এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • উনি আবার ভাষণ দিলেন

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৯ এপ্রিল ২০২৬ | ৭৬ বার পঠিত
  • প্রিয় উনিজি আবার একটা ভাষণ দিলেন। সুখের ব্যাপার, এবার ভয়ানক কিছু ঘটেনি। সারা দেশের সব নোট বাতিল হয়নি। কাউকে এসআইআরের লাইনে দ্বিতীয়বার দাঁড়াতে হবে, এরকম ঘোষণা হয়নি। এমনকি সিঁদুর নামক আরেকটা গুলবাজিও শুরু হয়নি। বরং শুনে চমকে গেলাম, যে, উনি দেশের মহিলাদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে শুরু করলেন। প্রথমে ভেবেছিলাম, অবশেষে চৈতন্য হয়েছে। উনি হয়তো মনিপুরের নারীদের কাছে ক্ষমা চাইছেন। উন্নাও-হাথরাসের ধর্ষকদের মালা দেবার জন্য ক্ষমা চাইছেন। কিন্তু নাঃ, সেই আশায় জল। এই লেকচার কেবলমাত্র ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে, যেটা আটকে দিয়ে ডবল ইঞ্জিনের মুখে ডবল জুতো মেরেছে বিরোধীরা। তাই উনি বিরোধীদের হয়ে ক্ষমা চাইছেন। খুব আবেগ দিয়ে বললেন, বিরোধীরা একটা বিল আটকে দিয়েছে শুধু না, নারীদের স্পুতনিকে চড়ে মহাকাশে যাবার রাস্তাও আটকে দিয়েছে। হুবহু এইটা বলেননি, কিন্তু মোটের উপর তাইই। বললেন, বিরোধীরা সংসদে যা করেছে শুধু টেবিল চাপড়ানো নয়। আমি শুনে ভাবলাম, তাহলে কি ওরা শাহর টাকও চাপড়ে দিয়েছে? মিস করে গেছি? সত্যি হলে তেড়ে হাততালি দিতাম। কিন্তু এখানেও আশা না মিটিল। বিরোধীরা সেটা করতে পারেনি। বরং যা করেছে, তা হল ভ্রুণহত্যা। মানে ভ্রূণাবস্থাতেই নারীশক্তিকে মেরে ফেলেছে। গোবলয়ে যেরকম মেয়েরা জন্মানোর আগেই মেরে ফেলা হয়। সেসব আটকানোর তো মুরোদ নেই উনিজির তাই, উনি বিল নিয়ে তোপ দাগছেন।

    তারপর এলেন ডিলিমেটেশনে। বিরোধীরা এই নিয়ে যা বলছে মিথ্যে। আসলে এতে সব রাজ্যের সিট বাড়ত। সেটা ভুল না। আপনার ছিল এক বালতিতে এক মগ জল। এখন আপনাকে দেওয়া হয়েছে দু মগ, আর বালতি বাড়িয়ে করে দেওয়া হয়েছে চৌবাচ্চা। চৌবাচ্চার বাকি সব জল অন্যের। এবার আপনি আপনার প্রাপ্তি নিয়ে না নাচলে তো খুব খারাপ কাজ করেছেনই। এটা না বোঝার কিছু নেই, কিন্তু আঁতকে উঠলাম, পরের কথাটা শুনে। বললেন, ডিলিমিটেশনে কোনো রাজ্যের সাংসদের অনুপাত কমতনা। কথাটা নেহাৎই গুল। কিন্তু যদি সত্যিই হয়, সবার অনুপাত একই থাকবে, তাহলে খামোখা সাংসদ বাড়িয়ে এই হ্যাপার দরকার টা কী। অনুপাত বদলাচ্ছে বলেই তো এত সমস্যা। সেটারও একটা উত্তর দিলেন। এতে করে আরও লোক সাংসদ হবে। মানে আরও লোক চেঁচাতে পারবে সংসদে। বিকল্প কর্মসংস্থান আর কি। যাহোক, এই মহান কর্মসংস্থানপ্রকল্প দুষ্টু দলগুলো করতে দেয়নি। কী আর করা যাবে।

    এবং সবশেষে কংগ্রেসকে তেড়ে গাল দিলেন। টিমসি এবং ডিমকেকেও ধরলেন কপাত করে। সামনে নির্বাচন। আক্রমন তো করতেই হবে। প্রধানমন্ত্রী সরকারি ক্ষমতাকে ব্যবহার করে নির্বাচনী প্রচারের মঞ্চে পরিণত করলেন সমস্ত টিভি চ্যানেলকে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ করা যেত। কিন্তু তারা নিজেরাই তো একটা পক্ষ। নিজেরাই টিমসিকে হুমকি দিয়ে টুইট করে। কাজেই দেশের প্রধানমন্ত্রী উনিজি অবাধে তেড়ে বিরোধীদের মুন্ডপাত করলেন। এরা কেমন বদ, যে, নারীর উন্নতি চায়না, কোনো সংস্কার চায়না, অনুপ্রবেশ আটকাতে চায়না, এমনকি নিজের উন্নতিও চায়না। উনি বলেছিলেন, এইসব আইন পাশ হলে নিজে কৃতিত্ব নেবেন না, সমস্ত কৃতিত্ব বিরোধীদের বিজ্ঞাপন ছাপিয়ে দিয়ে দেবেন। কিন্তু ব্যাটারা নিজের ভালো বোঝেনা। উনিজির জুমলায় বিশ্বাস করেনা। কিন্তু উনিও জানেন, এক মাঘে শীত যায়না। এরপর আবার সুযোগ আসবে। যাকে বলে, দেখে নেবেন। এই ভাবে ভারতের প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে সরকারি খরচায় তাঁর নির্বাচনী প্রচার শেষ করলেন। সুখের ব্যাপার এই, যে, সব নোট বাতিল হয়নি, গ্যাসের দাম তিনগুণ হয়নি, নতুন করে এসআইআর চালু হয়নি, শুধু সরকারি ভাষণে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার করেছেন মাত্র। এইটুকুই যা শান্তি।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:9ced:eb66:c5e5:***:*** | ১৯ এপ্রিল ২০২৬ ০৯:০২740000
  • হ্যাঁ, এক মাঘে শীত যায় না। এই বিলগুলো হয়তো আবার পেশ করা হতে পারে।
     
    "এতে করে আরও লোক সাংসদ হবে। মানে আরও লোক চেঁচাতে পারবে সংসদে"
     
    চেঁচানোটা তো স্রেফ সাইড এফেক্ট। সিট যদি বাড়ানো যেত তো তিনশো জন মতো নতুন এমপি প্রত্যেকে হাজার কোটি টাকা করে কামাতে পারতো, পার্টিগুলোর পকেটেও কয়েক হাজার কোটি করে ঢুকতো। আপাতত সেই ইনকামের আশায় জল ঢালা হলো।
  • | ১৯ এপ্রিল ২০২৬ ১০:৩৬740003
  • আজ আবার রাজ্য জুড়ে কেঁদে বেড়াবে। দিল্লির সব দোকানের গ্লিসারিন শেষ হয়ে গেছে।
     
    এদিকে শিক্ষা শ্বাস্থ্যখাতে বরাদ্দ প্রতিবার কমাচ্ছে, রেলের একটা করে দুর্ঘটনা হয় গাদা লোক মরে আর আমরা জানতে পারি রেলের শুন্যপদের সংখ্যা আকাশ ছুঁতে চলল। শুন্যপদে নিয়োগের টাকা নেই সরকারের। ওদিকে ৩০০ খানা অতিরিক্ত হাতি পোষার খরচ কি উনিজির বাপ নেত্যন৮য়াহু দেবে? না আদানি দেবে?
     
    গরিলাটার টাক চাপড়ে দিলে খুবই খুশী হতাম নি:সন্দেহে।
  • MP | 2409:4060:2ec3:48ac:2e40:b31a:7fd1:***:*** | ১৯ এপ্রিল ২০২৬ ১১:১১740005
  • দেশের অর্থনীতির এমনিতেই গত ১২ বছরে ভারে মা ভবানী অবস্থা আবার গাদা গুচ্ছের সংসদ বাড়বে কেন ? তারচেয়ে উনিজি বলে দিলেই পারতেন নির্বাচন টন আর দরকারী নয় এখন থেকে ওনারাই সব দেখবেন !!!
  • X | 103.245.***.*** | ১৯ এপ্রিল ২০২৬ ১২:৩৮740009
  • এম পি র সংখ্যা বাড়লে জন প্রতি প্রশ্ন করার সুযোগ ও কমবে বলে একটা লেখা পড়ছিলাম - মানে এখনই অনেক কাঠ খড় পুড়িয়ে নাকি বিরোধীরা বলার সুযোগ পায়।
     
    কিন্তু বড় বিষয় হল ২০১১ র সেন্সাস ইয়ার ধরলে গোবলয়ের সিট বাড়বে বেশি। এই একবারে ৩০০ সিট বাড়াতে হবে সেই হিসাব ই বা এলো কোত্থেকে?
     
    আশার কথা হল ব্রাজিলে বোলসেরানোর পরে হাঙ্গেরি ওরবান হেরেছে - আগামী দিনে ভারতেও যে দিন পাল্টাবে না কে বলতে পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন