এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বসন্তের বজ্রনির্ঘোষ : একটি প্রাচ্য প্রযোজনা

    Tania Basu Dutta লেখকের গ্রাহক হোন
    ২১ মে ২০২৬ | ২২০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • Whatever is against the establishment I instantly fall in love with it. I cannot help it. এটি আমার মুদ্রাদোষ বলতে পারেন। স্রোতের প্রতিকূলে যা তা আমার বড়ই সুস্বাদু লাগে।

    এই সময়ে রাষ্ট্র-কর্পোরেট-মিডিয়ার ত্রিবেণী সঙ্গমে গড়ে ওঠা রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে 'বসন্তের বজ্রনির্ঘোষ' নাটকটি বেশ জোরালো এক কণ্ঠস্বর বলে মনে হয়েছে। মূলতঃ কমরেড চারু মজুমদারের রাজনৈতিক জীবন, নক্সালবাড়ি আন্দোলন, তেভাগা আন্দোলন, তাঁর আদর্শে নতুন করে গড়ে ওঠা কমিউনিস্ট পার্টি - CPI(ML), মার্ক্সবাদ-লেনিনবাদ, তাঁদের আদর্শ, সশস্ত্র বিপ্লব এবং আজকের প্রেক্ষাপটে সেই সময়ের কমিউনিস্ট পার্টির মতোই প্রগতিশীল মনোভাবের প্রয়োজনীয়তাই মূলতঃ নাটকের বিষয়বস্তু বলে মনে হয়েছে।

    কমরেড চারু মজুমদার বলেছিলেন যে স্বপ্ন দেখতে জানে না, স্বপ্ন দেখাতে পারেনা, সে বিপ্লব করতে পারে না কোনোদিনই, সে আর যাই হোক বিপ্লবী নয়। তাঁর এই বক্তব্য মন ছুঁয়ে গিয়েছে। কার্ল মার্ক্স এর বিখ্যাত উক্তি - "মানুষের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস" এই মন্ত্রে দীক্ষিত কমরেড কৃষক, শ্রমিক, গরীব মানুষের প্রতিনিধিত্ব করে গিয়েছেন সারা জীবন। হ্যাঁ, হয়তো হঠকারিতা হয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে, শত শত সম্ভাবনাময় ছাত্রকে মাও সে তুঙ এর লড়াই এর প্রকৃত কৌশলের পাঠ না দিয়েই দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয়েছে, বলা হয়েছে অস্ত্র ধরো, গ্রামে যাও, প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করো, তারপর তাদের সকলকে নিয়ে ফিরো শহরে.... হয়তো সফল হয় নি এই প্রয়াস.... ছাত্রদের প্রাণ গিয়েছে পুলিশের গুলিতে....
    মার্ক্সবাদ-লেনিনবাদকে চীনের গ্রামীণ ও কৃষিভিত্তিক সমাজের উপযোগী করে তুলেছিলো যে "মাওবাদ" সেই মাও সে তুঙ এর লড়াই এর কৌশল এবং সামগ্রিকভাবে "গণযুদ্ধ" এর বিষয়টি আরও ব্যাপকভাবে ছাত্রদের বোঝানো উচিত ছিলো।

    এই পুরো খামতিটাও তুলে ধরেছেন নাট্যকার চন্দন সেন, তাঁর নাটকে। নক্সালবাড়ি আন্দোলনের জনক কমরেড চারু মজুমদার ১৯৬৭ সালে নক্সালবাড়ি গ্রামে অস্ত্র সহযোগে কৃষক আন্দোলন করলেন। কমরেডের মন্ত্র ছিলো - "annihilation of class enemies"। তাই হলো। সফল হলেন। নক্সাল আন্দোলন ছড়িয়ে পড়লো দিকে দিকে.... এই ভাবেই "বসন্তের বজ্রনির্ঘোষ" শুরু হলো সেদিন। এর পরবর্তীতে দেখা গেলো চারু মজুমদারের বাবাকে, যিনি ন্যাশনাল কংগ্রেসের অন্ধ সমর্থক, কট্টর গান্ধীবাদী এবং খানিক মনুবাদীও...... কমরেডের সংঘাত ওনার সঙ্গে.... এরপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই কমরেড চালিয়ে যেতে থাকেন তাঁর মতো করে CPI কার্যকলাপ, কৃষক আন্দোলন...... ১৯৪২ এ জলপাইগুড়ি জেলার CPI সদস্য হওয়া থেকে শুরু করে ১৯৪৬ এ তেভাগা আন্দোলনে যোগদান, ১৯৬৯ এ CPI( ML) গঠন, ১৯৬২ তে জেলে বন্দি, একে একে মঞ্চস্থ হয়েছে সবটাই।

    কমরেড বার বার উচ্চারণ করেছেন সশস্ত্র আন্দোলনের কথা.... "armed struggle" ছাড়া উপায় নেই.. মাও সে তুঙ এর বাণী আর বন্দুকের প্রতি প্রশ্নহীন আনুগত্য.... এই ছিল তাঁর নীতি। ফিউডালিজম আর ফ্যাসিসিজম এর বিরুদ্ধে নিরলস শ্রেণিসংগ্রাম......

    কমরেড বলেছিলেন - নক্সাল আন্দোলন মরে যাবে না কোনোদিনই.... যখনই কোনো ফ্যাসিস্ট দল দাঁত নখ বের করবে, দিকে দিকে গজিয়ে উঠবে নক্সালরা।
    (জানি না সত্যিই কি তাই.... সেদিন প্রথম সারিতে বসে নাটক দেখছিলেন শমীক ভট্টাচার্যও.. উনিও কি তাই মনে করছিলেন)

    নির্দেশক বিপ্লব বন্দ্যোপাধ্যায় নাটকের শেষে বললেন এই নাটক তৈরি হয় ভোটের আগে.... আমরা চেষ্টা করেছি মানুষকে বোঝাতে, এই দক্ষিণপন্থী ফ্যাসিস্ট দলের বিরুদ্ধে লড়াই করা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে করি না। আমাদের অস্ত্র "থিয়েটার"। আমরা এই সাংস্কৃতিক লড়াই জারি রাখবো।

    শেষ যুদ্ধ শুরু হোক আজ।

    আমার প্রিয় কবিতা সলিল চৌধুরীর "শপথ" এর কিছু লাইন তুলে ধরলাম :

    "গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরি হও
    কার ঘরে জ্বলেনি দীপ চির আঁধার তৈরি হও
    কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও
    ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোটবাঁধো
    মাঠে কিষান কলে মজুর নওজোয়ান জোটবাঁধ
    এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল
    হও সামিল, হও সামিল, হও সামিল"
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রঞ্জন বসু | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ২২:৩৪740770
  • অনেক দিন পর আপনার কাছ থেকে থিয়েটার বিষয়ে এমন প্রাঞ্জল লেখা পেলাম। এই নাটকের অন্য বিষয়গুলো আলোকপাত করলে, আমরা কিছুটা জানতে পারতাম।
  • বিপ্লব রহমান | ২২ মে ২০২৬ ১২:৪০740776
  • থিয়েটার সংবাদ জেনে ভাল লাগল। 'খতমের লাইন নকশাল আন্দোলনকে জনবিচ্ছিন্ন করেছিল', কানু স্যানাল-- এই পরিনতিও পাঠক ভাবনায় থাকা জরুরি। আংশিক নয়, পুরো সত্য বলুন ভাই। শুভ
  • Tania Basu Dutta | ২২ মে ২০২৬ ২১:৩১740779
  • @রঞ্জন বসু
     
    ধন্যবাদ . ভালো প্রশ্ন করেছেন .
    অন্য আরো দুই তিন টি বিষয় যে তুলে ধরা হয়নি তা নয় . তার মধ্যে প্রথমেই বলতে হয়, নক্সাল আন্দোলন যেভাবে দলিত আন্দোলনের অনুঘটক হিসেবে কাজ করেছিল . দলিত আন্দোলন মূলতঃ শ্রেণী সংগ্রাম হলেও এই আন্দোলন কে সামন্ততান্ত্রিক, উচ্চবর্ণের জমিদারদের সহিংসতার বিরুদ্ধে এক বৃহত্তর সশস্ত্র বিপ্লবের রূপ দিয়েছিলো নক্সাল আন্দোলন . দ্বিতীয়তঃ দলিত আন্দোলনে মহিলাদের ভূমিকা ও তাদের উপর পুলিশের নারকীয় অত্যাচারের বিষয়টিও তুলে ধরা হয়েছে . তৃতীয়তঃ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে চারু মজুমদারের স্ত্রী কমরেড লীলা সেনগুপ্তর রাজনৈতিক ও বৈবাহিক জীবনের অবদান .
     
    এক অবসরপ্রাপ্ত জেলার কমরেডের জীবনী লিখবেন এবং বাকি নাটকটি ফ্ল্যাশব্যাকে অভিনীত হয়েছে। ...তার জন্যে যে আলোকসজ্জার প্রয়োজন তা যথাযথভাবেই প্রয়োগ করা হয়েছে . কমরেড লীলা সেনগুপ্তের চরিত্রে যিনি অভিনয় করেছেন, ভীষণ ভালো লেগেছে . এছাড়া দলিত মহিলাদের প্রতিনিধিত্ব করেছেন যিনি, মঞ্চে তার ক্ষনিকের উপস্থিতি হলেও মনে রয়ে গিয়েছে .
  • Tania Basu Dutta | ২২ মে ২০২৬ ২১:৪৩740780
  • @বিপ্লব রহমান
     
    নক্সাল আন্দোলন কেন সফল হয়নি, তার যে খামতি সেটা বোধহয় প্রথমেই আলোচনা করেছি . আর যে স্বীকারোক্তি কানু সান্যালের, সেই একই বক্তব্য চারু মজুমদারেরও। ।...নাটকের শেষের দিকে কমরেড নিজে সেই কথা স্বীকার করেছেন . যেহেতু ওনারা দুজনেই সমানভাবে নক্সাল আন্দোলনের পথপ্রদর্শক ; তাই এখানে আংশিক ভাবে বলার কিছু নেই .
    তাও উনি নক্সাল আন্দোলনের উপর বিশ্বাস হারাননি . আর তাই তো হওয়া উচিত .
  • তর্কচঞ্চু | 146.*.*.* | ২৩ মে ২০২৬ ০৪:০১740783
  • খুব একপেশে কমরেড চারু মজুমদারকে নিয়ে লেখা। একজন সেই বিপ্লবীর আদর্শে উদ্বুদ্ধ মঅনুষের লেখা সেই বিপ্লবীর গুণকীর্তন মনে হল আর কিছু নয়। পড়ে নিরাশ হলাম
  • Tania Basu Dutta | ২৩ মে ২০২৬ ০৮:১২740786
  • হ্যাঁ তর্কচঞ্চু মশাই, নাটক টাই তো তাই, কমরেড চারু মজুমদার কে নিয়েই, তাঁর জীবনের হাত ধরেই সম্পূর্ণ নাটকটির বিন্যাস ঘটেছে .
     
    আমার লেখার শুরুতেই এই কথা স্পষ্ট করে বলেছি .
    কিন্তু হয়তো এর পরও বুঝিয়ে উঠতে পারিনি .
    এ আমার দায় .
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন