এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ১৭ আগস্ট ২০২৬ ১৩:৪০558953
  • //এমনকি বাংলায় এ বিষয়ের ওপর ফিকশন সাহিত্যও খুবই কম।// নারায়ণ স্যানালের কিছু লেখামোনে হয় আছে।
  • albert banerjee | ১৭ আগস্ট ২০২৬ ১৩:৩২558951
  • একটাকে পাওয়া গেছে চালান পানসি বেলঘরিয়া।
    আসুন তো রিপোর্ট করা যাক
  • শ্রাবণী | ১৬ আগস্ট ২০২৬ ১৯:২৭558949
  • সিজেপির "স্কুল ঠিক করো" পোস্টের নীচের সংঘী দের কমেন্ট গুলোতে এরকমই বলা হয়েছে। স্কুলে সিজেপির লোকেরা গেলে তাদের মেরে শিক্ষা দিতে বলা হয়েছে বিভিন্ন হ‍্যান্ডল থেকে।
    কিন্ত বাংলা কতটা এগিয়ে এখন সেটা এই ঘটনা থেকে পরিস্কার বোঝা যায়। সিজেপির লোকেরা এই কদিনে অনেক জায়গায় সরকারী স্কুলে গেছে কিন্ত আর কোথাও এরকম কোনো ঘটনার খবর এখনো নেই।
    আব্দুল কে মেরেছে অতএব অসুবিধে তেমন থাকার কথা নয়।
    গত সরকারের কার্যকালেই সরকারী স্কুলগুলোকে অকেজো করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি এখানে অনেক আগে লিখেছিলাম মুর্শিদাবাদের কথা। সরকারি স্কুলে কিছুই পড়া হয়না, শিক্ষক নেই বা আসেনা, মিড ডে মিল বন্ধ এসব কারণে অনেক গরীব লোকজন বাচ্চাদের আর এস এস চালিত বিদ‍্যা মন্দির বা আর কীসব ওদের আছে সেখানে শিফট করেছে।
    হয়ত এটাই আল্টিমেট প্ল‍্যান। আমাদের ড্রাইভারের আট বছরের ছেলেকে সেই স্কুলে দীক্ষা দিয়ে দিয়েছে, মাছ মাংস খাওয়া ছেড়ে দিতে হয়েছে।
    শহরে বড়লোকেরা এমনিতেই ছেলেমেয়েদের প্রাইভেট স্কুলে পাঠায়। গ্রামের দিকে অন্তত এই ব‍্যবস্থা কে ইচ্ছাকৃত ভাবে শেষ করে দেওয়া হচ্ছে যাতে আর এস এসের সোশ‍্যাল ফেব্রিক এ ভবিষ‍্যতের নাগরিকেরা পুরোপুরি ভাবে এসে পড়ে। সিজেপি পুরো সাপের লেজে পা দিয়েছে এই স্কুল ঠিক করো প্রজেক্ট শুরু করে।
    এখন প: বঙ্গ হল বিজেপি আর এস এসের অন‍্যতম শক্তিশালী জমি, অন‍্যান‍্য সব জায়গায় বর্তমানে এরা ব‍্যাক ফুটে। এমনকী উড়িষ‍্যা তেও নানা বিষয়ে নানা আন্দোলন শুরু হয়ে গেছে। তাই এখানেই এখন এরা এরকম নানা শক্তির প্রদর্শন করতে থাকবে। সিরিয়াসলি মানে বাংলায় এ জিনিস হচ্ছে ভাবা যায়না।
    গতকাল যত জায়গায় নানা কৃতি বাঙালিদের নিয়ে, স্বাধীনতা সংগ্রামী দের নিয়ে পোস্ট সব জায়গায় লোক এসে এই কমেন্ট করে যাচ্ছে যে বাংলার বাঙালিদের আজ এ অবস্থা কেন!
  • Jayanta Chatterjee | ১৬ আগস্ট ২০২৬ ১৪:৫২558947
  • কৌতূহলী | ১৬ আগস্ট ২০২৬ ১৪:১৯558945
  • রাজা সেন এর সাথে আমাদের ছোটবেলার নস্টালজিয়া জড়িয়ে। প্রচুর জনপ্রিয় সিনেমার সাথে জনপ্রিয় অনেক টিভি সিরিয়ালও পরিচালনা করেছিলেন।
  • . | ১৬ আগস্ট ২০২৬ ১১:৫৬558944
  • ১৬ আগস্ট ২০২৬ ১১:৩১
    দুঃসংবাদ।
    কাকতালীয় ভাবে একবার দেখা হয়েছিল ২০১২ কি ২০১৩ সালে নবারুণ ভট্টাচার্যের বাড়িতে, সস্ত্রীক এসেছিলেন মেয়ের বিয়েতে ওঁদের নিমন্ত্রণ করতে।
    ঐ অল্প সময়েই আলাপ। খারাপ লাগছে খবরটা পেয়ে।
  • কৌতূহলী | ১৬ আগস্ট ২০২৬ ১১:৩১558943
  • চলচ্চিত্র পরিচালক রাজা সেন প্রয়াত
  • b | ১৬ আগস্ট ২০২৬ ১১:১৬558942
  • বাংলাদেশ, অজিদের মাঠে অজিদের হারিয়ে দিয়েছে, ৯ উইকেটে।
  • . | ১৬ আগস্ট ২০২৬ ০৩:০১558940
  • @রমিত
    "কারণ হলো স্বাধীনতার পর থেকে যে সরকারই কেন্দ্রে ক্ষমতায় ছিল ধীরে ধীরে বাংলাকে গুরুত্বহীন করে যাওয়ার চেষ্টা করে গেছে।"
    কেন করে গেছে? কোনও নির্দিষ্ট কারণ ছিল কি?
  • অরিন | ১৬ আগস্ট ২০২৬ ০২:৫০558939
  • কাজিরাঙার জঙ্গলকে কেন্দ্র করে ঝামেলা হচ্ছে, সেখানে হোটেল রিসর্টের ব‍্যবসা হবে, ১০ কিলোমিটারের ইকো সেনসিটিভ জোন কমিয়ে এক কিলোমিটারে কমিয়ে আনা হবে। এর প্রতিবাদ করতে গিয়ে প্রণব দোলে সরকারের হাতে বন্দী হয়েছেন।
    যদি মনে করেন অন‍্যায় হচ্ছে, সই করে প্রতিবাদ করতে পারেন,
  • -:- | ১৫ আগস্ট ২০২৬ ২২:২৮558938
  • যে বা যারা এসব অতীতের ন্যারেটিভ নিয়ে অনন্ত হ্যাজ নামিয়ে যাচ্ছে তাদের নিজেদের সেট এজেন্ডা আছে বলেই মনে হয়। ম্যাংগো লোকে এসবে বিশেষ পাত্তা দিচ্ছে না বলে সেই হতাশাও লেখায় ফুটে বেরোয় বারবার।
  • :|: | ১৫ আগস্ট ২০২৬ ২১:৩৪558937
  • ২১:০৬-- অর্থাৎ ওপারের লোকেরা এদিকের মানুষদের চায়না। আলাদা হওয়ায় এখনও অবধি খুশী।
    তাহলে এঁরাই বা কেন "আমরা এক" ভেবে ভেবেই ড্রেজিং না-হওয়া গঙ্গার জলস্তর বাড়িয়ে চলেছেন কেউ জানেন?
    আর যদি হারানো সম্পত্তির শোকে কান্নাকাটি করেন সেটারও তো কিছু না হোক দু-প্রজন্ম হলো। এই ব্যাবধানে এমনিতেই বেশীরভাগ মধ্যবিত্ত পরিবারই ঠাঁইনাড়া হয়ে যায়। সেজন্যও বন্যা পরিস্থিতি করে লাভ কী?
    তার চেয়ে যা আছে সেটাতে ফোকাস করে আরও ভালো করাই কি উচিৎ না?
    শ্যামা ভালো করেছে না মন্দ সেই নিয়ে বলে কি হবে! যা গেছে তার তো গেছেই। এখন উনিজি কী করছেন? ভন্দু কী করে? সেগুলো নিয়েই চেপে ধরা দরকার। সাভারকর বীর থাকলেই বা না থাকলেই বা কি। তার সঙ্গে কোশ্চেন পেপার লিকের কী সম্পর্ক?
    যারা গায়ের জোরে ইতিহাস বদলাতে চায় তাদের সঙ্গে ইতিহাসের ডিসকোর্সে যাওয়া কী প্রয়োজন? তার চেয়ে তাদের অ্যাটেনশন বারবার বর্তমানে টেনে আনা কার্যকর বলেই আপাত বুদ্ধিতে মনে হয়।
  • -:- | ১৫ আগস্ট ২০২৬ ২১:০৬558936
  • কারণ ওপার থেকে যতজনকে তাড়া খেয়ে এপারে আসতে হয়েছে এবং এখনো হচ্ছে, এপার থেকে উল্টোদিকে অতজনকে যেতে হয়নি।
  • :|: | ১৫ আগস্ট ২০২৬ ১৮:১৬558935
  • ১৭টা ৫৮-র লিস্ট দেখে মনে হলো দেশভাগ নিয়ে এপাড় বাংলা যতটা ব্যাকুল ওপাড় ঠিক ততটা না। কেন?
  • Jayanta Chatterjee | ১৫ আগস্ট ২০২৬ ১৮:০১558934
  • তানভীর মোকাম্মেল এর পদ্মার পলিদ্বীপ বলে একটা সিনেমার কথা শুনেছি - সেটাও মনে হয় দেশভাগ নিয়ে - নিজে দেখা হয়ে ওঠে নি .
  • Jayanta Chatterjee | ১৫ আগস্ট ২০২৬ ১৭:৫৮558933
  • ঋত্বিক ঘটকের -
    মেঘে ঢাকা তারা
     
    কোমল গান্ধার
     
    সুবর্ণরেখা
     
     
    বুদ্ধদেব দাশগুপ্তের
     
    একটি নদীর নাম
     
     
    শঙ্খচিল - গৌতম ঘোষ
     
    চিত্রা নদীর পাড়ে - তানভীর মোকাম্মেল
    ছিন্নমূল - নিমাই ঘোষ
  • কৌতূহলী | ১৫ আগস্ট ২০২৬ ১৭:৪৭558932
  • আর একটা সিনেমার নাম মনে পড়ল। সলিল সেন এর নতুন ইহুদি। ১৯৫৩ সালের সিনেমা। সম্ভবত এই কাহিনীটার নাট্যরূপও আছে। সিনেমাটা এখন পাওয়া যায় কিনা জানি না।
  • কৌতূহলী | ১৫ আগস্ট ২০২৬ ১৭:৪০558931
  • বাংলা দেশভাগ নিয়ে কিছু সিনেমা আছে। ----> দেশভাগ নিয়ে বাংলায় কিছু সিনেমা আছে
  • কৌতূহলী | ১৫ আগস্ট ২০২৬ ১৭:৩৯558930
  • বাংলা দেশভাগ নিয়ে কিছু সিনেমা আছে। নিমাই ঘোষ এর ছিন্নমূল। ঋত্বিক ঘটকের সিনেমা। কিন্তু নিম্নবর্গের উদ্বাস্তুদের বয়ান এসেছে এমন কোন সিনেমা বাংলায় আছে কিনা জানি না। এমনকি বাংলায় এ বিষয়ের ওপর ফিকশন সাহিত্যও খুবই কম।
  • . | ১৫ আগস্ট ২০২৬ ১৬:৪৭558929
  • সৃজিতকে বলুন
  • Dhuttor | ১৫ আগস্ট ২০২৬ ১৫:৪৩558928
  • বাটোয়ারা ১৯৪৭ সিনেমাটা দেখছি সোনালী সিনেমাহল ডানলপে l বলিউড পাঞ্জাবের পার্টিশন নিয়ে অনেক সিনেমা করছে l বাংলার দেশভাগ নিয়ে এরকম সিনেমা করা হোক l
  • Tania Basu Dutta | ১৫ আগস্ট ২০২৬ ১০:৫২558927
  • আজ সকালে একদল ইস্কুল পড়ুয়ার দল কে শৃঙ্খলাবদ্ধ ভাবে মিছিলে হাঁটানো হচ্ছিলো . আর প্রতি মিনিটে একবার করে সজোড়ে বন্দে মাতরম ধ্বনি দেওয়ার জন্যে খোঁচা দেওয়া হচ্ছিলো . এই বিচ্ছিরি গরমে পতাকা হাতে তুলে মাইলখানেক হাঁটতে তাদের মোটেই ভালো লাগছিলো না . বরং কষ্টই হচ্ছিলো . জল তেষ্টা পাচ্ছিলো . পিছনে দিদিমণিরা দাদামণিদের মনোরঞ্জন করতে করতে বিভিন্ন গল্প গুজবের মধ্যে দিয়ে মিছিলটি কে একটি leisure walk এ পরিণত করছিলেন . কিন্তু কচি - কাঁচা রা তাদের বন্ধুদের পাশে একটু এলেই গরু ছাগল তাড়ানোর মতো " হ্যাট হ্যাট " করা হচ্ছিলো . আর বোধহয় পারছিলো না ওরা . স্কুলের মাঠ আসতেই হঠাৎ বন্দে মাতরম বলে দৌড়ে ছুটে সবাই মাঠে নেমে পড়লো ! কথা ছিলো সারিবদ্ধভাবে স্কুলের মাঠের চতুর্দিকে একপাক দিয়ে মঞ্চের সামনে এসে পৌঁছনোর এবং পতাকা উত্তোলন কালে ঠায় রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকা . ওরা সেসবের ধার ধারলো না কিছুই ! সারা মাঠ জুড়ে বন্দে মাতরম বন্দে মাতরম চিৎকার করে দৌড়ে বেড়াতে লাগলো !
     
    এটাই স্বাধীনতা ! এটাই স্বাধীনতা দিবস !
  • Dhuttor | ১৫ আগস্ট ২০২৬ ০৮:৩১558926
  • স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে l
  • :|: | ১৫ আগস্ট ২০২৬ ০৪:২২558925
  • ১৪ আগস্ট ২০২৬ ২২:৫২ -- একদম ঠিক।
  • netaji lover | ১৫ আগস্ট ২০২৬ ০২:২৮558924
  • এলেবেলে লোকের নির্মোহ ব পড়ে লাভ নেই। শঙ্করীপ্রসাদ বসুর সমকালীন ভারতবর্ষে সুভাষচন্দ্র বইটা সংগ্রহ করে পড়ে নেবেন। যা যা জানতে চান সব পেয়ে যাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত