এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৭:৪১558773
  • যাইহোক জোকস অ্যাপার্ট, যে কজন বোস দুনিয়ায় খ্যাত, তাঁরা হচ্ছেন পদার্থবিদ তথা গণিতজ্ঞ আচার্য সত্যেন বোস, তারপরে প্রযুক্তিবিদ অমর বোস (বোসের স্পিকার খ্যাত) মোটামুটি এই দুজনেই।
    আচার্য জগদীশ চন্দ্র সেরকম খ্যাত নন (বেতার নিয়ে আমরা একটু বেশি কাঁদি যদিও, মার্কনীর গবেষণা ও কাজ অনেক বেটার ছিলো)।
    আর হচ্ছেন এই ঘরে না ফেরা বিতর্কিত বোস। এঁকে নিয়ে সেরকম আগ্রহ অভারতীয়দের মধ্যে দেখা যায় না।
  • Dhuttor | ১৩ আগস্ট ২০২৬ ১৭:৩৪558772
  • আমি রমিত এর বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত l ইতিহাসে তৃতীয়বার বঙ্গভঙ্গ কি এই বার বাঙালিকে ভোগ করতে হবে ?
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৭:৩২558771
  • তাহলে কন্ডোম কোথায় রাখা হবে?
  • বাক্‌সিদ্ধা গার্গী | ১৩ আগস্ট ২০২৬ ১৭:৩০558770
  • শিবের ত্রিশূল এবং ডমরু বাড়ির কোন দিকে, কোথায় রাখা উচিত?

    ত্রিশূল এবং ডমরু সর্বদা পাশাপাশি রাখা উচিত। এগুলিকে ভিন্ন স্থানে রাখা যাবে না। এরই সঙ্গে ত্রিশূল এবং ডমরু সর্বদা মহাদেবের ছবির পাশে রাখা আবশ্যিক বলে জানাচ্ছে শাস্ত্র। বাড়ির উত্তর-পূর্ব দিক বা ঈশান কোণ ত্রিশূল এবং ডমরু রাখার জন্য শ্রেষ্ঠ। তবে সে দিকে সম্ভব না হলে পূর্ব দিকেও রাখা যেতে পারে।
     
    নিয়ম:
    • ত্রিশূল এবং ডমরু রাখার স্থান সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া উচিত। নিয়মিত সেই স্থান পরিষ্কার করতে হবে। ভুলেও সেই স্থান অপরিচ্ছন্ন রাখা যাবে না।
    • নিয়মিত ত্রিশূল ও ডমরুর পুজো করতে হবে। পুজোর সময় সেগুলির গায়ে তিলক পরান এবং পুজো শেষে ডমরুটা এক বারের জন্য হলেও বাজান।
    • ত্রিশূলটি যেন কোনও ধাতুর তৈরি হয় সে বিষয়ে নজর রাখতে হবে। প্লাস্টিক বা লোহার তৈরি ত্রিশূল বাড়িতে রাখা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৭:১৯558769
  • হরপ্পা ও মহেঞ্জোদরোর যে সভ্যতা, সেটি সিন্ধু সভ্যতা বলে জানতাম। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ঐ অঞ্চলটিতে যক্ঝন সভ্যতা গড়ে ওঠে তখন ইন্ডিয়া পাকিস্তান কনসেপ্টই ছিলো না। যেমন ব্যাবিলনের সভ্যতা ঠিক ইরাকি সভ্যতা বলা চলে না। সভ্যতাগুলোয় দেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নদীর পরিচয়।
  • নেতা | ১৩ আগস্ট ২০২৬ ১৭:১৭558768
  • হিন্দি বলয়ে নেতাকে নেতাজী বলা কমন প্র‌্যাক্টিস।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৭:১৩558767
  • একটা ইন্ডোর স্টেডিয়ামও আছে, সেটা অন্যগুলোর মতো হেজিপেজি না যদিও।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৭:১০558766
  • নেতাজি কলোনি
    নেতাজি পলিটেক্নিক
    নেতাজিনগর কলেজ
    নেতাজি হকার্স কর্ণার

    কী নেই নেতাজির নামে? তবু সুভাষ ঘরে ফেরে নাই।
    এবং নেতাজি কথাটা Führer শব্দের সরাসরি অনুবাদ। এই শব্দটা দিয়ে হিটলারকে বোঝানো হতো।
  • t | ১৩ আগস্ট ২০২৬ ১৬:৫৬558765
  • একটু লিমিট রেখে ছ্যাবলামি করুন মাইরি।
  • t | ১৩ আগস্ট ২০২৬ ১৬:৫৫558764
  • "আচ্ছা একটা কথা হরপ্পার যে সভ্যতা সেটি কি ভারতীয় সভ্যতার অন্তর্গত হওয়া উচিত নাকি পাকিস্তানী সভ্যতার অন্তর্গত হওয়া উচিত ?"

    মাইরি, এটা একটা প্রশ্ন হল? সেই লোথাল ধোলাভিরা হরপ্পা মহেঞ্জোদরোয় যারা থাকত তারা টাইম মেশিনে চেপে ভারত আর পাকিস্তান জেনে গেছিল? তারপর ঠিক করেছিল - অ্যাই লোথাল ধোলাভিরা তোরা ভারতীয় সভ্যতার অংশ হবি, আর ওহে হরপ্পা মহেঞ্জোদরো তোরা পাকিস্তানী সভ্যতার অংশ হবি?
  • r2h | ১৩ আগস্ট ২০২৬ ১৬:৫৩558763
    • Dhuttor | ১৩ আগস্ট ২০২৬ ১৫:০৪
    • ... হরপ্পার যে সভ্যতা সেটি কি ভারতীয় সভ্যতার অন্তর্গত হওয়া উচিত নাকি পাকিস্তানী সভ্যতার অন্তর্গত হওয়া উচিত ? ...
     
    পাকিস্তানি সভ্যতাটা কী জিনিস? মানে আজকের হিসেবে ভারত পাকিস্তান, সে তো এই সেদিনের ব্যাপার। ভারতীয় উপমহাদেশ ইত্যাদি একরকম। কিন্তু ভারতীয় সভ্যতা না পাকিস্তানি সভ্যতা- হাজার হাজার বছরের পুরনো একটা ব্যাপারকে ওরকম ট্যাগ করা যায় নাকি?
  • আমি | ১৩ আগস্ট ২০২৬ ১৬:৪৮558761
  • মানালি, আপনার লেখা কোন জার্নালে বেরিয়েছে? সম্ভব হলে লিংক শেয়ার করবেন.
  • Manali Moulik | ১৩ আগস্ট ২০২৬ ১৫:৫৯558760
  • @Dhuttor, প্রথমেই বলি, আমি এক্সপার্ট নই, অগা মাত্র।
    হরপ্পার অনেক কেন্দ্রই বর্তমানের পাকিস্তানের অঞ্চলে আবিষ্কৃত হয়েছে, কাচ্চিবেগ সমভূমি, রাওয়ালপিন্ডিতেও কিছু আছে। তবে জন মার্শাল, মর্টিমার হুইলার বা আমাদের রাখালদাস বন্দ‍্যোপাধ‍্যায় যা নিয়ে গবেষণা ও প্রত্নতত্ত্বের আবিষ্কার করেছেন, তা কোনো নির্দিষ্ট ভূখন্ডের বর্তমান রাজনৈতিক কচাকচির মধ‍্যে পড়তে পারে না। এটি সিন্ধুতীরের প্রাচীনতম মনুষ‍্যসভ‍্যতার নিদর্শন। সিন্ধুলিপি আজো অনাবিষ্কৃত বলে, অনেককিছুই জানা যায় নি। তবে এ.এল.বাসামের মতে মিশরীয় সভ‍্যতা ছাড়া এইসময়কালের সমকালে বা আগে এরকম উন্নত সভ‍্যতা দেখা যায়নি। নারীরা প্রায় আধুনিকের মতো প্রসাধনসামগ্রী ব‍্যবহার করতেন! ভাবা যায়! সে যাই হোক, এটার সঙ্গে ইন্দো-ইউরোপীয়ান ভাষাবর্গের লোকজনের সংযোগ বা যুদ্ধ হয়েছিলো কিনা, তা নিয়ে এখনো দীর্ঘ বিতর্ক আছে(এখন ইন্দো-ইউরোপীয় ভাষা মানেই দেহ বা বর্ণগত আর্য কিনা, মূলগত ভাষা বা বাসস্থান ওই পঞ্চাশ / ষাট খন্ডের বিতর্কে যাওয়ার ক্ষ‍্যামতা নেই।) তবে এরা যে শিল্পকলায় অনেকটাই উন্নত ছিলো এর পরিচয় পাওয়া যায়। এই বিতর্কিত ও অতিপ্রাচীন ধারাটা যদি বাদ দিয়েও বলি, তবে দ্বিতীয় নগরায়ণ দেখুন, খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর নগরায়ণে রীতিমতো নাগরিক মূল‍্যবোধ ছিলো। আর বাৎস‍্যায়ন তাকে পরে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন। সেখানে নটী, গণিকা, প্রকাশবিনষ্টা বা সর্বগুণান্বিত নারীরা রাজসভায় রীতিমতো আসন পাচ্ছে। শূদ্রক বা কল‍্যাণমল্লের অনেক রচনা এর সপক্ষে বলছে। তাই এই পরিবর্তনকে সূচিত করার চেষ্টা আরকি।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৫:৩৮558758
  • নেতাজিকে কে দেয়? হু গিভ্স?
  • রমিত চট্টোপাধ্যায় | ১৩ আগস্ট ২০২৬ ১৫:২০558757
  • নেতাজি ইস্যুটাকে বিজেপি নীরব সাপোর্ট দিচ্ছে একটাই কারণে। উত্তর বঙ্গ দক্ষিণ বঙ্গ সংঘাত লাগানো এবং সম্পর্ক এতটাই বিষিয়ে দেওয়া যাতে উত্তর বঙ্গ বিচ্ছিন্ন হয়ে নতুন ইউনিয়ন টেরিটোরির অংশ হলে তাতে দক্ষিণ বঙ্গ বিরক্তিতে সম্মতি দিয়ে দেয়। বিজেপি একমাত্র একটা তাসই ভালো খেলতে পারে তা হল বিদ্বেষ। ভারতের পূর্ব দিকে একটা পাকিস্তান এর মতো জুজু দরকার ছিল, তাই অনলাইনে নানা ফেক প্রোফাইল বানিয়ে লাগাতার বাংলাদেশ এর সাথে বেশিরভাগ ভারতীয়ের সম্পর্ক খারাপ করার চেষ্টা করেছে। ফল হাতেনাতে পেয়েছে, সমস্ত পূর্ব ভারত আজ বিজেপির দখলে প্রায়। বাংলার মানুষের উচিত সাবধান হওয়া এবং উত্তর বঙ্গ দক্ষিণ বঙ্গ বাইনারি না তৈরি করতে দেওয়া। বিজেপি সম্পূর্ণ জেনেবুঝে এই বিভাজনের রাজনীতির জন্য নেতাজি টেনে আনাচ্ছে অনন্ত নামের এক পাবলিককে দিয়ে।
  • Dhuttor | ১৩ আগস্ট ২০২৬ ১৫:০৪558756
  • @মানালী,
     
    খুব ভালো কাজ করছেন | আচ্ছা একটা কথা হরপ্পার যে সভ্যতা সেটি কি ভারতীয় সভ্যতার অন্তর্গত হওয়া উচিত নাকি পাকিস্তানী সভ্যতার অন্তর্গত হওয়া উচিত ? কি মনে করেন আপনি ? এই নিয়ে আপনার মতো এক্সপার্টই বলতে পারে |
  • Manali Moulik | ১৩ আগস্ট ২০২৬ ১৪:৪০558755
  • হ‍্যাঁ ডট দি।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ১৩:৪৫558754
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ১৩:৩৯558753
  • আরো দুটো গান শুনুন: নাইনটিস কিড
     
  • . | ১৩ আগস্ট ২০২৬ ১৩:১৭558752
  • ১৩ আগস্ট ২০২৬ ১১:৫৯

    এটাই বুদ্ধিমানের কাজ। প্রতিযোগিতার বাজারে এটা অনেক কাজে দেবে ভবিষ্যতে।
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ১৩:০৩558751
  • আচ্ছে দিনের আগের একটা পুঁজিবাদী টাইপ গান শুনুন।
     
  • তরমুজ | ১৩ আগস্ট ২০২৬ ১২:৫৭558750
  • নেতাজীকে এত গালমন্দ কেন? এই প্রতিটি বিষয় আমি আগে থেকেই বলে এসেছি। এই ভাটেই। যখন কেউ তার ধারনাও করতে পারেন নি। হয়ত এখনো পারছেন না।
     
  • Manali Moulik | ১৩ আগস্ট ২০২৬ ১১:৫৯558749
  • @ডট দি, না না। পাবলিকেশন ওভাবে ইউজি লেভেলে ম‍্যান্ডেটরি নয়। তবে সহজ সুযোগ পেলে আমরা অনেকেই চেষ্টা করি। মাষ্টার্স লেভেলে তো করতেই হবে। কারণ যার যতো বেশী পাবলিকেশন থাকবে, তার রয়েছে রিসার্চ গ্রাউন্ডে সুযোগ ততো বাড়বে। আমার একবছরে সিনিয়র এক দাদার (JUIR) তো একটি ISBN code সমন্বিত বইতে corruption and its changing dialects in West Bengal নিয়ে একটা ভালো চ‍্যাপ্টার বই আকারে বেরিয়েছে। আমার কাজিন দিদি, খড়্গপুর আইআইটি থেকে কেমিষ্ট্রিতে এম.এসসি করে এখন ডক্টরেট করার জন‍্য ইউএস, তো ওরাও পোষ্ট-গ্রাজুয়েট লেভেলে আকাডেমিক সুযোগের পাশাপাশি নিজের বিষয়ে পেপার পাবলিকেশনের চেষ্টা করতো।
     
     
    @MP ও অ‍্যালবার্টকে আন্তরিক ধন‍্যযোগ।
    কাজ তেমন কিছুই বলার মতো না, প্রথমটি লজ‍্যিক‍্যালভাবে দক্ষিণপন্থী মৌলবাদ ও উগ্র ধর্মীয়ধারণার মধ‍্যে সম্পর্ক খোঁজা। সঙ্গে কম্বোডিয়া ইত‍্যাদি দেশে সোশ‍্যালিজমের পতন ও আমরাই বা কেন কমিউনিস্টদের গ্রহণ করতে পারলাম না তার একটা অ‍্যানালাইসিস।
    দ্বিতীয়টা ডিকলোনাইজেশনের উপর। বিভিন্ন সেগমেন্ট সমাজের এই প্রক্রিয়াকে কীভাবে কাছে নিচ্ছ ও তাদ‍ের উপর এফেক্ট কী কী, তার চেষ্টা। আর অন‍‍্যটি এই রিসেন্ট হরপ্পার নারীমূর্তি পোশাকে ঢাকা দেওয়া কী আদৌ প্রাচীন কাল্টের সঙ্গে সাযুজ‍্যপূর্ণ, নাকি শূদ্রক ও কল‍্যাণমল্লের রচনাও প্রাচীন ভারতে প্রাসঙ্গিক ছিলো তা অনুসন্ধানের চেষ্টা। এই আর কী...
  • albert | ১৩ আগস্ট ২০২৬ ১০:০৭558748
  • কংগ্রাচুলেশন মানালি
  • :|: | ১৩ আগস্ট ২০২৬ ০৬:২৫558747
  • ২২:৩২ ওমা! ইন্দিরা শর্মিষ্ঠা এইসব নাম ড্রপ করতে প্রাক্তনী হতে হয় নাকি!
    আচ্ছা প্রাক্তন আর প্রাক্তনী শব্দদ্বয়ের ব্যবহারের কোনও বিশেষ গাইডলাইন আছে?
  • MP | ১৩ আগস্ট ২০২৬ ০৬:১৬558746
  • মানালী আপনার প্রকাশিত কাজটা সম্বন্ধে আরো জানবার ইচ্ছা রইলো l আরো বলুন প্লিজ l আপনার সাফল্যে খুবই ভালো লাগছে l
  • MP | ১৩ আগস্ট ২০২৬ ০৬:১৫558745
  • চু রুংচি চলে গেলেন l সাতানব্বই বছর বয়স হয়েছিলো l চীনের বর্তমান আর্থিক উন্নয়নের অন্যতম রূপকার l
  • MP | ১৩ আগস্ট ২০২৬ ০৬:১৪558744
  • অভিনন্দন মানালী l
  • . | ১৩ আগস্ট ২০২৬ ০৩:২০558743
  • আগের পোস্টে লিখতে ভুলে গেলাম, অনেক অভিনন্দন পাবলিকেশনের জন‍্য।
  • . | ১৩ আগস্ট ২০২৬ ০৩:১৯558742
  • মানালিদের কি ব‍্যাচেলর লেভেলে পাবলিকেশন ম‍্যান্ডেটরি করে দিয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত