এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Джошита | ১০ নভেম্বর ২০২৬ ০০:৫১561240
  • "অমুকই আমাকে ঐটা পাঠিয়ে হবে।"
     
    এটার বাংলা কী? বুঝতে পারি নি।
  • Джошита | ১০ নভেম্বর ২০২৬ ০০:৪৮561239
  • কৌতুহলীর স্বপ্ন যেন সার্থক হয়।
  • kk | ১০ নভেম্বর ২০২৬ ০০:৪৮561238
  • "তাছাড়া বাঙালী এখন প্রাণপণ হিন্দিভাষী হইতেছে।"
     
    তাইই বটে। আমাকে সেদিন একজন জিজ্ঞেস করলেন "তোদের ওখানে কেউ দেওয়ালি মানায়?"। আরেকজন বললেন "অমুকই আমাকে ঐটা পাঠিয়ে হবে।" :-/
  • কৌতূহলী | ১০ নভেম্বর ২০২৬ ০০:৪৫561237
  • Manali Moulik | ১০ নভেম্বর ২০২৬ ০০:৩৭
    এটা দারুণ বললেন। অবশ্যই দরকার। সলিল চৌধুরীও এরকম মিউজিক একাডেমির দরকারের কথা বলে গেছিলেন।
    বাংলা কবিগান শ্যামাসংগীত কীর্তন আর বাংলা আধুনিক গান নিয়ে কালেকশন অবশ্য আমি ব্যক্তিগতভাবেই করছি যতটা সম্ভব।
  • :{ | ১০ নভেম্বর ২০২৬ ০০:৪১561236
  • কালীপুজোর রাতে শব্দবাজির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। এই আবহে আজব তত্ত্ব দিয়েছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তিনি বলেছেন, "বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়।"
  • Manali Moulik | ১০ নভেম্বর ২০২৬ ০০:৩৭561235
  • কৌতূহলী | ০৯ নভেম্বর ২০২৬ ২৩:৩৩561226
     
     
    বাহ্ ভারী সুন্দর কনসপ্ট কৌতুহলী। আলাদা আলাদা বইয়ের ডিপার্টমেন্ট থাকাটা খুব সুন্দর। তবে বাকি উদ‍্যোগগুলোর সঙ্গে মিউজিক ক্লাব রাখতেই হবে একটা সঙ্গে ছন্দ, সুর - তাল -লয় ও রাগ রাগিণীতে এক্সপার্ট শিল্পীরা মাসের কিছু নির্দিষ্ট সময় মতো নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে ওয়ার্কশপ করাবেন। ভারতীয় ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, লোকশিল্পীদের গানের চর্চা ও লোকগানের উপর কাজ, গণসঙ্গীতের ইতিহাস, আঞ্চলিক ভাষায় গান, চলচ্চিত্রে গানের রূপান্তর এগুলো নিয়ে চর্চাসহ ক্লাস হবে। যারা এগুলো নিয়ে রিসার্চ করছেন বা করতে আগ্রহী তাঁরা এখান থেকে সুবিধা পাবেন।
  • ইপ্র | ১০ নভেম্বর ২০২৬ ০০:১৮561234
  • আমি কোনো ভালো লোক নয়
  • কৌতূহলী | ১০ নভেম্বর ২০২৬ ০০:০৬561233
  • kk | ০৯ নভেম্বর ২০২৬ ২৩:৫৮
    না, ওটা আমারই ভুল। তাঁরা করবেন এরকম হবে।
  • সাবোলটারন | ১০ নভেম্বর ২০২৬ ০০:০৪561232
  • "অনেককেই বলতে শুনি "উনি নেবে", "উনি করলো"। তাই একটু অবাক হচ্ছি। এগুলো কি পরে কোনো নতুন নিয়মে চালু হয়েছে?"
     
    আহ কেকে. এগুলো সাবলটার্ণ এক্সপ্রেশন। তাছাড়া বাঙালী এখন প্রাণপণ হিন্দিভাষী হইতেছে।
  • অয়নেশ | ০৯ নভেম্বর ২০২৬ ২৩:৫৯561231
  • আমার কথা থাক। সিনে ক্লাব বা স্পোর্টস একাডেমি সবই ওই। যাই হোক কিন্তু চিন্তা যেটা নিয়ে তা হলো রাখাল বালক বা বাউল ফকির বা সন্ধ্যের বোস্টুমি কী করবে?
  • kk | ০৯ নভেম্বর ২০২৬ ২৩:৫৮561230
  • কৌতূহলী দেখলাম দু'বার 'তাঁরা' সর্বনামের সাথে 'করবে' ক্রিয়া লাগালেন। ছোটবেলায় আমরা আবার শিখেছিলাম 'আপনি' সূচক সর্বনাম হলে ক্রিয়ার পর একটা 'ন' যোগ করতে হয়। তাঁরা করবেন, তাঁরা দেখবেন, ইত্যাদি। আর 'করবে', 'দেখবে' এইগুলো হয় 'সে' বা 'ওরা' এইসবের পর। আজকাল অনেককেই বলতে শুনি "উনি নেবে", "উনি করলো"। তাই একটু অবাক হচ্ছি। এগুলো কি পরে কোনো নতুন নিয়মে চালু হয়েছে?
  • বইবইবাই | ০৯ নভেম্বর ২০২৬ ২৩:৫৭561229
  • @এছাড়া আর একটা মডেল দরকার। প্রত্যেক সাবজেক্টের জন্য একটা করে লাইব্রেরি। ধরুন, ম্যাথমেটিক্স লাইব্রেরি। পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশ্নাল রিলেশনশিপ লাইব্রেরি। এরকম।"
     
    এসব কি ফ্রি তে হবে না পয়সা দিতে হবে?
     
    লাইব্রেরীতে গিয়ে খাওয়া দাওয়া করা যাবে?
     
    তারপর সব বইয়ের কটা করে কপি থাকবে? আপনি যেরকম করে বলছেন ডিউই ডেসিমাল সিস্টেম তো ঠিক সেভাবে তৈরী হয়নি। বই লোকে খুঁজে পাবে কি করে?
  • কৌতূহলী | ০৯ নভেম্বর ২০২৬ ২৩:৫০561228
  • তাঁরা সিনেমা দেখবে। খেলাধুলা করবে। খাওয়াদাওয়া করবে। সিনে ক্লাব এঁর কথা তো লিখলামই। তারপর সব ব্লকে স্পোর্টস একাডেমি, এমনকি কমিউনিটি কিচেন থাকবে। সবাইকে বইই পড়তে হবে কেন?আর আপনিও বইপ্রেমী, সে যাই বলুন না কেন।
  • অয়নেশ | ০৯ নভেম্বর ২০২৬ ২৩:৪৭561227
  • কৌতূহলীর স্বপ্নের দুনিয়ায় এই আমার মতো যারা বই দেখলেই পালায় তাদের জন্য কী বন্দোবস্ত থাকবে?
    জাস্ট কৌতূহল।
  • কৌতূহলী | ০৯ নভেম্বর ২০২৬ ২৩:৩৩561226
  • দেখুন, আমার স্বপ্নের দুনিয়াটা এরকম।
    প্রতি ব্লকে ব্লকে বা পাড়ায় লাইব্রেরি। প্রত্যেক ব্লকে মন্দির থাকলে লাইব্রেরি কেন নয়? আর তার সাথে এট্যাচড থাকবে স্টাডি রুম +সায়েন্স ক্লাব +সিনে ক্লাব। যেসব বাচ্চার বাড়িতে পড়ার পরিবেশ নেই, তাঁরা লাইব্রেরীতে এসে পড়াশুনা করবে। আর সব লাইব্রেরি ২৪ ঘন্টা খোলা থাকবে।
     
    এছাড়া আর একটা মডেল দরকার। প্রত্যেক সাবজেক্টের জন্য একটা করে লাইব্রেরি। ধরুন, ম্যাথমেটিক্স লাইব্রেরি। পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশ্নাল রিলেশনশিপ লাইব্রেরি। এরকম।
     
    এবার এগুলো আমার স্বপ্নের দুনিয়া। সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েম হলে যদি গ্রন্থাগার বিভাগ আমায় দেওয়া হয়, আমি এসব বাস্তবায়িত করব। কিন্তু এখন তো সে সম্ভাবনা নেই। ব্যক্তিগত উদ্যোগে একটা লাইব্রেরি করার চেষ্টা করব, স্যাম্পেল হিসাবে। সেখানে এইসব কালেকশন করব।
     
    দেখা যাক।
  • Manali Moulik | ০৯ নভেম্বর ২০২৬ ২৩:০৪561225
  • এটা ভীষণ দরকারী কথা বললেন।
    The Wire, EPW এগুলো অ‍্যাকসেস করতেও এখন আগে পে করতে হয়। ইন্টারনেট আর্কাইভ একমাত্র অনেক দুস্প্রাপ‍্য বইয়েরও রত্নখনি। তবে সব পেজের প্রিন্ট পাওয়া যায় না অনেক সময়ে। এরকম কিছু করা গেলে খুব ভালো হয়।
  • কৌতূহলী | ০৯ নভেম্বর ২০২৬ ২২:০৪561224
  • অনলাইনে ১০০% বই তো পাওয়া যাবে না। তাছাড়া এখনও কিছু বইয়ের শুধু ফরেন প্রিন্ট আছে। এমনকি কিছু ম্যাগাজিনেরও। যেমন মান্থলি রিভিউ। পকেটের পয়সা দিয়ে কেনা খুব চাপের।
    এঁর জন্য ২৪ ঘন্টা খোলা একটা গোছানো লাইব্রেরী দরকার। সব বিষয়ের সবকিছু না থাকলেও কিছু বিষয়ের এরম দুষ্প্রাপ্য সংগ্রহ থাকবে। এখন কলেজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার তো শুধু এই কলেজের সাথে যুক্ত লোকেদের জন্য। সকলের জন্য তো আর না।
     
    তাই ২৪ ঘন্টা খোলা একটা গ্রন্থাগার খুবই দরকার। যেখানে দুর্লভ জিনিসপত্র হাতের কাছে পাওয়া যাবে আর যে কেউ এক্সেস করতে পারবে।
     
    করতে হবে।
  • Manali Moulik | ০৯ নভেম্বর ২০২৬ ২১:৪৭561223
  • //কৌতূহলী | ০৯ নভেম্বর ২০২৬ ১৮:৪৭561217//
     
     
    সহমত। তবে অনলাইন এবং ফ্রি ইবুকের অ‍্যাভেলেবেলিটি যতোটা বেড়েছে তা এখন অনেকটা সহায়ক যদিও
  • কৌতুহলী | ০৯ নভেম্বর ২০২৬ ২১:০৯561222
  • কিন্তু এবার যেটা ফ্রি বলব, সেটা শুনলে চমকে যাবেন যে!
    বাসস্থান।
     
    এইটা শুনতে সবচেয়ে আগ্রহী। যতটা সম্ভব ডিটেইলসে বলুন প্লিজ
  • albert banerjee | ০৯ নভেম্বর ২০২৬ ২০:২৯561221
  • b | ০৯ নভেম্বর ২০২৬ ১৯:৩৮
    আপনার সাথে সহমত হয়েও আমাকে বলতে হচ্ছে আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠান মানে লাইব্রেরিতে এক গাদা বই এবং কিছু মানুষ যারা কোনো এক সাবজেক্ট এর একটা পার্ট মারাত্বক ভাবে বোঝাতে পারেন। এবং নিজে পড়ে যাওয়া। যে ব্যক্তি জানেন ই না তিনি কি বা কি কি জানেন না তার পড়াশোনার জগতে থাকা উচিত নয়। এখানেই দেখুন অনেক ব্যক্তি লেখেন মনে হয়না তারা লেখা শেখার কোনো ক্লাস করেছেন। তবু লেখেন। আরো বলা যায় রঘু রাই বা বেনু সেন কোনো ফোটোগ্রাফির ক্লাস এ আলোক চিত্র শেখেন নি। ভ্যান গগ ও তাই। যদি নলেজ কে টাকা বানানোর হাতিয়ার হিসাবে ধরেন তা হলে আমার কিছু বলার নেই কিন্তু নলেজ কে বন্ধু তৈরি করা ছিন্নমস্তা সাধনার সমান। যেখানে ইড়া পিঙ্গলা কে আপনি দান করতে পারেন, কিন্তু সুসম্নার রক্ত আপনাকেই খেতে হবে, বার বার খেতে হবে এবং ইড়া পিঙ্গলা বার বার দান করতে হবে।
  • b | ০৯ নভেম্বর ২০২৬ ১৯:৩৮561220
  • আমিঃ যদুপুরের তবে ইঞ্জি সায়েন্স কোনোটাই নই। ডিপার্টমেন্টে ১৭জন শিক্ষক শিক্ষয়িত্রী ছিলেন। ঘুরিয়ে ফিরিয়ে তিন বছরে প্রায় চোদ্দজনের ক্লাস করেছি।
    দুজন খুব ভালো পড়াতেন। নিয়মিত ক্লাস ও পরীক্ষা নিতেন। দরকার হলে সিলেবাসের বাইরের উঁচু লেভেলের জিনিসও পড়িয়ে দিতেন, আমরা কিঞ্চিৎ আত্মশ্লাঘা অনুভব করতুম। তিনজন ভালো পড়াতেন না তবে আপ্রাণ চেষ্টা করতেন।
    বাকি নয়জন হয় দিনের পর দিন ক্লাসে আসতেন না, বা এলেও আগড়ুম বাগড়ুম বকে চলে যেতেন (এমন কি একজন তিন ঘণ্টা টানা ক্লাস নেবার পরে বলেছিলেন :এই যাহ আজ না আমি তোমাদের সব ভুল পড়িয়েছি ঃ))। একজনের কাছে কোনো প্রশ্ন নিয়ে গেলে বলতেন ঃ গত দশ বছরের প্রশ্ন সল্ভ করে যাও, ওটা থেকেই আসবে। নাহক খাটবে কেন ?
    আর এইটা মারাত্মক ছিলো ঃ যেহেতু শিক্ষকেরা নিজেই যেটুকু পড়াচ্ছেন, সেটাই সিলেবাস, সেখান থেকেই প্রশ্ন করতেন, মাস্টার্স করার সময়ে অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাড়ে হাড়ে বুঝেছিলাম, জানায় কতটুকু খামতি আছে !
    বছরে ১৮০ টাকা দিয়ে পড়া, ৯ টা ইন্স্টলমেন্টে টাকা দেওয়া, এসব করে লাভটা কি যদি টিচারদের মধ্যে ন্যূনতম accountability না থাকে!
     
    (আশা করি এখন সময় পাল্টেছে )
    (এটা শুধু আমদের ডিপার্টমেন্টের কথা বল্লাম, অন্য ডিপার্টমেন্টে নিশ্চয় ভালো পড়াশোনা হত)
  • Джошита | ০৯ নভেম্বর ২০২৬ ১৯:২৩561219
  • আসলে যেটা বোঝাতে পারছি না, সেটা হচ্ছে যে সিস্টেম আলাদা।
    শিক্ষা এবং স্বাস্থ্য নাহয় শুনে নিলেন যে ফ্রি। কিন্তু এবার যেটা ফ্রি বলব, সেটা শুনলে চমকে যাবেন যে!
    বাসস্থান।
  • Джошита | ০৯ নভেম্বর ২০২৬ ১৯:১৮561218
  • থ‍্যাংকস।
    বোঝা গেল পুরো ফ্রি নয়।
    পরে আব্রামিয়ান এর পরীক্ষা নেবার গল্প বলব। আজ বড্ড মাথা ধরেছে।
  • কৌতূহলী | ০৯ নভেম্বর ২০২৬ ১৮:৪৭561217
  • যাদবপুর বিশ্ববিদ্যালয় বাঙালি পেয়েছে ঐতিহাসিক সূত্রে।
    নিম্ন মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্ত ঘরের শিক্ষার্থীরও উচ্চশিক্ষা নেওয়া এমনকি ইঞ্জিনিয়ারিং পড়াও সবচেয়ে কম খরচে হতে পারে এখানে।
    কিন্তু পরের প্রশ্ন, সবাই তো যাদবপুরে চান্স পাবে না। এটাই স্বাভাবিক।
    তাঁদের যদি চমস্কি, স্পিভাক, মিশেল ফুকো, কাফকা, নীৎসে বা মার্কুইজ এঁদের বইগুলো পড়তে ইচ্ছে করে, বিশেষ করে যেসব বই ই বুক এভেলেবল নয়, তাহলে তাঁরা কী করবে? এই সমস্যা নিরসনের জন্যই আমি স্বপ্ন দেখি। সোভিয়েতকে আইকন করে।
  • Bratin Das | ০৯ নভেম্বর ২০২৬ ১৮:৪৪561216
  • আমি আশুতোষ কলেজে পড়েছি।তারপরে কবি। সম মিলিয়ে ৬০০-৭০০ টাকার বেশি লাগে নি
     
    স্কুলে তিন টাকা মাইনে ছিল।পরে বেড়ে ৬ টাকা হয়। কিন্তু টিফিন দিত
  • Manali Moulik | ০৯ নভেম্বর ২০২৬ ১৭:৪০561215
  • *যোষিতা দিদি
  • Manali Moulik | ০৯ নভেম্বর ২০২৬ ১৭:৪০561214
  • যোষিতা, আলোচনা পড়ছিলাম। সোভিয়েত শিক্ষাব‍্যবস্থা আমার একটা চিরদিনের আগ্রহের বিষয়। সুকান্ত ভট্টাচার্য্যের একটি নাটিকার একটা লাইন মনে পড়লো, "মানুষ তো স্বর্গ বানিয়ে নিয়েছেই, বল‍ে সোভিয়েত রাশিয়াই নাকি ওদের কাছে স্বর্গ! " কবি কমিউনিস্ট চিন্তক ছিলেন কিন্তু তাও কথাটা অসত‍্য নয়। লেনিনের সংগ্রামের সঙ্গে আমাকে যেটা ভীষণ আকর্ষণ করে সেটা নাদ‍্যেঝদা ক্রুপস্ক‍্যায়ার জীবনী ও সোভিয়েত সোসাইটি তথা শিক্ষাব‍্যবস্থাটাকে ঢেলে সাজানোয় ওনার অবদান। সেইসময়ের মহিলা কী প্রচন্ড উচ্চশিক্ষিতা আর সুবিশাল একটি ব‍্যবস্থা পরিচালনা করা এবং নিজে পোলিটিক‍্যাল কমিশার। ভাবা যায়!
    হ‍্যাঁ, যা বল‍ছিলাম। যাদবপুরের পড়ার খরচ। আমি মেরিটোক্র‍্যাসিকে গালাগালি করি অন‍্য আসপেক্ট থেকে কিন্তু উচ্চশিক্ষা বা স্বপ্নগুলো সার্থক করার চেষ্টা আমার অধরাই থেকে যেতো যাদবপুরে সুযোগ না পেলে। আমার পড়াশোনা সবটাই স্কুলস্তরে সরকারী বিদ‍্যালয়ে, এইচএস স্তরে হিউম‍্যানিটিস্ বিভাগে স্কুলে প্রথম হই, 94.5% পেয়ে। তারপর শুরু অসম্ভব শরীর খারাপ। তো জেইউ এন্ট্রান্স এক্সাম দিয়ে র‍্যাঙ্ক করি 8 (Category - WBCHSE General) IR and political science বিষয়ে। প্রেসিডেন্সিতে ইতিহাসের PUBDET দিয়েছিলাম (এই পরীক্ষাটা WBJEEB এর হাতে পরিচালিত হয়, শুনলাম এখন নব-সরকার বদলাবে বলছে যাই হোক) এটায় আমার GMR rank আসে 5 তবে IR এর opportunity আর পড়ার সুবিধার জন‍্যই গিয়েছিলাম। আমার প্রতিবছর অ‍্যাডমিশন ফি লাগে 950/- (আগেরবার freeship scholarship পেয়ে সেটা 400 তে নেমে গিয়েছিলো) ভর্তি হওয়াকালীন অ‍্যাডমিশন ফী লেগেছিলো 1200/- টাকা। আমার সাবজেক্ট আর অন‍্যান‍্য পেপার সহ প্রতিটা পরীক্ষায় জমা দিতে হয় 130/- (এটা আমার সাবজেক্টের জন‍্য। আমার কোনো ল‍্যাব খরচা নেই তাই এটা বিভাগ ও বিষয় অনুযায়ী ভ‍্যারি করে।) এছাড়া প্রাক্তনীদের কিছু ডোনেট করা স্কলারশিপ থাকে আর গভর্নমেন্ট SVMCM থাকেই। সত‍্যি কথা বলতে, এই সুযোগটা না পেলে আমার সবিশেষ সমস‍্যা হতো। চমস্কি, স্পিভাক, মিশেল ফুকো, কাফকা, নীৎসে বা মার্কুইজ বসে পড়ার মতো ব‍্যাকগ্রাউন্ড বা পরিস্থিতি কোনোটাই আমার নয়। এম.এ. যদি JNU থেকে করা যায় বা এখান থেকে সেক্ষেত্রে দুটো জায়গাই অনেক ফ্লেক্সেবল্ (আমি অর্থনীতি ও পরিবেশের কথা বলছি) JNU এর হোষ্টেল ও টিউশন ফি অত‍্যন্ত কম আর সাবসিডিস্ অনেক আছে। আমার এক সিনিয়র (গ্র‍্যাজুয়েশন প্রেসি থেকে, প্রত‍্যন্ত গ্রামের ছেলে) এম.এ এর শুরুতেই NSP নিয়ে JNU গেছে। ফিলোসফি ওর সাবজেক্ট। GATE কোয়ালিফাই করেছে আর এবার JRF ও পেয়ে গিয়ে নতুন যারা NET দিতে চায় তাদের অনলাইন ক্লাস শুরু করেছে। তার থেকেই সরাসরি জানা যে JNU কতোখানি সহায়ক উচ্চশিক্ষা ও অন‍্যান‍্য দিক দিয়ে।
  • Джошита | ০৯ নভেম্বর ২০২৬ ১৭:২২561213
  • যাইহোক। আমি কোনও বিতর্কে জড়াচ্ছি না। আপনারা যা জানেন এসবের ব‍্যাপারে, ধরে নিচ্ছি সব ঠিক।
    আমার লেখা তর্কে জড়িয়ে পড়ার জন‍্য নয়। তাই লাভ হবে না। আমি লিখে যাব।
  • Джошита | ০৯ নভেম্বর ২০২৬ ১৭:১৯561212
  • Jadavpur University Fees 2024, Fees Structure, Eligibility
    Tuition and total fees at Jadavpur University are among the lowest for public higher education in India, typically ranging from roughly ₹900 to ₹12,000 for entire undergraduate engineering programs (excluding optional hostel and mess charges), though specialized or self-sponsored postgraduate and IT programs vary.[1, 2, 3, 4, 5]
    Undergraduate Engineering (B.E. / B.Tech)
    • Standard Engineering Courses (Architecture, Civil, Mechanical, Electrical, Chemical, etc.): Around ₹5,710 for the total 4-year tuition/course fees (or roughly ₹9,600 total including minor associated dues).[1, 2]
    • Information Technology (IT):
      • Non-TFW (Tuition Fee Waiver): Around ₹30,860 total.
      • TFW (Tuition Fee Waiver Scheme): Around ₹24,860 total. [1]
    • Admission / Associated Fees: A nominal one-time or annual charge of about ₹360 applies. [1, 2]
      Arts, Science, and Other UG/PG Courses
      • Arts & Humanities (e.g., B.A. / M.A.): Total tuition fees are minimal, generally ranging from ₹1,235 to ₹7,300 for the entire program.
      • Postgraduate (M.E. / M.Tech / M.Sc.): Standard GATE-qualified or regular programs range from about ₹2,400 to ₹45,000 per semester/course depending on the specialization, while self-sponsored or part-time tracks can range from ₹96,000 to over ₹1.80 Lakhs total.
      • Hostel & Mess Fees: Optional university hostels cost roughly ₹3,000 per year (plus separate mess charges if you opt to eat at the hall). [1, 2, 3, 4]
      • Джошита | ০৯ নভেম্বর ২০২৬ ১৭:১৭561211
      • যাদবপুরে তো মানালি আছে। সে ই বলতে পারবে। আমি কেবল সোভিয়েত দেশ সম্পর্কে জানি। তাই যা জানি না তা বলতে পারব না। বামফ্রন্ট আমলে মেডিকেলে প্রত‍্যেক দেড় বছরের জন‍্য ফি দিতে হতো, বিনামূল্যে নয়। আমার ছোটবোন পড়েছে, তাই জানি। বইপত্র কিনতে হতো। ফ্রিতে সরকার বই তখন দিতো না। তার পরে কী হয়েছে সেইটে যেহেতু আমার জানা নেই, তাই বলতে পারছি না।
        একজন লিখেছেন বিকম অবধি পড়াতে পেরেছেন কোনো দম্পতি নিজের সন্তানকে, যতদূর বুঝতে পারলাম আর্থিক কারণে।
      • মতামত দিন
      • বিষয়বস্তু*:
      • কি, কেন, ইত্যাদি
      • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
      • আমাদের কথা
      • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
      • বুলবুলভাজা
      • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
      • হরিদাস পালেরা
      • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
      • টইপত্তর
      • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
      • ভাটিয়া৯
      • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
      গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


      মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত