কৃষ্ণনগরে কাজী - পর্ব দুই : ইনাস উদ্দীন
বুলবুলভাজা | ধারাবাহিক : উপন্যাস | ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৫৭৮ বার পঠিত | মন্তব্য : ১
বিস্ময়ে অবাক হচ্ছিলেন নজরুল। এতো কথা তো জেলে থাকার সময় বলেনি বিজয়। - তারপর আর কি বাবা। হাই স্ট্রীটের সেই স্কুলের ঘরেই থাকে ওরা। এতোদিন পার হয়ে গেল, প্রায় রোজই একবার করে আসে, গল্প করে, হৈচৈ করে - কিন্তু এক গ্লাস জল পর্যন্ত খায় না। একবার ভাবেন তো দিদি, আমি বাড়িতে রোজ রান্না করি। আমার ছেলেরা চোখের সামনে কিছু মুখে না দিয়ে চলে যায়, সে ভাত মুখে তুলতে আমার কেমন লাগে?
কৃষ্ণনগরে কাজী - পর্ব তিন : ইনাস উদ্দীন
বুলবুলভাজা | ধারাবাহিক : উপন্যাস | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫৪৩ বার পঠিত | মন্তব্য : ১
নজরুল বিস্ময়ের চোখে গিরিবালা দেবীকে দেখছিলেন। কী আশ্চর্য দক্ষতায় একদিনের মধ্যে উপরের বৌদি, তাঁর কাজের মেয়ে, আর শিবেনকে নিয়ে সংসারটিকে গুছিয়ে ফেলেছেন। অল্প সময়ের মধ্যে আশপাশের মানুষজনের সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারা, তাদের দিয়ে সংসারের দরকারি টুকটাক কাজ করিয়ে নেবার অদ্ভুত একটা ক্ষমতা আছে মাসিমার। বিয়ের পর থেকে সংসারের যাবতীয় হাল তিনিই ধরে রেখেছেন। অভাব অনটন আর সংসারের পারিপার্শ্বিক ঝামেলার প্রায় পুরোটাই তিনি একা হাতে সামলেছেন - দোলনের গায়ে আঁচ লাগতে দেননি।
কৃষ্ণনগরে কাজী - পর্ব চার : ইনাস উদ্দীন
বুলবুলভাজা | ধারাবাহিক : উপন্যাস | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ৫০৫ বার পঠিত | মন্তব্য : ২
নজরুল নিজে কোনদিনই অহিংস চরকা-পন্থায় বিশ্বাসী ছিলেন না সেকথা বিজয় লাল ভালোই জানে। ইতিমধ্যে হেমন্ত সরকার, মুজফফর আহমদ, কুতুবউদ্দিনদের সঙ্গে জোট বেঁধে কমিউনিস্টপন্থী দল গঠন করেছেন, মানবেন্দ্রনাথ রায় ওদের সঙ্গে যোগাযোগ রাখছেন --- এসব কথাও তাঁর অজানা নয়। তবু প্রকাশ্য সভা সমিতিত নজরুলকে নিয়ে তাঁর অকৃত্রিম উচ্ছাস নজরুলকে খুবই মুগ্ধ করে, বুকের মধ্যে একটা নিকটজনের ছোঁয়া লাগে।
বিচারকের বাণী নয়, চাই বিচারের বাণী : ইনাস উদ্দীন
বুলবুলভাজা | আলোচনা : সমাজ | ১০ নভেম্বর ২০২৬ | ৩৩০ বার পঠিত | মন্তব্য : ৫
বলা নিশ্চয়ই বাহুল্যই হবে, যেকোনো টিভি দেখা বা কাগজপড়া সচেতন মানুষ জানেন যে আমাদের দেশে বিচারাধীন বন্দির সংখ্যা এতই বেশি যে জেলখানা উপচে পড়ছে। শুনতে পাই দেশে প্রায় চার লক্ষ বন্দী আছে, তার মধ্যে তিন লক্ষই নাকি বিচারাধীন। তাদের মধ্যে কারো কারো ১০ বছর ১৫ বছর পার হয়ে গিয়েছে — তারা অপরাধী কিনা সেটাই এখনো ফয়সালা হয়নি। বছর তিনেক আগের একটা খবর, ২০২৪ সালের পয়লা জানুয়ারি আনন্দবাজারে একটা খবর বেরিয়েছিল, আমাদের রাজ্যে ৬০টি সংশোধনাগারে সাকুল্যে ২১ হাজার বন্দি রাখার জায়গা ধরে, সেখানে মোট বন্দীর সংখ্যা ২৮ হাজার।