এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জি৯পি | ০৭ অক্টোবর ২০২৬ ০০:১৫559944
  • এত সুন্দর বললেন। সত্যি লিকার বড়ই এডিক্টিভ। তবে এমনিতেই আমার নামের মধ্যে বিশাল প্যাঁচ, বানানের মধ্যেও অত প্যাঁচ হলে ধম্মে সইবে না। জি৯পি টা বেশ খাসা লাগল। কিন্তু সুগারের ওষুধের কথা মনে পড়ে যাচ্ছে। তাই শুধু জিলিপিই থাক। আপনার নাম খানাও বেশ নিয়েছেন কেকে, যেন একটা প্রশ্ন। আমার ঘরে বসত করে কয়জনা। বা আগের চ্যাটে একজন যেমন লিখেছেন কে কে এখন মার্কেটে আছেন।
  • kk | ০৬ অক্টোবর ২০২৬ ২৩:৩৮559943
  • আরি ধুত্তেরি! তাছাড়া আর লি এর মধ্যে একটা ফাঁক হবে!
  • kk | ০৬ অক্টোবর ২০২৬ ২৩:৩৭559942
  • আমরা সবাই ডিগবাজি খাই যে, তাই ৯কার। কিম্বা লিকারও বলা যায়, খুব অ্যাডিক্টিভ। দেখেননি কতজন কত সময় রাগ করে ভাবেন আর তো কোনোদিন এখানে আসবেনই না, কিন্তু না এসে পারেননা। তাছাড়ালি এর জায়গায় ৯ লিখলে দেখতে বেশ আভাঁগার্দ লাগে কিনা বলুন? আপনার নামটাও নানা ভাবে লিখে দেখছিলাম -- জিলিপি, জি৯পি,Gলিপি, জিলিP... বেশ লাগছে, বেশ লাগছে :-)
  • জিলিপি | ০৬ অক্টোবর ২০২৬ ২৩:৩২559941
  • আচ্ছা আপনাদের এই ৯ এর কারণ কী?
  • জিলিপি | ০৬ অক্টোবর ২০২৬ ২৩:৩১559940
  • আচ্ছা আচ্ছা ঘাট হয়েছে। এই নাক মলছি, কান মলছি। কিন্তু আগে তো এই কন্সেপ্টটাকে ওপেন চ্যাটরুমই বলা হত। আপনারা ভাটি নাম দিয়েছেন। অবশ্য আমরা তো ভাট বকতেই আসি। স্বার্থকনামা সেদিক থেকে।
     
    ঠিক হ্যায়, সেটাই বলব। আরও এক দুবার কথার তোড়ে ভুল হয়ে যাবে হয়তো। ক্ষমাঘেন্না করি দিবেন নাহয়।
  • b | ০৬ অক্টোবর ২০২৬ ২৩:০৭559939
  • চ্যাটরুম আবার কি মশায়! ভাটিয়া৯। বিশুদ্ধ ভাটের জায়গা। ছবি, সই, ভারত সরকারের আর চিহ্ন, সব আছে !
  • জিলিপি | ০৬ অক্টোবর ২০২৬ ২১:৩৬559938
  • আচ্ছা ইউটিউবে যে ভদ্রলোক বলেন উনি আসেন চ্যাটরুমে?
  • জিলিপি | ০৬ অক্টোবর ২০২৬ ২১:৩৪559937
  • মনে হচ্ছে কি, সেই দিনই বললাম তো মাঝে মাঝে পড়ি এই সাইটের লেখাগুলো। অন এগেন অফ এগেন মোডে। গাঁট দের দেখে ঝাঁট জ্বলে যাওয়াটাও নিয্যস সত্যি। কিন্তু এই চ্যাটরুমেও এবার থেকে আসব ঠিক করলাম।
  • Manali Moulik | ০৬ অক্টোবর ২০২৬ ২১:১০559936
  • নো। জিলিপি তো প্রাচীন মনে হচ্ছে। প্রথমদিন বরং অর্বাচীন 'গাঁট'দের মায়াপাতায় দেখে ক্ষেপে গিয়েছিলেন!
  • জিলিপি | ০৬ অক্টোবর ২০২৬ ২১:০২559935
  • @মানালি,অর্বাচীন লোকের কথা আর বুঝে কাজ নেই। তবে প্যাঁচ আপনি ধরতে পেরেছেন এটা আমি আপনার পরবর্তী মন্তব্য গুলো থেকে বুঝেছি।
     
    আর আপনি যে বইএর কথা বললেন, যেটায় এআই দিয়ে লেখা টেক্সট এর মধ্যের ফাউ কথা ভাইরাল হয়েছে, ওটা আর্তেমিস ফাউল বইয়ের বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা অনুবাদ। সেসব অনুবাদ খুব তাড়াতাড়ি মার্কেটে আসে এবং খুবই উচ্চকোটির অনুবাদ। পড়ে মাথা ঘুরে যায় লোকের।
  • Manali Moulik | ০৬ অক্টোবর ২০২৬ ২০:৫৫559934
  • বললুম না 'পাল্টা হাওয়া' ! এদের বাঁদরামি সবাই বুঝে ফেলেছে।
    কে কী ভাবে তাই নিয়ে অতো ভাবনার প্রয়োজন নেই।
    বাঁদর সাফাই অভিযান খুব দরকার এবার
  • Dhuttor | ০৬ অক্টোবর ২০২৬ ২০:৪৬559933
  • রাহুল গান্ধী আজকে মঙ্গলবারে প্রকাশ্যে চিকেন রোল খাচ্ছেন বলে আরএসএসের আইটি সেল লাফাজাফি করছিলো, বিক্ষুব্দ জনতা তাদের নানা ভাবে উত্তর দিয়েছে l কেউ বলছে বেশ করেছে খেয়েছে, কেউ বলছে শুধু চিকেন রোল নয় একেবারে চাচার দোকানের খাঁটি হালাল রোল আবার কেউ বলছে শুধু তো চিকেন রোল নয় এবার আরএসেসকেও খাবার সময় এলো ! এতদিন এরা চুপ করে যেত আইটি সেলের সামনে এবারে দেখছি পাল্টা উত্তর দিচ্ছে সমানে সমানে !!
  • তরমুজ | ০৬ অক্টোবর ২০২৬ ২০:৪৬559932
  • তৃণ কালচার নয়। বিজেপির কালচার তৃণমূল অ্যাডপ্ট করেছিল।
  • Manali Moulik | ০৬ অক্টোবর ২০২৬ ২০:৩৩559931
  • ব্রতীনদা, নন্দীগ্রাম আর রেজিনগর দুইয়ের পরিস্থিতিই ক্রিটিকাল। বিরোধী প্রার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে। অনেকে হসপিটালে ভর্তি। এরা ওই তৃণ কালচারকেই এগিয়ে নিয়ে যাবে, বরং আরো ভয়ঙ্কর আর অ‍্যাগ্রেসিভ হয়ে। খুব দুর্দিন সামনে।
     
     
    ভেবেছিলাম এই মানালি বলে মেয়েটির থেকে কিছু হেল্প নেব, কিন্তু দেখলাম চ্যাট জিপিটি ব্যকরণ কৌমুদি স্টাইল থেকে অনেক এগিয়ে গেছে, অনেক ন্যাচারাল টোনে কথা বলে আজকাল। তাই আর হল না। নতুন লোক খুঁজতে হবে।
     
    জিলিপির প‍্যাঁচটা বুঝলাম না। কী হেল্প করতে পারি কন। তবে রিসেন্টলি একটা বাংলা বইতে এই AI generated story নিয়ে একটা জিনিস দেখে ব‍্যোমকে গেলাম। নরম‍্যাল গল্পটা যেতে যেতে মাঝে একটা লাইন....."আপনার পরবর্তী টেক্সটের অনুবাদ নীচে দেওয়া হলো।" তারপর পরবর্তী প‍্যারাগ্রাফ শুরু হয়েছে। লোকে সোশ‍্যাল মিডিয়ায় ওটা পোষ্ট করে হাসাহাসি করছে। প্রকাশনার জগতের সঙ্গে যুক্ত এক আত্মীয়কে জিজ্ঞেস করেছিলাম, এখন আর প্রুফ দেখা হয় না? হেসে বললেন, লেখকের সংখ‍্যা পাঠকের থেকে বেশী। লেখক টাকা দিচ্ছেন, প্রকাশক ছাপিয়ে দিচ্ছেন। অতো খোঁজে দরকার নেই। তো এই হচ্ছে ব‍্যাপার।
  • Dot | ০৬ অক্টোবর ২০২৬ ১৯:০৯559930
  • পরঞ্জয় গুহ ঠাকুরতা তার X হ্যান্ডেলে লিখেছেন যে, আরএসএসের একটা অংশ জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের পক্ষে কেননা তা নাহলে এই সরকারের করা কোন নির্বাচনেই আর বিশ্বাসযোগ্যতা থাকবেনা l তবে মুস্কিল হচ্ছে যে জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের পরে আর বিহার, মহারাষ্ট্র বা বাংলা এসব জায়গার নির্বাচনে জয়ী বিজেপির ডবল ইঞ্জিনদের কোন ক্রেডিবিলিটি থাকবে কি ? বিরোধীরা যদি তাদের পদত্যাগ দাবি করে ? https://x.com/paranjoygt/status/2107434713162068041?s=20
  • জিলিপি | ০৬ অক্টোবর ২০২৬ ১৮:৩০559929
  • আমি একটা বই লিখব ভাবছি, 'চ্যাট জিপিটির মতো করিয়া কথা বলিবার ১১০টি উপায়'। ভেবেছিলাম এই মানালি বলে মেয়েটির থেকে কিছু হেল্প নেব, কিন্তু দেখলাম চ্যাট জিপিটি ব্যকরণ কৌমুদি স্টাইল থেকে অনেক এগিয়ে গেছে, অনেক ন্যাচারাল টোনে কথা বলে আজকাল। তাই আর হল না। নতুন লোক খুঁজতে হবে।
  • Bratin Das | ০৬ অক্টোবর ২০২৬ ১৮:১৬559928
  • আজকে নন্দীগ্রামে ভোটার দের মারধোর ভোট দিতে না দেওয়া সব ই হয়েছে
    টিভি তে দেখলাম
     
    পরে বিশাল পুলিশ বাহিনী নামায়
  • Manali Moulik | ০৬ অক্টোবর ২০২৬ ১৭:১৬559927
  • হুম। ওনার অবস্থান ও বক্তব‍্য গান্ধীভবনে অনুষ্ঠিত হলো। বেশ দৃঢ় ব‍্যক্তিত্ব। বক্তব‍্যও প্রণিধাণযোগ‍্য লাগলো। এবার শুনছি তো CJP এর পাশে ওনারা দাঁড়াবেন। দেখা যাক।
  • Dhuttor | ০৬ অক্টোবর ২০২৬ ১৭:০৭559926
  • @মানালী , আজকে শুনলাম নেহা বোরা যাদবপুরে গেছিলেন l আপনি দেখেছেন ?
  • X | ০৬ অক্টোবর ২০২৬ ১৬:৪৩559925
  • রমিত -" কালো হাত ভেঙে গুঁড়িয়ে দাও " - এটা রেসিস্ট কিনা জিজ্ঞেস করে বেশ গালি খেয়েছিলাম এক কমরেড এর কাছে দশ - বারো বছর আগে মনে পড়ছে :)
  • একক | ০৬ অক্টোবর ২০২৬ ০৯:৪৭559924
  • কোহরা দেখেচি। গুড ওয়াচ।
  • Bratin Das | ০৬ অক্টোবর ২০২৬ ০৯:২৯559923
  • সুপ্রভাত .
     
    কেউ কি মার্কেট আছে ?
  • Manali Moulik | ০৬ অক্টোবর ২০২৬ ০০:০২559920
  • বূঝলাম
  • কৌতূহলী | ০৫ অক্টোবর ২০২৬ ২৩:১১559919
  • দেব, জিত, কোয়েল এগুলো সবকটাই মার্কিন সাম্রাজ্যবাদের দালাল।
  • তরমুজ | ০৫ অক্টোবর ২০২৬ ২৩:০৩559918
  • কিন্তু নেটফ্লিক্সের সিরিজ তো বিজেপির বাদরামির কাউন্টার হতে পারে না। রাজনীতিকে রাজনীতি দিয়েই কাটতে হয়। এক কঠিন শ্রম থেকেই নতুন কিছুর সৃষ্টি হয়। শ্রম খুব একটা সুখকর কিছু নয়। সেটা রাজনীতির চর্চাকারেদের জন্য হতে পারে, বিজ্ঞানীদের জন্য হতে পারে, দার্শনিকের জন্য হতে পারে। এক কঠিনতম অবস্থার মধ্যে দিয়ে নতুনের জন্ম হয়। একজন মাও এক চরম অভিজ্ঞতার মধ্যে দিয়ে এক প্রাণের জন্ম দেয়। জগৎ দুঃখময়। প্রাণী যত উন্নত হয় তার দুঃখ বা ব্যথা অনুভব করার ক্ষমতা বাড়তে থাকে। সে সুখের চেয়ে বেশি কষ্টকে অনুভব করে। কিন্তু নেশা করলে প্রাণীর ব্যথা কম হয় এবং সুখানুভূতি বাড়ে। ...... সেজন্য যেকোন মূল্যে কথা বলে যাওয়া দরকার। এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া।
  • জিলিপি | ০৫ অক্টোবর ২০২৬ ২২:৩৪559917
  • আমাদের ছোটবেলায় একটা কথা ছিল,
    _ _ _ _, তাহার দুঃখ চিরকাল। কেন জানি সেটা মনে পড়ে গেল আবার।
     
    যাই হোক, কোহরা ওই এলগরিদমিক নেটফ্লিক্স সিরিজ নয়। আলাদাই ট্রিটমেন্ট। কিচ্ছু না জেনে জাজমেন্ট পাস করা উচিত নয়। উল্লেখযোগ্য বলেই রেকমেন্ড করলাম।
  • তরমুজ | ০৫ অক্টোবর ২০২৬ ২২:১২559916
  • আমি নেটফ্লিক্স বেশি দেখি না। কারন যেটুকু মস্তিষ্ক এখনও আছে খোয়াতে চাই না। নেটফ্লিক্স বা ওটিটিগুলি সমাজকে তুলে ধরে না। বরং যে ব্যক্তি যা দেখতে চায়। তাদেরকে সেগুলো দেখায়। একজন ব্যক্তি কখন একটা সিরিজ দেখছে? কোথায় বসে দেখছে? সেই সময় ঐ অঞ্চলের উষ্ণতা কত ছিল? বৃষ্টি হচ্ছিল কি হচ্ছিল না? এইসব ডাটা নিয়ে সাইকোলজিস্ট, নিউরোলজিস্ট বসিয়ে স্ক্রিপ্ট তৈরি হয়। এর চেয়ে বরং কিছু টেলিভিশন সিরিজ, কিছু থিয়েটার রিলিজ আছে। সেগুলো ভালো। যেমন মাঝে মধ্যে আউটল্যান্ডার দেখি। ওটা মন্দ না। .... এছাড়া আমার হিসাবে তৃণমূলের ভালো জনপ্রতিনিধি হল মহুয়া, ডেরেক, কল্যান, সৌগত। ..... তাছাড়া আমার রাজনীতির ক্যালক্যাচানি না শুনতে পারলে রাতে ঘুম আসে না। ওটাই আমার রিয়েল লাইফ নেটফ্লিক্স।
  • জিলিপি | ০৫ অক্টোবর ২০২৬ ২১:৪৪559915
  • এই দেব কোয়েল তাধিনধিন এদের নিয়ে সমস্যা হলো এরা কোনোটাই ঠিক মতো পারেনা। না এক্টিং পারে, না রাজনীতি। শুধুই নিজের আখের গোছানো। এদের কোনোদিনই গুরুত্ব দিইনি। একজনই পোস্ট ছিল, বাকিরা ল্যাম্প পোস্ট।
     
    এসব কাটান, একটা ভালো সিরিজ দেখুন। কোহরা। দুর্দান্ত সিরিজ, একটু স্লো বার্ন। নেটফ্লিক্স এ পাবেন।
     
    আর জাতীয় রাজনীতিতে চোখ রাখুন এখন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত