এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Джошита | ০৪ নভেম্বর ২০২৬ ১৩:১৭561060
  • সব নীল
  • Джошита | ০৪ নভেম্বর ২০২৬ ১৩:১৭561059
  • ট্রাম্প আউট!
  • Manali Moulik | ০৪ নভেম্বর ২০২৬ ১২:৪০561058
  • Dhuttor, আপনি এমন সময়ে আম্রিকি ষ্টকে দিয়েছেন? ইস্। ট্রাম্প গোল্লায় যাবে জানা কথা কারণ একে যুদ্ধ পরিস্থিতি তারপর আমার ক‍্যালিফোর্নিয়া আর অ‍্যালেন টাউনে বিক্ষোভ হয়েছে। এলজিবিটিকিউ নাগরিক ও কৃষ্ণাঙ্গদের অপমান, ইমিগ্রেশন নীতি আর ইকোনমির গপ্পো আর কাজে লাগছে না।
    আমাদের JU FIN CLUB থেকে ষ্টক মার্কেট আর শেয়ার বোঝার উপর একটা কোর্স করার ছিলো। ওখানে SIP calculator আর SWP শেখাচ্ছিলো। ক্লাসগুলো এমনই অদ্ভুত সময়ে ছিলো যে শেষ করতে পারলাম না কোর্সটা।
  • Dhuttor | ০৪ নভেম্বর ২০২৬ ১২:২৪561057
  • @11:48, ঠিকই l পরিস্থিতি গুরুতর l
  • Manali Moulik | ০৪ নভেম্বর ২০২৬ ১২:১৮561056
  • //কিন্তু ফিলোসফি, পল সায়েন্স, হিস্ট্রি, এসব সায়েন্স বললেই হলো? এ অন‍্যায় মানা যায় না।//
     
     
    সহমত নই। জন বিউরি বলছেন, "History is a science, no less and no more."
    আর রাষ্ট্রবিজ্ঞান বা অন‍্যান‍্য সাবজেক্টগুলিতেও প্রমাণিত সত‍্যের ভিত্তিতে উল্লেখ করা হয়। সেখানে empirical study গুরুত্ত্বপূর্ণ। এমনকি cultural study এর একটা ধারাও এখন কোয়ান্টিটেটিভ রূপে চলছে। তবে হ‍্যাঁ, এগুলো ন‍্যাচারাল সায়েন্সের মতো চিরস্থায়ী সত‍্য নয় কারণ তার মূল ইউনিট হচ্ছে মানুষ। জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ‍্যাসিডের বিক্রিয়ায় চিরকাল ZnSo4 + H2O হবে। কোনো সরকার এসে এটাকে বদলাতে পারবে না। কিন্তু ইতিহাসের অজস্র ব‍্যাখ‍্যা আছে, কোথাও সেটা জীবনচরিত তো কোথাও সাম্প্রদায়িক আবার কোয়াও বিহেভিয়েরিয়াল সায়েন্স। তবে সেটাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দেখে দেখাই যায়।
  • পুরনো পাপী | ০৪ নভেম্বর ২০২৬ ১১:৪৭561054
  • শুধু ওপাড়ায় না যাওয়াতেই নয়, বন্ধুবৃত্তেও যেহেতু নেই, আশা করছি লেখা বিশেষ পড়াও নেই, যদিও নামে নিশ্চয়ই চেনা তবু প্রাক্তন ওপাড়ার জনতাকে এপাড়ায় আলোচনায় টেনে আনা অনাবশ্যক বোধে নাম নিলাম না। আর যদিও গত ২০ বছরের লেখালেখির শেষ ১৫ বছরই ফলো করা হয়নি তাই সে লেখার যে মৌল সমালোচনা, "শুধুই আলো-আলো লেখা" সে নিয়ে এতাবৎকাল না বলে ওঠা যে বক্তব্য ছিল : ঘোষিত বামপন্থী হওয়ার সুবাদেই হয়ত, নিজস্ব লেখার ধরণে নিজস্ব কিছু মানদণ্ড কিছু মানুষ রেখে থাকেন, যা আপাতভাবে খুব আপত্তিকর কিছু নয়। যেমন ধরা যাক একটু পুরোনোপন্থী বামপন্থী ঘরানার লেখকরা আজও লেখায় খোলাখুলি বিস্তৃত যৌনতার বর্ণনায় স্বচ্ছন্দ নন, নিজের লেখাতে বা অন্যের লেখা এনডোর্স করার ক্ষেত্রেও। তবু সুদীর্ঘ লেখকজীবনে মূলত পজিটিভিস্ট লেখা লিখে চলা অবশ্যই প্রশংসনীয়। কোনো লেখা পড়ে শেষ করে মনে একটা ফিল গুড-- ভালো লাগার ভাব-- উত্তরণের চেতনা, অন্তত কিছুক্ষণের জন্য হলেও সদর্থক চিন্তার উদ্রেক হলে তা খারাপ কেন হতে যাবে! লেখক হিসেবে নিজেকে কতটা ভাঙচুর করা হয়েছে তথা ফর্ম বা কনটেন্টজনিত পরীক্ষামূলক চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছে --কৃতিত্বের মাপকাঠি হিসেবে তার চেয়ে কম কিছু নয়-- ধারাবাহিকভাবে ইতিবাচক নিটোল গল্প বলে যাওয়ার ক্ষমতাও।
     
    বিস্ময়বর্ধক হিসেবে একটা নাম বরং নিই। সিদ্ধার্থ সিংহ। জন্ম, February 4, 1964
     
    April 28, 2024 -তে তাঁর একটি পোস্ট ছিল, "অভিযান বুক ক্যাফেতে আমার ৪০০টি গল্প নিয়ে প্রকাশিত হল ৩৪৩ তম গল্পের বই--- চোর ধরার মেশিন এবং ৩৯৯"। তাঁর প্রোফাইলে বর্তমানে অ্যাবাউট-লেখটি হল ঃ Author of 378 books, Editor of more than 1000 collections & Journalist. মানে, শেষ আড়াই বছরে অন্তত ৩৫টি নিজের লেখা বই বেরিয়েছে। ইনি ৩৪ বছর আনন্দবাজারে কাজ করেছেন। শেষ সাড়ে ছবছর যুগশঙ্খতে আছেন।

    বরং লিটিল ম্যাগের টইতে একটু ...
  • Bratin Das | ০৪ নভেম্বর ২০২৬ ১১:১৯561053
  • যুদ্ধ wink
  • Dhuttor | ০৪ নভেম্বর ২০২৬ ০৯:৩৯561052
  • @যুদ্ধ, মুস্কিল হচ্ছে আমি অলরেডী গিফ্ট সিটির মাধ্যমে কিছু ইনভেস্ট করে ফেলেছি আম্রিকি স্টক মার্কেটে l ট্রাম্প হারলে যখন মার্কেট পড়বে তখন আমার কি হবে ? ট্রাম্প লোকটা যুদ্ধ করে নিজেও ডুবলো আবার তার সঙ্গে গোটা দুনিয়াকে ডোবালো মাঝখান থেকে আমার বেশ কিছু লোকসান হলো l
  • যুদ্ধ | ০৪ নভেম্বর ২০২৬ ০৯:২৩561051
  • আরে এরা উন্মাদ যুদ্ধব্যাবসায়ী। জিতলে আনন্দের চোটে মিশাইল ছুঁড়বে, আর হারলে ক্ষেপে গিয়ে। মোদ্দা কথা মিশাইল ছুঁড়বেই।
  • Dhuttor | ০৪ নভেম্বর ২০২৬ ০৯:১৯561050
  • আজকের মিডটার্ম ডেমোক্র্যাট রা সুইপ করছে মনে হচ্ছে l মুস্কিল হচ্ছে যে এর ফলে ট্রাম্প মরিয়া হয়ে নিজের মুরোদ বোঝাতে আবার যুদ্ধ ঘোষণা না করে দেয় !!!
  • Bratin Das | ০৪ নভেম্বর ২০২৬ ০৯:০৩561049
  • আচ্ছা মানালি
  • উরুশ্চারণ | ০৪ নভেম্বর ২০২৬ ০৮:৪৩561048
  • মোক্ষমুলর বলেছে 'আর্য',
    সেই শুনে সব ছেড়েছি কার্য,
    মোরা বড়ো বলে করেছি ধার্য,
    আরামে পড়েছি শুয়ে।

    আর আমরা এখন উরুশ্চারণ নিয়ে মারামারি করি
  • বিঞ্জান | ০৪ নভেম্বর ২০২৬ ০৬:৫৯561047
  • "বিজ্ঞান" না, গণশক্তির বোর্ডের উপর লেখা থাকত, "কারণ উহা বিঞ্জান"
  • Джошита | ০৪ নভেম্বর ২০২৬ ০৪:৫৮561046
  • লস্ট ইন ট্রান্সলেশন এবং তদজনিত খিল্লি কোন রুশ শব্দকে কেন্দ্র করে, সেটা শুধু আমি নই ষাট থেকে নব্বইয়ের দশকের গোড়া পর্যন্ত পৃথিবীর যতগুলো দেশের থেকে বিদেশী ছাত্রছাত্রীরা সোভি‍য়েত দেশে পড়াশোনা করেছে প্রত‍্যেকে বলে দেবে।
    Наука — উচ্চারণ হবে "না ঊ কা"
    এই শব্দের সরাসরি ইংরেজি অনুবাদ হয় না। কিন্তু অনুবাদ তো খুব দরকারি ব‍্যাপার। ভাষাতত্ব দিয়ে অনেক গভীরে গেলেও, প্রত‍্যেক ভাষার গতি প্রকৃতি নিজস্ব হয়। প্রত‍্যেক শব্দের পেছনে কিছু ছবি থাকে বা একধরণের বোধ। সেটা যুগে যুগে বদলে যায়। কখনও ধীরে, কখনও দ্রুত।
    নাঊকা শব্দের ব‍্যাপ্তি সে সময়ে কিঞ্চিৎ বেশি ছিল। ক্রমে তা বদলে গেছে।
    ঝপ করে বললে ইংরিজি অনুবাদে এই শব্দের অর্থ science.
    এই মুহূর্তেও এই অনুবাদ ১:১ অনুপাতে সঠিক।
    কিন্তু আমরা ইতিহাস ক্লাসের প্রথমেই পড়েছি История — это наука. ইস্তোরিয়া — এত নাঊকা।
    সোজা বাংলা করলে — ইতিহাস হচ্ছে বিজ্ঞান।
    কিংবা География — это наука ( ভূগোল বিজ্ঞান), Физика это наука (পদার্থবিদ্যা বিজ্ঞান), Математика это наука ( গণিত বিজ্ঞান), Философия это наука ( দর্শন বিজ্ঞান), Экономика это наука (অর্থনীতি বিজ্ঞান), ইত‍্যাদি।
    বিদেশি ছাত্ররা আমরা চমকে গেছি। কেস টা কী?
    ইতিহাস, ভূগোল, ফিজিক্স, গণিত, দর্শন, অর্থনীতি — সবই ছাব্বিশ ইঞ্চি! সবাই তো শুয়োর হতে পারে না।
    গণিত জানতাম ভাষা, অর্থনীতি এবং জিওগ্রাফি ক্রমে সায়েন্স সাবজেক্ট বনে গেছে ( যদিও আগে আর্টস ছিলো), কিন্তু ফিলোসফি, পল সায়েন্স, হিস্ট্রি, এসব সায়েন্স বললেই হলো? এ অন‍্যায় মানা যায় না।
    আসলে ঐ ওয়ান ইজ টু ওয়ান ম‍্যাপিং করে যখন শব্দের অনুবাদ হয়, তখন দুটো আলাদা ভাষাকে এক ছাঁচে আনা যায় না। ক্রিয়াপদ ছাড়াও অসংখ্য বাক‍্য গঠন হয় ঐ ভাষায় (যেমন বাংলা ভাষায় কয়েকটি অনুরূপ নিদর্শন আছে)। অবশ‍্য আজকাল আর ইতিহাসকে ওরা নাউকা বলছে না, মার্কসবাদকে ও না। ঝঞ্ঝাট এড়িয়ে ফেলেছে, নইলে অনুবাদের সমস‍্যা বাড়বে।
    কিন্তু "মার্কসবাদ সত‍্য, কারণ ইহা বিজ্ঞান" এই পাঁঠামো কেন দেয়াল লিখনে থাকত, সে ঘটনার ইতিহাস পুরোপুরি বৈজ্ঞানিক কার্যকারণ দ্বারা প্রমাণিত।
    সেটার পেছনেও রাশিয়ার কালো হাত আছে। পরের পোস্টে। এগুলো টুকে বই ছাপলে প্রচুর হাসব কিন্তু।
  • Джошита | ০৪ নভেম্বর ২০২৬ ০৪:০৮561045
  • যে কথা হচ্ছিলো। আমার অভিজ্ঞতা এরকম বলে, যে সিস্টেমিক পরিবর্তনের জন‍্য কেবল বিশাল আন্দোলনের বাইরেও অনেক ছোট বড়ো খুচরো অনুষঙ্গ বোধহয় কেন, বেশ অনেকটা করেই দরকার হয়।
    সেসব নিয়ে পরে বলব। তারও আগে আরেকটা ব‍্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার যে, আমরা বাঙালিরা দৈনন্দিন জীবনে কথায় কথায় "বুর্জোয়া" বলে যে শব্দটা ব‍্যবহার করি, সেই শব্দটা অতোটা হালকা নয়। অতি ব‍্যবহারে শব্দটা ঘষা খেতে খেতে হালকা হয়ে গিয়েছে।
    রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লবের জয়হয়ত সম্ভবই হতো না, যদি না ১৮৬১ সালে তৎকালীন ৎসার ভূমিদাস প্রথার
    অবলুপ্ত করত।
    সে যে কী জিনিস তা ভারতের সাধারণ মানুষদের অনেকেরই বোধের বাইরে। এ ক্রীতদাস প্রথা নয়। এই ভূমিদাস প্রথা ( Крепостное право) আরও সাংঘাতিক প্রজন্মের পর প্রজন্ম, অনির্দিষ্টকালের জন‍্য নির্দিষ্ট ভূমির দাস এই মানুষগুলো। তারাই সংখ‍্যাগরিষ্ঠ। তাদের কোনও ব‍্যক্তিস্বাধীনতা, ব‍্যক্তিগত জীবন, সম্পদ তা সে স্থাবর হোক কি অস্থাবর - কিছুই থাকতে নেই। নর নারী তাদের শিশু সকলেই আজন্ম আমৃত‍‍্যু শুধু দাসত্ব করে যাবে, এচাই ছিল ভূমিদাসত্বের মূল‍্য উপাদ‍্য।
    সেটা যদি চলতেই থাকত আরও অনেক অনেক বছর ধরে, তাহলে ইতিহাস অন‍্যরকম হতো। টাইমিং আলাদা হতো।
    পৃথিবীর অনেক দেশই এরকম ভয়ঙ্কর প্রথার মধ‍্যে দিয়ে টানা কয়েক শতাব্দী তো দূরের কথা, আদৌ গেছে কোন দেশ তা জানা নেই আমার।
    কার্ল মার্কসের থিয়োরি সেই যুগে যতটা প্রাসঙ্গিক ছিলো, পরবর্তীতে যুগ ও বিজ্ঞানের অগ্রগতিতে তার সবটুকু প্রাসঙ্গিক থাকে না। তিনি কোনও ভগবান তো ছিলেন না, যে যা যা দৈববাণী করবেন সব ফলে যাবে। প্রায় একশো ঊনষাট বছর আগে লেখা একটা মতবাদ বেমালুম সব সময়ের জন‍্য প্রযোজ‍্য হবে, এটা বাড়াবাড়ি রকমের কষ্টকল্পনা।
    আরেকটা ভুলভাল ব‍্যাপার চালু আছে বাজারে, সেটা খুব মজার। অনেকটা লস্ট ইন ট্রান্সলেশন গোত্রের ব‍্যাপার।
  • Джошита | ০৪ নভেম্বর ২০২৬ ০৩:৩৫561044
  • যাইহোক আমি টই খুলে এই কথা গুলো লিখছি না ঠিক এই কারণেই, যে পুঁথিগত সমাজতন্ত্র এবং সেই নিয়ে কচকচি লিখে ছাপানোর ইচ্ছে আমার নেই। ওগুলো সংখ‍্যা মাত্র। যে ঐ অভিজ্ঞতার মধ্যে দিয়েই যায় নি, সে পারবে কচকচি বাড়িয়ে বাড়িয়ে ফেনিয়ে এবং নানান তাত্ত্বিক রেফারেন্সিং দিয়ে ভরাট করে ফেলে কিছু একটা খাড়া করতে। যেটা খাড়া হবে সেটা যে কী তা আমার জানা নেই, কারণ হাতি আমি দেখেছি নিজের চোখে। যে দেখেনি, তার দেওয়া তত্ত্ব কেমন হবে, হাতির দাঁত কেমন সাদা, সাদা মানে দুধ, অর্থাৎ তরল, এসব আমার অন্ততঃ সইবে না।
    যাই হোক মেগাফোন উঁচিয়ে সেসব তত্ত্ব প্রচারের আমি কে? বরং প্র‍্যাকটিসটাই থাকুক ভাটিয়া৯তে। তলিয়ে গেলেও হারাবে না, কারণ তা ফাঁকা নয়, অভিজ্ঞতায় ভরাট।
  • r2h | ০৪ নভেম্বর ২০২৬ ০১:৩৫561043
    • পুরনো পাপী | ০৩ নভেম্বর ২০২৬ ২২:৫৮
    • ... ওপাড়ার লোক ... এবছর ২৫টা পুজোসংখ্যায় লেখা ছাপা হয়েছে। লেখার কোয়ালিটি তো বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম লাগতেই পারে। আমার বাড়ির সবারই তো বেশ ভালোই লাগে।
     
    ওরেব্বাস, ২৫টা পত্রিকায়? বিরাট ব্যাপার তো। অনেক লিখলে লেখার মানে প্রভাব পড়ে কিনা তা নিয়ে তর্ক তো হতেই পারে, কিন্তু একটা সম্পূর্ন লেখা নিজেই একটা বিরাট অধ্যবসায়ের কাজ। আমি তো ওপাড়া (অনুমান করি বাংলালাইভ)-তে যেতাম না, তাই বুঝতে পারছি না, কিন্তু লেখকের নাম জানতে খুবই কৌতূহল হচ্ছে।
  • Джошита | ০৪ নভেম্বর ২০২৬ ০১:১৯561042
  • সমাজ কোনও সাদা ক‍্যানভাস না, বা ফাঁকা বোর্ড, তুমি নিজের মতো করে আঁকবে, টুপটুপ করে সব কিছু প্রথম থেকে আঁকবে লিখবে। আগে যা ছিলো তা সম্পূর্ণ মুছে ফেলতে গেলে তো সব মানুষ মেরে ফেলতে হয় রাতারাতি। আর তা যেহেতু সম্ভব হয় না। জিনিসটায় আগের আঁকা ছবির আবছা ছাপ থেকেই যায়। ওয়াটারকালারের ওয়াশের কাজের মতো।
    সিস্টেম বদলানো অনেক কঠিন এবং রিস্কি কাজ স্ট্রাকচার বদলানোর চেয়ে।
  • অরিন | ০৪ নভেম্বর ২০২৬ ০০:৩৬561041
  • রঞ্জনবাবু:”
    দেখুন, নায়ক রবার্ট জর্ডানকে হেমিংওয়ে আমেরিকায় স্প্যানিশ ভাষা শেখানোর প্রফেসর বানিয়েছেন। আর গেরিলাদের গুহার মধ্যে আগুনের পাশে আড্ডায় যখন রবার্টের স্প্যানিশ কতটা জানে সে নিয়ে প্রশ্ন ওঠে তখন গেরিলা নেত্রী পিলার বলে যে বেশ ভাল, প্রায় আমাদের মতই।
    একজন সমালোচক বলে --কিন্তু ওর স্প্যানিশ বিশুদ্ধ নয়, আঞ্চলিক টান আছে। (সম্ভবতঃ এস্ত্রেমাদুরার)।

    আর বহুজায়গায় উনি চরিত্রদের মুখে স্প্যানিশ ডায়লেক্ট এবং প্রবাদ বসিয়েছেন।
    আমি আমার এক স্প্যানিশ জানা বন্ধুর সাহায্যে (যে কিনা স্প্যানিশ কবিতার অনুবাদক) প্রায় ৩৬০ টি ফুটনোট দিয়ে ওগুলোর বাংলা অর্থ দিই।”
     
    আপনি যেটা করেছেন সেইটে আমার মনে হয় উপযুক্ত কাজ তবে ফুটনোট না দিয়ে অন‍্য ভাবে করা যেত। এই জায়গাটিতে হেমিংওয়ের অসাধারণ লেখনীর জাদু, আমি ভাবছিলাম আপনি কিভাবে ব্যাপারটা আপনার লেখায় আনবেন।
     
    এসবের একেবারে আক্ষরিক অনুবাদ তো হয় না। যেমন ধরুন "for whom the bell tolls", এই ঘন্টা বাজার একটা তাৎপর্য হচ্ছে মেমেন্টো মোরি, মানে ওপারের ডাক আসার পরোয়ানা, জন ডানের Devotions Upon Emergent Occasions বইতে নিজের ১৭ নম্বর মেডিটেশন পড়ে দেখুন। হেমিংওয়ে তাকে তুলে নিয়ে এসেছেন এই অর্থে যে প্রতিটা জীবন একে অন‍্যের সঙ্গে অবিচ্ছেদ‍্য বন্ধনে জড়িয়ে আছে। চার্চের ঘন্টা বাজার তাৎপর্য যে লোক না জানে বা যে সে অদ্ভুত ঘণ্টাধ্বনি শোনেনি বা শুনলেও বোঝেনি, তাকে ব‍্যাপারটা প্রাথমিক ভাবে তো বোঝাতেই হয়।
     
    বইয়ের সম্পাদক ব‍্যাখ‍্যা না দিতে দিলে কিভাবে এইসমস্ত ব‍্যাপার বইতে পাঠককে বোঝাবেন জানার একটা ইচ্ছে রয়ে গেল।
     
    আজকের দিনে মূল বইটি অসম্ভব রকমের প্রাসঙ্গিক।
  • Джошита | ০৪ নভেম্বর ২০২৬ ০০:১৫561040
  • আচ্ছা। ভেবে দেখলাম যে ঐ ফালতু ট্র‍্যাশদের ফুটেজ দেবো না এখন। তাই, তোমরা খুঁজতে থাকো, আমি বরং চোখে দেখা সমাজতন্ত্র টন্ত্র নিয়ে লিখব। আর তোমরা লুচির মতো ফুলবে, মানে যারা ট্রোল করছ তারা।
  • Ranjan Roy | ০৩ নভেম্বর ২০২৬ ২৩:১৮561039
  • "রঞ্জনবাবু কে বলার ছিল, যেহেতু আপনি অনুবাদক, For Whom the Bell Tolls এর লেখাটা বেশ জটিল। কারণ হেমিংওয়ে ন‍্যারেটিভ ইংরিজিতে লিখেছেন ঠিকই, কিন্তু চরিত্রদের কথোপকথনের প্যাটার্ন পড়লে মনে হবে এরা স্প্যানিশ ভাষায় কথা বলছে, তার হেমিংওয়ে একটি ইংরিজি ভাষান্তর করে বুঝি লিখছেন। একই রকম ভাবে একেবারে শুরুতে জন ডানের কবিতাটি কিন্তু মধ‍্যযুগীয় ইংরিজি, যেভাবে জন ডান লিখেছিলেন ঠিক সেই কথাগুলো বসিয়েছেন"।
    --অরিন, আপনার উপরোক্ত বক্তব্যের সংগে অনেকটাই সহমত।
    দেখুন, নায়ক রবার্ট জর্ডানকে হেমিংওয়ে আমেরিকায় স্প্যানিশ ভাষা শেখানোর প্রফেসর বানিয়েছেন। আর গেরিলাদের গুহার মধ্যে আগুনের পাশে আড্ডায় যখন রবার্টের স্প্যানিশ কতটা জানে সে নিয়ে প্রশ্ন ওঠে তখন গেরিলা নেত্রী পিলার বলে যে বেশ ভাল, প্রায় আমাদের মতই।
    একজন সমালোচক বলে --কিন্তু ওর স্প্যানিশ বিশুদ্ধ নয়, আঞ্চলিক টান আছে। (সম্ভবতঃ এস্ত্রেমাদুরার)।
     
    আর বহুজায়গায় উনি চরিত্রদের মুখে স্প্যানিশ ডায়লেক্ট এবং প্রবাদ বসিয়েছেন।
    আমি আমার এক স্প্যানিশ জানা বন্ধুর সাহায্যে (যে কিনা স্প্যানিশ কবিতার অনুবাদক) প্রায় ৩৬০ টি ফুটনোট দিয়ে ওগুলোর বাংলা অর্থ দিই।
     
    কিন্তু আমার প্রকাশক বললেন--আমরা পপুলার এডিশন করব, ক্রিটিক্যাল এডিশন নয়। কাজেই আপনার ফাইলে থাকুক। কিন্তু এখানে ডিলিট করা হবে। আমাদের টার্গেট গ্রুপ আম পাবলিক--যারা হয়তো হেমিঙ্গওয়ের নাম শোনে নি, বা বইটার ব্যাপারে কিছু জানে না। নইলে সাধারণ পাঠক মাঝে মাঝে রোমান হরফে স্প্যানিশ শব্দ দেখে পদে পদে হোঁচট খাবে ওদের গল্প পড়ার গতি বাধা পাবে।
     
    তবে ঐতিহাসিক চরিত্র বা ঘটনার অবশ্যই ফুটনোট দেয়া হবে। যেমন লা পাসিওনারিয়া বা বিসেন্তে রোহে। এবং কমিন্টার্ন, সেই সময়ের স্প্যানিশ কমিউনিস্ট পার্টি এবং ফ্যাশিস্ত দলের পত্রিকা, এবং বেশ কিছু ফ্যাশিস্ত উপদল--যাদের উল্লেখ হেমিংওয়ের লেখায় আছে।
  • পুরনো পাপী | ০৩ নভেম্বর ২০২৬ ২২:৫৮561038
  • ০৩ নভেম্বর ২০২৬ ০৭:২২ পড়ে, তাই বলি এমন হওয়া কি আর সম্ভব? যে দাঁত গিয়েছে টকে ইত্যাদি। আবার মুখ ঝোলানো ইমো। বলতেই হয়, লেখাগুলো পড়ে আমিও ঠিক সেই গন্ধ পাচ্ছিলাম না।
     
    NBA-র বিজ্ঞাপন সমগোত্রীয় কে করতে পারে ইদানীং সে অবশ্য বুঝতেই পারি।
     
    আর ডজনের মাল্টিপল-এ চেনা বৃত্তে যিনি বই লিখেছেন তিনি তো ওপাড়ার লোক এপাড়ায় তো কখনওই লেখেননি শেষ যখন দেখেছিলাম সল্ট লেকের এসবিআই তে ছিলেন। এবছর ২৫টা পুজোসংখ্যায় লেখা ছাপা হয়েছে। লেখার কোয়ালিটি তো বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম লাগতেই পারে। আমার বাড়ির সবারই তো বেশ ভালোই লাগে।
  • Джошита | ০৩ নভেম্বর ২০২৬ ২১:১৯561037
  • অন্ততঃ তিনটে নাম বলতে পারলে বড়ো প্রাইজ থাকবে।
    ক্লু দিয়ে দিচ্ছি একটা — মনের সার্চ ইঞ্জিনে কাদা জমে আছে তোমার ওটা সাফ করে নাও আগে। নইলে ঘুরেই মরবে গোলকধাঁধায়।
  • Джошита | ০৩ নভেম্বর ২০২৬ ২১:১১561036
  • তোমরা রিসার্চ করো। ঠিক নাম বলতে পারলে প্রাইজ দেবো।
  • albert banerjee | ০৩ নভেম্বর ২০২৬ ২১:০৪561035
  • ALBEHR KAHMOO দিব্যি Albert Camus হয়ে ইঞ্জিরি অনুবাদে ঘুরে বেড়াচ্ছেন বাকি ল্যাটিন নাম গুলো, থাক আপনাদের জ্ঞানের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমি বহু ভাষাবিদ নই কিন্তু জার্মান আর ফ্রেঞ্চ ছুঁচোর মতো কানা হলেও জানি। ডন কিহোতে হয়েছে ডন কুইকজাডা। ল গ্রা এখানে কি লেখা থাকে? তাই উশ্চ্ররণ কার যে কি হয়ে যায় কে জানে?
    তবে ইটা ঠিক যে মুল ভাষায় পড়লে যে রস টা পাওয়া যায় তা অনুবাদে কোনোদিন পাওয়া সম্ভব নয়। লেখক নিজেই যদি অনুবাদক হন তবুও নয়।
    কিন্তু কি আর করা যাবে বলুন, লিয়েনতিয়েভ আমার খুব আপনজন বা ট্রটস্কি কিন্তু আমি তো রাশান ​ রাশিয়ান ​জানি না তাই ইঞ্জিরিতেই। বাংলাতে পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু ডম্বুরুঢক্কাপিট্টানন্দ এরমত শব্দ বেশিক্ষণ পড়া যায় না।
  • Bratin Das | ০৩ নভেম্বর ২০২৬ ২০:৩২561034
  • শিবাংশু দা মোট গোটা তিনেক বা চারেক বই লিখেছেন। প্রচুর খাটাখাটি করে
  • পুরনো বটে পাপী নয় | ০৩ নভেম্বর ২০২৬ ২০:০৬561033
  • ডজন ডজন বই ছাপানো ব্যাংক অফিসার মোনয় শিবাংশুদা।
    হীরেনবাবুর সব বই এখন গুরুই ছাপছে।
  • kk | ০৩ নভেম্বর ২০২৬ ২০:০৫561032
  • পুরনো পাপী (14:10),
    ৩ নভেম্বর, সাতটা বাইশও খেয়াল করেছেন তো?smiley
  • পুরোনো ভাট | ০৩ নভেম্বর ২০২৬ ১৯:৪৯561031
  • একটু পুরোনো ভাট দেখছিলাম।
     
    • Джошита | ০১ নভেম্বর ২০২৬
    • আবার এমন লেখক দেখেছি (চাক্ষুষ নয়), যিনি বাংলার পাশের রাজ্যে থেকে বাংলায় লিখতেন ( হয়তো এখনও লেখেন), রীতিমতো ব‍্যাংকের ফুলটাইম অফিসার, ডজন ডজন বই ছাপানো হচ্ছে। সবই ট্র‍্যাশ, কিন্তু হচ্ছে।

    এটা রঞ্জনবাবু নন? "পাশের রাজ্যে" "ব্যাঙ্ক অফিসার"। গা জ্বালা মেটাতে লিখেছে এখন কাঁদুনি গাইছে।

    যদি আসল হিংসের লোক হীরেনবাবুর কথা বলেন তো "ডজন ডজন বই ছাপানো"র জন্যে ওনাকে সুমেরুকে পয়সা দিতে হয় না, গুরুর থেকে বেটার পাবলিশার আছে। তবে "পাশের রাজ্যে" না, এই আর কি!

    আর ঐ "আত্মজীবনী" যখন লিখতো তখন অনেক গুল্প এই গুরুর পাতাতেই লোকে ধরে দিয়েছে। মোটামুটি বিদেশে গেছে দেশে ফিরে চাকরি করেছে - এইগুলো ঠিক আছে কিন্তু গুল্পের মধ্যে ইনকসিস্টেন্সি থাকত প্রচুর। ঢপ দিতে গেলে যা হয়।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত