এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌতূহলী | ২৩ অক্টোবর ২০২৬ ১৮:২৯560760
  • @তরমুজ, যৌনতার ব্রম্ভচর্য নিয়ে আপনার মতামত কী ?এসব আদেও বিজ্ঞানসম্মত?
  • তরমুজ | ২৩ অক্টোবর ২০২৬ ১৭:২৯560759
  • ব্রহ্মচর্য মানে শুধু যৌনতার ব্রহ্মচর্য নয়। ব্রহ্মচর্যের মূল উদ্দেশ্য হল ইগোর উর্ধ্বে ওঠা। যাতে পৃথিবীর সব বিষয়কে নিরপেক্ষ হয়ে বিচার করা যায়। এছাড়া
    //কেন এই বই?
    সাভারকর চর্চার প্রাসঙ্গিকতা//
     
    এইদুটো প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর পেলে ভালো হত @ রঞ্জন বাবু।
  • :) | ২৩ অক্টোবর ২০২৬ ১৭:১৬560758
  • ভাই রঞ্জন (রঞ্জনদা বলে আরেকজন আছেন?), আপনি হরীন্দ্র শ্রীবাস্তবের বইটা পড়েছেন? উনি পরমানন্দকে প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন?
  • কৌতূহলী | ২৩ অক্টোবর ২০২৬ ১৭:০৬560757
  • আচ্ছা, অপেক্ষায় রইলাম
  • Ranjan Roy | ২৩ অক্টোবর ২০২৬ ১৭:০৫560756
  • কৌতুহলী
     
    না। গুরু নয়।
    প্রকাশিত হলে নাম জানিয়ে দেব।
  • Ranjan Roy | ২৩ অক্টোবর ২০২৬ ১৭:০৩560755
  • পরিশিষ্ট ক
    বইয়ের তালিকা
    A. সাভারকরের নিজের লেখা
    1. Indian War of Independence 1857 (originally first published in India in 1947). Abhishek Publications, Chandigarh, 2021.
    2. The Story of My Transportation for Life, 1950 Bombay. Now Abhishek Publications, Chandigarh, 2021.
    3. Hindutwa (Hindi) Prabhat Prakashan, New Delhi. 2000
    4. Hindutwa: Who is a Hindu? 1969 Mumbai, Veer Savarkar Prakashan.
    5. Savarkar Samagra vol. 2 Prabhat Prakashan, New Delhi. 2000 (Hindi)
    6. Kaala Pani Prabhat Prakashan, New Delhi. 2007
    7. Samagra Savarakar Wangmaya Maharashtra Prantik Hindu Sabha, Poona, 1964.
    8. Historic Statements, Kolhapur, Riya Publications, 2013.
    9. Hindu Rashtra Darshan, 1949. Prabhat Prakashan, New Delhi. 2021
    10. Hindu Pad Padashahi Prabhat Prakashan, New Delhi. 2000
    11. Chitragupta (Savarkar), The Life of Barrister Savarkar Internet Library.
    12. Six Glorious Epochs of Indian History. Mumbai, Bal Savarkar, 1971.


    B. On Savarkar: Biography and history
    1. Purandare, Vaibhav Savarkar: The True Story of the Father of Hindutva, Juggernut, New Delhi, 2019.
    2. Sampat, Vikram Savarkar: Echoes from a Forgotten Past. Penguin Random House, 2019.
    1. Sampat, Vikram Savarkar: A Contested Legacy, 1924-1966. Penguin Random House, 2021.
    2. Keer, Dhananjay Savarkar and his Times. India Printing Works, Bombay, 1950.
    3. Keer, Dhananjay Veer Savarkar, 1966. Popular Prakashan Pvt. ltd Bombay.
    4. A G Noorani Savarkar and Hindutva: The Godse Connection, Leftword Books, New Delhi, 2002
    5. Dr. Vinayak Chaturvedi Hindutva And Violence: V D Savarkar and the Politics of History, Permanent Black, 2022.
    6. Dr. Janki Bakhle Savarkar an,d the Making of Hindutva, Penguin Random House, 2024.
    7. Pandey, Ashok Kalapani Aur Uske Baad (Hindi), Rajkamal Prakashan, New Delhi, 2022.
    8. Pandey, Ashok Usne Gandhi ko Kyon Mara (Hindi) Rajkamal Prakashan, New Delhi, 2022.
    9. Shourie, Arun The New Icon: Savarkar and The Facts, Penguin Random House, 2025.
    10. রঞ্জন গুপ্ত, “সাভারকরঃ ইতিহাসের আলোয়”, দে’জ পাবলিশিং, কোলকাতা, ২০০৩।


    C. Other related books.
    1. Report of Commission of Inquiry into Conspiracy to Murder Mahatma Gandhi 1970 (Kapoor Commission Report), New Delhi.
    2. Bose, Subhas Chandra The Indian Struggle, 1935-1942. Delhi. Rajkamal Publications; 1946
    3. Bose, Subhas Chandra, দিল্লি চলো, ই-বুক। ketab-e 2023.
    4. চক্রবর্তী, ত্রৈলোক্যনাথ (মহারাজ) জেলে তিরিশ বছর Internet Library
    5. Das, Durga, (ed.) 1973 Sardar Patel’s Correspondence 1945-50, vol. 6 Ahmedabad, Navjivan Publishing House.
    6. Dutta, Ullaskar. Twelve Years of Prison Life. Kolkata. The Arya Publishing House, 1924.
    7. Ghose, Barindra Kumar. The Tale of My Exile, Pondichery, Arya Office, 1924.
    8. Godse, Gopal 1977 May It please Your Honour: Statement of Nathuram Godse, Pune.
    9. Ghose, Chandrachur Bose: The Untold Story of An Inconvenient Nationalist. Penguin.
    10. Golwalkar M S Bunch of Thoughts, Part Two, Chapter XII “Internal Threats”, pp 166—194. Vikrama Prakashan, Bangalore -18. 1966.
    11. Inamdar, P L 1979 The Story of the Red Fort Trial 1948-49. Bombay, Popular Prakashan.
    12. Intelligence Bureau, Terrorism in India (1917-36).
    13. Jha, Dhirendra K. Gandhi’s Assassin: The Making of Nathuram Godse. Vintage Books, 2022.
    14. Majumdar, R C 1975 Penal Settlements in Andaman, New Delhi, Government of India.
    15. Malgaonkar, Manohar. The Men Who Killed Gandhi. New Delhi, Roli Books, 2008.
    16. Mukherjee, Shyama Prasad.1993 Leaves from a Diary, Oxford University Press. New Delhi, Roli Books, 2008.
    17. National Archives of India, 1949. Gandhi Murder Trial, New Delhi, Tagore Memorial Publications.
    18. Payne, Robert 1969. Life and Death of Mahatma Gandhi.
    19. বন্দোপাধ্যায়, উপেন্দ্রনাথ নির্বাসিতের আত্মকথা, Parul Prakashan,Kolkata 2011
    20. সান্যাল, শচীন্দ্রনাথ বন্দীজীবন (হিন্দি) Atmaram and Sons, 2006.
    21. ভবিষ্যপুরাণ, নবভারত পাবলিশার্স, কোলকাতা -৭০০০০৯, (২০১৩)।


     
  • কৌতূহলী | ২৩ অক্টোবর ২০২৬ ১৭:০১560754
  • কোন প্রকাশনা থেকে প্রকাশিত হবে? গুরু থেকেই?
    অবশ্য এবারে বইমেলায় এসব বই রাখতে দেবে কিনা সন্দেহ আছে।
    আবার শুধু সাভারকরের ওপর বই এটুকু দেখে হয়তো রাখতে দিতেও পারে।
  • Ranjan Roy | ২৩ অক্টোবর ২০২৬ ১৬:৫১560753
  • সূচীপত্র
    ১.০ গৌরচন্দ্রিকা
    ১.১ কেন এই বই?
    ১.২ সাভারকর চর্চার প্রাসঙ্গিকতা
    ১.৩ ইতিহাসের নব-মূল্যায়ন ও পদ্ধতি
    ১.৪ বিতর্কের প্রেক্ষাপট
    ১.৫ আকর-গ্রন্থের তালিকা
    ১.৬ বইয়ের পরিকল্পনা

    প্রথম ভাগ (১৯০৪—১৯২০)
    ২.০ ইংল্যান্ড প্রবাস পর্ব (১৯০৬—১৯১০)
    ২.১ লন্ডন গেলেন ব্যারিস্টার হতে
    ২.২ চারটি উল্লেখযোগ্য ঘটনা
    ২.৩ সাভারকরের আত্মঘাতী আচরণের ব্যাখ্যা কী?
    ২.৪ সাভারকরের লন্ডনের আদালতে বিচার
    ২.৫ ভারতে ফেরা, বোম্বাইয়ের আদালতে বিচার ও শাস্তি
    ২.৬ এই সময়ের কিছু মিথ বা ভুল ধারণাগুলো

    ৩.০ আন্দামান পর্ব ১ম (১৯১১-২১)
    ৩.১ সেলুলার জেলের পটভূমি
    ৩.২ বন্দীদের তখনকার অবস্থা
    ৩.৩ উপেন্দ্রনাথের ভাষায়ঃ মারপিট, হিন্দু-মুসলমান, দলাদলি
    ৩.৪ সাভারকরের অভিজ্ঞতা
    ৩.৫ প্রতিরোধের গল্পগুলোঃ প্রথম হরতাল
    ৩.৬ দ্বিতীয় হরতাল
    ৩.৭ তৃতীয় হরতাল
    ৩.৮ ত্রৈলোক্যনাথের (মহারাজের) অভিজ্ঞতা

    ৪.০ আন্দামান পর্ব ২য় (সাভারকরের পিটিশন)
    ৪.১ বিতর্কিত মার্জনাভিক্ষা, মুক্তি ইত্যাদি
    ৪.২ আদৌ মার্জনাভিক্ষা লিখেছিলেন কি? লিখে থাকলে ক’টি?
    ৪.৩ গান্ধীজির নির্দেশে মার্জনাভিক্ষা?
    ৪.৪ তিন নম্বর পিটিশনঃ ১৪ নভেম্বর, ১৯১৩
    ৪.৫ হোম সেক্রেটারি ক্র্যাডকের অভিমত
    ৪.৬ বিনায়ক দামোদর সাভারকরের দীর্ঘ চিঠি
    ৪.৭ সাভারকরের নিজের কথায়
    ৪.৮ সাভারকরের বাকি চিঠিগুলো এবং তার পৃষ্ঠভূমি
    ৪.৯ তাহলে কী দাঁড়াল?
    ৪.১০ ঐতিহাসিক ডঃ রমেশ চন্দ্র মজুমদারের অভিমত

    ৫.০ সাভারকরের দেশে ফেরা এবং মুক্তি (১৯২১-৩৭)
    ৫.১ সেলুলার জেল তুলে দেবার দাবি
    ৫.২ সাভারকরের দেশে ফেরা, জেলে থাকা, রত্নাগিরিতে সপরিবারে বাস এবং অবশেষে মুক্তি
    ৫.৩ সাভারকরের মুচলেকা নিয়ে বিতর্ক
    ৫.৪ সম্পূর্ণ মুক্তি পেয়ে উনি কী করলেন?
    ৫.৫ কালাপানি যাঁদের শিরদাঁড়া ভেঙে দেয়নিঃ ত্রৈলোক্য মহারাজের জেলযাত্রা ও বন্দিজীবন
    ৫.৬ এই পর্বের ‘মিথ’গুলো
    ৫.৭ সাভারকর ও গান্ধীজির পেনশন বৃত্তান্ত!

    দ্বিতীয় ভাগ (১৯২৩—১৯৬৬)
    ৬.০ ভারতে ফিরে “হিন্দুত্ব” তত্ত্বের প্রচার (১৯২৩-১৯৩৯)
    ৬.১ দুই সাভারকরঃ দুই দশকের অন্তরালে
    ৬.২ চিন্তাধারায় পরিবর্তনের কারণ?

    ৭.০ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কুইট ইণ্ডিয়া মুভমেন্ট এবং সাভারকর (১৯৪০-৪৬)
    ৭.১ পৃষ্ঠভূমি
    ৭.২ বিয়াল্লিশের আন্দোলনে যোগ না দেওয়াঃ সময় ও প্রেক্ষিত
    ৭.৩ ‘ভারত ছোড়ো’ আন্দোলনকে সমর্থন না করার পক্ষে সাভারকরের যুক্তিগুলো
    ৭.৪ পাকিস্তান প্রস্তাব, দ্বিজাতিতত্ত্ব এবং জিন্না ও সাভারকর
    ৭.৫ নেতাজি সুভাষ, রাসবেহারি বসু এবং সাভারকরঃ কিছু মিথ
    ৭.৬ সাভারকরের ‘হিন্দু মহাসভা’কে নেতাজী সুভাষ কোন চোখে দেখতেন?

    ৮.০ স্বাধীনতা, গান্ধীহত্যা এবং সাভারকরের রাজনৈতিক জীবনের সমাপ্তি (১৯৪৭—১৯৬৬)
    ৮.১ ষড়যন্ত্রের পূর্বাভাস এবং হত্যা
    ৮.২ সাভারকর এবং নাথুরাম গড়সে
    ৮.৩ তদন্ত এবং বিচার
    ৮.৪ রাজসাক্ষী এবং বিচারের শুনানি
    ৮.৫ সাভারকর কী করলেন?
    ৮.৬ মামলার রায়
    ৮.৭ ফের মুচলেকা! এবং কাপুর কমিশন
    ৮.৮ মামলা চলাকালীন সাভারকরের আচরণ
    ৮.৯ সাভারকরের শেষ জীবন এবং শেষ বইটি

    তৃতীয় ভাগঃ হিন্দুত্ব তত্ত্ব এবং ব্যক্তি সাভারকর
    ৯.০ সাভারকরের ‘হিন্দুত্ব’ এবং ইতিহাস চর্চা
    ৯.১ পৃষ্ঠভূমি
    ৯.২ হিন্দুত্ব এবং হিন্দুধর্মঃ শব্দের উৎপত্তি নিয়ে সাভারকর
    ৯.৩ ভবিষ্যপুরাণ, ‘হিন্দু’ শব্দ এবং সাভারকর
    ৯.৪ সংস্কৃতের ‘সিন্ধু’ প্রাকৃতে ‘হিন্দু’ হয়ে গেল?
    ৯ ৫ সাভারকরের ‘হিন্দুত্ব’ –ইতিহাস চর্চায় গোঁজামিল
    ৯.৬ হিন্দু কে এবং ‘হিন্দুত্ব’ কাকে বলে?
    ৯.৭ ‘পিতৃভূ’ (পিতৃভূমি) বলতে কী বোঝায়?
    ৯.৮ একই রক্তধারা
    ৯.৯ এবার পূণ্যভূমি
    ৯.১০ দুটো কথা

    ১০.০ সাভারকরের মনোজগত, ব্যক্তি সাভারকর
    ১০.১ রোমান্টিক নায়ক সাভারকর
    ১০.২ সাভারকরের চিন্তায় পাশ্চাত্ত্য প্রভাব
    ১০.৩ সাভারকরের নেতৃত্ব এবং তিনটি হত্যা
    ১০.৪ সাভারকর আচার আচরণে কতটুকু হিন্দু?

    ১১.০ সাভারকর এবং অন্যান্যরা
    ১১.১ বীর সাভারকর ও কায়েদে আজম জিন্নাহ্‌
    ১১.২ বীর সাভারকর ও মহাত্মা গান্ধী
    ১১.৩ বীর সাভারকর ও নেতাজি সুভাষচন্দ্র
    ১১.৪ বীর সাভারকর ও ভগত সিং
    ১১.৫ সাভারকর এবং শচীন্দ্রনাথ সান্যাল
    ১১.৬ সাভারকরের হিন্দুত্ব এবং আর এস এস

    পরিশিষ্ট-ক বইয়ের তালিকা
    পরিশিষ্ট-খ নির্ঘন্ট

     
  • Ranjan Roy | ২৩ অক্টোবর ২০২৬ ১৬:৪৯560752
  • মনালি
     
    কোন টইয়ের দরকার নেই। আমার ছ'বছরের গরু চরানোর ফলস্বরূপ তিনশ পাতার একটি বই আগামী বই মেলায় প্রকাশিত হচ্ছে। তাতে এগারোটি অধ্যায় আছে আর ৩৭৫ মতন ফুটনোট।
    এটা বাংলায় সাভারকরের প্রথম পূর্ণাঙ্গ জীবনী হবে। একটা অধ্যায় রয়েছে ওঁর হিন্দুত্ব বইয়ের কাটাছেঁড়া। রয়েছে আন্দামান পর্বের ওনার বিবরণের সঙ্গে ক্রস চেক করতে সমসাময়িক অন্যান্য রাজবন্দীদের নিজস্ব বিবরণ।
    যেমন, বারীন ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র, উল্লাসকর, বারাণসীর শচীন্দ্রনাথ সান্যাল, ত্রৈলোক্য মহারাজের অভিজ্ঞতা। এছাড়া ডক্টর রমেশ্চন্দ্র মজুমদারের ১৯৭৫ সালে ভারত সরকারের তত্ত্বাবধানে প্রকাশিত রিপোর্ট।
    বাদ পড়েনি গান্ধীহত্যা মামলায় মোরারজী দেশাই, সর্দার প্যাটেলের বক্তব্য।
    রয়েছে নাথুরাম গোড়সের উকিলের কথা। এবং কাপুর কমিশনের রিপোর্ট নিয়ে কিছু কথা।
     
    বইটির খসড়ার কিছু অংশ একসময় গুরুর পাতায় বেরিয়েছিল--কয়েকবছর আগে, যাতে আপত্তিগুলো শুনে ক্রসচেক করতে পারি। ভুল থাকলে ভুল সংশোধন করতে পারি।
     
    তারপর ইংরেজ সরকারের পেনশন কে পেতেন--গান্ধীজি না সাভারকর-- সে বিষয়ে দস্তাবেজি তথ্য। নেতাজি ও সাভারকর পরস্পরকে কী চোখে দেখতেন তার দস্তাবেজ।
    আমি খুশি হব কেউ আমার তথ্যের বা বিশ্লেষণের ভুল দেখিয়ে দিলে।
     
    দাঁড়ান, আমি বইটির সূচীপত্র কপিপেস্ট করে দিচ্ছি। তাহলে বইটির ডোমেইন নিয়ে খানিকটা আইডিয়া হবে।
  • Ranjan Roy | ২৩ অক্টোবর ২০২৬ ১৬:৩৫560751
  • @তরমুজ
     
    "এমন কোন উত্তর দেব না, যাতে ব্রহ্মচর্য ভঙ্গ হয়"।
     
    --হেইডা কী কইলাইন?
    আমি কোন অপ্সরা যে আমার কথায় আপনার ব্রহ্মচর্য স্খলিত হবে?
    নেহাৎ হাড় খটখটি বুড়ো!
  • Manali Moulik | ২৩ অক্টোবর ২০২৬ ১৪:৪৯560750
  • সত‍্যাগ্রহ !!!!! ওরে বাবা! মানে এবার তরমুজকে নিউ খাদি নিকেতন থেকে কেনা কভার পরিয়ে ফ্রিজে রাখা হয়েছে!
  • @তরমুজ | ২৩ অক্টোবর ২০২৬ ১৩:৩৬560749
  • "আমি গতকাল থেকে সত্যাগ্রহ প্র্যাকটিস শুরু করেছি।"
     
    তা এতদিন সত্যের প্রতি আপনার বিশেষ আগ্রহ ছিল না? যাক, দেরীতে হলেও সদবুদ্ধির উদয় হয়েছে, খুবই ভাল কথা।
  • X | ২৩ অক্টোবর ২০২৬ ১৩:২০560748
  • @syandi - pulled pork or back ribs কি দোষ করলো? আহাহা স্বর্গীয় স্বাদ
  • b | ২৩ অক্টোবর ২০২৬ ১৩:১১560747
  • @২২ অক্টোবর ২০২৬ ২২ঃ৫৩ঃ আমার তো ভালৈ লাগে।
  • তরমুজ | ২৩ অক্টোবর ২০২৬ ১২:৪৮560746
  • @রঞ্জন বাবু, আমি গতকাল থেকে সত্যাগ্রহ প্র্যাকটিস শুরু করেছি। এমন কোন উত্তর দেব না, যাতে ব্রহ্মচর্য ভঙ্গ হয়। একটা ব্রহ্মচর্যের গান শুনুন
     
  • @b | ২৩ অক্টোবর ২০২৬ ১২:১৪560745
  • পাপ পুণ্যের হিসেব করলে আপনার কম করে ট্রিপল পাপ হয়েছে, আপনার পালং শাকও পারস‍্য থেকে ভারতে এসেছে। পাপ পুণ্যের হিসেব অন‍্য লোকের হাতে ছেড়ে দিন। মহানন্দে রান্না খাওয়া চালিয়ে যান।
  • b | ২৩ অক্টোবর ২০২৬ ১০:১৭560744
  • @ ২৩ অক্টোবর ২০২৬ ০০:১৯
    ডাবল পাপ হল। কি করি !
  • r2h | ২৩ অক্টোবর ২০২৬ ০৬:১২560743
  • হাহা, হ্যাঁ, সাধের লাউ, বৈরাগী- তাই তো!

    লাউডগা সাপ খুবই হিলহিলে গা ছমছমে সুন্দর। তবে গত ক'বছর ধরে লাউডগা শুনলে আমার এই গানটা মনে পড়ে, যবে থেকে শুনেছি আরকি-
  • lcm | ২৩ অক্টোবর ২০২৬ ০৪:২৩560742
  • লাউ আর ডগা - শব্দ দুটো শুনে মনে পড়ল লাউডগা সাপের কথা ... সবুজ রঙের সরু লিকলিকে লম্বা সাপ ... বেশ কয়েকবার সামনাসামনি মোলাকাত হয়েছে ... হা করলে ইয়ে ... লতা জাতীয় গাছের ডাল পাতার সঙ্গে একদম মিশে থাকে ...
  • :|: | ২৩ অক্টোবর ২০২৬ ০৪:১৬560741
  • ৩টে ৫৯: :)
    সে তো বটিই! লাউ কি সোজা কথা? সাধের লাউয়ের জন্য লোকে বৈরাগী পর্যন্ত হয়ে যায়।
  • r2h | ২৩ অক্টোবর ২০২৬ ০৩:৫৯560740
  • সেকি, লাউয়ের শুক্তুনির রন্ধন পদ্ধতি বিষয়ে আমি খুবই আগ্রহী।

    লাউ কি সোজা কথা? উদয়পুরে আমাদের বাড়িতে ছিল লাউয়ের মাচা। একবার সন্ধ্যাদিদি জনৈক লাউ চোরকে পাকড়াও করেছিল, সে তখন বলেছিল, না না, আমি তো লাউ নিতে আসিনি, লাউ গাছটা পড়ে যাচ্ছিল কিনা, তাই আমি একটু বাইয়ে দিতে এসেছিলাম। আমরা অতঃপর যেকোন সম্ভাব্য অনাহূত আগন্তুককে বলতাম লাউ বাউয়ার। যাদের জীবনের উদ্দেশ্য হল অন্যের বাড়ির লাউ ডগা বাইয়ে দেওয়া।
    আর শঙ্খ নাকি কোন তর্জমাকৃত বিলিতি বইয়ে ছড়া পড়েছিল- লাউ দিয়ে ভাই বানাই মোরা কেমন মজার গোরু। তাই একটু নিরেস মত লাউয়ের মধ্যে চারটে কাঠি গুঁজে পা বানিয়ে দেওয়া হত। পা আর ল্যাজ নিয়ে কোন সমস্যা হত না, কিন্তু মুণ্ডহীন গোরুর চলাফেরা বিষয়ে সেই শৈশবে ধন্দ জাগেনি। সম্ভবত সন্ধ্যাদিদি কিছু একটা এঁকে দিত।
    তাছাড়া যদ্দূর মনে পড়ে দুয়েকটা লাউ রেখে দেওয়া হয়েছিল, শুকিয়ে লাউয়ের খোল বানিয়ে নুন রাখার পাত্র তৈরি হবে, তেমন তেমন পোক্ত হলে একটা একতারাও বানানো যেতে পারে। তবে লাউয়ের খোল শুকিয়ে খোলতাই হওয়ার আগেই আমরা আগরতলা চলে গেলাম, তাই সেটা আর হলো না।
  • :|: | ২৩ অক্টোবর ২০২৬ ০৩:১৮560739
  • বলছেন দুই রকমের পরমানন্দ -- পণ্ডিত আর ভাই। আমি তো জানতুম আরও এক পরমানন্দ আছে; যাকে বলে পরের ছেলে পরমানন্দ, যত ভোগে যায় তত আনন্দ।
  • একক | ২৩ অক্টোবর ২০২৬ ০৩:০৩560738
  • আর মাছ মানেই যত খুশি সজনে ডাঁটা, ফুলকপি, কচুর লতি, শাপলা, লাউ, চালকুমড়ো।
  • একক | ২৩ অক্টোবর ২০২৬ ০৩:০০560737
  • সবজি ছাড়া কি রান্না হয়! সবজি মাস্ট। চিকেনে কুমড়োর শাক, রাঙালু। পোর্কে সর্ষের শাক। মাটনে পাতলা করে বেগুন দিয়ে সালান। বীফে ব্রোকোলি। সবজি খেয়েই তো বেঁচে আচি :)
  • kk | ২৩ অক্টোবর ২০২৬ ০২:২০560736
  • অ! আপনারা সব নিরামিষ রান্নার আলোচনা করছেন! তা আমাকে একটু ডাকলেও তো পারতেন? হ্যাঁ ভাই? আমি কি আর আপনাদের বাড়া তরকারিতে ছাই দিতুম ভাই? তাহলে যান, আমি যে লাউয়ের শুক্তুনি, মুগ-ফুলকপির ঘন্ট, পোস্তবাটা আর কাবলি ছোলা দিয়ে ঝিঙের ঝাল ইত্যাদি বানিয়েছিলাম তার কথাও আপনাদের বলতে আমার বয়ে গেছে! আর এসপ্রেসো ব্যানানা ব্রেড আর চেরী ব্রাউনী তো আপনারা ভালোওবাসেন না, খাবেনও না। তাই ওগুলো নয় ছেড়েই দিলাম।
  • Джошита | ২৩ অক্টোবর ২০২৬ ০১:৩৪560735
  • পালং শাকের বদলে পুঁইশাক দেয় এমনিতে।
  • Джошита | ২৩ অক্টোবর ২০২৬ ০১:৩৩560734
  • পাঁচমিশেলি তক্কারিতে চাট্টে বড়ি দিলেন না?
  • Джошита | ২৩ অক্টোবর ২০২৬ ০১:৩১560733
  • টমেটম হলো গিয়ে বিলিতি বেগুন।
  • @b | ২৩ অক্টোবর ২০২৬ ০০:১৯560732
  • "অবশ্য আলুটা বিজাতীয় জিনিস। কাজটা ঠিক সনাতনী হল কিনা জানি না। ...
    এখন ফোড়ন দেবার কথা পাঁচফোড়ন, আদা আর শুকনো লঙ্কার। তিনটের কোনোটাই নেই। তাই জিরে আর কাঁচালঙ্কার ফোড়ন পড়লো। "
     
    টম‍্যাটো, শুকনো লংকা আর কাঁচালঙ্কাও বিজাতীয়।
  • albert banerjee | ২৩ অক্টোবর ২০২৬ ০০:১৫560731
  • //তাহলে সভ্যতা যত এগিয়েছে তত বেশি অ্যাসেট ডিস্ট্রিবিউশন হয়েছে।// বা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত