@anonymous person, আপনার লেখাটা ভাল লেগেছে জেনে খুশি হলাম,যেকোন লেখুড়ের কাছেই তার লেখার বিষয়ে প্রতিক্রিয়া বড়ো প্রাপ্তি।এবার আপনার পরামর্শগুলোর ব্যাপারে আমি কিছু এখনি মন্তব্য করব না,কারণ তা করতে গেলে অনেক কথাই বলতে হয় যেগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সর্বসমক্ষে সরাসরি বলতে চাই না।আর আমি মনে করি,যেকোনো সৃষ্টিকর্ম ই আসলে কোনো স্রষ্টার একার নয়,যারা সেই সৃষ্টিকর্মকে দেখেন, চাখেন তাদেরও, তাই স্রষ্টার নেপথ্য ভাবনা আর দর্শক, পাঠক,শ্রোতার কাছে পৌঁছনো ইন্টারপ্রিটেশন হেরফের হতেই পারে এবং প্রতিটি ব্যাক্তিগত ইন্টারপ্রিটেশনই তার নিজস্ব মূল্যে, নিজস্ব প্যারাডাইমে প্রাসঙ্গিক,আমি চাইনা নিজে থেকে নিজেরই লেখার কোন অংশের নেপথ্য ভাবখানি ব্যাখ্যা করে পাঠকের মুক্ত কল্পনা ও ভাবনাকে প্রভাবিত বা ব্যাহত করতে,তাই যা ব্যাখ্যা এই কবিতার,আপনার কাছে পৌঁছেছে, তাই আপনার ব্যাক্তিগত সত্য দৃষ্টিকোণ এ লেখা সম্বন্ধে।
তবে দুটো কথা বলি,আমি 'mi amor' কথাটা আক্ষরিক অর্থ 'my love' অর্থেই ব্যবহারর চেষ্টা করেছি,কোনপ্রকার অশ্লীল অসুন্দর অর্থ পকাশ আমার উদ্দেশ্য ছিল না ;তবে যৌনগন্ধী অর্থে যদি অশ্লীল বলেন,আমি সে জন্য ক্ষমাপ্রার্থী নই কারণ যৌনতা আমার কাছে কোন অশ্লীল বিষয় নয়, একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত।
আর 'hellfires' কথাটাও আমি নরকের আগুন অর্থেই ব্যবহার করেছি যদিও আমি জানতাম,এই সিরিজের প্রসঙ্গটা উঠবে।আর "hidden iceberg"এ আপনি পেঙ্গুইনদের প্রসঙ্গ আনলেন,আপনার দৃষ্টিকোণ থেকে, আমি লিখেছি টাইটানিক জাহাজডুবি, সিনেমা,জ্যাক আর রোজ-এইসব কথা মাথায় রেখে,চোরা হিমশৈলই তো জাহাজডুবি ঘটায়, না -আর তার মধ্যে থাকে ক্রিভাস ফাটল,তার ওপর পা রাখলে যেকোন মুহূর্তে থাকে বিপদের আশঙ্কা,নাক উঁচিয়ে থাকা আপাত ক্ষুদ্র হিমশৈলের চূড়ার তলায়ই বৃহৎ বিপদ,দুর্ঘটনা,মৃত্যু অপেক্ষা করে থাকে,সেইসব ভাবনাই লেখার মুহূর্তে আমার মাথায় কাজ করছিল।
ভালো থাকবেন।:)