এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রমিত চট্টোপাধ্যায় | ২৬ আগস্ট ২০২৬ ২৩:৪৫559164
  • এসব গানটান উঠিয়ে খেলা শুরুর আগে জ্যায় শ্রীরাম, জ্যায় আম্বানি আর জ্যায় আদানি বলে শুরু করলেই চুকেবুকে যায়। খুব ইচ্ছে হলে তার আগে বিমল গুটখা এন্ড করোনীল প্রেসেন্টস বলে শুরু করা যায়।
  • ক | ২৬ আগস্ট ২০২৬ ২৩:৪৩559163
  • সিন্ধু থাকুক, অখণ্ড ভারতে কাজে লাগবে। আগে থেকে চীনও ঢুকিয়ে দিক।
  • lcm | ২৬ আগস্ট ২০২৬ ২৩:৩১559162
  • এসব গানটান তুলে দিলেও হয় ... ফালতু খেলা শুরুর সময়, মেডেল দানের অনুষ্ঠানে সময় নষ্ট ...
  • Ranjan | ২৬ আগস্ট ২০২৬ ২৩:২৬559161
  • আরো আছে l
    স্রেফ দ্রাবিড় বললে হবে?
    Kerala অন্ধ্র कर्नाटक তামিল Nadu সব বলা উচিৎ l
    गोया কেন बाद যায়? আর উত্তর প্রদেশ ও বিহার? हरियाणा? মধ্য প্রদেশ ও Chattisgarh?
    সবার নাম নেয়া চাই l তবে না state affairs.
  • রঞ্জন | ২৬ আগস্ট ২০২৬ ২৩:২১559160
  • গান রচনা কবির অনুভূতির সঙ্গে জড়িত l এটা কি state affairs এর দোহাই দিয়ে কাট ছাঁট করা যায়? শার্ট প্যান্টের মত মোটা হলে দর্জি ডেকে ঢিলে আর রোগা হলে টাইট করা যায়?
     
    তাহলে সবচেয়ে আগে সিন্ধু बाद দেয়া হোক l ওটা পাকিস্তান এর প্রদেশ l state affairs বলে কথা l
     
    2 আর জনগণ সবগুলো stanza গাওয়া নিয়ে আপত্তি হওয়ার কথা নয় l মনে রাখা সহজ এবং নেতাজি এই গানকে জাতীয় সঙ্গীত করতে বলেছিলেন l
  • ! | ২৬ আগস্ট ২০২৬ ২২:৩৫559159
  • আরে মশাই এগুলো এলেবেলে গান নয়, স্টেট এফেয়ার্সের সঙ্গে জড়িত। এডিট করে পলিটিক্যালি কারেক্ট ভার্সন রাখা উচিত। জনগণ-তেও সিন্ধু বাদ দিয়ে নর্থইস্ট ঢোকানো উচিত। এইরকম -
    "পঞ্জাব মরাঠা দ্রাবিড় গুজরাট হিমাচল উৎকল বঙ্গ
    বিন্ধ্য অরুণাচল যমুনা গঙ্গা"
  • এলেবেলে | ২৬ আগস্ট ২০২৬ ২২:০৬559158
  • তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ
    হতে পারি দীন তবু নহি মোরা হীন
     
    কিংবা
     
    সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,
    রেখেছ বাঙালি ক’রে, মানুষ কর নি।
     
    রাখার দরকার কী? কোটি কোটি করে দিলেই ল্যাঠা চোকে।
  • এলেবেলে | ২৬ আগস্ট ২০২৬ ২২:০৩559157
  • বোঝো! গুরুর ধেড়ে খোকারা আর কবে বড় হবে? এলেবেলে লিখলেই অচেনা নিকের আড়াল লাগে কেন?
  • ! | ২৬ আগস্ট ২০২৬ ২১:৫৮559156
  • এরকম একটা ইনক্রিমেন্টিং ভেরিয়েবল গানে রেখে দেওয়া তো সুবিধেজনক নয়। প্রতিবার আদমশুমারির পর লিরিক্স এডিট করতে হবে। "কোটি কোটি" সাবস্টিটিউশন যেই করে থাকুক, প্রাগম্যাটিক কাজ করেছে। এটা নিয়ে ত্যানা প্যাঁচানোর দরকার নেই মিস্টার এলেবেলে।
  • এলেবেলে | ২৬ আগস্ট ২০২৬ ২১:৫১559155
  • এই পোস্টটা কেবল রঞ্জনবাবুর (২৪ আগস্ট ২০২৬ ০৮:১৩) জন্য। আগেই এ ব্যাপারে ফেসবুকে লিখেছি, সেটাই সামান্য মডিফায়েড আকারে রইল।
     
    বঙ্কিম নিজে লিখেছিলেন-
    সপ্তকোটীকণ্ঠ-কল-কলনিনাদকরলে,
    দ্বিসপ্তকোটীভুজৈধৃতখরকরবালে
    (বঙ্কিম রচনাবলী, প্রথম খণ্ড, ত্রয়োদশ প্রকাশ, কলকাতা, সাহিত্য সংসদ, ১৩৯৬, পৃ. ৬৭৪)
     
    তখন (১৮৭২-এর আদমসুমারি) সুবে বাংলায় জনসংখ্যা ছিল ৭ কোটি। বঙ্কিম গানটা লিখেছিলেন বাংলার প্রেক্ষাপটে, সর্বভারতীয় প্রেক্ষাপটে নয়। ওই কারণেই 'সপ্তকোটীকণ্ঠ'।
     
    ১৯০৫ সালে কংগ্রেসের বারাণসী অধিবেশনে এ গানে প্রথম শব্দ পরিবর্তন করেন সরলা দেবী। 'সপ্তকোটীকণ্ঠ' এবং 'দ্বিসপ্তকোটীভুজ' যথাক্রমে 'ত্রিংশকোটীকণ্ঠ' ও 'দ্বিত্রিংশকোটীভুজ'-এ পরিবর্তিত হয়। নিঃসন্দেহে এটি একটি বড় রকমের পরিবর্তন, যদিও কংগ্রেসের নেতৃবৃন্দ এ ব্যাপারে আপত্তি করেননি। এমনকি ওই অধিবেশনে সরলা দেবী পুরো গানটিও গাননি। আপত্তি তা নিয়েও হয়নি। শুধু তা-ই নয়, আপনি যদি ওঙ্কারনাথ ঠাকুর বা দিলীপ রায়ের কণ্ঠে গানটি শোনেন, তাহলে 'ত্রিংশকোটীকণ্ঠ'-ই শুনতে পাবেন।
     
    কিন্তু কখন যে গানটাকে সর্বভারতীয় প্রেক্ষিতের সঙ্গে সাযুজ্য রেখে 'কোটি কোটি' করা হল, খোদায় মালুম। বিজেপির লোকজন এটা করেনি, কিন্তু সরকারি ভার্সনে এই কথাগুলোকে তারা স্বীকৃতি দিয়েছে। এবং এটা কেবল হিন্দি বলয়েই হচ্ছে না, এখানেও হচ্ছে।
     
    এই সুবাদে রঞ্জনবাবু আরও একটা মারাত্মক প্রমাদের ব্যাপার এড়িয়ে গেছেন। সেটা হল, ঠিক এর পরের লাইনেই আছে 'অবলা কেন মা এত বলে!' আনন্দমঠ উপন্যাসটি যখন বঙ্গদর্শনে প্রথম প্রকাশিত হয়, তখন এই ছত্রটি ছিল 'কে বলে মা তুমি অবলে!' গ্রন্থ হিসাবে প্রকাশিত হওয়ার পরে উপন্যাসটির প্রথম দুটি সংস্করণেও এই পাঠ ছিল। সম্ভবত তৃতীয় সংস্করণে বঙ্কিম নিজে এটাকে পরিবর্তন করে 'অবলা কেন মা এত বলে' করেন। এখন প্রশ্ন হল, স্বয়ং বঙ্কিম যে পাঠটি বর্জন করেছিলেন, সেটিকে আবার ফিরিয়ে আনার কী যুক্তি? এটাও বিজেপি করেনি এবং অনেকেই রেকর্ডে 'কে বলে মা তুমি অবলে' গেয়েছেন।
     
    কাজেই গানটার তিনটি ছত্রে কাঁচি চলেছে এবং নয়া ফরমান জারি হওয়ার অনেক আগে থেকেই এই কাঁচি চালানো হয়েছে। বিজেপি এই কাঁচি চালানোয় সরকারি সিলমোহরটি দিয়েছে।
     
    আর আপনি খুব দুষ্টু! তাই দাবি তুলেছেন "জনগণমন রাষ্ট্রীয় স্তোত্রের সবকটি স্তবক গাওয়া হোক। বন্দে মাতরমের মত।"
     
    ওরে বাবা, যে কারণে খণ্ডিত বন্দে মাতরম্‌ পুরোটা গাওয়ার বায়নাক্কা, অবিকল একই কারণে জনগণকে খণ্ডিত করে রাখা।
    //অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
    হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
    পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
    প্রেমহার হয় গাঁথা।// হজম হয় নাকি? মোচোমান আছে না?
     
    তবে বন্দে মাতরমে কাঁচি চালানোর অজুহাতে জনগণ থেকে সিন্ধু যে কবে বাদ পড়ে যাবে, কে জানে।
     
    আপনার রেফারেন্সের জন্য বঙ্গদর্শনে প্রকাশিত গানটির বিতর্কিত অংশের ছবি দিলাম।
  • lcm | ২৬ আগস্ট ২০২৬ ২১:১০559154
  • ফেসবুক/ইন্সটাগ্রাম প্লাটফর্ম বাচ্চাদের অ্যাডিকটিভ কনটেন্ট ফিড করছে যা বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক এবং মেটা-র পক্ষে লাভজনক ... -

    এই নিয়ে ক্যালিফোর্নিয়া সহ ৪৬ রাজ্যের সঙ্গে মেটা-র (ফেসবুক) যে মামলা চলছিল, আজ মেটা সেটল করে নিয়েছে ১৭ বিলিয়ন ডলারের বিনিময়ে...
    the states accused Meta of violating the Children's Online Privacy Protection Act (COPPA) by collecting data about children under the age of 13. ...

    Meta, states agree to $17 billion settlement in child safety trial
  • :-( | ২৬ আগস্ট ২০২৬ ১৯:১৯559153
  • এগুলো মোনয় পুরন স্টকিঙের স্কোর সেটলিং চলছে। সাথে সাথে ওর লেখায় কেন ভাল বলল টাইপ পাতি হিংসে। কন্টি অ্যাটেনশান সিকিঙের চেষ্টা করে যায় দুটোই উতপাত।
  • ভেটেরান ভাটুরে | ২৬ আগস্ট ২০২৬ ১৮:৪৭559152
  • দুজনেই প্রচণ্ড ইরিটেটিং।
     
    একদিকে এই নিত্যি পার্সোন্যাল অ্যাটাক শালীনতার মাত্রা ছাড়াচ্ছে। ওদিকে ক্রিপি বিহেভিয়ার, সাইবার স্টকিং এগুলো অপরাধজনক।
     
    আমার মতে দুটো আপদই বিদেয় হলে ভালো।
  • Manali Moulik | ২৬ আগস্ট ২০২৬ ১৫:০০559151
  • দাঁদুড়েপনা আর ইরিটেটিং কাব‍্যি-কোবতেকে আবার ভেটেরান ভাটুরেরা তোল্লাই দেন, আর মননশীল লেখাকে কাটিয়ে যান! আজকে ছাল ছাড়ানো ছোলে ভাটুরে করবো.....আগেই ক্ষমা চেয়ে রাখছি।
  • Manali Moulik | ২৬ আগস্ট ২০২৬ ১৪:৫৫559150
  • //আমি জানতাম তুই আসবি// কবিতাটা কার লেখা জানতে পারি কি?//
     
     
     
    এটা যার লেখা :
     
    আমি জানতাম তুই আসবি
    আমি জানতাম ভালবাসবি
    আমি জানি না আজও কেননা
    কেন ভালবাসা এত অপরাধ
    আমি চুমু খাব আজ রাত্রে
    ভোর এসে যাবে মাঝে কেটে রাত

    এই শহর বড্ড ফ্যাকাশে
    তারা মুছে গিয়ে ফের দিন আসে
    তুই থাকবি আমি জানতাম
    যেন বসন্ত এলো বাতাসে

    আমি এই মুহূর্তে ভাবছি
    যাব হাওড়া কিন্তু ভাবছি
    মাঝে চ’লে গেল ট্রেন
    কাটিনি টিকিট
    প্ল্যাটফর্মে শুয়ে কাঁদছি

    আমি জানতাম তুই আসবি
    আমি জানতাম ভালবাসবি
    জানি ভালবাসা আজও অপরাধ
    তুই আমার হ’য়েই থাকবি
  • অরিন | ২৬ আগস্ট ২০২৬ ১১:৫৪559149
  • "যাঃ, ডলি পার্টন চলে গেলেন!! :'-("
     
    "... Your beauty is beyond compare
    With flaming locks of auburn hair
    With ivory skin and eyes of emerald green
    Your smile is like a breath of spring
    Your voice is soft like summer rain
    And I cannot compete with you, Jolene ..."
  • রমিত চট্টোপাধ্যায় | ২৬ আগস্ট ২০২৬ ০৯:৫৯559148
  • কেকের বিসর্গ সংবাদ দারুণ লাগল, শেষের লাইনটা একেবারে যাকে বলে মোক্ষম। সবারই এটা খেয়াল রাখা উচিত।
  • অরিন | ২৬ আগস্ট ২০২৬ ০৯:৪১559147
  • "... এই গানটি, ভারতের স্বাধীনতা দিবস, আর আগাথা ক্রিস্টির লেখা গোয়েন্দা কাহিনি অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্রের এক বিখ্যাত চরিত্রের মধ্যে কে/কি common?" প্রশ্নের ঠিক উত্তর RM দিয়ে দিয়েছেন
     
    correct answer
  • lcm | ২৬ আগস্ট ২০২৬ ০৯:০৭559146
  • rr | ২৬ আগস্ট ২০২৬ ০৮:২৬559145
  • @Manali Moulik,
    //আমি জানতাম তুই আসবি// কবিতাটা কার লেখা জানতে পারি কি?
  • kk | ২৬ আগস্ট ২০২৬ ০৭:১২559144
  • যাঃ, ডলি পার্টন চলে গেলেন!! :'-(
  • RM | ২৬ আগস্ট ২০২৬ ০৪:০৫559143
  • কুইজ - রাখী
  • ক | ২৬ আগস্ট ২০২৬ ০৩:০৭559142
  • পঃবঃ এর সার নিয়ে গতকাল নিয়ে সুপ্রীম কোর্টে মামলায় অদ্ভুত কিছু তথ্য, সংখ্যা উঠে এসেছে। এগুলো ক'দিন আগেই মালদার কং এর এমপির ফেবু পোস্টে ছিল, ইসি থেকে আরটীআই করে পেয়েছিলেন। কতজন ট্রাইবুনালে, কারা তার মধ্যে আপিল করেছে ভোটার লিস্টে অন্তর্ভুক্তির জন্য, কারাই বা তারা যাদের নাম বাদ দেওয়ার জন্য আপিল হয়েছে ইত্যাদি ! কোর্ট ইসিকে এসব নিয়ে এফিডেফিট জমা দিতে বলেছে।

    কিন্তু এসবের বাইরেও কথা হল, সার - এর প্রভাব নির্বাচনে কীভাবে পড়েছে সে প্রসঙ্গে কোর্টের মৌখিক উক্তি ছিল, পঃবঃ - এ কি পুনর্নিবাচনের নির্দেশ দেওয়া যায় ?

    উত্তর হল, কেন নয় ?

    ৪০০০ ইভিএম তো পুড়েছিল।
  • অরিন | ২৬ আগস্ট ২০২৬ ০১:০৩559140
  • "এ আই ব্যবহার করে বিভিন্ন জিনিস শিখব ঠিক করে রেখেছি। এই আন্দোলন সফল হলে কি আর সেটা সম্ভব হবে না?"
     
    লোকাল ওপেন ওয়েট এআই ব‍্যবহার করতে পারেন, যেমন ollama। প্রতিটি সিলিকন ম‍্যাকে Apple এর নিজস্ব ট্রেন্ড ছোট এআই আছে, যদিও expose করা নেই, আপনি 'apfel' নামে একটি অ‍্যাপ ইনস্টল করে ব্যবহার করতে পারেন। ৪০৯৬ কনটেকসট সাইজ, বুঝতেই পারছেন খুব ছোট, এবং শ্লথ, তবে কাজ চালানোর জন‍্য শেখার জন‍্য চমৎকার।
  • অরিন | ২৬ আগস্ট ২০২৬ ০০:৩৮559139
    • কুইজ:
      কয়েক দিন আগেই স্বাধীনতা দিবস গেল।
      দেখি কে প্রথম উত্তর দেন।
    •  


    • এই গানটি, ভারতের স্বাধীনতা দিবস, আর আগাথা ক্রিস্টির লেখা গোয়েন্দা কাহিনি অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্রের এক বিখ্যাত চরিত্রের মধ্যে কে/কি common?

      গুগল না করে উত্তর দিতে পারলে কথাই নেই।
  • r2h | ২৬ আগস্ট ২০২৬ ০০:১০559138
  • হাহাহা, অনুস্বার বিসর্গ বিসংবাদ ব্যাপকঃ)
  • kk | ২৫ আগস্ট ২০২৬ ২২:৫৯559137
  • অরিনবাবুর ক্যুইজে গানের লিংক আমিও পাচ্ছিনা।
  • সিঁদুরে | ২৫ আগস্ট ২০২৬ ২২:৪৮559136
  • এ বার চিন থেকে যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ। সে দেশের বিমানবাহিনী ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, বাংলাদেশের বিমানবাহিনীর জন্য চিনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান কেনার পথে এগোচ্ছে সরকার।
  • :|: | ২৫ আগস্ট ২০২৬ ২২:৪৩559135
  • মুশকিল হলো শুধু নিজের বাকী জীবন কাটাবার জন্য লোকে চুরি করেনা। সাত পুরুষের জন্য সঞ্চয় করে যেতে চায়। আর সেখানেই লোভের ব্ল্যাকহোলের খপ্পরে পড়ে। শুধু নিজের জন্য ভাবলে চুরি করারই দরকার পড়ে না।
  • :|: | ২৫ আগস্ট ২০২৬ ২২:৩৯559134
  • ১৩টা তিরিশের গুরুকে হোয়া বলার প্রতিবাদ করলুম। যদিও বাল ভাষিত, তবুও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত