এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ০১ নভেম্বর ২০২৬ ১০:৫৩560940
  • না না l
    উনি আমাকে নিয়ে বলেন নি l
    কারণ
    1 আমি হরিদাস পাল l নোবেল কেন, কোন মেডেল পাবার স্বপ্ন দেখি না l
    2 আমি retire করেছি 2010 সালে l প্রথম বই বাঙাল জীবন্ বেরোয় 2015 সালে l
    3 আমার অনুবাদ তাদের জন্যে যারা ছোট অক্ষরে penguin এর ইংরেজি পেপার ব্যাক পড়তে চায় না l
    4 শুধু গল্প শোনাতে চাই l পণ্ডিত নইl গল্প শোনাতে চাই l
    যাদের গল্প পড়ে আগ্রহ বেড়ে যাবে তাঁরা নিজেরাই ইন্টারনেট থেকে ইতিহাস background সব জেনে নেবেন l
    আরো উৎসাহ হলে spanish সিভিল ওয়ার নিয়ে লেখা আরো উপন্যাস আছে l memoirs আছে l সেগুলো পড়ে নেবেন l
    আমার लक्ष्य খুব সীমিত l
     
    দেখতেই পারছেন ওনার আক্রমণের लक्ष्य আমি নই l
  • জ্জিও | ০১ নভেম্বর ২০২৬ ১০:৫০560939
  • // পুনশ্চ : সবচেয়ে বড়ো হতভাগা তারা, যারা মূল লেখা না পড়ে ট্র‍্যাশ ভাষান্তর পড়ছে।
     
    এতদ্বারা উপস্থিত ভদ্রমহোদয়দিগকে অবগত করা হইতেছে যে বক্তা একাধিক ভাষায় পারদর্শী।
     
    (or so she claims, বিজ্ঞাপনের সত্যি মিথ্যে আর কে দেখতে যাচ্ছে)
  • আহা | ০১ নভেম্বর ২০২৬ ১০:১৩560938
  • জ্বালা তো হবেই। স্বয়ং হীরেনবাবু রঞ্জনদার প্রশংসা করেন।
     
    আর রঞ্জন রায় একজন আপাদমস্তক ভদ্রলোক।
  • আইটি আইটি পা পা | ০১ নভেম্বর ২০২৬ ০৯:৩১560937
    • Джошита | ৩০ অক্টোবর ২০২৬
    • নিজেরা একটা করে বই লেখো। রিফলেকশন হিসেবে। মাথার সব পোকা সাফ হয়ে যাবে। লোকের পেছনে লেগে, সফট টার্গেট খুঁজে খুঁজে খিল্লি করে সাময়িক আরাম পাচ্ছো, তবে রোগ এভাবে সারবে না। নিজেরা একটা করে বই লেখো, এই সমস্ত বাঁদরামি আপসে সেরে যাবে। আর লোকের পেছনে লাগলে, পেছনের জিনিসই তোমাদের মুখে লেগে থাকবে।
  • প্রশ্ন | ০১ নভেম্বর ২০২৬ ০৯:০৭560936
  • //ডজন ডজন বই ছাপানো হচ্ছে। সবই ট্র‍্যাশ, কিন্তু হচ্ছে।

    খারাপ লাগাটুকু জানিয়ে যাবেন না? নাকি ঐ শুধু একজনের ক্ষেত্রেই আপনার দরদ উথলে ওঠে?
  • ঊফ্ফ্ফ্ফ্ফ্ফ | ০১ নভেম্বর ২০২৬ ০৯:০২560935
  • (সাহিত্য নিয়ে) কত্তো জানে
    কিন্তু একটুও গর্ব নেই

    ......
  • Ranjan Roy | ০১ নভেম্বর ২০২৬ ০৮:৫৭560934
  • একটা disclaimer:
    Gananath মহারাজের বইতে মূল বক্তব্য: শ্রীরামকৃষ্ণ এর এবং রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চিন্তার বিষয় -- সেখানে বিবেকানন্দের কথা প্রসঙ্গক্রমে এসেছে l
    ওনার বক্তব্য রবীন্দ্রনাথের ব্রাহ্ম পরিবেশ-- ফল निराकार এর উপাসনা ও साकार ও মূর্তি পুজোর ব্যাপারে এবং অবতারবাদ বুঝতে অসুবিধে l
     
    আমি দেখিয়েছি রবীন্দ্রনাথের রসের সাধনা যাতে বৈষ্ণব দর্শন ও বাউল সাধনার বিরাট প্রভাব-l সেটা বাদ দিয়ে রবীন্দ্রনাথের आध्यात्मिक জগত বোঝা কঠিন ও একপেশে হতে বাধ্য l
     
    বিভিন্ন মতের বিনিময় সুস্থতার লক্ষ্মণ l
  • Bratin Das | ০১ নভেম্বর ২০২৬ ০৬:৩২560933
  • আমি হাজার দুয়ারী এক্সপ্রেস এ উঠে বসে আছি
    দাবা খেলতে যাচ্ছি বেরহমপুর
  • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ০৬:০৬560932
  • পুনশ্চ : সবচেয়ে বড়ো হতভাগা তারা, যারা মূল লেখা না পড়ে ট্র‍্যাশ ভাষান্তর পড়ছে।
  • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ০৬:০৩560931
  • এখানেই বলে যাই।
    বিখ‍্যাত বিখ‍্যাত সব লেখক কবি নাট‍্যকার এসেইস্টরা মারা যাবার পরে রচনাবলী প্রকাশিত হয়েছে। কিছু ব‍্যতিক্রম থাকতে পারে যা আমার জানা নেই। পুরোটাই বাংলা সাহিত্যের পরিপ্রেক্ষিতে।
    এই সব সাহিত‍্যিক/কবিদের বিশাল বিশাল সৃষ্টিগুলো এবং আরও কিছু প্রাসঙ্গিক লেখাপত্র (চিঠি ইত্যাদি) একত্রিত করে খণ্ডে খণ্ডে রচনাবলীর আকারে রাখা হয়ে থাকে। অখণ্ড আকারেও থাকে। যেমন ইংরেজি সাহিত্যের দিকপালদের নিয়ে যেমন অ‍্যান্থোলজি।
    কিন্তু জীবদ্দশায় রচনাবলীর প্রতি আগ্রহের প্রাবল‍্য ইদানীং বাঙলা লেখকদের মধ্যে কিছু দেখছি।
    সাহিত্যে নোবেল পাবার ‍লক্ষ‍্য নিয়ে লেখা এবং সাহিত্যেজীবন শুরু করেছেন এবং পরে সেই উদ্দেশ‍্য সাধন হয়েছে এমন সাহিত্যিক আমার জানা নেই।
    তবে এরকম ছেলেমানুষী দম্ভ এক উঠতি কবি/লেখকের মধ্যে দেখেছিলাম। বাংলা সাহিত্যের সেকেন্ড নোবেল জিতে নেবার মতো ছেলেমানুষী আবদার তার ছিলো। বলা বাহুল্য সময়ের সঙ্গে সেসব বোকামি তার উবে গেছে। তাছাড়া নোবেল জেতা বা না জেতার মাপকাঠিতে সাহিত্যকর্মের মূল্যায়ন হয় না। তার ব‍্যাপ্তি অন‍্যত্র।
    যাইহোক।
    ইদানীং কালে কয়েকজন বাংলা লেখকের মধ‍্যে এমন লেখার ঝোঁক দেখি যে ফস করে নিজের রচনাবলী নিজেই না পাবলিশ করতে শুরু করে দেন।
    এই প্রবণতা গত দু দশকের বেশি সময় ধরে দেখছি নানান উঠতি লেখকদের মধ‍্যে।
    একজন নিজে আমাকে বলেছিলেন যে কিশোরসাহিত‍্য লেখার জন‍্য তিনি পাঁচ বছরের শারদীয় কিশোক পত্রিকা কিনে এনে কীরকম লেথা ছাপা হচ্ছে সেই স্টাইলটা বুঝে নিলেন। সঙ্গে শব্দ সংখ‍্যা, কটা চ‍্যাপ্টার থাকবে, বেশি করে ডায়ালগ থাকতে হবে, কারণ কিশোরেরা নাকি টানা এক প‍্যারাগ্রাফ ডায়ালগহীন টেক্সট পড়তে পারে না। আকর্ষণ হারিয়ে ফেলে। স্টোরি লাইন সেরকম গভীর কিছু হবে না।
    এরকম স্টাডি করার পরেই তিনি ঐ ছকে গল্প/উপন‍্যাস লিখে সেই পত্রিকায় পাঠিয়ে দিতেই লেখা ছাপা হতে শুরু করল, এবং তা বছরের পর বছর ধরে চলতেই লাগল।
    এটা শুনে মর্মাহত হয়েছিলাম।
    আবার এমন লেখক দেখেছি (চাক্ষুষ নয়), যিনি বাংলার পাশের রাজ্যে থেকে বাংলায় লিখতেন ( হয়তো এখনও লেখেন), রীতিমতো ব‍্যাংকের ফুলটাইম অফিসার, ডজন ডজন বই ছাপানো হচ্ছে। সবই ট্র‍্যাশ, কিন্তু হচ্ছে।
    আগে সিনেমায় দেখতাম ভিলেনের প্রচুর টাকা হলে, সে রাজনীতিতে নামতে চাইত।
    এখন দেখলাম, অনলাইনে কিছু লেখা লাইক পেলেই লোকে বই ছাপিয়েই ক্ষান্ত হয় না, রচনাবলীকে টার্গেট করে দিনের পর দিন ট্র‍্যাশ ছাপাতে থাকে। সবচেয়ে ভয়ের জায়গাটা হচ্ছে, যখন সে নিজের অজানা টেরিটেরিতে পা রাখতে না রাখতেই দৌড়তে শুরু করে। বিদেশি সাহিত‍্য থেকে বঙ্গানুবাদ জিনিসটা যত সহজ মনে করে আদতে তা নয়।
    ভাষান্তর ও অনুবাদ এক জিনিসও না। দুনিয়ার ভালো ভালো সাহিত্যকর্ম অনুবাদ করতে হলে সেই লাইনে অল্প কিছু জ্ঞান থাকাটা দরকারি। নইলে বই ছাপা হবে, যদিও তা কোয়ালিটি কন্ট্রোল পাশ করবে না। কিন্তু লেখকের যদি রচনাবলীর রেসে জায়গা করে নেবার অভিপ্রায় থাকে, তাহলে আমি বললেই বা কী, না বললেই বা কী। পয়সা, কানেকশন, সত‍্যিকারের ঠিকঠাক সাহিত্য, এই তিনের মধ‍্যে ট্র‍্যাশই জিতছে ক্রমাগত। অবজারভেশন।
  • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ০৩:২৬560930
  • ওটা অনুগামী হবে, আপ্তসহায়ক নয়।
  • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ০৩:২৫560929
  • অ‍্যালবার্ট সিরাজ মাল খেয়ে থাকলেও যা যা বলল প্রচুর ঠিকঠাক লাগল। এবার রাকৃমির ফলোয়ার আপ্তসহায়ক (?) বৃন্দ মধু বৃন্দাবন দেখাবে বিবিধ নিকে ও অ-নিকে। খ‍্যাঃ।
  • albert banerjee | ০১ নভেম্বর ২০২৬ ০২:১৮560928
  • আবার আরম্ভ হয়েছে শুনুন মশাই ব্যক্তি রবীন্দ্রনাথ বা ব্যক্তি নরেন এর কোনো দাম আজকে নেই। পড়ে আছে শুধু তাদের চিন্তা ও দর্শন যেখানে রবীন্দ্র দর্শন অনেক বেশি উচ্চ এবং বিবেকানন্দের হামবাগ লেখার থেকে, যেখানে তিনি নিজেই স্ববিরোধিতায় ভুগছেন। বিবেকানন্দকে ব্যাখ্যা করার জন্য অনেক বই দরকার পড়ে যারা আবার পরস্পরের স্ববিরোধি, কিন্তু রবীন্দ্র দর্শন জানার জন্য তার নিজের লেখা এবং ছবি গুলোই যথেষ্ট। এবং আমার মতামত বিবেকানন্দ ১৮১৮ থেকে ১৮৫৭ পর্যন্ত যে অর্থরাজনৈতিক পরিবর্তন ঘটেছিলো তার একটি ধর্মীয় ফসলমাত্র।
    এবং বেলুড় কে আমিদেখতে পারি না কারণ সেখানে ফটোগ্রাফি নিষিদ্ধ। এতো ভয় কেন বাপধন আমার? এবং বেলুড় আর্টের সমজাদার নয় না হলে রামকিঙ্কর এর একটা পেনস্কেচ সেখানে অবহেলায় পড়ে থাকে? আর যারা খাবারের কুপন কাটেনি তাদের যে ভাবে খাবার দেওয়া হয় তারকথা আর নাই বা বললাম। "বিড়ি খাবেন না" কি ভাই কি? মুক্ত চিন্তাভাবনার জন্য বেলুড় একটি দুঃস্বপ্ন।
    এবং বেলুড়ে দুর্গাপূজোও খুব ঠিক হয় না। সেখানে রামকৃষ্ণ ও সারদা দেবীর নামে দুটো বাড়তি শ্লোক ঢোকানো হয়েছে, তাই সেটা বিশুদ্ধ পদ্বতি হতে পারে না। বিবেকানন্দ একটা আবেগ মাত্র যেখানে রবীন্দ্রনাথ আজও কঠিন বাস্তব।
  • Bratin Das | ৩১ অক্টোবর ২০২৬ ২২:২৪560927
  • querty, আপনি কি আগে ইন্ডাস্ট্রি ছিলেন পরে আকাডেমিক্স এ এসেছেন ?
     
    আমার সেই কেস
  • qwerty | ৩১ অক্টোবর ২০২৬ ১৬:১৫560924
  • @রমিত
     
    কোয়ান্টাম আমি নিজেও বিশেষ বুঝি না, এতটাই আলাদা। হাই লেভেলে কনসেপ্টটা বুঝি। তাই বেশি কিছু বলি না।
  • তরমুজ | ৩১ অক্টোবর ২০২৬ ১৬:১৪560923
  • .... বেশি দূর তো নয়। একটা পাতা পিছনেই তো!
  • তরমুজ | ৩১ অক্টোবর ২০২৬ ১৬:১৩560922
  • //বাছা তরমুজ, আর ছড়িও না। আর, আমার মুখে কথা বসিও না। এআইয়ের ইন্টেলেকচুয়ালিটি বা কনশাসনেস আছে এমন কোনো দাবীই আমি করিনি। তুমি শুরুতেই ওই কোয়ান্টাম নিয়ে "অ্যাডভান্সড" ছড়িয়েছে। সেটাকে শুধরে দিলাম। তারপর এদিক ওদিক খামচা মেরে আরো ছড়িয়ে চলেছ। এবারে চেপে যাও।//
     
    আপনি নিজে পিছনের পাতার গিয়ে দেখে নিন না, কে কি বলেছে? .... আমি প্রথমে যা বলেছি এখনও তাই বলছি। আর আপনি আমাকে আক্রমন না করলে আমিও আপনাকে ব্যক্তি আক্রমন করতাম না।
  • qwerty | ৩১ অক্টোবর ২০২৬ ১৬:১০560921
  • একদমই। এআই একটা আমব্রেলা ফিল্ড, তার মধ্যে রুল বেজড সিস্টেম, এক্সপার্ট সিস্টেম, মেশিন লার্নিং ইত্যাদি অনেক কিছুই পড়ে।
     
    প্রত্যেকটা টার্ম আলাদা জিনিস বোঝায়। অথচ সবকিছুকে খিচুড়ি বানিয়ে দিতেই হবে, কিচ্ছু না বুঝেই।
     
    ভাই, তিরিশ বছর হয়ে গেল এইসব নিয়ে কাজ করি৷ ইন্ডাস্ট্রি, অ্যাকাডেমিয়া মিলিয়ে। খানিক পরিচিতিও আছে। এবার কোনদিন সেই সমস্ত কাজগুলোকেও জলাঞ্জলি দিতে বলবে।
  • রমিত চট্টোপাধ্যায় | ৩১ অক্টোবর ২০২৬ ১৬:০৬560920
  • @qwerty, মাফ করবেন কোয়ান্টাম কম্পিউটিং টা অতি সরলীকরণ করলাম বলে। আসলে মাল্টিপল নাম্বার হোল্ড করে না। কিউবিটের অবস্থানের ওপর ভিত্তি করে মাল্টিপল স্টেট হতে পারে যার ভ্যালু আলাদা আলাদা হতে পারে।
     
    এটা আরও অনেক জটিল বিষয়।
  • রমিত | ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৫৮560919
  • ডন যেমন দুম করে বলে দিচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স নয় সুপার ইন্টেলিজেন্স বলতে হবে, তাতে কী হচ্ছে একটা ফিল্ডের বহুদিনের নোমেনক্লেচার ঘেঁটে যাচ্ছে। দুমদাম যাকে যা ইচ্ছে বলে দেওয়া যায় না। তিনটের মেকানিজম সম্পূর্ণ আলাদা।
     
    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকের ফিল্ড না, বহুদিন ধরে এটার ওপর কাজ হচ্ছে। এর মধ্যে প্যাটার্ন রিকগনিশন, কম্পিউটার লার্নিং, নিউরাল নেটওয়ার্ক এসব অনেক জিনিস আছে। শুধু লার্জ ল্যাংগুয়েজ মডেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়।
     
    কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং কে এটার সথে জোড়া যায় না। ক্লাসিক্যাল 1 আর 0 বেসড কম্পিউটিং এর থেকে এটা সম্পূর্ণ আলাদা। ক্লাসিক্যাল বিট 1 আর 0 হোল্ড করে, কোয়ান্টাম বিট বা কিউ বিট মাল্টিপল নাম্বার হোল্ড করতে পারে। সুপারপজিসন বলে একটা থিওরী আছে যেটা এখানে খুব জরুরি কন্সেপ্ট।
     
    আর সুপার কম্পিউটিং বিষয়টা পুরোটা আলাদা। প্রচুর পরিমান ক্যালকুলেশন এতে প্যারালালি রান করানো হ্য়, অনেক বড় স্কেলে কাজ হয়। সুপার কম্পিউটার ও বেশ পুরোনো জিনিস বহুদিন ধরেই ব্যবহার হচ্ছে।
     
    একজন ইন্ডিভিজুয়াল কী মনে করেন, সেটা এখানে ইনভ্যালিড। প্রত্যেকটা ফিল্ডের আলাদা আলাদা কাজ ও নাম আছে। সেটা নিয়ে আলোচনা করতে গেলে সেই ভোক্যব ব্যবহার করতে হবে। ক্যালকুলাস কে পাটিগণিত বলে ডাকলে হবে না। এই আরকি।
  • qwerty | ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৫৭560918
  • বাছা তরমুজ, আর ছড়িও না। আর, আমার মুখে কথা বসিও না। এআইয়ের ইন্টেলেকচুয়ালিটি বা কনশাসনেস আছে এমন কোনো দাবীই আমি করিনি। তুমি শুরুতেই ওই কোয়ান্টাম নিয়ে "অ্যাডভান্সড" ছড়িয়েছে। সেটাকে শুধরে দিলাম। তারপর এদিক ওদিক খামচা মেরে আরো ছড়িয়ে চলেছ। এবারে চেপে যাও।
  • তরমুজকে | ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৪৩560917
  • এত বেশি কথা বলো কেন? চুপ করো
    শব্দহীন হও
  • তরমুজ | ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৪৩560916
  • //এ আই এর কোন ইন্টেলেকচুয়ালিটি নেই। ইন্টেলেকচুয়ালিটি থাকলে এ আই নিজে সাসটেনেবল হত। নিজের সব কিছু নিজে করতে পারত। এমনকি নিজের প্রয়োজনে ব্যবহৃত সব উপাদানের উৎপাদন ও অনুসন্ধান নিজেই করত। কিন্তু সাহিত্য, দর্শন, নতুন কোন বিষয়ে গবেষণা ও অন্য কিছুর সাথে সহানুভূতিশীল হতে পারত না। যেটা কনসাসনেস থাকলে হতে পারত।//

    ..... আর এই কারনেই পশু পাখির ইন্টেলিজেন্স আছে। কিন্তু কনসাসনেস নেই। থাকলেও ততটা ডেভলপড নয়। আর সেজন্যই তারা সার্ভাইভ করতে পারে, কিন্তু দর্শন চর্চা বা গবেষণা করতে পারে না।
  • Ranjan Roy | ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৩২560915
  • তরমুজ
    আপনি এত aggressive কেন?
    কারও বক্তব্য নিয়ে attack অবশ্যই করবেন l কিন্তু অধিকাংশ সময় বিপরীত চিন্তা বা মতের লোককে 'না পড়ে বলছেন' বা 'আরেকটু পড়াশুনা করে আসুন' এরকম বলেন কেন,
    এতে আলোচনা হবে কী করে?
    1 যদি ধরে নিই যে আপনার বক্তব্য নির্ভুল তবু আপনার কাউকে এরকম বলার অধিকার হয় कि?
    2 কেউ একটা পয়েন্ট ভুল বললেই তার পড়াশুনা আপনার হিসেবে কম বলে ধরে নেয়া যায়?
     
    3 অরিন্ এবং LCM के দেখুন l
    সবসময় বিষয় নিয়ে কথা বলেন l বক্তাকে নিয়ে নয় l
    এবং কখনও নিজের বিদ্যা জাহির করেন না l
  • তরমুজ | ৩১ অক্টোবর ২০২৬ ১৫:১০560914
  • @qwerty, এত কাঁচা কনসেপ্ট নিয়ে এখান থেকে দু লাইন ওখান থেকে দু লাইন তুলে আমার সাথে তর্ক করতে আসবেন না। এ আই এর কোন ইন্টেলেকচুয়ালিটি নেই। ইন্টেলেকচুয়ালিটি থাকলে এ আই নিজে সাসটেনেবল হত। নিজের সব কিছু নিজে করতে পারত। এমনকি নিজের প্রয়োজনে ব্যবহৃত সব উপাদানের উৎপাদন ও অনুসন্ধান নিজেই করত। কিন্তু সাহিত্য, দর্শন, নতুন কোন বিষয়ে গবেষণা ও অন্য কিছুর সাথে সহানুভূতিশীল হতে পারত না। যেটা কনসাসনেস থাকলে হতে পারত। .... এ আই এর ইন্টেলেচুয়ালিটিকে আপডেট করতে হয়। কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য সেটা একটা সুপার অ্যাডভান্স ভার্সন পেতে পারে মাত্র।
  • qwerty | ৩১ অক্টোবর ২০২৬ ১৪:৫০560913
  • ইন্টেলিজেন্স আর কনশাসনেস কম্পিউটিং ফিলোজফিতে দুটো আলাদা শব্দ। এগুলো বুঝতে গেলে স্লাইট পড়াশোনা লাগে। জন সার্ল এর চাইনীজ রুম আর্গুমেন্ট দিয়ে শুরু করতে হয়। কিচ্ছু না পড়ে লাফিয়ে ঝাঁপিয়ে আটভাট বকে গেলে আবারও ওই মার্ক টোয়েনের কথাটাই প্রমাণিত হয়।
  • তরমুজ | ৩১ অক্টোবর ২০২৬ ১৪:৪৩560912
  • এ আই এখনো চূড়ান্ত পর্যায়ে পৌছায় নি, কাজ চলছে। এ আই এর মধ্যে সুপার, অ্যাডভান্স ও কোয়ান্টাম কম্পিউটিং এই তিন ধরনের বৈশিষ্ট্যই আছে, তিনটি একে অপরের অল্টারনেটিভ নয়, এই তিনটি কার্যক্ষেত্রেই এ আই আছে, এটাই বলা হয়েছে। যার লক্ষ্য হল অটোমেশন যেটা অরিনবাবু বলছেন। কম্পিউটারের লক্ষ্যই তো অটোমেশন। কম্পিউটারে যা কম্পিউট করা হয়, সবই তো অটোমেশনেরই এক একটা ভার্সন। এছাড়া ইন্টেলিজেন্স তখনই বলবো যখন এটা সেল্ফ সাসটেনেবল হবে। যেমন ডেটা সেন্টার সহ সব কিছুর জন্য ব্যবহৃত শক্তি, সেমিকন্ডাকটর ও অন্যান্য সবকিছু এ আই নিজে উৎপাদন করবে, নিজে ব্যবহার করবে। এবং এ আই এর প্রয়োজনে ব্যবহৃত হয় সেই সব ধরনের উপাদানের বিকল্পের অনুসন্ধান সে নিজে করবে। তখনই তাকে ইন্টেলিজেন্স বলা যাবে। তার আগে নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত