এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শয়তান ও বেহালা: এক তাড়া কবিতা 

    Aritra Ahamed লেখকের গ্রাহক হোন
    ২৬ আগস্ট ২০২৬ | ৫৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • শয়তান ও বেহালা
    অরিত্র আহমেদ

    *
    আমি যে বেহালাটা বাজাই,
    সেটা আমার নয়। শয়তানের।
    মেয়েরা দেখে হাসে। খলখল ক'রে।
    কারণ আমি যে বেহালাটা বাজাই,
    সেটা আসলে বেহালাই নয়;
    যেমন শয়তান কোনো শয়তান নয়,
    কেননা ঈশ্বর তাকে ভালোবেসে শত্রু বানিয়েছেন!

    *
    শয়তানের হাত থেকে
    বেহালা মাটিতে পড়ে গেলে
    প্রথম যে আদম সন্তান সেটা তুলে নিয়ে
    ধুলো ঝেড়ে বাজাবে চোখ বুজে
    সে হয়তো শয়তানেরই দোসর,
    যদিও, নিঃসন্দেহে, সে-ই ঈশ্বরের মনোনীত।

    *
    বেহালার হাসি বেহালাই শুধু বোঝে
    মানুষ যখন বেহালার সুরে কাঁদে,
    বেহালা হয়তো মনে মনে হাসে,
    ঝুটা আবেগের মশকরা দেখে,
    মানুষের চেয়ে বেহতর কোনো বেহালা-বাজিয়ে খোঁজে,
    শয়তান বোঝে, শয়তানই শুধু বোঝে।

    *
    স্রেফ রূপ শুনে বেহালার প্রেমে পড়ে যাবে,
    এমন পাগল শয়তান নয়;
    বেহালারও হৃদয় থাকতে হবে ঘাসের মতো সবুজ,
    কাঁচের মতো স্বচ্ছ, আর মহিলাদের মতো অনিশ্চিত,
    তবেই শয়তান ভেবে দেখতে পারে
    কোনো বেহালাকে নববধূ করে ঘরে আনা যেতে পারে কিনা।

    *
    তোমার নামেই বেহালা বাজাই;
    তোমার দোসর হবো বলে
    বাম হাত ক্ষত করে লিখেছি সম্প্রতি,
    ‘আমি হবো শয়তানের মিতা’
    যদি রাজি থাকো, আজই আমরা সেরে নিতে পারি
    দু’জনার বেহালা বিনিময়!

    *
    শয়তান যখন ঈশ্বরের ভয়ে পালিয়ে যাচ্ছে
    শেষ সম্বল বেহালা হাতে করে,
    ঈশ্বর তখন লুকিয়ে ছিলেন বেহালায়,
    এবং সুর হয়েই বেরিয়ে এলেন কিছুক্ষণ পর,
    শয়তান তখন চোখ বুজে খালি বাজাচ্ছে আর বাজাচ্ছে!

    *
    কিছুদিন
    ভায়োলিন
    সামলে রাখো
    শয়তান
    পাতে কান
    আমলে রাখো

    *
    সৃষ্টির শুরুতে
    সর্বশক্তিমান বেহালা বললেন,
    বাজো,
    আর অমনি বেজে উঠলেন নিজেই-
    এমন এক সুরে, যে সুরের আবছা স্মৃতি
    আমরা আজো বহন করছি,
    এবং আমাদের সাথে শয়তানের মূল ঝামেলাটা
    এই সুরের প্রতীতি নিয়েই;
    কেননা শয়তানের স্মৃতির সঙ্গে আমাদের স্মৃতি মেলে না।

    *
    আমাদের জন্মসূত্র একই:
    শয়তান, শিম্পাঞ্জি ও আমরা:
    আমরা সবাই বেহালা থেকেই এসেছি
    এবং বেহালায়ই ফিরে যাবো!

    *
    যতো বচসাই হোক,
    আঙুল তুলে কথা বলবেন না
    শয়তানের সঙ্গে,
    কেননা আঙুল-সমেত আপনার হাতটা
    যদি শয়তান ক্রোধবশত কেটে নেয়,
    তো ঈশ্বরের মনমতো বেহালা আর বাজানো হবে না আপনার।

    *
    আমার সাত জন্মের মধ্যে
    কোনটা বেহালাজন্ম,
    আর কোনটা শয়তানজন্ম,
    তা জানতে না পেরেই
    আমার সপ্তম জন্মটাও কেটে গেলো।

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar | ২৬ আগস্ট ২০২৬ ২২:১১742391
  • মুগ্ধ হলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন