এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • xyz | ১১ নভেম্বর ২০২৬ ১৫:২৯561300
  • হেব্বি টেকনিক। সিআর সেভেনও ঘোল খেয়ে যাবে।
  • X | ১১ নভেম্বর ২০২৬ ১৫:২৮561299
  • যোশিতা - মহাভারত কাহিনী হিসেবে খুবই ইন্টারেস্টিং আর জটিল- বেশিরভাগ মহাকাব্যেই তাই - কারণ সেই সময়ের সামাজিক রীতিনীতি ও জানা যায়। আপনি যে এসব পড়েননি বা উৎসাহ নেই - সেটা জানি - দু একটী মনু টনু নাম শুনে থাকবেন ধরে নিচ্ছি। But your ignorance cannot be a point of view. যেটা আপনার ভালো লাগবে না ইগনোর করুন - নিজের রাশিয়ান স্বর্গের ক‍্যালোর ব‍্যালোর নিয়ে যেমন লিখছেন লিখুন না - কেউ তো কিছু বলছে না তা নিয়েও।
  • Джошита | ১১ নভেম্বর ২০২৬ ১৫:০৫561298
  • ১১ নভেম্বর ২০২৬ ১৪:৪৮

    মুশকিলে ফেললেন। এই পোস্টে যে পয়েন্টগুলো লিখলেন, সব ঠিক। তবে মজার কথা হচ্ছে যে, যারা এই প্রথাগুলো মানে না, তারাও প্যাট্রিয়ার্খিতে বিলং করে। মানে জিনিসটা মিউচুয়ালি এক্সক্লুসিভ নহে। যারা মনু মনু মনু করে সর্বক্ষণ মনুনাম জপছে, তারা আরও ঘোড়েল প্যাট্রিয়ার্খ। কারোকে সরাসরি চেনা যায়, কারো মুখে মুখোশ। জাত পাত ধর্ম বর্ণ ঠিকুজি কুষ্ঠি গোত্র টোত্র সব ব্যাপারে নাড়ি টনটনে এদের। এদের উদ্দেশ্যেই বলা। জ্ঞানপাপী হয়ে আর কতো দিন?

    এরপর থেকে অজানা নিকদের উত্তর দেবো না।
  • পপার | ১১ নভেম্বর ২০২৬ ১৪:৪৮561297
  • যা লিখেছেন এর মানে কি?
    কি বলতে চাইছেন?
     
    আপনি কি অস্বীকার করতে পারেন যে ভারতে ধর্ম আর আচার বিকারের নামে কি ধরণের পিতৃতান্ত্রিক প্রথা চলে?
    আপনি কি অস্বীকার করতে পারেন যে ভাইফোঁটা, কড়োয়া চৌথ, রামের নামে দিওয়ালি উৎসব পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বহিঃপ্রকাশ নয়?
  • Manali Moulik | ১১ নভেম্বর ২০২৬ ১৪:৪৪561296
  • কবিতা সিংহ বাংলাসাহিত‍্যের গ্রেট রাইটার।
    ওনার 'চারজন রাগী যুবতী' বইটার পিডিএফ আছে কারোর কাছে? আমি ওনার কবিতাগুলি পড়েছি,বলিষ্ঠ লেখনীর ভক্ত বলা চলে।
  • Джошита | ১১ নভেম্বর ২০২৬ ১৪:৩২561295
  • নিজের বাড়িতে প্যাট্রিয়ার্খি মেনে চলেন কি?
    সমান অধিকারে সকলকে সমান চোখে দেখবেন। দেখবেন প্যাট্রিয়ার্খি হুশ হয়ে যাবে।
    আর এখানে ফাঁকা বুলি আওড়াবেন, ওদিকে হাই মেইনটেন্যান্স ওয়াইফ থাকার শ্লাঘা অনুভব করবেন, তাহলে তো সেইটে ডবল স্ট্যান্ডার্ড হয়ে গেল।
    সর্বক্ষণ মনু মনু মনু জপ তপ না করে সেই টাইমে ভালো কিছু করুন না। সারক্ষণ রামায়ন মহাভারতের যত কিছু রয়েছে সেই নিয়ে ক্যালোর আর ব্যালোর। সঙ্গে পুরাণ, মনু, বেদ ফেদ আরও কত কী কী নিয়ে ক্যাচ ম্যাঁচ। বাপরে বাপ, সর্বক্ষণ এই নিয়ে চর্চা চলছে, আর ভায়ের কপালে ফোঁটা দিলেই চিত্তির।
    এত মনু মনু মনু করে চললে হবে? সর্বক্ষণ ধর্ম চর্চা আর লোকের পোঁদে কাঠি করা। ভালো কিছু করুন না। মন ভালো থাকবে।
  • Bratin Das | ১১ নভেম্বর ২০২৬ ১৩:৫৯561294
  • আমার বোন আয়ারল্যান্ডে . ডিসেম্বর আসবে sad
  • কালু পপার | ১১ নভেম্বর ২০২৬ ১২:৫৯561293
  • "ভাইফোঁটাকে Patriarchal festival হিসেবে দেখি না"
     
    Patriarchy যে কি পরিমাণে সমাজের মননে চেপে বসেছে, এইজাতীয় সাফাই পড়লে বোঝা যায়।
    "
    আমি সেই মেয়েটি,
    সেই মেয়ে যার জন্মের সময়
    কোনো শাঁখ বাজেনি,
    জন্ম থেকেই যে জ্যোতিষির ছকে বন্দী,
    যার লগ্নরাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে।
    না, তার নিজের জন্য নয়,
    তার পিতার জন্য
    তার ভাইয়ের জন্য
    তার স্বামীর জন্য
    তার পুত্রের জন্য।
    কিন্তু যাঁর গর্ভ থেকে তার জন্ম,
    সেই মায়ের কথা বলেনি কেউ।"
     
    যমের ভাই মনুর বিধানই ধার্য হোক তবে।
     
    চালিয়ে যান।
  • Джошита | ১১ নভেম্বর ২০২৬ ১২:২২561292
  • ১১ নভেম্বর ২০২৬ ০৭:৪১
    কানমলা দিলাম। কল্যাণ হৌক।
  • Manali Moulik | ১১ নভেম্বর ২০২৬ ১১:৫৩561291
  • ভাইফোঁটাকে Patriarchal festival হিসেবে দেখি না
  • Bratin Das | ১১ নভেম্বর ২০২৬ ১১:৫০561290
  • আমি ভাই ফোঁটা কে ভাই বোনের একটা মিষ্টি উৎসব হিসাবেই দেখি
     
    অন্য কোন রকম Thought process মাথায় আসে নি
  • X | ১১ নভেম্বর ২০২৬ ১১:৩৯561289
  • মানালির কল্পনায় ডায়লগ টা ভাই ফোঁটার থেকেও kissing cousins ই মনে হলো বেশ devil
  • Manali Moulik | ১১ নভেম্বর ২০২৬ ১১:৩৫561288
  • ভাইফোঁটা প‍্যাট্রিয়ার্কি বলা চলে কি? দুইপক্ষই একটা বেশ আশ্বাসের বন্ধনে থাকে, বোনেরও গিফ্ট পাওয়ার একটা দাবী থাকে (এই তালে বেশ পকেট কাটা যায়), প্রথম শেখা রান্নাবান্না খাওয়ানো, অলওয়েজ ঝামেলা করা...দারুণ ব‍্যাপার একটা। এই শীত-শীত দিনে খুনসুটি আর ভালোবাসার উষ্ণতা। আমার যদিও কোনো আত্মীয় সম্পর্কের দিকেই ভাই বা দাদা কিস‍্যু নেই। সবই বহিরঙ্গের লোকজন (ঝগড়ুটে বাহিনী) সবকিছু ছাপিয়ে প্রিয় বস্তু হলো টক-ঝাল-মিষ্টি ঝগড়াঝাঁটি।
    --- " ওই...দুটো সন্দেশ - চিপস্ আর মাথায় ঘাসটাস চিপে দিয়ে অশোক গুহের অনুবাদ চাইছিস? দেবো না যা।"
    --- "তোর ঘাড় দেবে।"
    --- "তোদের যদুপুরে এই শীতের বিকেলগুলো কী অপূর্ব দেখতে হয়.... যেন নেরূদার কবিতার রিয়েলিষ্টিক রূপ"
    --- "তুই নেরূদা পড়তে পারিস? আমি তো জানতাম শুধু 'কবিতাবিতান' পড়িস !
    -- "কানের গোড়ায় দেবো।"
  • পপার | ১১ নভেম্বর ২০২৬ ০৯:১২561287
  • "আজ ভাইফোঁটা। "
     
    এরকম প‍্যাট্রিয়ারকি কে প্রশ্রয় দেবার কারণ কি ব্রতীনবাবু? আপনি কি মেল শভিনিস্ট? 
  • xyz | ১১ নভেম্বর ২০২৬ ০৮:৪০561286
  • বা: বা: বেশ। তা, আপনাদের ধারবাকিগুলো মিটে গেছে?
  • Bratin Das | ১১ নভেম্বর ২০২৬ ০৭:৪১561285
  • আজ ভাইফোঁটা। তুমি আমার প্রণাম
    নিও যোষিতা দি।
  • রমিত চট্টোপাধ্যায় | ১১ নভেম্বর ২০২৬ ০৭:১২561284
  • হ্যাঁ পরশুরাম হনুমান এদের বর প্রাপ্তির কথা জানি। আমার চিন্তা ভাবনা করে এটাই মনে হ্য় যে পরশুরাম একটা লিগাসি হয়ে গেছিল। এখন যেমন শঙ্করাচার্য। বিভিন্ন লোক হয়ে থাকে, ওই পরশুরাম ব্যাপারটাও তেমন। পরপর প্রজন্মের নানা অস্ত্রগুরু। সবাই ভৃগু বংশীয় ব্রাহ্মণ। গুরুর আসন অলংকৃত করেছেন।
     
    হনুমানও কাছাকাছি কিছু ব্যাপার হবে। লজিক্যালি ভাবতে গেলে।
  • X | ১১ নভেম্বর ২০২৬ ০১:২৯561283
  • X | ১১ নভেম্বর ২০২৬ ০১:২৮561282
  • আর্যদের রেসিস্ট বললে মুখ‍্যমন্ত্রী আর অগ্নি ভগ্নী আপনাকে বকে দেবেন - তবে শমীক কবিতা শোনাতে পারেন।
     
    তবে কাস্টিস্ট ক্লাসিস্ট ব‍্যবহার তো এখনো খুবই প্রচলিত আমাদের দেশে - বিশেষত পয়সা, পুলিশ আর প্রশাসন হাতে থাকলে - রাক্ষস না বললেও বানর ঠানর বোধহয় খুব দুর্লভ নয়- বিশেষত ড্রাইভার, সিকিউরিটি এদের জন‍্য
  • X | ১১ নভেম্বর ২০২৬ ০১:২২561281
  • রমিত - হনুমান, পরশুরামের মতো বিভীষণ ও অমরত্বের বর পেয়েছিল - আর এরা সবাই মহাভারতেও ক‍্যামিও ছিলো- জাম্বমানও ছিলো- হয়তো দুই যুগের মধ্যে সত্যিই বেশি সময় ছিলো না - রেবতীর গল্প মনে করুন - হাহা আর হুহু র গান শেষ হতে হতেই প্রায় বিয়ের বেলা যায় যায় যায়
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ নভেম্বর ২০২৬ ২৩:৪২561280
  • বিভীষণ তো লঙ্কার রাজা হয়েছিল রাবণের পর। পরে পাণ্ডবের মধ্যে কেউ একজন তো রাজসূয় যজ্ঞের আগে লঙ্কায় গিয়ে বিভীষণ এর থেকে উপহার নিয়ে এসেছিলেন। তার মানে রাক্ষস রা দিব্যি বেঁচে বর্তে ছিল। তবে এই আর্যরা কিরকম রেসিস্ট, সবই আসলে মানুষ তবু তাদের কাউকে অরণ্যচারী বলে বানর, কেউ কালো বা অনার্য সুলভ অথচ শক্তিশালী তাই রাক্ষস এসব বলে দাগিয়ে দিত অন্য জাতিদের।
     
    বইতে যদিও মূল বিভীষণ বলেই লেখা, তবে হতে পারে এটা হ্য়তো বিভীষণ এর বংশধর ছিল, রাজা চতুর্থ বিভীষণ হ্য়তো।
  • xyz | ১০ নভেম্বর ২০২৬ ২০:৫৯561279
  • এগুলো নিজে খুঁজলেই তো হয়। এরকম অবভিয়াস কিছু প্রশ্ন করে কখন তার উত্তর আসবে তার জন্যে হাপিত্যেশ করে বসে থাকতে বোর লাগে না? নাকি প্রশ্নটা করার জন্যেই করা? খেজুর?
  • Manali Moulik | ১০ নভেম্বর ২০২৬ ২০:৩০561278
  • যুদ্ধে ক্ষতি উভয়পক্ষেরই হয়। এখানে বানরসেনা ও অন‍্যান‍্যদের দেবত্ব বোঝাতে এটা ব‍্যবহার করা হয়ে থাকতে পারে। তবে রাবণের বংশের অবলুপ্তিকে civilizational destruction কীকরে বলা যায়? আসিরিয়ার হাতে ব‍্যাবিলনের বারবার পতন ঘটেছে, কিন্তু শেষের বীভৎস পরিস্থিতি দেখে archaeologist Sarah Millevile বলেছেন এটা কোনো আসিরীয় জাতির হাতে ঘটতেই পারে না।মোডাস অপারেন্ডি আলাদা। সেরকম হতে পারে।
  • Dhuttor | ১০ নভেম্বর ২০২৬ ১৮:৫২561277
  • @মানালী, অন্তর্জালে কোথাও একটা পড়েছিলাম যে রাবণের মৃত্যুর সাথে সাথেই সমগ্র লঙ্কার রাক্ষসবংশ শেষ হয়ে যায় তারপরে তার বংশে বাতি দিতে আর কেউই ছিলোনা l অর্থাৎ এই যুদ্ধেই অসুর রাক্ষস জাতিদের বিলুপ্তি ঘটে l এটিকে কি তাহলে লঙ্কার total civilizational destruction বলা যেতে পারে ? তাছাড়া বাল্মীকি রামায়ণে তো শুনেছি বলা হয়েছিলো যে রামের বানরসেনার কোনো বীর মরেনি l তাহলে কি একতরফা ক্ষতি শুধু রাক্ষসদেরই হয়নি ?
  • Manali Moulik | ১০ নভেম্বর ২০২৬ ১৫:০৬561276
  • X : হ‍্যাঁ সেটাই বলছি। যুদ্ধে অনেক মৃত‍্যু আর জেনোসাইড আলাদা। সেটা ডিস্টিংগুইশ করলে এটাকে যুদ্ধের ডিসাস্টার বলা যায়, জেনোসাইড বলা যায় না।
  • Manali Moulik | ১০ নভেম্বর ২০২৬ ১৫:০৫561275
  • হ্যাহ্যাহ্যাহ্যা | ১০ নভেম্বর ২০২৬ ১৪:১৬561273
     
    হ‍্যাঁ। তাছাড়া লুকোনো নিকে ত‍্যাঁদড়ামো করলেই পিটুনি খাবে। সেটা ব‍্যক্তি আক্রমণ হলে একেবারেই ছাড়বো না। খুব ইরিটেটিং এগুলো।
  • X | ১০ নভেম্বর ২০২৬ ১৪:৪৩561274
  • @৮ঃ২০ যুদ্ধ মানেই জেনোসাইড নয় - যুদ্ধে সব সময়েই এক পক্ষ আগে অ‍্যাটাক করে - তাতে জেনোসাইড হয়ে যায় না
  • হ্যাহ্যাহ্যাহ্যা | ১০ নভেম্বর ২০২৬ ১৪:১৬561273
  • অমনি নেকুমানাল৮র গায়ে লেগে গেল। ওহোহোহো নেকুমানালির সাতে ত আবার এম্পিছাগুর মেলে মেলে কতা হয়। সেই কিযেন ঘোষনা ছিল এখন থেকে মেলেই কতা কইব। এখানে কথা কইব না। তাই জন্যি একশোটা নিক নামানোর কি দরকার। নেকুমানালির মত এই চলে যাচ্ছি চলে যাচ্ছি করে বসে গেলেই হয়।
  • Manali Moulik | ১০ নভেম্বর ২০২৬ ১৪:০৩561272
  • :-) | ১০ নভেম্বর ২০২৬ ১৩:৪১
     
     
    যেমন এই নিকটার কমেন্ট পড়ে জিম্বাবোয়ের জাম্বুবান মনে হলো। তা সে যতোই আইপি অ‍্যাড্রেস লুকোক আর নিক চেঞ্জ করুক, চেনা ঠিকই যায়। ক‍্যানক‍্যানে কেনিয়ার কুনো ব‍্যাঙ!
  • Manali Moulik | ১০ নভেম্বর ২০২৬ ১৪:০১561271
  • @ধুত্তোর, হ‍্যাঁ বর্ণনা অনুযায়ী বলা হয়েছে অসংখ‍্য রাক্ষসসৈন‍্য, রাবণের সব ভাইয়েরা (মীরজাফর বিভীষণটা বাদ দিয়ে) মারা যান ও রাবণের পুত্ররাও মারা যান। মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদবধ কাব‍্যেও ইন্দ্রজিতের মৃত‍্যুর পর প্রমীলা যখন সহমরণে যাচ্ছে, রাবণ সেখানে শক্তির পরম প্রতীক হয়েও কাঁদতে বাধ‍্য হয়েছেন। তো হ‍্যাঁ, জেনোসাইড বলতে যা বোঝায় তা নয়, কারণ বানরসেনা আর রামের পক্ষের অনেক সৈন‍্যও মারা যায়। যুদ্ধে যা হয় আর কি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত