এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Dhuttor | ২০ নভেম্বর ২০২৬ ০৫:০৮561511
  • @অয়নেশ | ১৯ নভেম্বর ২০২৬ ২১:১০561495, চীনের ডেভেলপমেন্টাল মডেল বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ l আমার মতে চীনের ক্ষেত্রে একটি নয় তিনটি ডেভেলপমেন্ট মডেল আছে l মাও মডেল (যেটি মূলতঃ মাওয়ের সময়ে চলেছিল ), দেঙ মডেল (যেটি তং শিয়াও ফিং deng xiaoping, চিয়াং ছমিন jiang jemin ও হু চিন্তাও hu zintao প্রশাসনে চলে ) এবং বর্তমানের শি চিনফিং মডেল l এই তিন মডেলের মধ্যে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ যেমন continuity, commonality এবং divergence. তিনটি নিয়েই কিছু বলা যায় l. Continuity ও commonality এই তিন মডেলের common characteristics হচ্ছে যে রাষ্ট্রের national power বৃদ্ধি করা নিজেদের মডেলের রূপায়ণের ফলে l তবে তিন মডেলের সামনে লক্ষ ও সংশ্লিষ্ট সমাধান সবসময়েই আলাদা ছিলো l মাও এর লক্ষ ছিলো modernization, দেঙ এর industrialization ও globalization এবং শি মডেলের ক্ষেত্রে লক্ষ ছিলো remodernization. কিন্তু তিনটি মডেলের ক্ষেত্রেই common point ছিলো যে রাষ্ট্র তার সমাজের সমস্যা ও স্বার্থ অনুযায়ী নিজস্ব নীতি গ্রহণ ও রূপায়ণ করবে l অর্থাৎ রাষ্ট্রের স্বার্থ, সবসময়েই ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থের থেকে বেশি গণ্য করা হবে l তিন মডেলের আরো একটা common interest হলো low inflation. Divergence এই তিন মডেলের নিজস্ব পার্থক্য অনেকই আছে যেগুলো এসেছে মূলতঃ পরিবর্তিত সময়ের সঙ্গে নিজেকে পাল্টে নেবার জন্যে l যেমন দেঙ মডেলে আর্থিক বৃদ্ধি হলেও প্রবলভাবে জন্মহার হ্রাস ও ডেমোগ্রাফিক nightmare তৈরী হয়েছিলো l আরো একটা সমস্যা ছিলো পরিবেশ দূষণ ও high AQI. শি মডেল এই দুটো সমস্যার সমাধান নিজের মত করে করবার চেষ্টা করেছে l পরিবেশের সমস্যার ক্ষেত্রে ভালো ফল পেলেও demographic ফার্টিলিটি রেটের ব্যাপারে শি মডেল দেঙ্গের একসন্তান নীতি পুরোপুরি ত্যাগ করলেও এখনো জন্মহার বৃদ্ধিতে আশানুরূপ সাফল্য পায়নি এখনো l conclusion এ বলতে গেলে বলতে হয় চীনের development মডেলের মূল বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের স্বার্থের priority ও ওভারঅল national power capability enhancement
  • ar | ২০ নভেম্বর ২০২৬ ০৪:১৬561510
  • একদম!! পরের ধাপে, হলের বাইরে চটি-জুতো খুলে, হলের ভিতরে আগরবাতি জ্বেলে মুভি দেখতে হবে।
  • অ‍্যারকে | ২০ নভেম্বর ২০২৬ ০২:১৯561509
  • হ‍্যাঁ মশাই, রামায়ণ দেখতে হলে গাঁদাফুলোর মালা হাতে খালি পায়ে ঢুকতে হবে বলেচে কিনা জানেন?
  • albert banerjee | ২০ নভেম্বর ২০২৬ ০০:২২561507
  • না আমার ফোটোগ্রাফি কলেজ স্ট্রিট গিয়ে ছিলাম আজ ফিরেছি।
  • তরমুজ | ২০ নভেম্বর ২০২৬ ০০:১৮561506
  • অ্যালবার্ট ছবিটা খুব ভাল হয়েছে, আপনার আঁকা?
     
    মানালি, আপনি মনে হয় ট্রেজার এবং রিসোর্স গুলিয়ে ফেলছেন। ট্রেজার ও রিসোর্স এক নয়। কহিনূর ভারতের ট্রেজার, রিসোর্স নয়।
  • albert banerjee | ২০ নভেম্বর ২০২৬ ০০:০২561505
  •  
    কলকাতা আমার প্রিয় কলকাতা
     
    আমি তোমার আগুন সেঁকবো।
     
     
  • তরমুজ | ১৯ নভেম্বর ২০২৬ ২৩:৫৭561504
  • ..... এই ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। আগেকার দিনে বর্তমান দিনের মত বিভিন্ন দেশের মূদ্রার মধ্যে উন্নত কারেন্সি এক্সচেঞ্জ রেট বা তার গননা পদ্ধতি ছিল না। সেজন্য মূদ্রা গলিয়ে যে পরিমান ধাতু পাওয়া যেত, সেটাকেই এক্সচেঞ্জ রেট হিসাবে ধরা হত। এইভাবে ধাতুর ওজনের সাথে কারেন্সির গননামূল্য জড়িয়ে আছে। আর এই কাজের জন্য সোনা খুব উপযোগি ছিল। এভাবেই সোনা সম্পদ হয়। ..... এছাড়া ঐতিহ্যবাহি সম্পদের বিষয়টা হল, কিছু দ্রব্য আছে যাকে সামাজিক মর্জাদার সাথে যুক্ত করা হয়। সেক্ষেত্রে ঐ দ্রব্যকে সম্পদ বলা যায় না। কারন সেটা সার্বজনীন নয়। সমাজ পাল্টে গেলে ঐ দ্রব্যটির দামও পাল্টে যেতে পারে। যেমন হাতে তৈরি শৌখিন বন্দুক। বিলেতে প্রচুর দাম পাওয়া যাবে, কিন্তু ভারতে পাওয়া যাবে না। সুতরাং সেটা সম্পদ না। আবার কোন ছবির জন্য কেউ একশো কোটি টাকা দিতে রাজি, কেউ এক কোটিও দিতে রাজি নয়। সুতরাং এগুলি সম্পদ নয়। সম্পদের উপযোগিতা সবসময় সার্বজনীন হবে।
  • তরমুজ | ১৯ নভেম্বর ২০২৬ ২৩:২২561503
  • এছাড়া বর্তমানে গোল্ডের ইলেকট্রিকাল ব্যবহার আছে। সেটা অন্য বিষয়, এবং আপনি যে সূত্রে সোনার দামের কথা বলেছেন সেটা ও তার ভ্যালুয়েশন অন্য বিষয়।
  • তরমুজ | ১৯ নভেম্বর ২০২৬ ২৩:১০561502
  • সোনা সম্পদে পরিনত শুধু শুধু হয় নি। স্বর্ণ মূদ্রার উপর নকশা ভালো হয় এবং সোনা তুলনামূলক স্থিতিস্থাপক। তখন বর্তমান দিনের মত মানি প্রিন্টিং টেকনোলজি ছিল না বলে সোনা সব থেকে বেশি উপযোগি ছিল মূদ্রা তৈরির জন্য। এবং পরবর্তী কালে এটি ডেরিভেটিভে পরিনত হয়। নতুবা যে দেশে সব থেকে বেশি সোনার খনি থাকত, সেই দেশ সব থেকে বেশি ধণী হত। কিন্তু বাস্তবে সেটা কি হয়? ..... সোনায় বিনিয়োগ মোটেই সুরক্ষিত বিনিয়োগ নয়।
  • Manali Moulik | ১৯ নভেম্বর ২০২৬ ২২:২১561500
  • //ইতিহাসে কোন সম্পদ অব্যবহার্য থাকা কালীন সম্পদ বলে পরিগণিত হয়েছে? উদাহরন দিন।//
     
     
    সম্পদরূপে যদি স্বর্ণ বা বুলিয়ন জমিয়ে রাখা হয়, তার উপযোগিতামূল‍্যটাই অ‍্যাসেট। নাহলে যে সোনাদানা বিক্রি করে টাকা পাওয়া যাবে না বা যে কয়লা শক্তি উৎপাদন করে না তা সম্পদ বলে পরিগণিত হয় না। এটা জিমারম‍্যানের সম্পদশাস্ত্রের থিওরি অনুযায়ী অলরাইট। কিন্তু তরমুজ, যদি গৃহদেবতার গহনায় বা পারবারিকসূত্রে প্রাপ্ত কোনো গহনায় কোনো দুর্লভ রত্ন থাকে বা ভারী কাঁসা-পিতলের বাসন যেসব এখন আর ব‍্যবহার হয় না কিন্তু বিক্রয়মূল‍্যের প্রশ্নই নেই, তা কেবল ঐতিহ‍্য হিসাবে সংরক্ষণ করা হয়, সেটাকেও তো বংশগত সম্পদ বলাই যায়?
  • Manali Moulik | ১৯ নভেম্বর ২০২৬ ২২:১৭561499
  • //ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্টালিজম নিয়ে আপনার বা আপনার মতো উজ্জ্বল তরুণ যাঁরা যথেষ্ট ওয়াকিবহাল তাঁদের নিজেদের চিন্তার মোটামুটি অবস্থানটা কী? সহজ উত্তরে। এটুকুই।//
     
     
    আমার ব‍্যাখ‍্যার জন‍্য অতিরিক্ত জটিলতার সৃষ্টি হলে তার জন‍্য ক্ষমা চাইছি। আসলে ডেভেলপমেন্ট একটা কনসেপ্ট। তাকে মেটেরিয়াল আর আইডিয়াল দুটো ধারণার সূচকেই দেখা যায়। যাকে কন্সট্রাক্টিভিজম্ বলে।আমাদের পরিস্থিতিতে যদি এমপ্লয়মেন্টের পরিমাণ বাড়ে, যোগ‍্যতার সঙ্গে চাকরীতে নিয়োগ, জেন্ডার ইক‍্যোয়ালিটি, ধর্মাধর্ম বিদ্বেষের পরিসমাপ্তি আর মানবাধিকারের স্বীকৃতি দেখা যায় সেটাই অনেক বড়ো বলে মনে করি। বর্তমানে সংবিধান বর্ণিত মৌলিক অধিকারগুলোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার ফান্ডামেন্টাল রাইটস্ ক্ষতিগ্রস্ত হওয়া মানেই হিউম‍্যান রাইটস্ বিপদের মুখে। যেটা হলে কোনোদিন হিউম‍্যান ডেভেলপমেন্ট পসিবল নয়। সেটা বোঝাতেই ওই রেফারেন্সগুলো আনতে হয়েছে। যে আম্বানিপুত্রের বিবাহে ভয়াবহ ঘটা করে মুখ উজ্জ্বল হয়েছে বা এশিয়া তথা সারাবিশ্বের কতিপয় ধনীর মধ‍্যে সেরার তালিকায় এরা আছেন, এটা টোটাল ডেভেলপমেন্টের সূচক হতে পারে না। জিডিপি আর জিডিপি পার ক‍্যাপিটার সঙ্গে ইনকাম ইনইক‍্যোয়ালিটি নিয়ে রোয়ান্ডা মোশারফ, টমাস পিকেটির একটা আর্টিকেল নিয়ে এখানেই আলোচনা করেছিলাম বোধহয়, কমলাকান্তের উদাহরণটা সেই প্রসঙ্গেই দেওয়া। কোথাও বোঝাতে ভুল হলে বা জটিলতা থেকে গেলে দুঃখিত।
     
  • তরমুজ | ১৯ নভেম্বর ২০২৬ ২২:০০561498
  • //সম্পদ নিয়ে আপনার বক্তব্য ভালো লাগলো। কিন্তু ব্যবহার্য হলেই সেটা রিসোর্স পরিগণিত হয়েছে -- ইতিহাসের সব সামাজিক বয়ান বোধহয় তা বলে না। সময় সুযোগে এই নিয়ে আরো আলোচনা করার ইচ্ছে থাকলো।//
     
    ইতিহাসে কোন সম্পদ অব্যবহার্য থাকা কালীন সম্পদ বলে পরিগণিত হয়েছে? উদাহরন দিন।
  • দাশু | ১৯ নভেম্বর ২০২৬ ২১:৩৬561497
  • আরে অয়নেশ, আপনিও যা এক্সপেক্ট করছেন। এই মানালি ফানালি ওই নেম ড্রপিং এর বাইরে আদৌ কিছু করেছে কোনোদিন। এর ওই মুখস্ত বিদ্যে, পেটে বোমা মারলেও তার থেকে বেশি কিছু বেরোবে না। উল্টে ভাটটাকে ভ্যাট করে রেখে দিয়েছে।
  • albert banerjee | ১৯ নভেম্বর ২০২৬ ২১:১৫561496
  • ভাটিয়ালি পড়ার চেয়ে মল্লার এর বাপের আপেল কবিতা তা ভালো ছিল। বই গুলো পুড়ছে বই গুলো পুড়ছে বই গুলো পুড়ছে
  • অয়নেশ | ১৯ নভেম্বর ২০২৬ ২১:১০561495
  • @মানালি
    আপনি চীনের এয়াই হাবে স্বর্গের কথা বলেছিলেন তাই প্রশ্নটা রাখা ছিল। যদিও আপনি বাদিউ, জিজেককে টেনে আনলেন (ডাইরেক্ট লাঁকা টেনে আনেননি এই যথেষ্ট) ফলে সব এই নিরেট মাথার ওপর দিয়ে গিয়ে ঘেঁটে গেল। এস্কোবারের নামটা নিলে একটু হয়তো সুবিধে হতো, যদিও এয়াই হাবে স্বর্গ খটকাটা থেকেই যেত। আমি কিন্তু এত বড় বড় নামের ভারের চেয়ে সহজভাবে জানতে চেয়েছিলাম ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্টালিজম নিয়ে আপনার বা আপনার মতো উজ্জ্বল তরুণ যাঁরা যথেষ্ট ওয়াকিবহাল তাঁদের নিজেদের চিন্তার মোটামুটি অবস্থানটা কী? সহজ উত্তরে। এটুকুই।

    @ধুত্তোর

    আপনার অবস্থানটা মোটামুটি বুঝতে পেরেছি বোধহয়। আপনার জন্য স্পেসিফিক প্রশ্ন - চীনের ডেভেলপমেন্ট মডেলটিকে আপনি আলাদা বিশেষ কিছু ভাবেন?

    @তরমুজ
    সম্পদ নিয়ে আপনার বক্তব্য ভালো লাগলো। কিন্তু ব্যবহার্য হলেই সেটা রিসোর্স পরিগণিত হয়েছে -- ইতিহাসের সব সামাজিক বয়ান বোধহয় তা বলে না। সময় সুযোগে এই নিয়ে আরো আলোচনা করার ইচ্ছে থাকলো।
     
    ----------
     
    যিনি বা যাঁরা এই প্রশ্ন গুলোকে ইগো বা হিংসা থেকে করা বলে ভাবছেন তাঁকে বা তাঁদের নিশ্চই জানার কথা পরবর্তী প্রজন্মের সঙ্গে ইন্টারাক্ট নানানভাবে করা যায়। সবই পিঠ চাপড়ানো বা হিংসার জ্বালাপোড়া হবে এমন স্টিরিওটাইপে না দেখাই ভালো।
  • Manali Moulik | ১৯ নভেম্বর ২০২৬ ২১:০৬561494
  • N ধন‍্যবাদ। বিজয় প্রসাদের বই আমার আগে পড়া নেই। পড়ে দেখবো।
     
    @আমআদমী - - আপনি কি কেজরিওয়ালের লোক?
  • আম আদমি | ১৯ নভেম্বর ২০২৬ ২০:৪৮561493
  • "আবার এক খান নতুন নাম। সাদা বাংলায় নাম ছেড়ে নিজের মত লিখুন না দিদিমনি জাতে আম আদমিও বোঝে।"
     
    @xyz,আপনার যেমন কথা! আম আদমিদের বোঝার মত করে উনি লিখতে যাবেন কেন? এঁরা কত জ্ঞানী মানুষ, কত পড়াশোনা! বোকাহাবা আম আদমিদের পর্যায়ে এনাদের কখনো নামতে বলতে হয়?
  • albert banerjee | ১৯ নভেম্বর ২০২৬ ২০:১৫561492
  • দয়া করে দিলুদাকে গালাগালি দেবেন না "তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ। " এই তো তার অবস্তা
  • N | ১৯ নভেম্বর ২০২৬ ১৮:৩৪561491
  • "দুঃখে কথা, তৃতীয় বিশ্বের বিপ্লবীদের রিপ্রেজেন্টেশন কোথাও আমি সেভাবে এগুলোয় পাইনি।"
     
    মানালি বিজয় প্রসাদের বইগুলো পড়ে দেখতে পারেন।
    1) The Darker Nations: A People's History of the Third World
    2) The Poorer Nations: A Possible History of the Global South
  • তরমুজ | ১৯ নভেম্বর ২০২৬ ১৮:০৮561490
  • মানালি, রিসোর্স বা সম্পদ পদার্থের ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে হয়। যেমন যতদিন জ্বালানি তেলের ব্যবহার মানুষ শেখেনি, ততদিন জ্বালানি তেল সম্পদ ছিল না। পদার্থ বা শক্তির রূপান্তরন বা ট্রান্সফরমেশন হয়, কিন্তু সম্পদের রূপান্তরন হয় না। সম্পদের উপযোগিতা হয়। এবং সম্পদ যত ব্যবহার করা হবে সম্পদের তত ক্ষয় হবে। পদার্থ মাত্রই সম্পদ নয়। এটা একটি জটিল বিষয়, আলোচনা করা যেতে পারে।
  • তরমুজ | ১৯ নভেম্বর ২০২৬ ১৭:৫৯561489
  • //যেমন xyz বললেন তিনি কিছুই বোঝেন নি তবুও অনেক কিছু বুঝেছেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারনে যখন ছড়িয়েছি তখন আমাকে সতর্ক না করে এখন ছড়াতে এসেছেন। ছড়ানো কাকে বলে আমি সেই বিষয়ের সাথে ঠিক অবগত নই। আমি ঠিক ভুল ও বিষয় নিয়ে কাটাছেড়ার সঙ্গে অবগত। প্রয়োজন হলে এখন কাটাছেড়া করতে আসুন, বিষয়কে সামনে আনুন, আবার হবে।//
     
    কমেন্টটি অয়নেশের উদ্দেশ্যে নয়, যদিও একসাথে পোস্টানো।
     
    @xyz
     
    কি ছড়িয়েছি সেগুলো সামনে আনুন এবং যুক্তিতর্ক দিয়ে আমাকে বিদ্ধস্ত করুন, আমার ভাল লাগবে।
     
     
  • তরমুজ | ১৯ নভেম্বর ২০২৬ ১৭:৪৯561488
  • @অয়নেশ, কত জানি বা জানি না, সেটা প্রশ্ন নয়। প্রচুর জানি সে স্বীকৃতি পাওয়ার মত গবেষণাকেন্দ্রও এটা নয়। শুধু কয়েকটি বিষয়কে সামনে তুলে আনা, যেগুলো নিয়ে চিন্তা ভাবনা হয় না। সেটা খুচিয়ে দেওয়াই আমার কাজ। সরাসরি বিষয়ে আসলে ভাল লাগবে। যেমন xyz বললেন তিনি কিছুই বোঝেন নি তবুও অনেক কিছু বুঝেছেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারনে যখন ছড়িয়েছি তখন আমাকে সতর্ক না করে এখন ছড়াতে এসেছেন। ছড়ানো কাকে বলে আমি সেই বিষয়ের সাথে ঠিক অবগত নই। আমি ঠিক ভুল ও বিষয় নিয়ে কাটাছেড়ার সঙ্গে অবগত। প্রয়োজন হলে এখন কাটাছেড়া করতে আসুন, বিষয়কে সামনে আনুন, আবার হবে। .... একটা গান শুনুন,
     
  • Manali Moulik | ১৯ নভেম্বর ২০২৬ ১৬:২৫561487
  • ধূত্তোর, আমার মনে হয়না রিসোর্স কেড়ে নিতে হচ্ছে। বরং এতে প্রাকৃতিক রিসোর্স আরো বৃদ্ধি পাবে। পরিচ্ছন্ন পরিবেশ, বিশুদ্ধ বাতাসের অধিকারটা Art. 21 এর মধ‍্যেই পড়ে। জীবনের অধিকার এটা ছাড়া হবে কী করে? ষ্টকহোম ডিক্লারেশনের (1972) পর থেকেই এগুলো নিয়ে কাজ হয়েছে। তবে Environmental regulations নিয়ে আমাদের কেউ মাথা ঘামায় না, এই হয়েছে মুশকিল। NGT করে কিছুটা তাও হয়েছে।
  • Dhuttor | ১৯ নভেম্বর ২০২৬ ১৬:০৮561486
  • @অয়নেশ | ১৯ নভেম্বর ২০২৬ ১৩:৪৯, আমার অত পড়াশোনা নেই l তবে আপনার গুরু ও অন্যন্য ফোরামে লেখা গুলো পড়তে ভালো লাগে যেহেতু আপনার দুনিয়াকে দেখার চোখটা অন্যরকম l আমি উন্নয়ন ও আধুনিকতা বলতে বুঝি পঞ্চাশের নিচে AQI, রাষ্ট্রের education ও healthcare ফ্রী করে দেওয়া, ইচ্ছামত বিফস্টেক খাবার অধিকার ও দেশে মোটামুটি আর্থিক সাম্য থাকবে, এর বেশি কিছুই চাইনা আপাতত l তবে এর সঙ্গে একটা প্রশ্নও মাথায় আসে এই recently কয়েকমাস হলো, আমার এতো সব চাওয়া যোগান দিতে গিয়ে কি রাষ্ট্রকে কারুর থেকে রিসোর্স কেড়ে নিতে হচ্চে ? এর উত্তর এখনো পাইনি l বেশী ভাবতে পারিনা তাহলে ঘুম হবেনা স্ট্রেস হবে, লোভে স্ট্রেস, স্ট্রেসে মৃত্যু
  • Джошита | ১৯ নভেম্বর ২০২৬ ১৫:৪৪561485
  • হিংসায় তোমার বায়ু কুপিত হয়েছে। একটু মাথায় জল দিয়ে এসো।
  • xyz | ১৯ নভেম্বর ২০২৬ ১৫:৩৭561484
  • // মুশকিলটা কী জানেন, কাঁকড়ার জেনেটিক্সটা আমাদের যায়নি। নাহলে ওখানে 'অ‍্যান্টি-বাদ‍িউ' শব্দদুটো লিখিনি বলে ভাবলেন সুন্দর পয়েন্ট পাওয়া গেলো। কিন্তু এখানে বাদিউ ফিলোসফিকে যে আসপেক্টে বর্ণনা করেছেন, লারোয়েল তার প‍্যাটার্ণের ক্রিটিক করছেন।
     
    আবার এক খান নতুন নাম। সাদা বাংলায় নাম ছেড়ে নিজের মত লিখুন না দিদিমনি জাতে আম আদমিও বোঝে।
  • Dhuttor | ১৯ নভেম্বর ২০২৬ ১৫:৩৪561483
  • @অয়নেশ | ১৯ নভেম্বর ২০২৬ ১৩:৪৯, আমার অত পড়াশোনা ​​​​​​​নেই l তবে ​​​​​​​আপনার ​​​​​​​গুরু ​​​​​​​ও ​​​​​​​অন্যন্য ​​​​​​​ফোরামে ​​​​​​​লেখা ​​​​​​​গুলো ​​​​​​​পড়তে ​​​​​​​ভালো ​​​​​​​লাগে ​​​​​​​যেহেতু ​​​​​​​আপনার দুনিয়াকে ​​​​​​​দেখার ​​​​​​​চোখটা ​​​​​​​অন্যরকম l আমি ​​​​​​​উন্নয়ন ​​​​​​​ও আধুনিকতা ​​​​​​​বলতে বুঝি পঞ্চাশের ​​​​​​​নিচে AQI, রাষ্ট্রের education ও healthcare ফ্রী ​​​​​​​করে ​​​​​​​দেওয়া, ইচ্ছামত ​​​​​​​বিফস্টেক ​​​​​​​খাবার ​​​​​​​অধিকার ​​​​​​​ও ​​​​​​​দেশে ​​​​​​​মোটামুটি ​​​​​​​আর্থিক ​​​​​​​সাম্য ​​​​​​​থাকবে, এর ​​​​​​​বেশি ​​​​​​​কিছুই ​​​​​​​চাইনা ​​​​​​​আপাতত ​​​​​​​
  • হ্যাঁ | ১৯ নভেম্বর ২০২৬ ১৫:২৭561482
  • নিজের বক্তব্যের ভুল স্বীকার বা নিজের খিস্তিপোস্টের ফটো অবশ্য তুলে দিতে দেখিনি কখনো। নিজের বেলায় আঁটিসাঁটি, পরের বেলায় দাঁতকপাটি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত