এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  •    পালা শেষের গান  (বঙ্গের বর্তমান পরিস্থিতিতে)

    Manali Moulik লেখকের গ্রাহক হোন
    ২৫ এপ্রিল ২০২৬ | ৫৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • “ডুম ডুম ডুম তাক তা ধিনা তা ধিনা তাক
    সোনালী জরির ঝালর নেড়ে উঠলো বেজে ঢাক।”

    রঙ বেরঙের শামিয়ানা ঢেকেছে গ্রীষ্মের বিধুর আকাশ,

    কাজের শেষে আবালবৃদ্ধবণিতা বসেছে ধুলিধূসরিত শতরঞ্চিত ওপরে।

    ক্লান্ত দেহে ফতুয়া কারোর, ছাপা শাড়ির আধঘোমটার আড়ালে কৌতুহলী মলিন চোখ,কেউ বা এসেছে শার্ট প‍্যান্টে ধোপদুরস্ত হয়ে।

    দিগবধূরা দিগন্ত জুড়ে শেষবেলার আবির ছড়িয়ে দিয়ে অস্তাচলে ফেরার অপেক্ষায়…

    সূর্যমশাইয়ের দরবার থেকে তাদের সোয়ামী সুতীব্র কিরণদল ছুটি পেলেই হলো।

    মিনসের আক্কেল দ‍্যাখো!

    মানুষের পালাগান শুরু হওয়া পর্যন্ত কোন্ মুখে আলোকে আকাশে থাকতে আছে?

    ওদের লজ্জায় বিকেলের পূর্বাচল লাল হয়ে ওঠে।

    এদিকে লাল-নীল লন্ঠনের আলোয় বাঁশের মাচায় একে একে এসে দাঁড়িয়েছে
    রাজপুত্র, সেপাই, ঘোড়া
    রাজকন‍্যা সোনায় মোড়া।
    খোলের গাবকানিতে চাঁটি পড়ে আবার,

    “ফাগ-চত্তিরে বউল এলো মধুক্ষরা আমে
    পুতুলগুনো দুলছে দ‍্যাকো ডাইনে আর বামে।”

    ‘ডুম ডুম ডুম তাক তা তেরে তাক তাতা ধিন,
    রঙের খেলা দেখতে হলে পাঁচটি ট‍্যাকা দিন।”

    ছাপা শাড়ির ছাপোষা বৌগুলি হাঁ করে দেখে কতো না রঙের বাহার আর আলোর খেলা…

    রাজপুত্তুর তলোয়ার নিয়ে তেড়ে যায়, রাক্ষস হাসে… “হা হা হা….”

    ওলো বৌ দ‍্যাখ, কারো গায়ে কিন্তু আঁচড়টি লাগছে না!

    রাজকন‍্যে কেঁদেই সারা, ধাইমা চেঁচায়..”হায়!

    কুঁচবরণ কন‍্যে আমার অভাগা রাক্ষসে নিয়ে যায়…..”

    পুত্তুর বলে, “কেঁদো না বুড়ি, আসবো আমি ঠিক…

    পালা মিটলে রাক্ষসব‍্যাটা পাওনা মিটিয়ে দিক!”

    মুহুর্মুহু হাততালির গগনবিদারী শব্দে বাঁশের মাচা লাগে সোনালি, রঙের পুতুলগুলো সব সত‍্যি…

    আর গপ্পোখানা ভারী খাসা।
    শার্টপরা বাবু বলেন, “বোগাস!”
    মুখ টিপে হাসে চাষা।

    “ডিম ডিম ডুম তাধিগা ধিতান তাধিন রে”

    পালার শেষে আলপথ আবার ঢাকল আঁধারে…

    রঙগুলো সব মিলেমিশে জমাট আঁধার বোনে

    আশার জোনাকি ঢুঁ মেরে যায় চাষার স্বপ্নকোণে।

    সব রঙ যায় মিলেমিশে শেষে কেমন এ চমৎকার!

    রাক্ষসের সে জটিল হাসি, পুত্তুরের অলংকার?

    পালা শেষ হলো, জমাট আঁধার নামলো মাঠের পরে,

    শুধু সে পালার গল্প শোনে শিশুরা ঘুমের ঘোরে।

    সব রঙ গেলো মিলেমিশে কালোয় পালা ফুরোলে আজ

    রঙমিলন্তি-রঙমিলন্তি, সে কি তুচ্ছ লোকের কাজ?

    চাঁদ পোহালে পাট উঠে যায়,
    রাত পোহালে পরে,
    পালার গল্প মায়েরা বলে
    নিজেদের কুঁড়েঘরে।

    পালা শেষের গান জানে শুধু বোধহয় ওই মাঠ, আর সেইসব জোনাকিরা,

    রঙের ঝর্ণা আর আলোর দাপাদাপিতে সেই সন্ধ‍্যেয় যাদের ভালো দেখা যায়নি।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হারামির হাতবাক্স | ২৫ এপ্রিল ২০২৬ ১৯:৫০740235
  • রঙের খেলায় নীতিহারা প্রীতি, ব্যঙ্গচিত্রে বিঁধুক চেনা বঙ্গনীতি।
  • Manali Moulik | ২৫ এপ্রিল ২০২৬ ২১:৪১740242
  • ধন‍্যবাদ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন