এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২২ অক্টোবর ২০২৬ ১২:১৭560700
  • Dot -- হ‍্যাঁ করা যায়। BAEL কেন শুধু, MOLECH তারপর নিম্ফ, ভালকান, ইম্প্ফর এদেরও নিয়ে আসা যায়।
     
     
    জিলিপি, হ‍্যাঁ। হিন্দুত্ববাদী প্রোপাগাণ্ডা অস্বীকার তো করছি না। তবে নিজের লেখা বইটিতে শ্রদ্ধেয় বিপ্লবী অনন্ত সিংহ লিখেছেন তাঁর বিপ্লবী জীবনের শুরুতে স্বামীজীর বাণী পড়ে উদ্দীপিত হওয়া ও মা কালীর আরাধনায় মানসিক জোর বৃদ্ধি পাওয়া। তবে এই ফ‍্যাসিস্ত রেজিমে সবই ঘেঁটে দেওয়া হচ্ছে, সে তো বললামই।
     
    শুভ বিজয়া জানাই সবাইকে আবারও। আজকে বাড়ি বসে ল‍্যাদ খাবো। ভীষণ টায়ার্ড।
  • MP-কে | ২২ অক্টোবর ২০২৬ ১১:৪৮560699
  • @MP, লেনিন পাঁচ বার লণ্ডন গিয়েছিলেন, তবে ১৯০৯ সালে লণ্ডন যান নি, ১৯০৮ এর পর ১৯১১ সালে গিয়েছিলেন, অতএব তাঁর সঙ্গে সাভারকারের দেখা সাক্ষাৎ হবার কোন উল্লেখ নেই, যেমন শিষ্য তার তেমন গুরু |
     
    অবিশ্যি কল্পনার নাটক হলে অন্য কথা |
  • Dot | ২২ অক্টোবর ২০২৬ ১০:২৪560698
  • @মানালী, আপনার BAEL সম্বন্ধে তো অনেক জ্ঞান l তো এটাও কি সম্ভব হতেই পারে যে রাজনৈতিক পরিবর্তনের পরে নতুন শাসক দলের বেশ কিছু নেতা BAEL এর সাধনা করে চলেছে আরো আরো ক্ষমতার জন্যে ! আপনার পরের উপন্যাসটা এনিয়ে লিখতেই পারেন আপনি
  • Джошита | ২২ অক্টোবর ২০২৬ ১০:০৯560697
  • খাঁটি উপলব্ধি
  • lcm | ২২ অক্টোবর ২০২৬ ০৯:২৮560696
  • MP | ২২ অক্টোবর ২০২৬ ০৯:১২560695
  • সঞ্জীব সান্যালের revolutionaries গ্রন্থটিতে ১৯০৯ সালে লন্ডনের india house এ দেখা হয়েছিলো সাভারকর ও লেনিনের l এই সাক্ষাৎ নিয়ে একটা কল্পিত নাটক লিখলে কেমন হয় ? এখানে অনেক জ্ঞানীগুণী আছেন তাদের অনুরোধ করছি l
  • :|: | ২২ অক্টোবর ২০২৬ ০৫:০৫560694
  • কেন, রোবট সারাইওয়ালারা বুঝি কবি হতে পারেননা?
  • Джошита | ২২ অক্টোবর ২০২৬ ০৩:১৮560693
  • কারেকশন।
    "সকলে কবি হয়ে গেলে?" রোবটগুলকে সারাবে কে?
  • Джошита | ২২ অক্টোবর ২০২৬ ০৩:১৬560692
  • আরও প্রশ্ন। সাম‍্যবাদে সবার আয়ু সমান থাকবে। সবার চেহারা? উচ্চারণ? স্বাস্থ্য? সকলে কবে হয়ে গেলে? রদ্দি কবিতা ও পদের কবিতারা সব সমান সমান হবে?
    মৃত‍‍্যৃকালেও ইষ্টদেবতাকে ঢাকা চলবে না?
  • Джошита | ২২ অক্টোবর ২০২৬ ০৩:১২560691
  • এবার একটু অন‍্য টপিক।
    সমাজতান্ত্রিক ব‍্যবস্থা এবং তার পরবর্তীতে সাম‍্যবাদ নিয়ে কথা হচ্ছে এখানে। রাষ্ট্র ফাষ্ট্রর কনসেপ্ট উঠিয়ে দেওয়া হবে ইত‍্যাদি ইত‍্যাদি। এগুলো তো পরীক্ষা পাশের সিলেবাসে ছিল আমার। মার্কসীয় ফিলসফি বা পোলিটিকাল ইকনমির ক্লাসে দিনের পর দিন এই সব থিওরি পড়েছি, পাশও করে গেছি।
    কিন্তু কোশ্চেন হচ্ছে থিওরির সঙ্গে বাস্তবের তফাৎ।
    যেমন সমাজতান্ত্রিক ব‍্যবস্থা কি বিচ্ছিন্ন কয়েকটি দেশে তৈরি করা হবে? যদি তা হয়, তাহলে পাশাপাশি অন‍্য বিভিন্ন সিস্টেমের দেশও থাকবে একই টাইম ফ্রেমে। তাহলে ঐ বিভিন্ন সিস্টেমের দেশগুলোর ( সমাজতান্ত্রিক ইনক্লুডেড) মধ‍্যে প্রচুর তুলনামূলক বিভেদ থাকবে। থাকবেই। সমাজতন্ত্র যাদের প্রতিষ্ঠা হয়ে গেছে তারা অন‍্য সিস্টেমের দেশের খবর পাবে ( স্টারলিংক থাকুক বা না থাকুক), পাবেই খবর। তাদের কাছে অন‍্য সিস্টেমের দেশগুলোর কিছু কিছু লোভনীয় খবর আসতে থাকবে। ধরা যাক অসমাজতান্ত্রিক দেশে নলেন গুড়ের পিঠে চমৎকার খেতে, এদিকে সমাজতান্ত্রিক দেশগুলোতে নলেন গুড় বানানো নিষিদ্ধ। নলেন গুড় প্লেস হোল্ডার।
    তারা এটা মেনে নেবে? না মানলে ঝামেলা পাকতে পারে। প্রথমে অল্প ঝামেলা, কিন্তু তার মাত্রা বাড়তে পারে।
    তারপরে সকলকে কাজ করতে বলা হলে সেটা চাপের। কাজ না করার স্বাধীনতা খর্ব হবে এতে।
    এবার দুনম্বর কোশ্চেন। সারা দুনিয়ায় সব রাষ্ট্রকে ধরে বেঁধে রাজি করিয়ে বা ভয় টয় দেখিয়ে বা লোভ দেখিয়ে সমাজতান্ত্রিক করে নেওয়া হলো। আর সীমানা টিমানা নেই। তাহলেও কি বৈষম‍্য চুকে যাবে? তাহলে তো গোটা দুনিয়ার সকলকে একই ভাষায় কথা বলতে হবে। নইলে ভাষাগত বৈষম্য থাকবেই। এ বলবে আমার ভাষা বেটার, তো ও বলবে আরে ধুর তোর ভাষা ছোটেলেকের মতো। ধর্মের ক্ষেত্রেও ঐ একই হতে পারত, তবে সেসব হবে না, কারণ ধর্ম টর্ম ভ‍্যানিস করে দেওয়া হবে। ধর্মীয় পরবে ছুটি দিতে হবে না। তবে বৈষম‍্য চুকবে না। চুকবে কি? সবকটা দেশে একই সঙ্গে বেড়ালগুলোর গলায় ঘন্টা বাঁধবেটা কে? নানান জাতের বেড়াল কিনা, হ‍্যান্ডল উইথ কেয়ার না করলেই ফ্লপ শো।
    পরের কোশ্চেন সব কিছু চালাবে কে? প্রেসিডেন্ট? তাহলে তো সব পশু ইকুয়াল রইল না, কেউ বেশি ইকুয়াল রইল।
    এটা তো ঠিক অঙ্ক কষে এভারেস্টের উচ্চতা মাপা নয়। সমাজ পাল্টাতে হলে সব রাধানাথ শিকদারেরই আর কিছু না হোক রক ক্লাইমবিং কোর্সে পাশ করা চাই।
    মিডল ইস্ট এবং আমেরিকা দিয়ে একযোগে শুরু করলে কেমন হয়? রাতারাতি ধর্ম টর্ম সব ভ‍্যানিশ।
    পাইলট প্রোজেক্ট উৎরে গেলে তারপরে পরবর্তী স্টেপ।
  • kk | ২২ অক্টোবর ২০২৬ ০২:৪০560690
  • আরে না না! নিশ্চিন্ত থাকুন!
  • Джошита | ২২ অক্টোবর ২০২৬ ০২:৩৮560689
  • তুমি প্লিজ কিছু মনে কোরো না। আমারই মাথা মোটা কারণ শীর্ষেন্দুর কোনও গল্পই আমার পড়া হয় নি। পুজোসংখ‍্যাও চল্লিশ বছরেরো বেশি পড়ি নি।
    প্লিজ কিছু মনে কোরো না।
  • kk | ২২ অক্টোবর ২০২৬ ০২:২৬560688
  • ঐ এমনি পাতি কল্পবিজ্ঞানের গপ্পো আর কী! পুজোবার্ষিকী আনন্দমেলায় শীর্ষেন্দু যেমন লিখতেন। কোনো আলাদা করে গভীর মানে নেই :-)
  • Джошита | ২২ অক্টোবর ২০২৬ ০২:১১560687
  • কেকেদা তোমার স্কারলেট আমার মাথায় ঢোকে নি।
    লেখার স্টাইল টপ। গল্পটা বুঝলাম না।
  • জয় | ২২ অক্টোবর ২০২৬ ০১:১৮560686
  • আজকাল আমি কিছু রাঁধলেই শাহীন বলে - আহাহা কি রেঁধেছে গুরু ফাটিয়ে দিয়েছ। এবার থেকে এ রান্নাটা তোমার জন‍্য বাঁধা থাকবে। আর ও কিছু রাঁধলে আমি বলি - এই হচ্ছে রান্না! মিশেলিন স্টার। তুমি থাকতে আমার রান্নাঘরের ত্রিসিমানায় ঢোকা উচিত না। 
  • @খিকখিক | ২২ অক্টোবর ২০২৬ ০০:৩০560685
  • "খিক খিক আপনি নিশ্চয়ই রিদভন এর শুভেচ্ছা জানিয়ে থাকেন সবাইকে?"
     
    খিকখিক ফ্রাসট্রেটেড মাল, ও আবার কাকে কি শুভেচ্ছা জানাবে?
  • জিলিপি | ২২ অক্টোবর ২০২৬ ০০:১৭560684
  • খিক খিক একদম ঠিক কথা বলেছেন কাউকে মহাবীর জয়ন্তী, নওরোজ, রিদভন কিছুর শুভেচ্ছাই জানাতে দেখিনা। এরা সংখ্যা লঘুদের একদম পাত্তা দেয়না দেখি। খিক খিক আপনি নিশ্চয়ই রিদভন এর শুভেচ্ছা জানিয়ে থাকেন সবাইকে?
  • khik khik | ২২ অক্টোবর ২০২৬ ০০:০৫560683
  • বিজয়া আসতেই গুরুর স্বঘোষিত আঁতেল নাস্তিক ভাটুরেদের স্বরূপ বেরিয়ে পড়ে। কতজন এখানে ভাটের পাতায় ইদ মুবারক জানিয়ে থাকেন? এরাই আবার নিজেদের সেকুলার বলে!!
  • kk | ২১ অক্টোবর ২০২৬ ২৩:৫৫560682
  • ওহো বিজয়া, তাই তো! আমিও বড়দের স্নেহ, ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের আদর জানাচ্ছি :-)
  • Srimallar | ২১ অক্টোবর ২০২৬ ২৩:৫৩560681
  • শুভ বিজয়া!
    বড়দের ভালোবাসা, ছোটদের আদর আর সমবয়সীদের স্নেহ জানাচ্ছি!
  • জিলিপি | ২১ অক্টোবর ২০২৬ ২৩:৫২560680
  • কী আশ্চর্য !!! বললাম তো কাহিনীর স্বার্থে কিছু বিচ‍্যুতি দেখিয়েছে আবার সবটা মুছেও দেয়নি। অল ওভার গুড। কতোবার বলবো?
     
    ওই ধুরন্ধর যেমতি কাহিনীর স্বার্থে প্রোপাগান্ডা করেছে ডিমনিটাইজেশনের কী দারুণ জাস্টিফিকেশন দিয়েছে সেরকম বলছেন বুঝি? এসব পাতি জিনিসই যদি নাই বোঝেন তাহলে কাঁড়ি কাঁড়ি বই পড়ে আর চোদ্দোশো নেম ড্রপিং করে কী যে ছাই করেন ভগবান জানে।
  • kk | ২১ অক্টোবর ২০২৬ ২৩:৫২560679
  • হ্যাঁ, বক্স ব্রিদিং ভালো জিনিষ। বক্স ব্রিদিং, ৪-৭-৮ ব্রিদিং, ৩-৩-৬ ব্রিদিং এগুলো প্যারা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে। তাই প্যানিক কমে আসে। তবে ঐ, সাময়িক। তাই সই। আরেকটা জিনিষ আছে বাটারফ্লাই হাগ। এটা কেমন ভাবে করে তা গুগল করে দেখে নিন। অত লিখতে পারিনা। কিম্বা "Voo breathing", এটাও গুগলিয়ে দেখে নিতে পারেন।
  • জিলিপি | ২১ অক্টোবর ২০২৬ ২৩:৪৭560678
  • এবারের পুজো এতটাই কেমন যেন একটা লাগছিল, স্ট্রেস কাটানোর জন্য বাড়িতে দুটো সিনেমা আর একটা সিরিজ দেখলাম। সিনেমা দুটোই মালায়লাম ভাষার। একটার নাম বেথলহেম কুটুম্ব ইউনিট- এত ফ্রেশ এত রুটেড রমকম বহুদিন পর দেখলাম। জাস্ট দারুণ। নিভিন আর মামিথা বাইজু শো স্টিলার, আরেকজনও অনবদ্য অমল ডেভিস নামে বেশি পরিচিত।
     
    আরেকটা হালকা সাসপেন্স মুভি কিস্কিন্ধা কাণ্ডম - ভোটের আগে একজনের লাইসেন্সড রিভাল্ভার গায়েব- সেটা নিয়ে নানা পরত। ভালো লাগল।
     
    সিরিজের নাম জেন্টলমেন সিজন ২, দারুণ রাইটিং, অভিনয়ে প্রত্যেকেই একেবারে যথাযথ।
     
    যাহা হউক সকল কে নভরাত্রির শুভেচ্ছা। এখন থেকে মনে হয় বাংলায় এটাই 'মানানো' হবে।
  • সোমাটাইজেশন | ২১ অক্টোবর ২০২৬ ২৩:৪৫560677
  • "
    ঐ "থট প্রসেস বা লুপ অফ থট কীভাবে ফিজিক‍্যাল আনওয়েলবিং প্রোডিউস করে আর এর থেকে বেরোবার উপায়" নিয়ে পাতার পর পাতা লেখা যায়। কিন্তু অত লিখতে ইচ্ছেও করছেনা আর সেটা করেও কী বা লাভ হবে। আপনার তো মূল ঊদ্দেশ্য চট-জলদি উপায় জানা।"
     
    আরে, এর সোমাটাইজেশনের সমস্যা। একে বক্স ব্রিদিং করতে বলতে পারেন।
     
    https://www.webmd.com/mental-health/somatoform-disorders-symptoms-types-treatment
  • kk | ২১ অক্টোবর ২০২৬ ২৩:৩৮560676
  • ঐ "থট প্রসেস বা লুপ অফ থট কীভাবে ফিজিক‍্যাল আনওয়েলবিং প্রোডিউস করে আর এর থেকে বেরোবার উপায়" নিয়ে পাতার পর পাতা লেখা যায়। কিন্তু অত লিখতে ইচ্ছেও করছেনা আর সেটা করেও কী বা লাভ হবে। আপনার তো মূল ঊদ্দেশ্য চট-জলদি উপায় জানা।
  • kk | ২১ অক্টোবর ২০২৬ ২৩:৩৫560675
  • মানালি,
    স্ট্রেস আর অ্যাংজাইটি ম্যানেজমেন্ট চট-জলদি হয়না। এটা লং টার্ম প্রসেস ও কন্টিন্যুয়াস কিছু প্র্যাকটিস করে যেতে হয়। খুব টেম্পোরারি রিলিফের জন্য একটা খাতায় যা কিছু মনে হচ্ছে তা লিখে যেতে পারেন। সবটা উজাড় করে সিস্টেমের বাইরে বার করে দিলে কিছুটা কাজ হয় কিছু সময়। আর আছে ব্রিদিং এক্সারসাইজ। চার সেকেন্ড শ্বাস নিন, আট সেকেন্ড ধরে ছাড়ুন। মুখে ঠান্ডা জলের ঝাপ্টা দিন। এইসব। বললামই এগুলো জাস্ট টেম্পোরারি রিলিফ।
  • আর্ধুর | ২১ অক্টোবর ২০২৬ ২৩:২১560674
  • আপনেরাও যেমন! এই অত্যন্ত shallow দেখনদারি সর্বস্ব হয় ন্যাকা দাম্ভিক নয় বোকা দাম্ভিকগুলো সেরেফ জেনজি বলেই তাদের কাছে কক্রোচদের ইন্টেলেক্ট সচেতনতা শার্পনেস আশা করছেন? বলিহারি আপনাদের আশা!
  • কৌতূহলী | ২১ অক্টোবর ২০২৬ ২৩:১৫560673
  • এর জন্যই এসব পচা কমিউনাল সিনেমা না দেখে ১৯৮০ র আগের পুরনো বাংলা সিনেমা দেখা ভাল। আর এখনকার সিনেমা দেখতে হলে সাউথে ভাল ভাল সিনেমা হচ্ছে। তামিল, মালয়ালি।
  • Ranjan | ২১ অক্টোবর ২০২৬ ২৩:০৯560672
  • এই বাজারে যা বেচা হচ্ছে সব ওইরকম माल l
    সূর্য সেনদের সরকারের নাম, দলের নাম আর্মির নাম দেখলেই স্পষ্ট হয় ওরা কী ছিলেন l
    भगत सिंह के নিয়ে ও একই কথা l
    সবাইকে গিরি মাটি দিয়ে সাজিয়ে দাও l
  • r2h | ২১ অক্টোবর ২০২৬ ২২:৫৮560671
  • ওহো, একজন বিপ্লবীকে হিন্দুত্ববাদী দেখানো ও এই বাজারে মুসলিম ধর্মাবলম্বী স্বাধীনতা সংগ্রামীদের মুছে দেওয়াটা কাহিনির স্বার্থে কিছু বিচ্যুতি?

    তা ভালো।
     
    • কৌতূহলী | ২১ অক্টোবর ২০২৬ ২২:৫০
    • ... ... যদি সেক্যুলার মানুষকে হিন্দুত্ববাদী দেখানো হয়ে থাকে, আর ওঁর মুসলমান সহযোগীদের মুছে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা ছোটখাটো বিচ্যুতি না। এর মোডাস অপারেন্ডিই সন্দেহ করার মত। ...
     
    একেবারে একমত।
    আমিও, দেখিনি, দেখার পরিকল্পনাও নেই, বাজারে কী চলছে জেনে রাখা ভালো বলে খোঁজ নিচ্ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত