এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলকাতা যেদিন লণ্ডন হয়ে উঠবে 

    লোকেন বোস লেখকের গ্রাহক হোন
    ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ২২২ বার পঠিত
  • চলছে কলকাতা বইমেলা। কলকাতার টিনএজার জেনারেশনের ভিতরে কত শতাংশ বইমেলামুখি? বইমেলামুখি টিনএজারদের কত শতাংশ বাংলা বইয়ের পাঠক? এই তথ্যগুলি আমাদের হাতে আছে কি? হাতে থাকা কিন্তু খুব জরুরী ছিল। কেননা আজকের এই টিনএজার জেনারেশনের হাতেই বাংলা বইয়ের ভবিষ্যৎ নির্ভর করছে। আচ্ছা কলকাতার কথাই বা কেন? কলকাতাই তো আরা গোটা বাংলা নয়। কলকাতার বাইরে যে বিস্তৃত বাংলা। সেই বাংলার চিত্রই বা ঠিক কেমন? সারা বাংলায় মোট স্কুলের কত শতাংশ বাংলা মাধ্যমে চলছে। গত তিন দশকে কত শতাংশ বাংলা মাধ্যমের স্কুল বন্ধ হয়ে গিয়েছে? সেই গত তিনদশকে রাজ্য জুড়ে ইংরেজি মাধ্যমের স্কুলের সংখ্যাবৃদ্ধির হার ঠিক কেমন? রাজ্য জুড়ে শত শত হাজার হাজার ইংরেজি মাধ্যমের স্কুল কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীদের কত শতাংশ বাংলা বইয়ের পাঠক? কিংবা আদৌ বাংলা হরফ পাঠক্ষম? এই সকল তথ্যগুলি আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।

    একথা খুবই সত্য, বছর বছর কলকাতা বইমেলার মোট বিক্রির একটা বড়ো অংশই আসে বাংলা প্রকাশনার হাত ধরে। এখনও বড়ো বড়ো জনপ্রিয় বাংলা প্রকাশনার স্টলগুলিতে ঢুকতে লাইনে দাঁড়াতেও হয়। মাঝারি মানের প্রকাশনাগুলিও এই বইমেলা থেকেই সারা বছরের আয়ের একটা সিংহভাগ জোগার করতে পারে। তার কারণ এখনো বাংলা বইয়ের লেখক ও পাঠকের বেশ কয়েকটি প্রজন্ম জীবিত, যাদের বেশির ভাগই বাংলা মাধ্যমে লেখাপড়া করেই শিক্ষিত হয়েছেন। এমনকি ইংরেজি মাধ্যমের ভিতর দিয়ে শিক্ষিত হওয়া বাঙালির অধিকাংশই এখনো বাংলা হরফ পাঠক্ষম, বিশেষ করে যাঁরা আজ মধ্যবয়সী কিংবা বার্ধক্যের কোঠায়। ফলে বছর বছর এখনো টাকার অংকে বইমেলার মোট আয়ের একটা বড়ো অংশ বাংলা প্রকাশনাগুলির পকেটেই ঢোকে। কিন্তু রাজ্য জুড়ে যে হারে বাংলা মাধ্যমের স্কুলগুলি উঠে যাচ্ছে, যে হারে মানুষ আদাজল খেয়ে সন্তানদেরকে ইংরেজি মাধ্যমের স্কুলে ঢোকাতে মরিয়া হয়ে উঠেছে সেই হার বজায় থাকলে একটার পর একটা এমন টিনএজার জেনারেশন তৈরী হতে থাকবে, যাঁরা আর কোনভাবেই বাংলা বইয়ের পাঠক হয়ে উঠবে না। উঠতে সক্ষমই হবে না।

    সেদিন কিন্তু বইমেলা করেও বাংলা প্রকাশনাগুলির স্টল কে স্টল খালি পড়ে থাকতেও পারে। নাকি স্কুল কলেজের বাইরে পড়ে থাকা বাঙালিই সেদিন বাংলা প্রকাশনাগুলির লাইফলাইন হয়ে উঠবে? কিংবা বলা যায় না, ততদিনে বাংলা প্রকাশনাগুলিও ইংরেজি মাধ্যমের এডিশনের দিকেই ঝুঁকে পড়তে পারে, প্রকাশনা জগতে টিকে থাকার প্রয়াসে। কিন্তু নিজের মাতৃভাষাকে বাদ দিয়ে ভবিষ্যৎ বাংলার লেখকদের পক্ষে বিদেশী ভাষায় কি পাঠকের চাহিদার যোগান দেওয়া সম্ভব হবে ঠিক মতো? আর যদি তা সম্ভবও হয়, তবে সত্যিই কলকাতা লণ্ডন হয়ে উঠবে একদিন।

    ©লো-বো ১লা ফেব্রুয়ারি ২০২৬
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 172.56.***.*** | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪২738204
  • সত্যিই? এখনও "হয়ে উঠবে"!! 
    যেদিন বিগবেন বসেছে কলকাতা তো তখনই লন্ডন হয়ে গেছে। পাস্ট টেন্স। দিদিকে সাম্প্রতিক অতীতে তো লন্ডন করে তোলার কথা বলতে শুনিনি। কেন? কারন কলকাতার লন্ডন হবার প্রোজেক্টটা হয়ে গেছে।
  • বিপ্লব রহমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫738206
  • "বইমেলামুখি টিনএজারদের কত শতাংশ বাংলা বইয়ের পাঠক? এই তথ্যগুলি আমাদের হাতে আছে কি? হাতে থাকা কিন্তু খুব জরুরী ছিল। কেননা আজকের এই টিনএজার জেনারেশনের হাতেই বাংলা বইয়ের ভবিষ্যৎ নির্ভর করছে।" 
     
    গুরুত্বপূর্ণ বিষয় yes
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন