এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • X | ২৫ নভেম্বর ২০২৬ ০০:০২561781
  • এই অ‍্যানোনিমাস লোকটি ছিলেন পূর্ব জন্মের মানালি cheeky
  • r2h | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৫৯561780
  • হাহা, হ্যাঁ, সিরিয়াসলি, ক্লাস ফাইভ টাইভ পর্যন্ত যেসব ইংরেজি পাঠ্যবই থাকতো, সেসবে বেশ কিছু জিনিস থাকতো অ্যানোনিমাস নামেঃ)
  • b | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৫৭561779
  • আমি ভাবতাম এই "ভায়া" জায়গাটা কোথায়, সব বাসের ওপরেই লেখা থাকে। নিশ্চয় কোনো বড়ো শহর।
  • Bratin Das | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৫৬561778
  • আমি হাসি টা দিতে চেয়েছিলাম আনোনিমাস পড়ে
  • X | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৫৫561777
  • @মানালি যাচ্চলে - আপনি হ‍্যালুসিনেট করবেন - আর আমি তাতে গঞ্জিকার গন্ধ পেলে আমার দোষ?
     
    আবার হ‍্যাবসবার্গ নিয়েও জ্ঞান বিতরণ হয়েছে খানিক দেখলাম - এই ডাইনাস্টির শেষ হচ্ছে ১৯২২ তে - যদিও ১৯১৪ তে হ‍্যাবসবার্গ বংশের আর্চডিউকের খুন থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
     
    আমি X মাত্র- তবে xyz বা অন‍্য নিকে যারা আছেন - তাদের সাথে কিছু বক্তব্য তো মিলে যায়ই।
     
    আপনাকে অভিনন্দন - আপনি যেভাবে শিক্ষা কে প্রাণপণ বহন করে চলেছেন- আপনার হবে।
  • Bratin Das | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৫৫561776
  • smiley
  • r2h | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৫৫561775
  • ব্রতীনদা, হ্যাঁ, সে তো বটেই, খুবই মোটিভেশনাল ব্যাপার।
  • r2h | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৫৩561774
  • আহা আমি কী আর অত বইপত্র পড়েছি? তার ওপর অভিধান একে তো মোটা বই, তার ওপর কোন ভাষা থেকে কোন ভাষার অভিধান দেখবো, আরবি উর্দু হিন্দি বাংলা ইংরেজি, সে নানান হ্যাপা। তার ওপর আবার আছে কনটেক্স্ট। আপনি বুঝিয়ে বলুন না।

    মানে বলতেই হবে তেমন কিছু না, নিজেই তো প্রশ্নের উত্তর দিতে চাইলেন, তাই আরকি। উত্তর না থাকলে বা দিতে না চাইলে কোন ব্যাপার না। এই যেমন আমার কাছেই উত্তর নেই।

    আইডিয়ালি যে লিখেছেন ব্যাখ্যা করা তাঁরই কর্তব্য, তবে তিনি তো অজ্ঞাত পরিচয়।

    আমি ছোট বেলায় ভাবতাম, বাব্বা, এই অ্যানোনিমাস নামে লোকটার কি বিশাল প্রতিভা, কত কত ছোটদের ছড়া, শিশুভোলানি গান, নীতিকথা - কত কী লিখেছে।
  • Bratin Das | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৫৩561773
  • আমার জাস্ট ব্লডউইন দেশপ্রেম আর নাছোড়বান্দা মনোভাব টা ভালো লাগলো বলে শেয়ার করেছি
  • hutum | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৩৭561772
  • আমারো মাঝে মাঝে মনে হয় মানালি, চে গুয়েভরা ও মন্দার বোস একই লোক।
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৩৬561771
  • জেহাদ --- শব্দটার আভিধানিক অর্থ দেখুন। তাহলেই বুঝবেন।
  • r2h | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:২৮561770
  • অবশ্য সালাদিন জেহাদি কেন- এটা প্রশ্ন না। জেহাদি তো বটেই, ধর্মযুদ্ধ, জেহাদ, ক্রুসেড ইত্যাদি। বর্বর জেহাদি - এই নেতিবাচক ব্যাপারটা কেন আরকি।
  • r2h | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:২৪561769
  • কুচুটে কেন?
    সালাদিন জেহাদি কেন সেটা যেমন একটা প্রশ্ন, ঐরকমই, এরা কুচুটে কন?
    আপনার মতের সঙ্গে মেলেনি, সেটা সত্যি, ভাষায় ব্যঙ্গ আছে তাও ঠিক।
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:২০561768
  • এই X, xyz, ধুর, hutum আর জনৈক একই ব‍্যক্তি।
    মহা কুচুটে
  • X | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:১৭561767
  • তা বটে - দু সপ্তাহ আগে প‍্যালেস্টাইনে বিয়ে বাড়ির পাশে ইজরায়েলি বম্বিং হয়নি। সেপ্টেম্বরে ইরানে বিয়ে বাড়িতে মিসাইল অ‍্যাটাক এ কয়েকজন লোকের বেশি মারা যায়নি।
     
    যা হোক মানালির ঝাঁকি দর্শনে ক্রুসেড থেকে ড্রাকুলা থেকে নেহরু থেকে ২৭ অক্টোবর চলে এলো - কি রেঞ্জ?! জয় বিরিঞ্চি!
  • ধুর | ২৪ নভেম্বর ২০২৬ ২৩:১৩561766
  • এই হল মুখস্তবিদ্যের গলদ। ২২.৪১এর গাম্বাট পোস্ট দেখায় ধ্যাড় ধ্যাড় করে মুখস্ত করলাম আর ভড় ভড় করে উগরে দিলাম মেইন উদ্দেশ্য হলে অন্ত:সারশুন্য নির্বোধ একটা হ্যাজ নামে।
  • জনৈক | ২৪ নভেম্বর ২০২৬ ২২:৫৭561765
  • যুদ্ধের ন্যায়্নীতি আর ধর্মের ন্যায়্নীতি এক নয়। "মুসলিমদের স্বাভাবিক ন্যায়্নীতি" বললে তার মধ্যে যুদ্ধের কোনো কনটেক্স্ট থাকে না। আর এটুকু বোঝার জন্য অনেক বই পড়তে হয় না, সামন্য স্বাভাবিক বিচার-বুদ্ধি থাকলেই চলে, তবে চাড্ডিত্বের চশমা থাকলে কিছুই চোখে পড়ে না। তখন এমনকি এও মনে হতে পারে যে ইজরায়েল-প্যালেস্তাইনের কনফ্লিক্ট তো এই সবে হামাস হানার সময় শুরু হলো, তার আগে অপারেশন কাস্ট দাই ব্রেড থেকে শুরু করে সাবরা-শাটিলা কিছুই হয় নি।
     
  • r2h | ২৪ নভেম্বর ২০২৬ ২২:৪৮561763
  • ইয়ে, এটা কি আমার প্রশ্নের উত্তর? আমি বিদ্বেষ, ফোবিয়া, এসব তো কিছু বলিইনি!
    সালাদিন বর্বর জেহাদী কেন- এই মোর একমাত্র জিজ্ঞাসা।

    আর তাছাড়া ব্রতীনদার বিদ্বেষ এল কোদ্দিয়ে? ব্রতীনদা তো সোর্স অজ্ঞাত হোয়া ফরোয়ার্ড পোস্ট করেছে মাত্র।
    ন্যায় নীতির উত্তরটা আবছা করে পেলাম, আমি যা ভাবছিলাম, তার সঙ্গে মিলেও গেল, আলাদা করে ন্যায়নীতির কোন গ্যাড়াকল নেই তার মানে-
     
    • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ২২:৪১
    • ... যুদ্ধে কোনো ন‍্যায়নীতি হয়না।
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ২২:৪১561762
  • না, আমি ব্রতীনদার পোষ্টে কোনো বিদ্বেষ পাইনি। সম্প্রতি হামাসের আক্রমণ ইহুদি উৎসবের দিন, দেশভাগের সময় কোজাগরী পূর্ণিমার দিন সংখ‍্যালঘুদের আক্রমণ এমন আরো উদাহরণ আছে। এবার যুদ্ধে কোনো ন‍্যায়নীতি হয়না। ক্রুসেডের বিষয় সালাদিন আর ফ্রেডেরিক বারবারোসা বা রিচার্ড দ‍্য লায়নহার্ট কেউই কোনো অংশে কম যাননা। খ্রিষ্টান নিষ্ঠুরতার সুবৃহৎ পরিচয় ইতিহাসে রেখে গেছেন রুমানিয়ার ভ্লাদ দ‍্য ইমপেলার। কিন্তু সেখানে ন‍্যায়নীতি বলতে হয়তো ব্রতীনদা এটা মিন করতে চেয়েছেন যে, রাজকীয় উৎসবে অতর্কিতে আক্রমণ। এ ষ্ট্র‍্যাটেজি যে কেউই কাজে লাগাতে পারে। এপ্রসঙ্গে ইস্লামোফোবিয়া কোথা থেকে এলো? আবার বহু বহু বছর পর ইজরায়েল, ব্রিটেন,ফ্রান্স ও আমেরিকার মিলিত আক্রমণের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আরব দুনিয়ায় 'আধুনিক সালাদিন' হিসাবে পরিচিতি পান মিশরের নাসের। সেখানে আবার সুয়েজ ঝামেলা ধরে সোভিয়েত ও নাসের কাছাকাছি আসেন। উনি ব‍্যক্তি হিসাবে কিন্তু প্রোগ্রেসিভ, নেহেরু ও মিদজোজোর অনুরাগী ছিলেন। তো এই আরকী... সবই সময় ও মতবাদের সাপেক্ষে বদলায়। ষ্ট‍্যাটিক সংজ্ঞা বলে কিছুই নেই।
     
    আমার যেটা ভালো, সেটা মন্দ তোমার কাছে
    শুঁয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে।
  • r2h | ২৪ নভেম্বর ২০২৬ ২২:৩৪561761
  • এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে হল, জেহাদি শব্দটা বরাবর নেতিবাচকতা নিয়ে আসে, ওদিকে ক্রুসেডার ব্যাপারটা বেশ বীরত্বব্যঞ্জক। কিন্তু দুটো তো মোটের ওপর একই ব্যাপার আসলে?
  • hutum | ২৪ নভেম্বর ২০২৬ ২২:২৫561760
  • মুসদের সংগে লিমদের আবার খুব ঝগড়া। ১১৭৬ খ্রিস্টাব্দে ডেড সীর পারে লিমরা শাশলিকের দোকান খুলেছিল। রেস্তোরাঁর দেয়ালে খোলা তলোয়ার ঝোলানো। তো এক মুস ব্যাটা খেতে ঢুকে শাশলিকে কামড় দিয়েই বলে কিনা, হেই লিমের পো, তোরা শীষকাবাবকে শাশলিক বলে ডবল দাম নিচ্ছিস! ব্যাস, তাই নিয়ে বিতন্ডা। খোলা তলোয়ার হাতের কাছেই ছিল। মুস ও লিমদের স্বাভাবিক ন্যায় নীতি অনুসারে টপাটপ কাটা মুন্ডু গড়াগড়ি খেতে লাগল। এ গল্প আমার ডেডলি ডেড সী বইতে আছে। পড়ে নেবেন। আমি সী বীচে বসে নেবু চা খাচ্ছিলাম, তবে টাক দেখে বল্ডউইনের সাগরেদ ভেবে আর লাগতে আসেনি।
  • r2h | ২৪ নভেম্বর ২০২৬ ২২:১৮561759
  • প্রশ্ন, উত্তর- কোনকিছুরই কোন মালিকানা, কপিরাইট, হাত তুলে দাঁড়ানো, বাজার বোতাম চাপা, ব্রাউনি, পদক - কিচ্ছুটি বরাদ্দ নেই, যার যেমন যা অভিরূচিঃ)
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ২২:১৪561758
  • উত্তর দুখানা আমি দিলে কিছু মাইন্ড করবেন?
  • স্বাভাবিক ন্যায়নীতি | ২৪ নভেম্বর ২০২৬ ২২:০৯561757
  • স্বাভাবিক ন্যায় নীতি
  • r2h | ২৪ নভেম্বর ২০২৬ ২২:০৬561756
  • আচ্ছা, সালাদিনের বাহিনি বর্বর জেহাদী কেন?
     
    • Bratin Das | ২৪ নভেম্বর ২০২৬ ১৩:৪৬
    • ... মুস, লিমদের স্বাভাবিক ন্যায় নীতি অনুসারে বল্ডউইনের বোনের বিয়ের দিনেই আক্রমণ করা হয়েছে দুর্গ। যাতে খুশির দিনে আনন্দ উল্লাসে ব্যস্ত দুর্গবাসী প্রতিরোধ করার সুযোগ না পায়।
     
    এইটা কী ব্যাপার? তখন অন্যান্য রাজ্যে নিয়ম ছিল, যে পরিবারে বিয়ে হলে যুদ্ধু বন্ধ থাকবে? অ্যাস্টেরিক্সের কমিক্সে থাকে অবশ্য ইংরেজরা চা বিরতিতে যুদ্ধ বন্ধ রাখে।
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ২২:০১561755
  • মিশেল ফুকোর "The birth of clinic : An archaeology of the medical perception."
  • Manali Moulik | ২৪ নভেম্বর ২০২৬ ২১:৫৯561754
  • পড়লাম ব্রতীনদা, বল্ডউইন সম্পর্কে। আগ্রহ বাড়লো। এরকম পার্সন ইতিহাসে স‍ত‍্যি বিরল। আর সপ্তদশ শতকে, অনেকটাই পরে, একটা খুব পরিচিত কেস পড়েছিলাম স্পেনের হ‍্যাবসবার্গ বংশীয় শেষ রাজা চার্লস দ‍্য সেকেন্ড সম্পর্কে। এনার জন্ম 1661 ও মৃত‍্যু 1700 সালে। অষ্ট্রিয়া ও স্পেনের মিলিত হ‍্যাবর্সবার্গ লিগ‍্যাসি এনাকে দিয়েই শেষ হয়। আমি এই কেসটা পড়ে এতোটাই অবাক হয়েছিলাম যে, মিশেল ফুকোর উত্তরাধুনিক তত্ত্ব, রোমান চিকিৎসক গ‍্যালেন ও World health organization এর কিছু লেখাপত্র পড়তে বাধ‍্য হই।
  • ইস্লামোফোবিয়া | ২৪ নভেম্বর ২০২৬ ২১:১৯561753
  • Bratin Das | ২৪ নভেম্বর ২০২৬ ১৩:৪৬
  • Джошита | ২৪ নভেম্বর ২০২৬ ২১:০৪561752
  • আমাদের তখন সেরম ভয়ডর ছিলো না। বাড়িতে যখন জানতে পারতো, খুব চেঁচাতো, কেন গেছলি ওখানে, কী দরকার যাবার, এই সমস্ত। কিন্তু লাস্টবাবেরটায় আমার কেমন একটা ভয় এবং অস্বস্তি হয়েছিল, সেটাই ছিল শেষবার, ষষ্ঠবার। সেসমস্ত বর্ণনাও লিখেছি, পড়ে দেখিস, প্রায় স্মাগলার বনে গিয়েছিলাম সেসব সময়ে।
    এখানে এসব ডিটেলে না বলাই ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত