এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | ১০ নভেম্বর ২০২৬ ১৩:৫৪561270
    • অয়নেশ | ১০ নভেম্বর ২০২৬ ০১:২০561244
    • যাক কৌতূহলীর নির্লিপ্তি থেকে অনুমান হয় স্বপ্নের দুনিয়ায় রাখাল বালক বা বাউল ফকির বা সন্ধ্যের বোস্টুমির কোনো দরকার নেই।
    অয়নেশবাবুরএই কমেন্টটা মিস করে গেসলাম।
    সেকথা কখন বললাম? রাখাল বালক / বাউল ফকির এঁর সাথে গ্রন্থাগারের বিরোধ আছে নাকি?
  • কৌতূহলী | ১০ নভেম্বর ২০২৬ ১৩:৫১561269
  • @কৌতূহলী | ১০ নভেম্বর ২০২৬ ১১:৫৫
     
    এই বইয়ে সোভিয়েত সংক্রান্ত অভিজ্ঞতাগুলো পাব?
  • :-) | ১০ নভেম্বর ২০২৬ ১৩:৪১561268
  • ধুত্তোর আর ডট দুটোই তো এমপি নামের ছাগুটার নিক। একই স্টাইলে পেঁচিয়ে যাচ্ছে। আলাদা দুটো নিকের দরকার পড়ছে কেন ছাগুটার? গায়ের বোটকা গন্ধে একশো মাইল দূর থেকে ছাগু চেনা যায় সে একহাজারটা আলাদা নিক বানালেও।
  • xyz | ১০ নভেম্বর ২০২৬ ১২:৫০561267
  • বিজ্ঞাপন শুরু হল নাকি?
  • @কৌতূহলী | ১০ নভেম্বর ২০২৬ ১১:৫৫561266
  • @কৌতূহলী এইটা দিয়ে শুরু করুন, যোষিতা অসাধারণ লেখিকা,
     
     
    মানুষের জীবনের গল্প, তার থেকেও বড় কথা, একটা দেশ, একটা সময় কে নিখুঁতভাবে ধরেছেন।
    নিজে পড়ুন।
    অন‍্যদের পড়ান।
  • কৌতূহলী | ১০ নভেম্বর ২০২৬ ১১:৩৮561265
  • Джошита | ১০ নভেম্বর ২০২৬ ০৩:৫৫
    বেশ ইন্টারেস্টিং লাগছে। সোভিয়েত নিয়ে আপনার লেখা কোন বই থাকলে বলুন প্লিজ/
  • hu | ১০ নভেম্বর ২০২৬ ১০:৩৩561263
  • ভোজপুরি, অবধী, ব্রজ ইত্যাদি ভাষার উপর প্রমিত হিন্দির আধিপত্যের সঙ্গে সোভিয়েত ভাষানীতির তুলনা হয় না। ভারতের প্রদেশগুলোর ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য এখনো পর্যন্ত এমনকি ২০১৪র স্বাধীনতা দিবসের পরেও মোটের ওপর অক্ষুন্ন আছে। সোভিয়েত ইউনিয়নে এটা ছিল না। এ বিষয়ে টইপত্তরে কিছুদিন আগে যা লিখেছিলাম কপি করে দিলাম। ডিস্প্লেসমেন্টের মাত্রাটাও একটু খুঁজলেই দেখা যাবে ভারতের সাথে তুলনীয় নয়।
     
    ----
    কাজাখ ভাষাটা একরকম লুপ্ত হয়েছিল (অন্তত শহরাঞ্চলে) এবং সোভিয়েত ভেঙে বেরিয়ে আসার পর ভাষার পুনরুদ্ধার করা হয়। এমনকি এও শুনেছিলাম কাজাখ ভাষা আগে ল্যাটিন হরফে লেখা হত। তারপর সোভিয়েত আমলে সিরিলিক হরফের ব্যবহার শুরু হয়। যেসময়ে কাজাখস্তানে ছিলাম তখন একটি প্রকল্পের কথা শুনতাম যাতে আবার ল্যাটিন হরফ ফিরিয়ে আনার কথা হত। এবার এসমস্ত স্তালিন আমলেই হয়েছিল না-কি তার পরে এবিষয়ে একটু খোঁজ করতে গিয়ে আরেকটা ইন্টারেস্টিং তথ্য চোখে পড়ল। কাজাখ ভাষা আরবিক হরফ ব্যবহার করত ১৯২৯ পর্যন্ত। তারপর ১৯৪০ পর্যন্ত ল্যাটিন এবং তারপর থেকে সিরিলিক। অর্থাৎ দুটো বদলই স্তালিন আমলে হয়েছে। প্রসঙ্গত রাশিয়ান ভাষা চিরকালই ব্যবহার করেছে সিরিলিক হরফ। সিরিলিক থেকে আবার ল্যাটিনে প্রত্যাবর্তনের ঘোষণাটি দেখলাম ২০১৭তে এসেছে। হরফ ছাড়াও ভাষাশিক্ষার ব্যাপারে ১৯৩৮শে (স্তালিনের আমলে) একটি পলিসি আসে যাতে প্রতিটি স্কুলে রাশিয়ান ভাষাশিক্ষা আবশ্যিক হয়। ২০১০-এর দশকে কাজাখ সহকর্মীদের কাছে আমি এটাই শুনেছি যে বাধ্যতামূলক রাশিয়ান শিক্ষা, চাকরির সুযোগ এইসব কারণে কাজাখ ভাষাটি লুপ্ত হতে বসেছিল।
  • Tim | ১০ নভেম্বর ২০২৬ ১০:২৫561262
  • Dot | ১০ নভেম্বর ২০২৬ ০৯:৪১
    ২০১৪ ইস্তক শাইনিং ইন্ডিয়ার যে ছবি সেটাও তাইই। এর মধ্যে প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, পুনর্বাসন নিয়ে তো খবরও হচ্ছে। যদিও এতে বিজেপি বা আদানি আম্বানির তেমন অসুবিধে হচ্ছে বলে তো মনে হয়না। বাংলার প্রতি অবিচার, হিন্দি আগ্রাসন নিয়ে তো গুরুতেই অনেক লেখাপত্র হয়েছে।
  • albert banerjee | ১০ নভেম্বর ২০২৬ ১০:১৫561261
  • নিত্যানন্দ | ১০ নভেম্বর ২০২৬ ০১:৫২
    দেখুন কাকা নিত্যানন্দ ওনাদের বিরক্ত করে কি লাভ ওরা ভালো মানুষ, ভদ্র, মার্জিত ওই সামান্য কিছু গালাগালিই ওরা ব্যবহার করে ইগনোর। বরঞ্চ আমার হাত ফাঁকা এবং আমি ভদ্র নই। আসুন না এক হাত হয়ে যাক। আর দয়া করে বাচ্চাদের মতো খেলা খেলবেন না।
  • Dot | ১০ নভেম্বর ২০২৬ ১০:১০561260
  • //এক জায়গা থেকে লোক তুলে এনে অন্য জায়গায় বসিয়ে দিয়ে সেই জায়গার জাতিগত জনবিন্যাস বদলে দেওয়া, স্থানীয় ভাষাগুলোকে রাশিয়ান দিয়ে গ্রাস করা// হিন্দি ভাষা দিয়ে গোবলয়ের নিজস্ব অনেক সংস্কৃতি যেমন বিকানেরি, মেবাড়ি, ভোজপুরি, মৈথিলী, অবধী, ব্রজ এগুলোকে গ্রাস করানো এটি তো ২০১৪ সালের আগেই ঘটেছিলো তাই নয় কি ! আর ডেমোগ্রাফিক চেঞ্জ ! কোলকাতায় এরকম কি ঘটেনি বা ঘটছেনা কি !
  • hu | ১০ নভেম্বর ২০২৬ ১০:০৮561259
  • সেজন্যই সমান স্কেল কথাটা লিখেছি। এসব তথ্য তো সামান্য খুঁজলেই পাওয়া যায়। নিজেই খুঁজে বিচার করা ভালো।
  • Dot | ১০ নভেম্বর ২০২৬ ১০:০৪561258
  • @hu, ভালোই বলেছেন l তবে displacement হয়নি কি কোথাওই এদেশে কখনোই উন্নয়নের নাম নিয়ে ? আর দুর্ভিক্ষে মৃত্যুর সঠিক তথ্য কি আদৌ এদেশে পাওয়া যেতে পারে ? কোনো শক্তিশালী রাষ্ট্রই কি নিজের দুষ্কর্মের প্রমান রাখবে ?
  • hu | ১০ নভেম্বর ২০২৬ ০৯:৫৯561257
  • কাজাখস্তান বা ইউক্রেনের দুর্ভিক্ষ, এক জায়গা থেকে লোক তুলে এনে অন্য জায়গায় বসিয়ে দিয়ে সেই জায়গার জাতিগত জনবিন্যাস বদলে দেওয়া, স্থানীয় ভাষাগুলোকে রাশিয়ান দিয়ে গ্রাস করা এগুলোর সমতুল্য ঘটনা সমান স্কেলে স্বাধীন ভারতের প্রথম পঞ্চাশ বছরের ইতিহাসে হয়েছে কি? ২০১৪র পরের নবলব্ধ স্বাধীনতার কথা বলছি না। প্রথমেই মাথায় যেটুকু এল লিখলাম। একটু ভাবলে আরও বেরোবে।
  • Dot | ১০ নভেম্বর ২০২৬ ০৯:৪১561256
  • @Tim, আপনার কথায় যুক্তি আছে l আচ্ছা internal colonialism তত্ত্ব কি শুধুই সোভিয়েতের ক্ষেত্রেই খাটে ? স্বাধীন ভারতের ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য ? যেমন ধরুন আমি মুম্বই চেন্নাই আমেদাবাদ ব্যাঙ্গালোর পুনে কর্মসূত্রে প্রচুর ঘুরেছি এখানে যেসব চোখ ধাঁধানো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেখেছি গত দশ বছরে সেগুলো কি অনুন্নত রাজ্য যেমন বাংলা তাদের শোষণ করেই তৈরী নয় ? সোভিয়েত internal colonialism এবং ভারতের ইন্টারনাল colonialism এর চরিত্র কি এক নাকি আলাদা কি বলেন ?
  • Tim | ১০ নভেম্বর ২০২৬ ০৯:০৬561255
  • Dot | ১০ নভেম্বর ২০২৬ ০৬:১৭
     
    ইউক্রেনের বা কাজাখস্তানের দুর্ভিক্ষগুলোর কথা পড়ুন। এমনি নেটেই অনেক কিছু পাবেন। এখন অথেন্টিক তথ্যসমৃদ্ধ বইপত্তর একটু খুঁজলেই পাওয়া যাবে। বর্তমানে সোভিয়েত ইম্পেরিয়ালিজ্ম, বা ইন্টারনাল কলোনিয়ালিজ্ম বলে কিছু শব্দ আছে। সোভিয়েত রাষ্ট্র হিসেবে অন্যান্য কলোনিয়াল পাওয়ারের থেকে একটা জায়গায় আলাদা ছিলো। সেটা হলো, সেখানে সর্বহারার স্বর্গ রচিত হয়েছিলো এই মিথ্যা প্রচার বহুদিন ধরে (এবং এখনো) মানুষকে গিলিয়ে যাওয়া হচ্ছে। এখন স্টেট সিক্রেট বেরিয়ে পড়ার পর সবার কাছে এগুলো জানা তথ্য। এবং এতদসত্ত্বেও, বই পড়ে বোঝা সম্ভবই না, কী পরিমাণ অত্যাচার হয়েছে। দুজন একইরকম বদমাইশ লোকের মধ্যে আমি সবসময় সেই বদমাইশকে বেছে নেব যাকে দেখেই বোঝা যায় যে সে বদমাইশ। যাকে দেখে ভালো বলে মনে হয় কিন্তু আসলে খুব একটা আলাদা নয় সে অনেক বেশি বিপজ্জনক। আম্রিকা ইউরোপের কলোনিয়াল পাওয়ার আর সোভিয়েতের তুলনা হিসেবে এই কথাটা আমার খুব মনে হয়।
  • Dhuttor | ১০ নভেম্বর ২০২৬ ০৮:২০561254
  • @ মানালী, আপনি তো মিথোলজি নিয়ে অনেক পড়াশোনা করেন l রামায়ণে, লঙ্কায় রামের যে ইনভেশন সেটিতে কত মানুষ নিহত হয় এবং এটিকে কি জেনোসাইড বলাই যায় ?
  • Ranjan Roy | ১০ নভেম্বর ২০২৬ ০৮:০৪561253
  • আর আমার leukemia আদৌ টার্মিনাল নয় l
    অনেকদিন আপনাদের জ্বালাতন করব l
  • Ranjan Roy | ১০ নভেম্বর ২০২৬ ০৭:০০561252
  • @নিত্যানন্দ
     
    আপনার এত পরিশ্রম করে কারও বিরুদ্ধে ক্যাম্পেন করার প্রচেষ্টা এবং তাতে কিছু বিশেষণের ব্যবহার আমার কুরুচিকর লাগল। আমার চোখ খুলে দেয়ার চেষ্টা বৃথা।
     
    প্রত্যেকের নিজস্ব মূল্যবোধ এবং নৈতিকতা আছে। ভবিষ্যতেও এই পাতায় কোন মহিলার উদ্দেশ্যে কদর্য ইঙ্গিত চোখে পড়লে প্রতিবাদ করব-- তিনি আমার চেনা অচেনা যাই হোন।
    নমস্কার!
  • Dot | ১০ নভেম্বর ২০২৬ ০৬:১৭561251
  • সোভিয়েত ইউনিয়নের সাফল্য নিয়ে তো শুনছি অনেক কিছুই l তা এতো সবকিছুর খরচ জোটানো হত কোথা থেকে ? ইউরোপ, ইস্রাঈল ও আম্রিকা তো তাদের গ্লোবাল সাউথের কলোনিগুলো থেকে রিসোর্স এক্সট্র্যাক্ট করে নিজেদের নাগরিকদের ফ্রিতে শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের জোগান দেয় কিন্তু সোভিয়েতের তো উপনিবেশ ও সাম্রাজ্য ছিলোনা বলেই জানি তাহলে তারা ফ্রিতে এতো কিছু পরিষেবা চালাবার খরচ এতো পেলো কোথা থেকে ?
  • Джошита | ১০ নভেম্বর ২০২৬ ০৩:৫৫561249
  • সমাজতান্ত্রিক ব‍্যবস্থা গড়ার প্রথমদিকে দুটো ডিক্রির কথা আমরা সকলেই জানি। শান্তি ও জমি।
    এছাড়াও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের গতি ও প্রসার বাড়ানোর জন‍্য আরও দুটো জিনিসের ওপর জোর দেওয়া হয়েছিল। এক, সমগ্র দেশে বৈদ্যুতিকরণ।
    দুটো, পুরো দেশটা ইস্পাতের পথ দিয়ে জুড়ে ফেলা। এক প্রান্ত থেকে অপর প্রান্ত, দূর দূরান্ত। পরিবহনের জন‍্য রেলপথের চেয়ে সহজ এবং সুলভ ব‍্যবস্থা আর নেই। শুধু জনপরিবহন নয়, মূল উদ্দেশ্য ছিল মাল পরিবহন। তা হতে পারে কয়লা, শস‍্য, ইস্পাত, অন‍্য খনিজ।
    ভুলে গেলে চলবে না যে এই দেশ প্রকৃতির দেওয়া খনিজ সম্পদে সমৃদ্ধ শুধু নয়, পৃথিবীর সর্ববৃহৎ দেশ। মেন্ডেলিয়েফ বর্ণিত পর্যায় সারণীর হেন মৌল নেই যা এদেশে নেই। আছে, এবং দেদার আছে।
    তবে প্রকৃতি এখানে কঠোর। জমিগুলো এক ফসলি। জমির উর্বরতার জন‍্য না। শীতের জন‍্য। শীত পড়ার আগে থেকেই জমি শক্ত হয়ে যায়, ফলে একবাবের বেশি ফসল ফলে না বছরে।
    ঐ একই কারণে মানুষও গৃহহীন হয়ে থাকলে বাঁচতে পারবে না। জনসংখ‍্যা কম হবার সুবিধা এবং অসুবিধা দুটোই থাকে।
    ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেমন প্রোডাক্টিভিটি বাড়ায়, তেমনি জনগণকে শহরমুখী করে তোলে। কৃষির কাজ যেসব জায়গায় হয়, সবই যন্ত্রের সাহায্যে। জলসেচও সেইভাবেই।
    শহরকেন্দ্রিক সভ‍্যতার জন‍্য শহরগুলো নতুনভাবে গড়ে নিতে হয়েছে। তৈরি করা হয়েছে অসংখ্য বাসস্থান, যেখানে মানুষ সপরিবারে থাকবে, স্কুল থাকবে প্রতিটি ব্লকে যাতে কোনও শিশুকে একা রাস্তা পার হতে না হয়। হাসপাতাল যেমন থাকবে, তেমনি প্রতি ব্লকে পলিক্লিনিক।
    বাসস্থান সমস্তই ছিলো বিনামূল্যে।
    ধরা যাক এক পরিবারে স্বামী স্ত্রী। শ্বশুরবাড়িতে কেউ থাকে না বিয়ের পরে। তাদের জন‍্য একটা ছোট অ‍্যাপার্টমেন্ট বরাদ্দ করা হলো মিউনিসিপ্যালিটি থেকে। বছর দুই পরে তারা দুই থেকে তিন হয়ে গেছে। বা আরো দু বছরের মধ‍্যে সংখ‍্যা চার। তাদের জন‍্য তখন অপেক্ষাকৃত বড়ো অ‍্যাপার্টমেন্ট বরাদ্দ হবে। ফলে নিয়মিত নতুন নতুন বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলতেই থাকত।
    এই বাড়িগুলো কেন বিশাল বিশাল আকৃতির হতো, তার পেছনেও কারণ আছে। অনেক বুদ্ধি করে প্ল‍্যান বানানো এসবের পেছনে।
    জল এবং নিকাশি ব্যবস্থার সুবিধা এতে হয়। বিদ‍‍্যুৎ এবং জ্বালানি গ‍্যাসের পাইপলাইনের ক্ষেত্রেও জটিলতা কমে, এবং যেহেতু হীটিং সিস্টেম বাড়ি বাড়ি আলাদা করে ইন্সটল করা হয় না, সেক্ষেত্রেও সুষমভাবে এটার বিস্তার সম্ভব হয়। কোনও কিছু বিগড়ে গেলে তা সারিয়ে তুলবে মিউনিসিপ‍্যালিটি। টেলিফোনের লাইন সকল গৃহেই থাকবে।
    এত যত্ন করে কেন এত রেলপথ এবং লোকোমোটিভ বানানো? কেন বিদ‍‍্যুতের ওপর এত গুরুত্ব? দেদার প্রাকৃতিক জ্বালানি তো রয়েইছে। তখন তো এত ক্লিন এনার্জির কনসেপ্ট বাজারে আসে নি। ট্রাকে করে করে মাল পরিবহন, বা ঘরে ঘরে সবাইকে একটা করে মোটর গাড়ি দেওয়াই যেত, যে দেশের পেট্রলের দাম মাত্র কয়েক কোপেক লিটার প্রতি। করেনি সেভাবে। তৈরি হয়েছে চমৎকার সব পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। বাসগুলো পেট্রলে চললেও ট্রাম ও ট্রলিবাস বিদ‍‍্যুতে। পরবর্তীতে মেট্রোপোলিটান শহরে পাতাল রেল, সেও বিদ‍‍্যুতে।
    না। অ‍্যাপার্টমেন্টগুলোর সেভাবে ব‍্যক্তিগত মালিকানা ছিলো না। কিন্তু সমাজের কনসেপ্ট যেখানে অনেকটাই আমাদের থেকে ভিন্ন ছিল, সেখানে যুক্তির হিসেবে সমাজতন্ত্রে ব‍্যক্তিগত মালিকানার সুযোগ সীমিত।
  • আরবী | ১০ নভেম্বর ২০২৬ ০৩:৩৩561248
  • ৩৭ ৩৮ কেন, আমি তো জানি আরো আগে থেকে। আমাদের এক দেরাদুন নিবাসী বেশ কয়েকজন মাসতুতো ভাই বোন ছিল, বাঙালী, কথায় কথায় একবার কলকাতায় এসেছে, আমাদের এক মামার সম্বন্ধে বলে কি, "উনি আমার মামা হচ্ছেন", আমরা বললাম হচ্ছেন কিরে, হয়ে গেছেন বল"। তারপর আরেকজন দিল্লী প্রবাসী দিদি আমার মা কে "আরবীর" তরকারি কি করে রান্না করতে হয় জিজ্ঞাসা করেছিল, মা দেখলাম গম্ভীর হয়ে বলল না বাপু জানি না, আমরা তো মানুষখেকো নই, পরে শুনলাম তিনি নাকি ওল বা কচি কি করে রান্না করতে হয় জানতে চাইছিলেন। কিন্তু এসব আগে প্রবাসী বাঙালিদের মুখেই শোনা যেত। আজকাল কলকাতাতেও চালু হয়েছে।
  • Джошита | ১০ নভেম্বর ২০২৬ ০২:৫৩561247
  • ১০ নভেম্বর ২০২৬ ০০:৫৩
    কেকেদা,
    ১৯৮৯ সালে একজন বাঙালি ছেলের মুখে শুনলাম "আজ অনেক থকে গেছি"।
    আমি ভাবলাম "ঠকে গেছি" বলল বুঝি।
    কেমন করে ঠকল, এসব শুধোতে জানলাম যে ওটার অর্থ ক্লান্ত হওয়া। প্রায় ৩৭/৩৮ বছর আগে থেকেই এরকম পরিস্থিতি।
    শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশের অনেকই এখন এরকম করে কথা বলেন " উনি বলল", "উনি করল"।
    আপন ঠিকানা বলে একটা প্রোগ্রাম হয়, ইউ টিউবে দেখতাম, সেখানে প্রত‍্যেকেই এইরকম করে কথা বলেন, গেস্ট থেকে হোস্ট। অর্থাৎ এই পরিবর্তন ঝড়ের বেগে ছড়িয়ে পড়ছে।
    ড় র জ্ঞান তো লোপ পেয়েইছে দুইবাংলার লেখায়। বিরক্ত হতে হতে তিতিবিরক্ত হয়ে গেছি। ওগুলো টাইপো নয়। যারা লেখে, তারা আসলেই জানে ন যে ওটা ভুল।
  • নিত্যানন্দ | ১০ নভেম্বর ২০২৬ ০১:৫২561246
  • @রঞ্জন রায়,
    আপনি ১২ অক্টোবর, ২০২৬, ১৩:২৮ এর পোস্টে ​​​​​​​শোষিতা ​​​​​​​যোশকে ​​​​​​​ডিফেন্ড ​​​​​​​করলেন, আর তার পরে ​​​​​​​উনি ​​​​​​​আপনাকে ​​​​​​​'ভাম' বিষেশণে অভিহিত ​​​​​​​করলেন। বিশ্বাস ​​​​​​​নাহলে শোষিতা​​​​​​​র ​​​​​​​0২ নভেম্বর, ২০২৬, ০১ :০৮ এর ​​​​​​​পোস্ট দেখুন।

     
    উপরন্তু টার্মিনাল অসুস্থতার খোঁচা দিয়ে বলেছেন উনি মাফ করে দেবেন (​​​​​​​১১ অক্টোবর, ২০২৬, ১৯ :৪৮ এর ​​​​​​​পোস্ট পশ্য)। কি পরিমান condescending attitude একবার ভাবুন! বলে না যে খেপা কুকুর বেছে বেছে কামড়ায় না। আপনি ভালোমানুষী করে প্রত্যেকের মত প্রকাশের অধিকারের স্বপক্ষে কথা বলতে গেলেন। উল্টে উনি আপনার উপরে পুরোনো ক্ষার মিটিয়ে নিলেন। এজন্যই বলে কুকুর জব্দ মুগুরে। নর্দমার কীট ভালমানুষী ডিজার্ভ করেনা।

    0২ নভেম্বর, ২০২৬, ০১:০৮ এর ​​​​​​​পোস্টে উনি আপনাকে অভিযুক্ত করলেন এই বলে যে আপনি নাকি নিজেই পকেটের পয়সা খরচ করে বই ছাপিয়ে এখন ব্রতীনের প্রতি patronizing টোনে কথা বলছেন। অদ্ভুত না? সেই ছোটবেলায় পড়া বক আর শেয়াল (বা বাঘ) -এর গল্পটা মনে আছে? শেয়ালের গলায় বেঁধা কাঁটা তুলবে বক—সেই গল্পটা।



    শোষিতা এখন ব্রতীনের সঙ্গে ভাব করার জন্য আপনাকে গালাগালি করে নিল। অতীতে ব্রতীনের সঙ্গেও অত্যন্ত খারাপ ব্যবহার করেছে এই বস্তিবাসিনী। মানালির সাথেও এর হালকা ঝামেলা হয়েছিল নেতাজিকে নিয়ে।

    গত কয়েকদিনে ব্রতীন আর মানালির সাথে ভাব করে নিয়েছে শোষিতা। আর এরা দুজনেই যেন রেডিই ছিল ভাব করার জন্য। অদূর ভবিষ্যতে এরা দুজনেই শোষিতার পক্ষ থেকে আরও খারাপ ব্যবহার পাবে একথা হলফ করেই বলা যায়।

    তাছাড়া শোষিতা তার ০২ নভেম্বর, ২০২৬, ০১ :০৮ এর পোস্টে যাকে পন্ডিতি দেখানোর দায়ে অভিযুক্ত করার সঙ্গে সঙ্গে মিসোজিনিস্ট এবং রেসিস্ট ট্যাগ লাগিয়েছে তিনি খুব সম্ভবত হীরেন সিংহ রায়। ইনি দীর্ঘদিন ইওরোপে বাস করার সাথে সাথে সুলেখক—এটাই শোষিতার ঈর্ষার কারণ।
  • Manali Moulik | ১০ নভেম্বর ২০২৬ ০১:৩৯561245
  • কেন? সন্ধ‍‍্যের বোষ্টুমির থেকে লোকগানের কীর্তন, বাউল ফকিরের থেকে মুর্শিদা,সহজিয়া আর দেহতত্ত্বের সার গান আর রাখাল বালকের থেকে রাখালিয়া সুর পাওয়া যায় না?
  • অয়নেশ | ১০ নভেম্বর ২০২৬ ০১:২০561244
  • যাক কৌতূহলীর নির্লিপ্তি থেকে অনুমান হয় স্বপ্নের দুনিয়ায় রাখাল বালক বা বাউল ফকির বা সন্ধ্যের বোস্টুমির কোনো দরকার নেই।
  • kk | ১০ নভেম্বর ২০২৬ ০০:৫৬561243
  • পাপিয়া অধিকারী নিশ্চয়ই বাকসিদ্ধা গার্গীর সাথে আলোচনা করে বলেছেন।
  • kk | ১০ নভেম্বর ২০২৬ ০০:৫৩561242
  • আমরা বাংলায় বলি "আমাকে পাঠিয়েছে মনে হয়" বা "অমুকই পাঠিয়ে থাকবে"। হিন্দীতে বলে তো "উসিনে ভেজা হোগা"। তো সেটারই বাংলা আর কী।
  • পাপ ইয়া | ১০ নভেম্বর ২০২৬ ০০:৫১561241
  • "কালীপুজোর রাতে শব্দবাজির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। এই আবহে আজব তত্ত্ব দিয়েছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তিনি বলেছেন, "বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়।" "
     
    হ‍্যাঁ ঐ আর কি, যেমন ধূমপান করলে ক্যান্সার সেরে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত