এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব   শোনা কথা

  • এ্যাই-সংক্রান্ত নানা খবর ও পাঠকদের কাছে তিনটি প্রশ্ন 

    মানুষ
    বাকিসব | শোনা কথা | ২০ মে ২০২৬ | ২৫৬ বার পঠিত
  • ১) একটি বিখ্যাত ম্যাগাজ়িনের ছোটগল্প লেখার প্রতিযোগিতায় এ্যাই-লিখিত গল্প চ্যাম্পিয়ন হয়েছে। বিচারকেরা জানিয়েছেন ওরা বাছাই পর্বে এ্যাইচেকার ব্যবহার করেন নি, যদিও এখন করে দেখেছেন এ্যাইলক্ষণ স্পষ্ট। কাজেই স্লপ হলেও ফ্লপ নয়। আর গ্র্যান্টা কিন্তু একেবারে ফেলনা নয়।

    https://www.vulture.com/article/granta-commonwealth-foundation-short-story-ai.html

    The story, which was published on the British literary magazine Granta’s site after being selected, is set in rural Trinidad and involves a woman named Sita’s brush with death when she falls into a well at the edge of her property. It is crammed with metaphor and simile. “Shame is a substance he felt on his skin. It itches. It doesn’t rinse,” the narrator says when Sita’s philandering husband, Vishnu, waits for her in a medical clinic. Some descriptions are significantly less elegant, even bizarre: “The girl smiled like sunrise over a sink”; “She had the kind of walking that made benches become men.” There are other hallmarks of AI writing, like negative parallelisms (“But the grove isn’t a ledger; it’s a mouth. It closes only when it’s satisfied”) and anaphora, or the repetition of words at the beginning of successive sentences or clauses (“The shelf didn’t look like freedom — she couldn’t afford that word yet. It looked like not dying. It looked like not returning to a house where people forgot to see you”).

    In a statement shared with New York Magazine today, Razmi Farook, director general of the Commonwealth Foundation, says the prize committee does not use AI checkers in the judging process, calling those programs “not unfailing or infallible.” (Several people online said that AI-checking tools deemed “The Serpent in the Grove” to be 100 percent AI generated, though some studies show how these tools can easily lead to false accusations of LLM use.) “All shortlisted writers have personally stated that no AI was used and, upon further consultation, the Foundation has confirmed this,” the statement reads.

    ২) ওদিকে, বার্নস এণ্ড নোবলের কর্তাব্যক্তি বলেছেন, এ্যাই লেখা বই বেচতে ওঁদের কোনো আপত্তি নেই। লোকে কিনলেই হলো। অর্থাৎ, ওঁদের প্রফিট মার্জিন মেইনটেইন করতে পারলেই হলো। সে এবার মানুষ লিখছে না রোবট। এ ছাড়াও বলেছেন, ওঁদের ত্রিশ হাজার টাইটল - তার মধ্যে কিছু কিছু এ্যাই কী না উনি জানেন না।

    NEED TO KNOW
    • Barnes & Noble CEO James Daunt said he has "no problem" selling AI-written books, so long as there's clarity in the sale
    • Daunt's take is being viewed as controversial because of literature's intrinsically human touch, and for AI's tendency to derive from human authors' works
    • “We have 300,000 titles across all of our stores. Do we think that some of those may be AI? The chances are that they are, but we're not really conscious of them,” Daunt said
    https://people.com/barnes-and-noble-ceo-says-we-will-stock-ai-written-books-11978028

    ৩) এর মধ্যে বিভিন্ন আম্রিকান কলেজের কনভোকেশন বক্তৃতা দিতে গিয়ে একাধিক মহাপুরুষ প্যাঁক খেয়েছেন, এদের মধ্যে উল্লেখ্য এরিক স্মিট - গুগলের প্রাক্তন সিইও। আর অন্য দুজনের মধ্যে একজন রেকর্ড লেবেল প্রোডিউসার মনে হল, অন্যজন রিয়েল এস্টেট মালিক।





    ---
     
    এবার আপনারা বলুন, কী মনে হয় আপনাদের?

    ১) এ্যাই-লিখিত গল্প পড়ে আপনারা বুঝতে পারবেন এ্যাই? অর্থাৎ, প্যাটার্ন ধরতে পারেন?
     
    ২) ধরা যাক এ্যাই এতো ভালো লিখতে শুরু করলো যে আপনি মানুষ না এ্যাই ধরতে পারবেন না, সে ক্ষেত্রে নীতিগত দিক থেকে কী এ্যাই-লিখিত গল্প বা প্রবন্ধ ছাপানো সমর্থন করেন? আপনি নিজে কী লিখবেন সেরকম কিছু? অথবা কিনবেন?

    (বাংলায় এ্যাই পিছিয়ে আছে, অর্থাৎ, সাবলীল বাংলা গদ্য লেখার ক্ষেত্রে এখনও কিছুটা দেরি আছে বলে মনে হয় অনেকের - সেক্ষেত্রে ধরে নিন আর অল্প দিনের মধ্যেই সেই পাহাড় টপকানো যাবে।)

    ৩) এই যে বিভিন্ন কলেজের ছাত্ররা এ্যাই শুনলেই রেগে যাচ্ছে, এর থেকে কী মনে হয় জনমানসে এ্যাই-বিরোধিতা গড়ে উঠবে ভবিষ্যতে না জাগারনটের তলায় পিষে যাবে?
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২০ মে ২০২৬ ২০:৪৮747550
  • ১) ক্ষেত্রবিশেষে। কে প্রম্পট দিচ্চে সেইটে বড় ব্যাপার।
    ২) হ্যাঁ, হ্যাঁ
    ৩) নতুন জনমানস গড়ে উঠবে, নানান কোম্পানির এয়াই দিয়ে। তারা তথাকথিত জনমানসকে গিলে নেবে।
  • :/ | 148.*.*.* | ২০ মে ২০২৬ ২০:৫৭747551
  • আর্টের বাজারে কদর হচ্ছে ইউনিক ভয়েসের। অর্থাৎ আউটলায়ারের। যেরকম জিনিস আগে হয়ে গেছে, সেইটেই অনুসরণ করে ছবি আঁকলে পিকাসো কদর পেতেন না। এয়াই ডেটা থেকে যা শেখে, তা হল জেনেরালাইজড প্যাটার্ন। এ বিষয়ে বিখ্যাত গুগল ইঞ্জিনিয়ার ফ্রাঁসোয়া চোলের একটা প্যাপার আছে, পড়ে দেখতে পারেন। ইউটিউবে এমএল স্ট্রিট টক চ্যানেলে চোলের ইন্টারভিউ শুনতে পারেন। উনি বলেন, ইন্টেলিজেন্স জিনিসটা বাই ডেফিনিশন স্পেশালাইজড, তাহলে জেনেরালাইজড এয়াই কি করে সম্ভব? ফলে এআইয়ের পক্ষে প্রথাভাঙা আর্টও সম্ভব নয়। অতএব হাতে রইল পেন্সিল, থোড়বড়িখাড়া গদ্য এয়াই লিখল না স্মরণজিৎ তাতে আর কি এসে যায়? তবে এখানেও কথা হচ্ছে সৃজনশীলতা জিনিসটা মানুষের এমন মজ্জাগত যে স্মরণজিতের লেভেলে লিখতেও এয়াইকে বেগ পেতে হবে বা মনুষ্য কর্তৃক সম্পাদনার প্রয়োজন হবে। "ধরা যাক এ্যাই এতো ভালো লিখতে শুরু করলো" এটা এসাম্পশনই থেকে যাবে।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২০ মে ২০২৬ ২১:৫৮747553
  • ১। আমি এখনও অবধি মোটামুটি বুঝতে পারি এআই, কারন এলেলেম জেনারেটেড টেক্সটের মধ্যে একটা পিকিউলিয়ার "আর্টিফিসিয়ালনেস" থাকে। ইংরেজিতে তো খুব সহজেই ধরতে পারি, বাংলাতেও একই প্যাটার্ন থাকে বলে সেটাও বুঝতে পারি।
     
    ২। "ধরা যাক এ্যাই এতো ভালো লিখতে শুরু করলো যে আপনি মানুষ না এ্যাই ধরতে পারবেন না" - তাহলে তো সেটা টুরিং টেস্ট পাশ করে যাবে! সে এখনও অনেক দূর। আর আমার ইন জেনারাল এআই এর লেখা বা ছবি বা গান নিয়ে কোন আপত্তি নেই, কারন সেগুলো নর্মাল হিউম্যান আউটপুটের ধারেকাছেও আসেনা, তো আপত্তি থাকবেটা কিকরে। কিন্তু কেউ এআই এর লেখা টুকে দিয়ে নিজের বলে চালাতে চাইলে, যেমন নাকি এআই গল্পের ক্ষেত্রে হয়েছে, সেটা আমার আনএথিকাল মনে হয়। সেটা আমার প্লেজিয়ারিজম এর আরেক ফর্ম বলে মনে হয়।
     
    ৩। আমার মনে হয় জনমানসে এআই বিরোধিতা গড়ে উঠবে না, কারন আমরা এখনও এআই বানাতেই পারিনি। এলেলেম বেসড কয়েকটা টুলকে বিরাট হাইপ দিয়ে মার্কেটিং করা হচ্ছে, আর কয়েকটা কোম্পানি এগুলোর পেছনে সার্কুলার ভাবে ট্রিলিয়ন ডলারের নোশনাল ইনভেস্ট করছে। এই বাবলটা ফাটলেই ব্যাপারটা অনেকটা থিতিয়ে যাবে।
     
     
    :/ একদমই ঠিক, এই তথাকথিত এআই, যা কিনা আসলে এলেলেম, এর কিছু অদ্ভুত লিমিটেশান আছে, থাকতেই পারে, কারন এগুলো আদতে টুল। সেটা মার্কেটিং দিয়ে ঢাকার চেষ্টা করা হচ্ছে।
  • এআই | 115.*.*.* | ২০ মে ২০২৬ ২২:৩৮747554
  • AI বলে যাকে বলছেন, সে কি বস্তু আগে স্থির করুন। এ ক্ষেত্র এত দ্রুত পরিবর্তনশীল যে আপনার তিনটে প্রশ্নেরই উত্তর আজকে যা, এক মাস পরে অন‍্যরকম হবে।
    যেমন ধরুন, LLM, যে ব‍্যাপারটি গত দু বছর ধরে চলছে, সে একরকম, কিন্তু generative AI এর যুগে বিশেষ করে retrieval augmentation প্রযুক্তির পর সব কিছু অন‍্যরকম হয়ে গেছে। এখন আর AI শুধুই ক এর পর খ বসবে কি না তাই নিয়ে নয়, নানান রকমের পারস্পরিক সম্পর্ক সে বিবেচনা করতে শিখেছে। এর পরেও মানুষের লেখা সৃষ্টির মধ‍্যে যে ধরণের আকস্মিকতা বা twist সে আপনি AI লেখা গল্পে পাবেন না, বড়জোর সে মকশো করতে পারে। নবিশী।
    সে না হয় এক আর দু নম্বর প্রশ্ন নিয়ে ভাবা হল।
    তিন নম্বর প্রশ্নটা একেবারেই অপ্রাসঙ্গিক। কী আসে যায়। এ জলতরঙ্গ রুধিবে কে?
  • dc | 106.*.*.* | ২০ মে ২০২৬ ২৩:১১747555
  • হ্যাঁ, তিন নম্বর প্রশ্নটা অপ্রাসঙ্গিক।
     
    আর এআই তো বললামই, এতোকাল এআই এর যে মানে ছিল, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, সে আমরা এখনও বানাতে পারিনি। এখন কয়েকটা জেনারেটিভ টুলকে "এআই" নাম দিয়ে মার্কেটিং করা হচ্ছে।
  • যদুবাবু | ২০ মে ২০২৬ ২৩:২৭747556
  • ১) অ্যাকাডেমিক রাইটিং - যেমন পেপার - সবসময় বুঝতে পারি না, যদি না হ্যালুসিনেটেড রেফারেন্স বা ঐরকম কিছু থাকে, কারণ অ্যাকাডেমিক রাইটিং এমনিও খুব-ই টেমপ্লেটেড। বাজে একাডেমিক পেপারের থেকে এ-আই অলরেডি এগিয়ে গেছে। গদ্যের ক্ষেত্রে - পারি বলেই মনে হয়। টেস্ট করে দেখতে হবে।

    ২) - না। এখনও অব্দি না।
    - মাঝামাঝি (অ্যানালিসিস করাতে পারবো, লেখাতে পারবো কী না বলতে পারছি না, যদিও আমার কোলাবরেটর-রা তো হুলিয়ে এ-আই দিয়েই শক্ত পেপার লিখছেন)।
    - (জানতে পারলে) পয়সা দিয়ে কেনার ইচ্ছে নেই। অন্তত, আজকে দাঁড়িয়ে।

    "ফলে এআইয়ের পক্ষে প্রথাভাঙা আর্টও সম্ভব নয়।" - এটা আশা করি সত্যি। তবে, প্রথাভাঙা একটা অলীক ক্রাইটেরিয়া মনে হয়। বা ধরুন প্রবন্ধ ইত্যাদি।

    ৩) "আফ্রিকায় সেউফল"। সত্যিই এ জলতরঙ্গ কে রুধিবে?
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ০৮:৩৩747560
  • অ্যাকাডেমিক রাইটিংএ তো এআই ধরার জন্য টার্নিটিন আছেনা? আর এআই হ্যালুসিনেশান অ্যাকাডেমিক পেপারে আরও সহজে ধরা পড়ার কথা, বিশেষত ভুলভাল বা নন এক্সিসটিং রেফারেন্স। অ্যাকাডেমিয়ায় এলেলেম ব্যবহারের সুফল ও কুফল নিয়ে সাবিন হসেনফেল্ডারের অনেকগুলো ভিডিও আছে।
  • যদুবাবু | ২১ মে ২০২৬ ০৮:৪৬747561
  • আমার যেটুকু সামান্য দেখা তাতে টার্নিটিন বা আইথেন্টিকেট প্ল্যাজিয়ারিজ়ম চেক করে - কিছু রুল মেনে - একদম সরাসরি টোকা হলে। আর জিরোজিপিটি, ডিটেক্টজিপিটি - ইত্যাদি এল-এল-এম জেনারেটেড কী না চেক করে, কিন্তু কিছুই ফুল্প্রুফ নয়। হুহু করে এ্যাই লেখা পেপার বাড়ছে।

    এই ইমেজটা আজকের-ই একটা আর্টিকল থেকে নেওয়া।
     


    এদিকে, প্রিপ্রিন্ট সার্ভার আর্কাইভ ঘোষণা করে দিয়েছে যে কেউ এ-আই স্লপ পেপার আপলোডিয়া ধরা খেলে এক বছর ব্যান খাবে।


     
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ০৮:৫৮747562
  • হ্যাঁ, টার্নিটিন ইত্যাদি চেকিং টুলগুলো ফল্স পজিটিভ দেয় সেটা আমিও শুনেছি। তবে আমার এক ভাই কেমিট্রি পড়ায় আর ব্যাটারি নিয়ে রিসার্চ করে, সে বলে যে অনেক সময়ে সাবমিটেড পেপারের নাকি ৯০% বা তার বেশী এআই বলে ফ্ল্যাগড হয়। তখন সে ছাত্র / ছাত্রীটিকে ডেকে নানা সদুপদেশ দেয়, নয়তো ইউনির অ্যাকাডেমিক কমিটিতে রিপোর্ট করে।
     
    তবে ছাত্রছাত্রীদের আর দোষ কি, আগে ছিল চোতা, এখন হয়েছে এআই :-)
     
    তবে মেটা কমেন্ট রেখে দিয়ে রিসার্চ পেপার জমা দেওয়াটা হাইট অফ লেজিনেস। সেই ছোটবেলার জোকটা আপডেট করা উচিত laugh
  • albert banerjee | ২৩ মে ২০২৬ ১৩:৪২747573
  • এখন ফোটোগ্রাফিতেও চর্চা চলছে, কত গুলো পাবলিকেশন বলছে NO AI . কতগুলো বলছে ফোটোমত্মাজের সাথে AI কে ক্লাব করে নিতে হবে। আর কিছু গুলো বলছে AI এর জন্য আলাদা বিভাগ খুলতে হবে। তবে আমার মতামত হলো এটা অথরের দায়িত্ব যদি AI দিয়ে কাজ করে থাকেন তা বিস্প্ষ্ট ভাবে বলা। তার পর দেখা যাবে। AI vs non AI এ অর্থনৈতিক ভাবে AI এখনো জিতে আছে। যারা NON AI সাপোর্টার তারা যদি চর্বিত চর্বন করেন তাহলে AI জিতবেই। ক্যামেরা আসার পর ডকুমেন্টেশন বিশেষ করে পোট্রেট ডকুমেন্টেশনে ক্যামেরা অর্থনৈতিক ভাবে জিতে গেছে। তবে AI কে অনেক কঠিন টেস্ট পাস্ করতে হবে। যেমন কোর্ট কেসে যেখানে কোনো RAW ফাইল যথা .cr2 .dng ডকুমেন্টের অকাট্য প্রমান। AI সেই মর্যাদা পাবে বলে মনে হচ্ছে না। তবে অ্যাড সেক্টরে AI কে হারানো মুশকিল আছে।
  • X | 103.*.*.* | ২৩ মে ২০২৬ ১৪:০৭747574
  • মাইক্রোসফট খরচ বাঁচাতে ডেভেলপার দের ক্লদ লাইসেন্স বাতিল করেছে। উবার ও চার মাসেই সারা বছরের টোকেন বাজেট শেষ করে ফেলেছে। এরই মধ্যে স্টারবাকস্ তাদের এ আই ম‍্যানেজড ইনভেন্টরি থেকে ম‍্যানুয়াল সিস্টেম ফিরিয়ে আনছে।
  • albert banerjee | ২৩ মে ২০২৬ ১৪:১৬747575
  • MANN-PISHACH | Full Film | Zero-Budget AI Horror Experiment (2026) | Rahi Anil Barve
    "We did not try to force AI to behave like traditional cinema. Instead, we wrote cinema that AI could realistically survive." Rahi Anil Barve
     
    এটা একবার দেখতে পারেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন