এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • নীরব কোলাহল 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮৬ বার পঠিত
  • একটা সময় আসে। যখন ফুল ফোটে। ফুল মরে। বৃষ্টি আসে। বৃষ্টি যায়। মানুষ জন্ম নেয়। মানুষ ভালবাসে। খুন করে মানুষকে মানুষ। মানুষের খুন দেখে অন্য মানুষে হাততালি দেয়। সময় শুরু হয় সময়ের ভেতরে। একটা সময় আসে। যখন ক্লান্তির বদলে অভিশাপ কুড়োয় বর্তমান। যখন ঘৃণার বদলে মানুষ রক্তের প্রেমে পড়ে। এইসব আসে। এইসব যায়। একটা সময় আসে, যখন সবকিছু হ’য়ে গেছে জানতে পেরে অনুপ্রেরণা আত্মহত্যা করে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪২742769
  • এই পড়ে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেলো --
     
    "কবিতা কখনও ক্ষমা করে না কবিরে।
    ক্ষমা পায় হত্যাকারী, ক্ষমা লভে চোর,
    ডাকাত, মস্তান আর যত ঘুষখোর–
    সিক্ত হয় ক্ষমারূপ বৃষ্টিবারিধারে।
    কবির বাগানে নাচে প্রেত, ডাকে তারে
    মরীচিকা। তা-ই কাব্য যমের দোসর।
    কবিরে শোষণ করে, দিয়ে দেয় গোর।
    কবিতা কখনও ক্ষমা করে না কবিরে।"
    smiley
  • albert banerjee | ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৫742774
  • একটা সময় আসে, হ্যাঁ, আসে—
    সময়ের ভেতরে সময়, টিক্‌টিক্‌, টিক্‌টিক্‌,
    ফুল ফোটে (ও কী ফোটে!)
    তারপর মরে,
    পাপড়ি—ভেজা—জানালায়—
    বৃষ্টি আসে, বৃষ্টি যায়,
    আসে যায় আসে যায়
    জল লিখে যায় কাচে, মুছে যায়।

    মানুষ জন্ম নেয়। মানুষ ভালবাসে।
    মানুষ মানুষকে খুন করে—
    কেন না কেন না কেন?
    অন্য মানুষ তালি দেয়,
    রক্তের নিচে তালি।
     
    সময় শুরু হয় সময়ের ভেতরে।
    একটা সময় আসে।
    ক্লান্তির বদলে অভিশাপ,
    অভিশাপ। অভিশাপ-
    বর্তমান কুড়োয়।
    ঘৃণার বদলে রক্তের প্রেম,
    রক্তের প্রেম,
    ও রক্ত, ও প্রেম,
    ও রক্তের প্রেম।
     
    এইসব আসে। যায়।
    একটা সময় আসে—
    সবকিছু হয়ে গেছে,
    জানি, হ্যাঁ, জানি,
    তবু অনুপ্রেরণা
    আত্মহত্যা করে,
    শেষ পেগে,
    শেষ চুমুকে,
    শেষ।
     
    হ্যাঁ।
    সময়।
    হ্যাঁ।
    uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
  • Srimallar | ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৬742784
  • ধন্যবাদ দু’জনকে।
    “জীবন হোক, কবিতা হোক”
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন।