এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৪559524
  • জয়দেব বসু মনে পড়ে তারপর মনে হল এক্সপ্লিসিট সোশ্যাল কন্টেন্টের অভাবে ভাস্কর চক্রবর্তীর কবিতা যদি কেউ ব্যক্তিগত বিষাদবিলাস ভেবে নেয় তাহলে মুশকিল, 'বোঝা'র জন্য একটু বোধহয় সমকাল টমকাল জানা দরকার।
    এইসব বলছি বলে আমি খুব বুঝে বসে আছি তা না, ঐ যে লাল দরজা নিয়ে বলেছিলাম, আমার ঐরকম অবস্থা।

    এই প্রসঙ্গে মনে হল, নানান সময় কল্লোলদার নানান লেখা, অ্যানেকডোট, এইসব পড়ে মহীনের ঘোড়াগুলির গানগুলিকে অন্যরকম ভাবে কিছুটা ধরতে পারা গেছে প্রায়শই, ঐ বোঝাটা দরকারি ছিল।
  • r2h | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:২২559523
    • kk | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৬
    :D
    হ্যাঁ তাই তো বললাম, ওরকম হলে যদি কেউ বুঝিয়ে দিতে বলে তাহলে তাকে ছাড় দেওয়া যায়, আর কিছু না হোক মেডুলা অবলংগাটা কী কেন এইসব তো বুঝতে হবে!
  • r2h | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:২০559522
  • বাজবার জন্য, ধোঁয়াটে হল আরকি। ধরা যাক বের্টল্ট ব্রেখটের কবিতা, খুবই বোঝাবুঝির ব্যাপার আছে।
    বিষ্ণু দে আবার গোটা তিনেক ডিকশনারী, কয়েক খন্ড গ্রিক পুরাণ- এইসব নিয়ে না বসলে বোঝা মুশকিল, আর না বুঝলে 'বাজবে'ই বা কী করে। গিন্সবার্গের যশোর রোড না জেনে এবং বুঝে পড়তে গেলে মুশকিল।
  • Ranjan | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪১559521
  • কৌতূহলী
    কবিতা বুঝবার জন্য নয়, বাজবার জন্যে l
    খুব কবিতা পড়ুন l পরীক্ষার পড়া নয়, উল্টে যান পাতা l
    হঠাত কোন শব্দ বা शब्दবন্ধ আপনার ভেতরে বেজে উঠবে বা মনের মধ্যে কোন চিত্র তৈরি করবে .
    যেমন হঠাৎ কোন মেয়েকে দেখে বুকের ভেতর ড্রাম বেজে ওঠে l
     
    এই ভাবে আপনি কবিতার প্রেমে পড়বেন l
    ভালো কবিতা আপনাকে শব্দের গতানুগতিক অর্থ ছাড়িয়ে অন্য জগতে নিয়ে যাবে l তখন আপনি
    লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ তে অবাক haben̈ না l
     
    দেখতে পাবেন:
    নীল मंगाते সবুজ রঙের চুল,
    পাপাঙ্গুল l
  • Srimallar | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২২559520
  • কেকে, তুমি খুব গোপনসুন্দর চিত্রকল্প তোমার লেখায় এনে ফ্যালো... কখনও কখনও তোমার মতো লেখার ইচ্ছে ধরি নিজের মনে। ব্যর্থ হয়ে, ঘুমের দেশে উড়ে যাই।
  • kk | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৬559519
  • "ব্যাঙাচির মত গোলাপী দুঃখ আচ্ছন্ন করে আমার ঘুমন্ত গোড়ালির মেডুলা অবলংগাটা- "
     
    এই যাঃ, এই রকম তো আমি হামেশাই লিখে থাকি ! :-)
  • র২হ | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৬559518
  • টাইপো ইত্যাদি এড়ানোর জন‍্য এক জায়গা থেকে কপি করেছিলাম, সর্ষের মধ্যে ভুত ছিল :(
  • র২হ | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৩559517
  • ওটা ভুল করে হয়ে গেছে :/
  • ? | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫১559516
  • জ্বলেলে?
  • Srimallar | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭559515
  • আলোচনা দারুণ এগোচ্ছে!!!
    আপনারা এই যে শ্রীমল্লারের কবিতা পড়ছেন, গালি দিচ্ছেন, আদর দিচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন, ঘৃণা ছুঁড়ে দিচ্ছেন— এই নিয়েই বেশ আছি। May our bond always remain just the way it is. heart
  • r2h | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৩559514
  • ওয়েলকামঃ)

    মানে গোলমেলে ব্যাপার আরকি। সুনীল বাতাস তো খুবই বেসিক জিনিস। এ যদি লিখতো ধরুন ব্যাঙাচির মত গোলাপী দুঃখ আচ্ছন্ন করে আমার ঘুমন্ত গোড়ালির মেডুলা অবলংগাটা- তাহলে না হয় কেউ বললো যে একটু বুঝিয়ে দিন, তাও মানা যায়। কিন্তু, মানে, এ কী?

    আবার পার্সেপশন ও তার সীমাবদ্ধতা, এইসব একটা, এই যেমন চন্দ্রবিন্দুর আমি যে রিস্কাওলা শুনে মাজেরপারার জুবকবৃন্দ থেকে এনারাই মেসোমশাই পুঁই পুঁই ফুঁ ফুঁ করে শিস দিয়ে নেচে কুঁদে এমন করেন। কিন্তু এই সময়ে 'দিন যায় সন্ধ্যে ঢলে/ গরুতে হাম্বা বলে/ জ্বলেলে পাড়ার কলে/ তুমি হও চাঁদের কণা/ আমি যে রিক্সাসোনা/ দিন কি এমন যাবে/ সকালে ভাত খাবো না/ রাতে রাত আমায় খাবে' - এর মত কাব্যিক লিরিক আর ক'টা আছে?
  • কৌতূহলী | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৫559513
  • r2h | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১০
    অনেক ধন্যবাদ। যেটুকু পরামর্শ দিলেন সেটাও কাজে লাগবে।
  • r2h | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১০559512
  • ও, আর লেখার লোকেদের মধ্যে ওমনাথ জুড়বে, অবশ্যই, একশোবার।

    মানে দুই সোমনাথই আরকি।
  • r2h | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৭559511
  • কবিতার ক্লাস, কবিতা লেখার না, স্যরি স্যরি, ছিছি।
  • r2h | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬559510
  • কৌতুহলী, কঠিন প্রশ্ন করলেন, কবিতার তত্ত্ব ও ব্যাকরণ বিস্তৃত, গভীর ইত্যাদি ইত্যাদি, আমি একেবারেই ঐ বিষয়ে নির্ণায়ক কিছু বলার অধিকারী নই। বইপত্র আছে, নীরেনবাবুর কবিতা লেখার ক্লাস আছে, আরও ভালো ভালো বই আছে, ছন্দের বারান্দা আছে শঙ্খ ঘোষের, গোঁসাই বাগান আছে গোঁসাইবাবুর। একটুখানি সময়কাল ধরে ধরে কবিতা পড়াও মন্দ অভ্যাস না।

    ছন্দ, অলংকার, কবিতার ইতিহাস ও গতি প্রকৃতির পরিবর্তন- এইসব জানা থাকলেও সুবিধে হয়।

    আবার ইতিহাস টিতিহাস, রাজনীতি ও সমকাল, যেমন ধরুন গোয়ের্নিকা না গুয়ের্নিকা না গের্নিকা- ঐ সময়ের ইতিহাস না জানলে ঠিকঠাক ধরা অসম্ভব, যেমন জীবনানন্দের ১৯৪৬-৪৭।

    এইসব কথা উঠলেই আমি এই টইটায় একটু চোখ বুলিয়ে আসি - স্বচ্ছন্দে ছন্দ শিখুন: আনন্দ পুরস্কার গ্যারান্টেড, যদিও মূলত ছন্দ নিয়ে কথা কিন্তু অনেক ভালো ভালো রেফারেন্সপত্র আছে।

    এই পাড়ায় গতায়াত আছে এমন লোকেদের মধ্যে যদুবাবু ও সোমনাথ যদি কখনও এই বিষয়ে লেখেন তাহলে ফাটায়ে দেবেন, এ আমি নিশ্চিত জানি, তবে কখনও লিখে উঠবেন কিনা সে বিষয়ে ঘোর সন্দেহ আছে।
  • b | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০559509
  • হিংসা হল সবুজচোখো দৈত্য। বিশ্বাস না হলে মহাকবিকে জিজ্ঞেস করুন।
  • kk | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪০559508
  • বাতাস সুনীল হয় তো। বাতাস সুনীল হয়, রাগ টিয়া-সবুজ হয়, বিরক্তি বেগুনী হয়। এদের 'কল্পনা শক্তি' কিম্বা 'পোয়েটিক লাইসেন্স' কিম্বা কখনো কখনো 'সিনেস্থেশিয়া' বলে ডাকা হয়।
  • কৌতূহলী | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯559507
  • r2h | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৯
    এই বিষয়েই একটা প্রশ্ন আছে, জানতে চাওয়াটা ধৃষ্টতাও হতে পারে, তাই আগেই মার্জনা চাইছি।
    কবিতার জগতটা সম্পর্কে আমার ভীষণ আগ্রহ আছে। মানে কবি হওয়ার আগ্রহ নয়। কবিতা বোঝার আগ্রহ। আর অতীত থেকে বর্তমান অবধি বাংলা কবিতার বাঁকবদলটা ভালভাবে বোঝার আগ্রহ। এটা নিয়ে চর্চা করতে চাইলে কীভাবে শুরু করতে পারি?
    (হ্যাঁ এটা জানি যে এটা একটা কমেন্টে বলে দেওয়ার ব্যাপার নয়। তাও যদি কিছুটা হিন্ট দেন। )
  • r2h | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৯559506
    • AS | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৭
    • বাতাস কি করে সুনীল হয় ঠিক বুঝলাম না
     
    এইটা একটা, একটু দুঃখজনক, অনেকটা বিরক্তিকর প্রবণতা। হাইড্রোজেন আর অক্সিজেন কৌটোয় পুরে ঝাঁকালে জল হয় কিনা সেটা লোকে বোঝে না বা বস্তুর গতিবেগ থেকে তার সরন নির্ণয় কী করে করা যায় সেটা না বুঝলে হয় পড়াশুনো করে দেখে নাহয় মুখ চুন করে বসে থাকে, বীরের মত বুক চাপড়ে বুঝি না বলে হই হল্লা করে না। কিন্তু কবিতা বা চিত্রকলা বিষয়ে ঐসব দায় নেই, যেন না বোঝাটা কবির দায়। আরে মশাই বোঝার জন্য একটা প্রস্তুতি তো লাগে। সুনীল বাতাস সার্থক কাব্যালঙ্কার হলো কী হলো না সে পরের তর্ক, কিন্তু বোঝেন না তো পড়াশুনো করুন।
    গুগল করে একটা ছাত্রতোষ ব্যাপার পেলাম। এছাড়া আরো হাজার গণ্ডা আছে।
     
  • Srimallar | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৪559505
  • AS | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৭
    কবিতা আর কল্পনা খুব কাছাকাছি। সেখানে অসম্ভব ব'লে কিছুই নেই।
  • Manali Moulik | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৯559504
  • এক ব‍্যক্তি বলেছিলেন, তাঁর এক অনুগত চ‍্যালাকে তিনি 'নীললোহিত' বলে ডাকেন। কারণ বললেন, নীল চলচ্চিত্রের প্রতি চ‍্যালাটির আগ্রহ আছে আর লোহিতাঞ্চলে ঘুরে বেড়ায়।
    প্রথম সাক্ষাতে সেই মক্কেল বলেছিলো, 'দাদা, টেরান্সলেট করে দিন তো এই বাক‍্যিটা, আমার কলম বিক্রয়যোগ‍্য নয়। সোজা ইঞ্জিরিতে করবেন।"
  • AS | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৭559503
  • বাতাস কি করে সুনীল হয় ঠিক বুঝলাম না
  • অরিন | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০০:৫৫559501
  • @বুঝভুম্বুল,"অরিনদা,
    এটায় শুরুতেই বলছে npub আর nsec মানে একটা পাব্লিক আরেকটা আমার নিজের। কিন্তু অ্যাকাউন্ট তৈরি করবো কোনটা দিয়ে? সেখানে অপশন চাইছে।"
     
    আপনি যখন অ‍্যাপটায় "নতুন একাউন্ট তৈরী করুন" এই লিঙ্কটা ক্লিক/সিলেক্ট করবেন, অ্যাপটা নিজে নিজেই আপনার একটা nostr একাউন্ট তৈরী করে দেবে। দিয়ে আপনাকে দেখাবে দুটো hash: একটার নাম npub,এটা আপনার পাবলিক key, এটা দিয়ে আপনি বহু nostr client এ এন্ট্রি নিয়ে শুধু পড়তে পারবেন।
    আরেকটা key তার নাম nsec, এটা আপনার secret key, এইটা আপনার পাসওয়ার্ডের মত, এই key টা দিয়ে সব nostr site এ লগিন করে লেখালিখি করতে পারবেন। সাধারণত লোকে nsec key টাই ব‍্যবহার করে। npub আপনার পরিচয়। আলাদা করে account খোলার কিছু নেই।
    এবার https://nostr.com সাইটে গিয়ে লগইন করে নিজের নাম ইত্যাদি সেট করুন।
    একদম শুরুতে এইটা দিয়ে শুরু করতে পারেন
     
  • Srimallar | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৮559500
  • বাতাস এখন শীতলসুনীল। শহর তবু ছুটছে মৃদুব্যস্ত...
  • Srimallar | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৫559499
  • বাতাস এখন শীতলসুনীল। শহর তবু ছুটছে...
  • :|: | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১০559498
  • আহা! ফুলুস্টপ দিয়ে আলাদা করা দুটি আলাদা এবং ইন্ডিপেন্ডেন্ট বাক্যি। দুটির মধ্যে কোনও কানেকশন আছে বলেচে কি?
  • b | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৮559497
  • "এ ছাড়া দাম কমেছে সোনা, রুপো, হিরে ও প্ল্যাটিনামের গয়নার। সাদা ধাতুর অলঙ্কারে জুলাইয়ে মুদ্রাস্ফীতির হার ছিল ১০৯.৮৯ শতাংশ। অগস্টে সেটা ১০৭.১১ শতাংশ।"
    মুদ্রাস্ফীতির হার কমলেই দাম কমে বুঝি ? অ আবাপ?
  • হেঁয়ালি | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৮559496
  • হাতে পাঁজি মঙ্গলবার
  • ক | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০২559495
  • হো হো, এবার বলেছে পাঁজি মেনে পুজো করতে হবে ! তো এদ্দিন কি হাদিস পড়ে পুজো হত ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত