায় ফ্লোটিলা কোনও তাৎক্ষণিক বিজয় নয়। দারবিশ সেই কবেই লিখে গেছেন, ‘আজই বেঁচে নাও কারণ আগামীকাল আরো ভয়ঙ্কর হতে পারে। আগামীকাল পরমাণু বোমাও ফেলা হতে পারে। এগুলো হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু মেটাফর। অসহায়ের লড়াই অনেকাংশেই মেটাফর নির্ভর অথচ মেটাফরই ভরসা যোগায় ভস্ম হতে ফিনিক্সের জেগে ওঠার। যেভাবে কাল রাতে দারবিশের কিততা গুলিকে ধরার চেষ্টা করেছিলাম।
    আসলে প্রণোদনাটা এল ‘সুমুদ ফ্লোটিলা’ থেকে। এইটুকুই।

    (১)

    অন্তিম সীমানার পর আমরা কোথায় যাব ?
    অন্তিম আকাশের পর কোথায় উড়ে যাবে পাখির দল ?
    বাতাস যখন অন্তিম শ্বাসটি নেয়,
    গাছেরা ঘুমোবে কোথায় তারপর ?

    (২)
    সমস্ত রাস্তাই এখন তোমার দিকে ধাবমান,
    তোমাকে ভোলার জন্য যেটা বেছেছিলাম
    এমনকি সেই রাস্তাটাও।

    (৩)

    আবার কবে আমাদের দেখা হবে ?
    যে বছর যুদ্ধ শেষ হবে।
    যুদ্ধ কবে শেষ হবে ?
    যখন আমাদের দেখা হবে।

    (৪) সৌন্দর্য্যও একদিন অসহায় হয়
    যুদ্ধক্ষেত্রে সদ্য ফোটা
    রডোডেনড্রেন যেমন।

    (৫) মানচিত্র দিয়ে নির্বাসন ধরা যায় না
    তুমি আপন ভূখণ্ডেই
    নির্বাসিত হতে পারো
    তোমার নিজের বাড়িতেই,
    এমনকি তোমার নিজের ঘরেই।

    (৬) যখন নিজস্ব কোন ভূখণ্ড নেই,
    আমি আমার ভাষার মধ্যে,
    শব্দের মধ্য দিয়ে
    আমার দেশ গড়ে তুলতে থাকি।

    (৭) মাতৃভূমি কোনও তোরঙ্গ নয়
    আমিও নই চিরন্তন পর্যটক।
    আমি তাই তোরঙ্গটি খুলে
    সব ছড়িয়ে দিয়েছি।
    আপাতত এইখানেই …

    (৮) নিজেকে বোঝালাম,
    আমার ভিতরেই যে অন্ধকার
    সেখান থেকেই একটা চাঁদ উঠবে।

    (৯)
    আমাদের চিরস্থায়ী অসুখ
    আমাদের আশা।

    (১০) যদি তুমি প্রশ্ন করো,
    কতবার তুমি আমার মনের ভিতরে এসেছো,
    আমি বলব একবারই ;
    তারপর আর তুমি ফিরে যাওনি।

    (১১) ফিলিস্তিন একটা রূপক
    ফিলিস্তিন কোনও বাস্তব নয়।
    তবে ওই রূপকটা বাস্তবের থেকেও
    কঠিন বাস্তব।

    (১২) আমি ইস্রায়েল কে ভালোবাসি না।
    ভালোবাসার মত কোনও কারণও নেই
    কিন্তু ইহুদীদের প্রতি আমার কোনও ঘৃণা নেই।

    ফিলিস্তিনি কবিতার কিছু

    এক গুচ্ছ দারবিশ

    মাহমুদ দারবিশ। ফিলিস্তিনের আলবিরওয়ায় ১৯৪১ সালের ১৩ মার্চ তাঁর জন্ম। মাত্র ছয় বছর বয়সেই জন্মভূমি ছাড়তে হয়েছিল তাঁকে, যখন ১৯৪৮ এর ‘নাকবা’র সময়ে জিওনিস্টদের হাতে আক্রান্ত হয়ে তাঁর পরিবার লেবাননে চলে যায়। তারপর থেকে শুরু হয়েছে তাঁর উন্মূল উদ্বাস্তু জীবন। কোথাও থিতু হতে পারেননি। বাইরে-বাইরে জীবন কাটলেও ফিলিস্তিন ছিল তাঁর অন্তরে এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তিনি আজীবন কলমযুদ্ধ চালিয়ে গেছেন। ১৯৮৮ সালে স্বাধীন ফিলিস্তিনের ঘোষণাপত্র তাঁরই রচনা। তিনি ফিলিস্তিনের জাতীয় কবি। আরবী সাহিত্যের গুরুত্বপূর্ণ এই কবি ২০০৮ সালের ৯ আগস্ট টেক্সাসে মৃত্যুবরণ করেন।
    আরবে প্রাচীন কাল থেকেই কিততা বা খণ্ড-কবিতার চর্চা হয়ে আসছে। আমার অক্ষম অনুবাদে দারবিশের কয়েকটি কিততা ।
    আসলে গাজায় ফ্লোটিলা কোনও তাৎক্ষণিক বিজয় নয়। দারবিশ সেই কবেই লিখে গেছেন, ‘আজই বেঁচে নাও কারণ আগামীকাল আরো ভয়ঙ্কর হতে পারে। আগামীকাল পরমাণু বোমাও ফেলা হতে পারে। এগুলো হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু মেটাফর। অসহায়ের লড়াই অনেকাংশেই মেটাফর নির্ভর অথচ মেটাফরই ভরসা যোগায় ভস্ম হতে ফিনিক্সের জেগে ওঠার। যেভাবে কাল রাতে দারবিশের কিততা গুলিকে ধরার চেষ্টা করেছিলাম।
    আসলে প্রণোদনাটা এল ‘সুমুদ ফ্লোটিলা’ থেকে। এইটুকুই।

    (১)

    অন্তিম সীমানার পর আমরা কোথায় যাব ?
    অন্তিম আকাশের পর কোথায় উড়ে যাবে পাখির দল ?
    বাতাস যখন অন্তিম শ্বাসটি নেয়,
    গাছেরা ঘুমোবে কোথায় তারপর ?

    (২)
    সমস্ত রাস্তাই এখন তোমার দিকে ধাবমান,
    তোমাকে ভোলার জন্য যেটা বেছেছিলাম
    এমনকি সেই রাস্তাটাও।

    (৩)

    আবার কবে আমাদের দেখা হবে ?
    যে বছর যুদ্ধ শেষ হবে।
    যুদ্ধ কবে শেষ হবে ?
    যখন আমাদের দেখা হবে।

    (৪) সৌন্দর্য্যও একদিন অসহায় হয়
    যুদ্ধক্ষেত্রে সদ্য ফোটা
    রডোডেনড্রেন যেমন।

    (৫) মানচিত্র দিয়ে নির্বাসন ধরা যায় না
    তুমি আপন ভূখণ্ডেই
    নির্বাসিত হতে পারো
    তোমার নিজের বাড়িতেই,
    এমনকি তোমার নিজের ঘরেই।

    (৬) যখন নিজস্ব কোন ভূখণ্ড নেই,
    আমি আমার ভাষার মধ্যে,
    শব্দের মধ্য দিয়ে
    আমার দেশ গড়ে তুলতে থাকি।

    (৭) মাতৃভূমি কোনও তোরঙ্গ নয়
    আমিও নই চিরন্তন পর্যটক।
    আমি তাই তোরঙ্গটি খুলে
    সব ছড়িয়ে দিয়েছি।
    আপাতত এইখানেই …

    (৮) নিজেকে বোঝালাম,
    আমার ভিতরেই যে অন্ধকার
    সেখান থেকেই একটা চাঁদ উঠবে।

    (৯)
    আমাদের চিরস্থায়ী অসুখ
    আমাদের আশা।

    (১০) যদি তুমি প্রশ্ন করো,
    কতবার তুমি আমার মনের ভিতরে এসেছো,
    আমি বলব একবারই ;
    তারপর আর তুমি ফিরে যাওনি।

    (১১) ফিলিস্তিন একটা রূপক
    ফিলিস্তিন কোনও বাস্তব নয়।
    তবে ওই রূপকটা বাস্তবের থেকেও
    কঠিন বাস্তব।

    (১২) আমি ইস্রায়েল কে ভালোবাসি না।
    ভালোবাসার মত কোনও কারণও নেই
    কিন্তু ইহুদীদের প্রতি আমার কোনও ঘৃণা নেই।
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • MP | 185.*.*.* | ০৭ অক্টোবর ২০২৫ ২৩:৪৬734729
  • অনেক ধন্যবাদ l
  • শ্রীমল্লার বলছি | ০৮ অক্টোবর ২০২৫ ০০:৫৪734732
  • "(১০) যদি তুমি প্রশ্ন করো,
    কতবার তুমি আমার মনের ভিতরে এসেছো,
    আমি বলব একবারই ;
    তারপর আর তুমি ফিরে যাওনি। "
     
    কী শক্তিশালী! অপেক্ষা করব পরবর্তী পর্বের জন্য...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন